ATA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ATA, Tax preparation service, Jamal Khan, Chittagong.

Audit, Tax, Advisory
📊 Trusted solutions for your business growth
✅ Audit | Tax | VAT | Company Law | Accounting | Payroll | HR | Licensing | Business Consultancy.
💼 One-stop support for all your business needs
📞 Contact us today for expert guidance.

23/06/2026

📢 ব্যক্তি ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ কর-আপডেট

যেসব Individual Businessman-এর বার্ষিক ব্যবসায়িক Turnover ১০ কোটি টাকার বেশি, তাদের জন্য WHT (Withholding Tax) Return দাখিল করা বাধ্যতামূলক।

✅ আপনার ব্যবসার টার্নওভার যদি ১০ কোটি টাকার বেশি হয়, তাহলে নিয়মিত আয়কর রিটার্নের পাশাপাশি WHT Return দাখিলের বিষয়টিও নিশ্চিত করুন।

⚠️ সময়মতো WHT Return দাখিল না করলে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য জটিলতার সম্মুখীন হতে হতে পারে।

📚 কর আইন সম্পর্কে সচেতন থাকুন, সময়মতো রিটার্ন দাখিল করুন এবং ব্যবসাকে রাখুন সম্পূর্ণ কমপ্লায়েন্ট।

মনে করেন ১০ লাখ টাকা ছিল গত বছর আপনার করযোগ্য আয় । গতবারের নিয়ম অনুযায়ী ১০ লাখ টাকার গ্রস ট্যাক্স ৬৭,৫০০ টাকা 🔥ধরেন এবার...
19/06/2026

মনে করেন ১০ লাখ টাকা ছিল গত বছর আপনার করযোগ্য আয় । গতবারের নিয়ম অনুযায়ী ১০ লাখ টাকার গ্রস ট্যাক্স ৬৭,৫০০ টাকা 🔥

ধরেন এবারও আপনার করযোগ্য আয় ১০ লাখ টাকা, মানে আয় বাড়েনি। কিন্তু ট্যাক্স ক্যালকুলেশনের নিয়ম সরকার চেঞ্জ করে ফেলেছে।

শুধু নিয়ম চেঞ্জ হওয়ার কারণে এই বছর সেই ১০ লাখ টাকার গ্রস ট্যাক্স হবে ৭৮,৭৫০ টাকা।

মানে, আয়ের পরিমাণ না বাড়লেও আপনার গ্রস ট্যাক্স বেড়েছে ১১,২৫০ টাকা।

মচতকার না.? 😅

সঞ্চয়পত্রের উৎসে কর (TDS) চূড়ান্ত করদায় হিসেবে না গণ্য হলে সম্ভাব্য প্রভাববর্তমান পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সঞ্চ...
18/06/2026

সঞ্চয়পত্রের উৎসে কর (TDS) চূড়ান্ত করদায় হিসেবে না গণ্য হলে সম্ভাব্য প্রভাব

বর্তমান পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎসে কর্তিত কর (Tax Deducted at Source) পূর্বের মতো চূড়ান্ত করদায় (Final Tax Liability) হিসেবে গণ্য না হয়ে অগ্রিম কর (Advance Tax) হিসেবে সমন্বয় করা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানতে সরকারি গেজেট ও আয়কর নির্দেশিকার জন্য অপেক্ষা করা উচিত।

সম্ভাব্য সুবিধা

ধরা যাক, একজন ব্যক্তির নামে ৫,০০,০০০ টাকার সঞ্চয়পত্র রয়েছে এবং তিনি বছরে ৫২,৪০০ টাকা মুনাফা পেয়েছেন। এই মুনাফার উপর ১০% হারে ৫,২৪০ টাকা উৎসে কর কর্তন করা হয়েছে।

