iTAX & VAT consultancy Firm

iTAX & VAT consultancy Firm We provide TAX & VAT Related Services,
TIN & BIN Registration, e-Return, VAT Return

ট্রেড লাইসেন্স রিনিউয়াল এবং ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলার সময় ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হতে পারে! প্রশ্ন হচ্ছে এ ...
22/04/2026

ট্রেড লাইসেন্স রিনিউয়াল এবং ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলার সময় ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হতে পারে! প্রশ্ন হচ্ছে এ বিষয়টি কি যৌক্তিক, হ্যাঁ-আমি মনে করি যৌক্তিক এবং সময়োপযোগী!!

প্রায় এক কোটি ১৭ লক্ষ ব্যবসায়ী আছে, যাদের মধ্যে মাত্র ৭ লাখ ৯২ হাজার ভ্যাট রেজিস্ট্রেশন আছে। তাহলে এই বিশাল পরিমাণ যদি আনরেজিস্টার্ড ব্যবসায়ী থাকে, তারাই কিন্তু ভ্যাট ব্যবস্থার অনেক ক্ষতির কারণ এবং তাদের মাধ্যমেই বড় ধরনের ভ্যাট ফাঁকি হচ্ছে। প্রশ্ন উঠতে পারে, সেটা কিভাবে!

প্রথমত: ধরুন একই পণ্যের দুজন ব্যবসায়ী- একজন ভ্যাট রেজিস্টার্ড আরেকজন ভ্যাট আনরেজিস্টার্ড, দুজনেই একই মূল্যে ভোক্তার কাছে পণ্য বিক্রি করলে, আন রেজিস্টার্ড ব্যবসায়ী ভ্যাট নেটওয়ার্কের বাইরে থাকায় ভ্যাট ফাঁকি দিচ্ছেন, অন্যজন সেই ভ্যাট সরকারকে পরিশোধ করতে বাধ্য হচ্ছেন।

দ্বিতীয়ত: আনরেজিস্টার্ড ব্যবসায়ী পণ্যমূল্য কম নিয়ে- যেহেতু তাকে ভ্যাট পরিশোধ করতে হয় না, বাজারে একটি অসম প্রতিযোগিতার সৃষ্টি করছে।

অর্থাৎ উপসংহারে এটি বলা যায়, সকল ব্যবসায়ীকে ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় আনলে, ভ্যাট নেটওয়ার্ক যেমন বৃদ্ধি পাবে, তেমনি ভ্যাট ফাঁকি সহ, অসম প্রতিযোগিতা দূরীভূত হবে।

অতএব এই উদ্যোগটি আমার মতে সময়োপযোগী হবে,তবে ফিল্ড লেভেলের একজন পেশাদার ভ্যাট কনসালটেন্ট হিসেবে,জাতীয় রাজস্ব বোর্ডের নীতি নির্ধারকদের কাছে পরামর্শ হলো:

ক) ভ্যাটের সর্বোচ্চ হার ১৫% থেকে কমিয়ে একটি ইউনিফর্ম হারে নিয়ে আসা।

খ) রেয়াতের সুবিধা সকলের জন্য বহাল রাখা উচিত, যাহা ভ্যাটের মূল কনসেপ্ট অর্থাৎ আদায় কৃত ভ্যাট রেয়াত নিয়ে, অতিরিক্ত ভ্যাট সরকারের কোষাগারে জমা প্রদান করবে, যেখানে ব্যবসায়ীদের উপর ডাবল ভ্যাটের কোন সুযোগ থাকবে না।

গ)ভ্যাট আইনের কিছু কালো এবং নিবর্তনমূলক আইন সংশোধন করা,বিশেষ করে- সুদ এবং জরিমানার বিষয়গুলোকে বাস্তবভিত্তিক করা।

ঘ) ফিল্ড লেভেলে, ভ্যাটের আইন প্রয়োগে সমতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে, ভ্যাট সংগ্রহে গতি অনেক বেড়ে যাবে।

ঙ) ব্যবসায়ীদের উচিত ভ্যাট সংগ্রহে সরকারকে সহযোগিতা করা এবং আইন মেনে ব্যবসা করার মানসিকতা তৈরি করা।

একটি ইউনিফর্ম ভ্যাট সিস্টেম চালু হলে, ব্যবসায়ীদের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, কারণ- মূলত ভ্যাটের মূল প্রভাবটা ভোক্তা বহন করে, যেখানে ব্যবসায়ীরা শুধু সরকারের পক্ষে(As a trustee of the Government),ভ্যাট ব্যবস্থাপনার দায়িত্বে থাকে।

iTAX & VAT consultancy Firm
📲01815-942413





📢 আয়কর রিটার্ন দিলেই দায় শেষ না! সাবধান না থাকলে যেকোনো সময় নোটিশ দিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ⚠️অনেকে মনে করেন—রি...
21/04/2026

📢 আয়কর রিটার্ন দিলেই দায় শেষ না! সাবধান না থাকলে যেকোনো সময় নোটিশ দিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ⚠️

অনেকে মনে করেন—রিটার্ন সাবমিট করলেই সব শেষ! ❌
কিন্তু বাস্তবতা হলো, সামান্য ভুল বা তথ্যের অমিল থাকলেই NBR পাঠাতে পারে নোটিশ 😮

👉 কেন নোটিশ আসে?
✔️ তথ্যের অসামঞ্জস্যতা
✔️ উচ্চমূল্যের লেনদেন
✔️ অজান্তে করা ভুল
✔️ বা ফাইল অডিটে পড়লে

🔥 জানুন—যে ১৫টি কারণে আয়কর অফিস নোটিশ করতে পারে:

1️⃣ রিটার্ন ও TDS তথ্যের অমিল
2️⃣ আয়ের চেয়ে বেশি জীবনযাত্রার ব্যয় 💸
3️⃣ জমি/বাড়ি/গাড়ি কিনেছেন, কিন্তু আয়ের উৎস পরিষ্কার না 🏠🚗
4️⃣ ব্যাংকে বড় অংকের লেনদেন 💰
5️⃣ সম্পদ ও আয়ের মধ্যে অস্বাভাবিক পার্থক্য
6️⃣ আয় গোপন বা ভুল তথ্য প্রদান ❌
7️⃣ র‍্যান্ডম অডিটে ফাইল সিলেক্ট হওয়া
8️⃣ বেশি TDS দাবি, কিন্তু রেকর্ডে কম
9️⃣ ভুল আয়কর ফরম ব্যবহার 📄
🔟 ঋণ/উপহারের সঠিক কাগজপত্র না থাকা
1️⃣1️⃣ ভুয়া বিনিয়োগ দেখিয়ে Tax Rebate নেওয়া ⚠️
1️⃣2️⃣ অস্বাভাবিক লোকসান বা কম মুনাফা দেখানো 📉
1️⃣3️⃣ শেয়ার/বন্ড বিনিয়োগ লুকানো
1️⃣4️⃣ স্ত্রী/সন্তানের নামে বেনামে সম্পদ কেনা 👨‍👩‍👧
1️⃣5️⃣ সময়মতো রিটার্ন দাখিল না করা ⏰

🚨 মনে রাখবেন:
“Income Tax ফাইল শুধু জমা দিলেই হবে না, সঠিক ও স্বচ্ছ হতে হবে!”

✅ নিরাপদ থাকতে যা করবেন:
✔️ সব আয়-ব্যয়ের সঠিক হিসাব রাখুন
✔️ ব্যাংক ও TDS তথ্য মিলিয়ে নিন
✔️ বড় লেনদেনে প্রমাণ রাখুন
✔️ প্রয়োজন হলে ট্যাক্স এক্সপার্টের সহায়তা নিন

📌 সচেতন থাকুন, নোটিশ থেকে দূরে থাকুন!