যদি তার অন্য কোনো করযোগ্য আয় না থাকে, তাহলে মোট আয় করমুক্ত সীমার মধ্যে থাকায় উৎসে কর্তিত করটি রিটার্ন দাখিলের মাধ্যমে ফেরত (Refund) পাওয়ার সুযোগ থাকতে পারে।

সম্ভাব্য অসুবিধা

অন্যদিকে, যদি করদাতার অন্য করযোগ্য আয় থাকে, তাহলে সঞ্চয়পত্রের মুনাফা সেই আয়ের সাথে যুক্ত হয়ে মোট করযোগ্য আয় বৃদ্ধি করবে এবং স্লাবভিত্তিক আয়কর নির্ধারিত হবে।

উদাহরণস্বরূপ:

অন্যান্য করযোগ্য আয়: ৩,৬০,০০০ টাকা
সঞ্চয়পত্রের মুনাফা: ৫২,৪০০ টাকা
মোট করযোগ্য আয়: ৪,১২,৪০০ টাকা

এই ক্ষেত্রে প্রযোজ্য কর স্লাব অনুযায়ী কর হিসাব করা হবে। পরবর্তীতে উৎসে কর্তিত কর সমন্বয় (Tax Credit) দেওয়া হবে। যদি চূড়ান্ত করদায়ের পরিবর্তে অগ্রিম কর হিসেবে বিবেচিত হয়, তাহলে অনেক ক্ষেত্রে অতিরিক্ত কর পরিশোধের প্রয়োজন হতে পারে।

দীর্ঘমেয়াদি সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রভাব

বিশেষ করে ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে মেয়াদ শেষে এককালীন উল্লেখযোগ্য মুনাফা প্রাপ্ত হলে তা সংশ্লিষ্ট বছরের মোট করযোগ্য আয়কে অনেক বাড়িয়ে দিতে পারে। উদাহরণস্বরূপ, ৩০ লাখ টাকার বিনিয়োগে ৫ বছর শেষে ১৫ লাখ টাকারও বেশি মুনাফা একসাথে প্রাপ্ত হলে, সেই আয় করদাতাকে উচ্চতর কর স্লাবে নিয়ে যেতে পারে। ফলে ১০% উৎসে কর কর্তনের পরও অতিরিক্ত করদায় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপসংহার

সঞ্চয়পত্রের উৎসে কর্তিত করকে চূড়ান্ত করদায়ের পরিবর্তে অগ্রিম কর হিসেবে গণ্য করা হলে, কম আয়ের করদাতারা কর ফেরতের সুবিধা পেতে পারেন। তবে মধ্যম ও উচ্চ আয়ের করদাতাদের ক্ষেত্রে সঞ্চয়পত্রের মুনাফা মোট আয়ের সাথে যুক্ত হওয়ায় অতিরিক্ত করদায় সৃষ্টি হতে পারে। তাই বিষয়টির প্রকৃত প্রভাব মূল্যায়নের জন্য সরকারি গেজেট, অর্থ আইন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (National Board of Revenue (NBR)) বিস্তারিত নির্দেশনার জন্য অপেক্ষা করা সমীচীন হবে।

বিঃদ্রঃ উপরের বিশ্লেষণ বর্তমান পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে; চূড়ান্ত আইন, গেজেট ও এসআরও জারির পর এর ব্যাখ্যা ও প্রয়োগে পরিবর্তন আসতে পারে।

📢 Personal Income Tax Update – Bangladesh (FY 2026-27 to FY 2030-31)The proposed tax reforms bring welcome relief for in...
13/06/2026

📢 Personal Income Tax Update – Bangladesh (FY 2026-27 to FY 2030-31)

The proposed tax reforms bring welcome relief for individual taxpayers by gradually increasing the tax-free income threshold from Tk. 375,000 to Tk. 450,000 over the next few years. This step aims to reduce the tax burden on low and middle-income earners while ensuring a more progressive tax structure.