👉 পোস্টটি শেয়ার করুন—
অন্যদেরও জানার সুযোগ দিন 🙌

20/04/2026

ট্যাক্স অফিস থেকে নোটিশ পেলে করণীয়
💱💱💱💱💱💱💱💱💱💱💱💱

বর্তমানে ঢাকা সহ সারা দেশে আয়কর অফিস নিয়মিতভাবে নোটিশ ইস্যু করছে। যারা নোটিশ পেয়েছেন বা পেতে পারেন—তাদের জন্য করণীয়গুলো:

১) নোটিশটি ভালোভাবে পড়ুন- ধারা (Section), কারণ, সময়সীমা (Deadline) এবং কোন করবর্ষ—সবকিছু স্পষ্টভাবে বুঝুন।

২) সময়সীমা মিস করবেন না--নোটিশে দেওয়া তারিখের মধ্যে উত্তর/ডকুমেন্ট না দিলে একতরফা (Ex-parte) সিদ্ধান্ত, জরিমানা বা অতিরিক্ত কর আরোপ হতে পারে।

৩) প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন।
৪) তথ্য গোপন না করে যুক্তিসহ ব্যাখ্যা দিন।
৫) আইনগতভাবে জবাব দিন- আবেগ নয়—আইনের ধারা, নথি ও হিসাবভিত্তিক জবাব দিন।
৬) শুনানিতে (Hearing) উপস্থিত থাকুন।

iTAX & VAT consultancy Firm
📲 01815-942413

📢 **ট্রেড লাইসেন্স নবায়নে VAT নিবন্ধন বাধ্যতামূলক—ভালো উদ্যোগ নাকি নতুন চাপ?**আসন্ন **বাজেট ২০২৬–২৭** উপলক্ষে একটি গুরুত...
20/04/2026

📢 **ট্রেড লাইসেন্স নবায়নে VAT নিবন্ধন বাধ্যতামূলক—ভালো উদ্যোগ নাকি নতুন চাপ?**

আসন্ন **বাজেট ২০২৬–২৭** উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনায় এসেছে—
👉 **ট্রেড লাইসেন্স নবায়নের সময় VAT নিবন্ধন (BIN) বাধ্যতামূলক করা হতে পারে।**

এই উদ্যোগের মাধ্যমে অনেক নতুন প্রতিষ্ঠান **VAT নেটের আওতায়** আসবে—এতে রাজস্ব বাড়ার সম্ভাবনা থাকলেও বাস্তবতায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও উঠে আসছে।

---

📌 **প্রস্তাবের মূল বিষয়গুলো:**

🔹 ট্রেড লাইসেন্স নবায়নের সময় **VAT Registration (BIN)** বাধ্যতামূলক করার চিন্তা।

🔹 প্রতিষ্ঠানের **ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা পরিচালনায়** VAT নিবন্ধনের শর্ত যুক্ত করার আলোচনা।

🔹 লক্ষ্য—
👉 **VAT নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।**

---

⚖️ **এই সিদ্ধান্তের ইতিবাচক দিক:**

✅ VAT নেট সম্প্রসারণ হবে
✅ রাজস্ব আদায় বাড়তে পারে
✅ ব্যবসা প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আসবে

---

⚠️ **তবে কিছু বাস্তব প্রশ্ন ও সীমাবদ্ধতাও রয়েছে:**

🔸 দেশের অনেক **ক্ষুদ্র ও মাইক্রো ব্যবসা** এখনো VAT সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে না।
🔸 সবার জন্য বাধ্যতামূলক করলে **ছোট ব্যবসার উপর অতিরিক্ত প্রশাসনিক চাপ** সৃষ্টি হতে পারে।
🔸 VAT নিবন্ধন থাকলেই রাজস্ব বাড়বে—এমনটি সবসময় সত্য নয়, বরং **Compliance Support ও সহজ প্রক্রিয়া** বেশি জরুরি।
🔸 হঠাৎ বাধ্যতামূলক করলে অনেক ব্যবসায়ী **ট্রেড লাইসেন্স নবায়ন এড়িয়ে যাওয়ার ঝুঁকি** তৈরি হতে পারে—যা উল্টো অনানুষ্ঠানিক অর্থনীতি বাড়াতে পারে।