✅ Tax-free income limit increased gradually
✅ Additional benefits for women, senior citizens, persons with disabilities, and freedom fighters
✅ Higher income groups to face a 35% tax rate on the highest income slab from FY 2028-29 onwards

A balanced approach towards equity, inclusion, and revenue generation. 📈💼

📢 আয়কর পেশাজীবীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার!নতুন বিধানে বাড়ছে দায়িত্ব, সুযোগ ও স্বীকৃতি। ⚖️✨
13/06/2026

📢 আয়কর পেশাজীবীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার!
নতুন বিধানে বাড়ছে দায়িত্ব, সুযোগ ও স্বীকৃতি। ⚖️✨

📢 আয়কর রিটার্ন জমা দিন সময়মতো, থাকুন নিশ্চিন্ত!**নতুন আয়কর নীতি অনুযায়ী সঠিক সময়ে রিটার্ন দাখিল করলে জরিমানা এড়ানোর পাশা...
10/06/2026

📢 আয়কর রিটার্ন জমা দিন সময়মতো, থাকুন নিশ্চিন্ত!**
নতুন আয়কর নীতি অনুযায়ী সঠিক সময়ে রিটার্ন দাখিল করলে জরিমানা এড়ানোর পাশাপাশি কর সুবিধাও পাওয়া যাবে।
**কর দিন, দেশ গড়ুন। 🇧🇩
ATA | Audit, Tax, Advisory
📊 Trusted solutions for your business growth
✅ Audit | Tax | VAT | Accounting | Payroll | HR | Licensing | Business Consultancy
💼 One-stop support for all your business needs
📞 Contact us today for expert guidance.

নতুন নিয়ম, নতুন বাস্তবতা।ব্যাংক হিসাব পরিচালনা ও নতুন হিসাব খোলার ক্ষেত্রে TIN-এর গুরুত্ব বাড়ছে।সচেতন থাকুন, আপডেট থাকুন...
08/06/2026

নতুন নিয়ম, নতুন বাস্তবতা।
ব্যাংক হিসাব পরিচালনা ও নতুন হিসাব খোলার ক্ষেত্রে TIN-এর গুরুত্ব বাড়ছে।
সচেতন থাকুন, আপডেট থাকুন।
✅ATA | Audit, Tax, Advisory
📊 Trusted solutions for your business growth
✅ Audit | Tax | VAT | Accounting | Payroll | HR | Licensing | Business Consultancy
💼 One-stop support for all your business needs
📞 Contact us today for expert guidance.

📢 **ভ্যাট সম্পর্কে জানুন – ব্যবসাকে রাখুন সঠিক পথে!** 📢বাংলাদেশের **ভ্যাট আইন, ২০১২** অনুযায়ী ভ্যাট ব্যবস্থার কিছু গুরু...
04/06/2026

📢 **ভ্যাট সম্পর্কে জানুন – ব্যবসাকে রাখুন সঠিক পথে!** 📢

বাংলাদেশের **ভ্যাট আইন, ২০১২** অনুযায়ী ভ্যাট ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এক নজরে তুলে ধরা হলো।

✅ ভ্যাটের আদর্শ হার ১৫%
✅ ভ্যাট একটি ভোক্তা কর (Consumer Tax)
✅ এটি একটি পরোক্ষ কর (Indirect Tax)
✅ ইনপুট ট্যাক্স ক্রেডিট (Input Tax Credit) সুবিধা বিদ্যমান
✅ অডিট-ভিত্তিক তদারকি ব্যবস্থা
✅ হিসাব ও নথি সংরক্ষণ বাধ্যতামূলক
✅ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ
✅ ডিজিটাল ও স্বয়ংক্রিয় ভ্যাট ব্যবস্থাপনা

সঠিক ভ্যাট ব্যবস্থাপনা শুধু আইনগত বাধ্যবাধকতা পূরণই নয়, বরং আপনার ব্যবসার আর্থিক শৃঙ্খলা ও সুনাম বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপনার নির্ভরযোগ্য অংশীদার –
✔️ VAT Consultancy
✔️ Tax Planning & Compliance
✔️ Audit Support
✔️ Accounting Services
✔️ Company & Trade License Support

📞 সঠিক জ্ঞান, সঠিক পরামর্শ, সঠিক সমাধান।

23/05/2026

বর্তমানে “র‍্যান্ডম অডিট”, “রিস্ক বেইজড অডিট”সহ বিভিন্ন ধরনের অডিটের নামে বিপুল সংখ্যক করদাতার ফাইল যাচাইয়ের আওতায় আনা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রায় ৭২,০০০ থেকে ৮০,০০০ ফাইল অডিটের জন্য নির্বাচন করা হয়েছে শুধুমাত্র কর ফাঁকি শনাক্ত ও রাজস্ব আদায় বৃদ্ধির উদ্দেশ্যে। কিন্তু বাস্তব চিত্র অনেক সময় ভিন্ন হয়ে দাঁড়ায়।

অনেক করদাতাকে সার্কেল অফিস থেকে ফোন করে মিটিংয়ে আসতে বলা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। অথচ ফাইল পর্যালোচনায় উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি বা কর ফাঁকির প্রমাণ না থাকলেও কিছু ক্ষেত্রে অযৌক্তিকভাবে ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আবার ফাইলে সামান্য ভুল বা ত্রুটি থাকলে দাবিকৃত অর্থের পরিমাণ আরও বেড়ে যায়, যেখানে সরকার প্রকৃতপক্ষে খুব সামান্য রাজস্ব পায় কিন্তু করদাতা হয়রানির শিকার হন।

এ ধরনের পরিস্থিতি করদাতাদের মধ্যে ভয়, অনাস্থা ও হতাশা সৃষ্টি করছে। কর ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত স্বচ্ছতা, ন্যায্যতা এবং করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে অডিট বাড়ানোর পরিবর্তে প্রকৃত ঝুঁকিপূর্ণ ও সন্দেহজনক ফাইল চিহ্নিত করে কার্যকর তদন্ত পরিচালনা করা অধিক ফলপ্রসূ হতে পারে।

এই সমস্যার সমাধানে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন—
• অডিট নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা।
• কর কর্মকর্তাদের জবাবদিহিতা বৃদ্ধি করা।
• করদাতাদের অযথা হয়রানি বন্ধে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করা।
• অনলাইন ও ডিজিটাল অডিট ব্যবস্থার উন্নয়ন করা, যাতে ব্যক্তিগত যোগাযোগ কমে এবং অনৈতিক আর্থিক দাবির সুযোগ হ্রাস পায়।
• প্রকৃত কর ফাঁকি শনাক্তকরণে ডেটা অ্যানালাইসিস ও প্রযুক্তিনির্ভর ঝুঁকি মূল্যায়ন ব্যবস্থা আরও শক্তিশালী করা।

একটি আধুনিক ও কার্যকর কর ব্যবস্থা তখনই গড়ে উঠবে, যখন সরকার যথাযথ রাজস্ব পাবে এবং একই সঙ্গে সৎ করদাতার সম্মান ও নিরাপত্তাও নিশ্চিত হবে।

━━━━━━━━━━━━━━━━━━
**ATA | Audit, Tax, Advisory**
📊 Trusted solutions for your business growth

✅ Audit | Tax | VAT | Accounting | Payroll | HR | Licensing | Business Consultancy

💼 One-stop support for all your business needs

📞 Contact us today for expert guidance.
━━━━━━━━━━━━━━━━━━

২০২৬-২৭ করবর্ষের অগ্রিম আয়কর এর চতুর্থ কিস্তি এর শেষ সময় ১৫ জুন ২০২৬।
20/05/2026

২০২৬-২৭ করবর্ষের অগ্রিম আয়কর এর চতুর্থ কিস্তি এর শেষ সময় ১৫ জুন ২০২৬।

Address

Jamal Khan
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share