---

💡 **আমাদের মতামত (Professional View):**
VAT নেট বাড়ানো অবশ্যই প্রয়োজন, তবে—
👉 **ঝুঁকিপূর্ণ বাধ্যবাধকতার পরিবর্তে ধাপে ধাপে (Phased Approach) বাস্তবায়ন** করা হলে ব্যবসায়ীদের জন্য সহজ হবে এবং বাস্তব ফলাফলও ভালো আসবে।

---

📌 **ব্যবসায়ীদের জন্য করণীয়:**

✔️ আপনার ব্যবসার **VAT Registration প্রয়োজন কি না**—তা যাচাই করুন
✔️ আগে থেকেই **Compliance প্রস্তুতি** নিন
✔️ নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে **Professional Guidance** নিন

আপনার পাশে আছে,
iTAX & VAT consultancy Firm
01815-942413

🚨 জরুরি ঘোষণা | ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর!জাতীয় রাজস্ব বোর্ড (NBR) থেকে এলো গুরুত্বপূর্ণ আপডেট!📢 মার্চ/২০২৬ মাসের ই-...
14/04/2026

🚨 জরুরি ঘোষণা |
ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর!
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) থেকে এলো গুরুত্বপূর্ণ আপডেট!

📢 মার্চ/২০২৬ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
⏳ নতুন সময়সীমা:
👉 ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত
⚠️ কেন বাড়ানো হলো?
✔️ ই-ভ্যাট সিস্টেমে কারিগরি সমস্যা
✔️ টানা সরকারি ছুটি

💡 TAB-এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ:
✅ শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না
✅ সঠিক হিসাব মিলিয়ে রিটার্ন সাবমিট করুন
✅ ইনপুট-আউটপুট ভ্যাট যাচাই করুন

📣 সতর্কতা:
শেষ মুহূর্তে সার্ভার ডাউন বা জটিলতায় পড়লে দায় আপনারই!

🤝 iTAX & VAT consultancy Firm সবসময় করদাতাদের পাশে
📊 সচেতন হোন, নিয়ম মেনে চলুন, ঝামেলা এড়ান।

Md. Osman Gani
ট্যাক্স এন্ড ভ্যাট এক্সপার্ট
01815-942413

14/04/2026

TIN কিভাবে বন্ধ করবেন?
TIN কেন দরকার?

ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান৷

কর ফাঁকির অভিনব ও ভয়াবহ উদাহরণগুলো জানলে সত্যিই চক্ষু চড়কগাছ হয়ে যায়, যা দেশের রাজস্ব ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে । এনবি...
12/04/2026

কর ফাঁকির অভিনব ও ভয়াবহ উদাহরণগুলো জানলে সত্যিই চক্ষু চড়কগাছ হয়ে যায়, যা দেশের রাজস্ব ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে । এনবিআর-এর তথ্য ও সাম্প্রতিক অনুসন্ধানে বেরিয়ে আসা ১০টি প্রধান কর ফাঁকির উপায় নিচে দেওয়া হলো:

১. সম্পত্তির প্রকৃত মূল্য গোপন: গুলশান-তেজগাঁওয়ের মতো অভিজাত এলাকায় বাণিজ্যিক ও আবাসিক স্পেস কেনাবেচায় সরকারি দলিলমূল্য অত্যন্ত কম দেখিয়ে আসল দাম গোপন করা।

২. ভুয়া ভ্যাট চালান: পণ্য না কিনেই বা ভ্যাট না দিয়েও ভুয়া চালান ব্যবহার করে ভ্যাট রেয়াত নেওয়া।
৩. আয় গোপন বা কম দেখানো: আয়ের চেয়ে কর ফাইলে বাৎসরিক আয় অনেক কম দেখিয়ে কর ফাঁকি দেওয়া।

৪. ব্যক্তিগত খরচকে ব্যবসার খরচ দেখানো: ব্যক্তিগত গাড়ি, সংসার বা ভ্রমণের খরচকে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় হিসেবে দেখিয়ে কর কমানো।

৫. অফশোর ব্যাংকিং বা বিদেশে অর্থ পাচার: দেশের উপার্জিত অর্থ বিদেশে পাচার করে কর ফাঁকি দেওয়া।

৬. জাল নথিপত্র: আয়কর ফাইলে ভুয়া দান (Gift) বা কাল্পনিক ঋণ দেখিয়ে আয়কে বৈধ করার চেষ্টা।

৭. বেনামী সম্পদ: নিজের নামে সম্পদ না রেখে কর্মচারী বা আত্মীয়ের নামে বেনামে স্থাবর-অস্থাবর সম্পদ রাখা।

৮. পণ্য আমদানিতে কম ইনভয়েস (Under-invoicing): পণ্য আমদানির সময় কম দামের ভুয়া ইনভয়েস দেখিয়ে কাস্টমস ডিউটি ও ট্যাক্স কম দেওয়া।

৯. সবুজ ক্লিয়ারেন্স বা এনওসি-তে ফাঁকি: পরিবেশ বা অন্যান্য ছাড়পত্রের তথ্য গোপন করে কর দায় এড়ানো।

১০. টিন (TIN) থাকা সত্ত্বেও রিটার্ন না দেওয়া: ব্যবসার বড় লেনদেন থাকলেও টিন ব্যবহার না করে বা রিটার্ন দাখিল না করে কর এড়ানো ।
🔰সময় থাকতে রিটার্ন দিন,
নিশ্চিন্ত থাকুন।

যোগাযোগ করুন:
iTAX & VAT consultancy Firm
📲 01815-942413

ব্যাংক লেনদেনে ও ধনীদের ওপর বাড়তি কর—নতুন চিন্তায় এনবিআর।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন বড় ধরনের কর সংস্কারের পথে হাঁটছ...
10/04/2026

ব্যাংক লেনদেনে ও ধনীদের ওপর বাড়তি কর—নতুন চিন্তায় এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন বড় ধরনের কর সংস্কারের পথে হাঁটছে। সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন—
👉 ব্যাংক লেনদেনে কর বসানো
👉 উচ্চ সম্পদশালীদের ওপর কর বৃদ্ধি
👉 উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর কর
—এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

✪ কী কী পরিবর্তন আসতে পারে?
✔ ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করলেই দিতে হতে পারে নির্দিষ্ট হারে কর
✔ ধনী ও উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর করের হার বাড়তে পারে
✔ উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদেও কর আরোপ হতে পারে
✔ পুরো কর ব্যবস্থাকে আনা হবে ডিজিটাল সিস্টেমে

➤বিশ্বে এমন উদাহরণ কী আছে?
👉 ব্যাংক লেনদেনে কর (Transaction Tax):
🇮🇳 ভারত – নির্দিষ্ট আর্থিক লেনদেনে ট্যাক্স (STT)
🇧🇷 ব্রাজিল – আগে CPMF নামে ব্যাংক লেনদেন কর ছিল
👉 উত্তরাধিকার/সম্পদ কর:
🇬🇧 যুক্তরাজ্য – inheritance tax
🇺🇸 যুক্তরাষ্ট্র – estate tax
🇪🇸 স্পেন, 🇨🇭 সুইজারল্যান্ড – wealth tax
ব্যাংক লেনদেনে ও ধনীদের ওপর বাড়তি কর—নতুন চিন্তায় এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন বড় ধরনের কর সংস্কারের পথে হাঁটছে। সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন—
👉 ব্যাংক লেনদেনে কর বসানো
👉 উচ্চ সম্পদশালীদের ওপর কর বৃদ্ধি
👉 উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর কর
—এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

✪ কী কী পরিবর্তন আসতে পারে?
✔ ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করলেই দিতে হতে পারে নির্দিষ্ট হারে কর
✔ ধনী ও উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর করের হার বাড়তে পারে
✔ উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদেও কর আরোপ হতে পারে
✔ পুরো কর ব্যবস্থাকে আনা হবে ডিজিটাল সিস্টেমে

➤বিশ্বে এমন উদাহরণ কী আছে?
👉 ব্যাংক লেনদেনে কর (Transaction Tax):
🇮🇳 ভারত – নির্দিষ্ট আর্থিক লেনদেনে ট্যাক্স (STT)
🇧🇷 ব্রাজিল – আগে CPMF নামে ব্যাংক লেনদেন কর ছিল
👉 উত্তরাধিকার/সম্পদ কর:
🇬🇧 যুক্তরাজ্য – inheritance tax
🇺🇸 যুক্তরাষ্ট্র – estate tax
🇪🇸 স্পেন, 🇨🇭 সুইজারল্যান্ড – wealth tax

✪ আপনার মত কী?
ব্যাংক লেনদেনে কর ও উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর কর —সময়োপযোগী সিদ্ধান্ত, নাকি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ?
✪ আপনার মত কী?
ব্যাংক লেনদেনে কর ও উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর কর —সময়োপযোগী সিদ্ধান্ত, নাকি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ?

🔰সময় থাকতে রিটার্ন দিন,
নিশ্চিন্ত থাকুন। যোগাযোগ করুন...
iTAX & VAT consultancy Firm
📲01815-942413

ধনীদের করের আওতায় আনতে গিয়ে গরীবদের যেন কষ্ট না হয়৷
09/04/2026

ধনীদের করের আওতায় আনতে গিয়ে গরীবদের যেন কষ্ট না হয়৷

সতর্কবার্তা : কার কার টিন (TIN) সার্টিফিকেট আছে হাত তুলুন! কথাগুলো আপনার জন্য -বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড অনেক বেশি আধু...
06/04/2026

সতর্কবার্তা :
কার কার টিন (TIN) সার্টিফিকেট আছে হাত তুলুন! কথাগুলো আপনার জন্য -

বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড অনেক বেশি আধুনিক এবং অটোমেটেড। আপনি যদি মনে করেন টিন সার্টিফিকেট আছে কিন্তু আয় নেই বলে রিটার্ন দেবেন না, অথবা সস্তায় কম্পিউটার দোকান থেকে ভুলভাল রিটার্ন জমা দিয়ে পার পেয়ে যাবেন—তবে আপনি বড় ধরনের আইনি ও আর্থিক ঝুঁকির মুখে আছেন।

নিচে বিস্তারিত আলোচনা করা হলো কেন আপনার সচেতন হওয়া জরুরি:

১. অডিট ও নোটিশের ভয়াবহতা (২০২৪-২৬)
গত ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ১৫ হাজার করদাতার ফাইল অডিটের আওতায় এসেছিল। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরের জন্য এনবিআর (NBR) বড় ঘোষণা দিয়েছে— খুব শীঘ্রই ২০২৬ সালে ৬০ হাজার টিন সাটিফিকেটধারী অডিটে পড়বে। অর্থাৎ, গত বছরের তুলনায় ৪ গুণ বেশি করদাতার ফাইল কঠোর তদন্ত বা অডিটের মুখে পড়বে।

২. টিন (TIN) থাকলেই কি রিটার্ন বাধ্যতামূলক?
বর্তমানে বাংলাদেশে রিটার্ন জমা পড়ছে মাত্র ৪০ লাখের মতো। মনে রাখবেন, আয় না থাকলেও যদি আপনার টিন সার্টিফিকেট থাকে এবং আপনি নির্দিষ্ট কিছু ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন (যেমন : আয় নেই) তবে শূন্য ট্যাক্স রিটার্ন (Zero Tax Return) জমা দেওয়া বাধ্যতামূলক। রিটার্ন জমা না দিলে আপনি এনবিআর-এর তালিকায় 'ডিফল্টার' হিসেবে চিহ্নিত হবেন, এবং ধাপে ধাপে একসময় আপনার নামে নোটিশ বা মামলা হবে। এখন বহু বছর হয়ে গেছে টিন সাটিফিকেট এর জন্য আপনার কিছুই হয়নি, তবে এটা ভাববেন না যে আপনার ভবিষ্যতে কিছুই হবে না। জাতীয় রাজস্ব বোর্ড কিছুটা সময় নিলেও ঠিকই একদিন রিটার্ন জমা না দেয়ার অপরাধে আপনার নামে মামলা বা নোটিশ পাঠিয়ে দিবে।

৩. কম্পিউটার দোকানদার বনাম পেশাদার কর আইনজীবী (ITP/Lawyer) :
অনেকেই কয়েকশ টাকার লোভে কম্পিউটার দোকানে গিয়ে রিটার্ন তৈরি করেন। এটি আপনার জীবনের বড় ভুল হতে পারে :

* ভুল তথ্য প্রদান: কম্পিউটার দোকানদাররা অনেক সময় আপনার সম্পদের সঠিক হিসাব (Asset & Liability) না বুঝে কেবল একটি ফরম পূরণ করে দেয়।

* মিথ্যা তথ্য ও অডিট : তারা অনেক সময় কর ফাঁকি দেওয়ার জন্য আয়ের তথ্য গোপন করে বা জিরো রিটার্ন দেখিয়ে দেয়। এনবিআর-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যখন এই গরমিল ধরবে, তখন আপনার ফাইলটি সরাসরি অডিটে পড়বে। ওইসব অনভিজ্ঞ অপারেটরা মনে করে, শুধু আয়-ব্যয় আর জিরো রিটার্ন দিলেই সব খালাস, যা ভবিষ্যতে আপনার গলার কাটা হবে।

* আইনি দায়বদ্ধতা: মনে রাখবেন, কাগজে সই আপনার। ভুল তথ্যের জন্য জেল বা জরিমানা আপনার হবে, দোকানদারের নয়। আর যখন অডিট, নোটিশ, মামলা হবে তখন কিন্তু ওই দোকানদার আপনাকে কোন পরামর্শও দিতে পারবে না। একজন পেশাদার আইনজীবী আপনার দীর্ঘমেয়াদী কর পরিকল্পনা করেন এবং যেকোনো আইনি জটিলতায় আপনার পাশে থাকেন। আর মনে রাখবেন, আইন অনুযায়ী টিন সাটিফিকেট এর বিপরীতে যে রিটার্ন জমা করবেন, তা আপনার সম্পূর্ণ জীবনযাত্রার তথ্য।

৪. যারা বছরের পর বছর রিটার্ন দিচ্ছেন না, তাদের কী হবে?
আয়কর বিভাগ এখন ধাপে ধাপে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে:

* প্রাথমিক নোটিশ : কেন রিটার্ন দেননি তার ব্যাখ্যা চেয়ে নোটিশ আসবে। বহু বছর হয়ে গেছে এখনও কোনো নোটিশ আসেনি তাই ভবিষ্যতেও কিছু হবে না, এই চিন্তা নিয়ে যারা বসে আছেন, মনে রাখবেন একদিন দেখবেন নোটিশ আপনার হাতে চলে এসেছে। ওইদিন আপনার হুশ ফিরবে, এবং নিজেকে সেইদিন আপনার অনেক বড় অপরাধী মনে হবে আর আফসোস করতে থাকবেন। এরকম অনেক ক্লায়েন্ট আমি পেয়েছি নিজের অভিজ্ঞতা থেকেই বিষয়টি বললাম।

* শোকজ (Showcause) : সন্তোষজনক জবাব না পেলে শোকজ করা হবে।

* জরিমানা ও মামলা: প্রতি দিনের জন্য বিলম্ব ফি এবং এককালীন বড় অংকের জরিমানা হবে। আইন অনুযায়ী প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে জরিমানার বিধান আছে, তাহলে বুঝে নিন এতো বছর রিটার্ন দেননি, যেদিন জরিমানা আরোপ হবে ওইদিন কি পরিমাণ টাকা আপনাকে গুণতে হবে। এমনকি বছরের পর বছর ফাঁকি দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (Freeze) করা ও জেল হতে পারে।

৫. জিরো রিটার্ন ও মিথ্যা তথ্য প্রদানকারীদের পরিণতি
অনেকে আয় থাকা সত্ত্বেও "জিরো ট্যাক্স রিটার্ন" বা আয় কমিয়ে দেখাচ্ছেন। এনবিআর এখন আপনার ব্যাংক লেনদেন, জমি কেনাবেচা ও সকল আর্থিক লেনদেন এর তথ্যের সাথে আপনার রিটার্ন মিলিয়ে দেখছে। যদি ধরা পড়ে যে আপনি তথ্য গোপন করেছেন, তবে :

* গোপনকৃত সম্পদের ওপর চড়া হারে ট্যাক্স ও জরিমানা দিতে হবে।

* আপনার ফাইলটি অডিটের জন্য সিলেক্ট হবে এবং আগামী কয়েক বছর আপনাকে হয়রানির শিকার হতে হবে।

* আর যারা টিন সাটিফিকেট থাকা সত্ত্বেও রিটার্ন জমা করছেন না, আপনাদের জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে মোটা অংকের আর্থিক জরিমানা।

টিন সার্টিফিকেট কোনো সাধারণ কাগজ নয়, এটি একটি আইনি দায়বদ্ধতা। সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে অদক্ষ মানুষের হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। একজন নিবন্ধিত কর আইনজীবী (ITP) বা অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন, সঠিক আয়কর দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন এবং নিজেকে আইনি ঝামেলামুক্ত রাখুন।
সচেতন হোন, নিরাপদ থাকুন।

iTAX & VAT consultancy Firm
📲 01815-942413

🕹️যেসকল বিষয়ের জন্য আয়কর রিটার্ন অডিটে পড়ে:-🕹️১. সিটি কর্পোরেশনে জায়গা থাকলে দেখাচ্ছে না৷ ২. রিবেট ইনভেস্টমেন্ট ভুল৩. ...
06/04/2026

🕹️যেসকল বিষয়ের জন্য আয়কর রিটার্ন
অডিটে পড়ে:-🕹️

১. সিটি কর্পোরেশনে জায়গা থাকলে দেখাচ্ছে না৷
২. রিবেট ইনভেস্টমেন্ট ভুল
৩. আয়ের চেয়ে ব্যয় বেশি
৪. মাত্রাতিরিক্ত হাতে নগদ টাকা৷
৫। অতিরঞ্জিত গোল্ড দেখানো৷ মানে ২০ থেকে ৭০ ভরি পর্যন্ত দেখানো৷ যেন মনে হয় দেশে গোল্ডের খনি আছে৷
৬। কিছু সেভিংস এবং ধারে দেয়া, নেয়া টাকা না দেখানো৷
৭৷ উপহার এবং অন্যান্য প্রাপ্তি না দেখানো৷
৮৷ বিগত বছরের নীট সম্পদ ভুল বসানো
৯৷ ডিফারেন্স জিরো না করা৷
১০৷ পিএফ ভুল দেখানো
১১৷ ভুল ট্যাক্স Claim করা৷
১২৷ TDS এ ভুল করা ইত্যাদি৷
১৩. খরচ একদমই না দেখানো (অথচ বিবাহিত পুরুষ)
১৪. এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র ইত্যাদি না দেখানো।
১৫. কোনো আইন না মেনেই ব্যালেন্স মিলিয়ে জমা দেওয়া ইত্যাদি

সু-খবর ----------বছরের যে কোন সময় ই-রিটার্ন জমা দেওয়া যাবে৷ যারা শুরুর দিকে জমা দিবে তাদের জন্য থাকছে বিশেষ প্রণোদনা৷ ই-...
02/04/2026

সু-খবর
----------

বছরের যে কোন সময় ই-রিটার্ন জমা দেওয়া যাবে৷
যারা শুরুর দিকে জমা দিবে তাদের জন্য থাকছে বিশেষ প্রণোদনা৷

ই-রিটার্ন দিতে যোগাযোগ করুন:
iTAX & VAT consultancy Firm
📲 0️⃣1️⃣8️⃣1️⃣5️⃣9️⃣4️⃣2️⃣4️⃣1️⃣3️⃣

Address

Nazirhat Bazar, Malek Colony Road
Chittagong
4353

Website

Alerts

Be the first to know and let us send you an email when iTAX & VAT consultancy Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share