Cumilla E-Return Chamber

Website

Cumilla E-Return Chamber Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cumilla E-Return Chamber, Tax preparation service, Adarsha Sador, Comilla.

বাংলাদেশের NBR ই-রিটার্ন (e-Return & TRMS) পোর্টাল ব্যবহার করে সম্মানিত করদাতাদের জন্য অনলাইনে সহজে, দ্রুত, স্বল্প খরচে সুন্দর ও নির্ভুলভাবে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে চাইলে আমাদের নক করুন।অফিস:চকবাজার,সদর,কুমিল্লা।
মোবাইল : 01604 489868

🎯 আয়কর নোটিশ নিয়ে ভীতি দূর করুন, আইন জানুন ⁉️🔰 আয়কর রিটার্ন জমা দেওয়ার পর আয়কর অফিস থেকে নোটিশ এলেই আতঙ্কিত হওয়ার ...
24/09/2026

🎯 আয়কর নোটিশ নিয়ে ভীতি দূর করুন, আইন জানুন ⁉️

🔰 আয়কর রিটার্ন জমা দেওয়ার পর আয়কর অফিস থেকে নোটিশ এলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। অধিকাংশ নোটিশই আসে আপনার দেওয়া তথ্যের সঠিকতা যাচাই বা সাধারণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে।বাংলাদেশ আয়কর আইন, ২০২৩ এবং সর্বশেষ অর্থ আইন, ২০২৬ এর আলোকে জেনে নিন কোন কোন প্রধান ধারায় নোটিশ আসতে পারে:

🔻 ধারা ১৭২: সময়মতো রিটার্ন জমা না দিলে রিটার্ন দাখিলের জন্য প্রাথমিক নোটিশ।

🔻 ধারা ১৭৯: রিটার্নের তথ্য যাচাইয়ের জন্য ব্যাংক স্টেটমেন্ট বা খরচের দলিলাদি উপস্থাপনের নোটিশ।

🔻 ধারা ১৮২: স্বনির্ধারণী রিটার্নটি NBR কর্তৃক অডিটের জন্য নির্বাচিত হলে অডিট নোটিশ।

🔻 ধারা ২১২: কোনো আয় গোপন করলে বা কর ফাঁকি দিলে ফাইল পুনরায় খোলার নোটিশ।

🔻 ধারা ২১৪: কর নির্ধারণের পর যদি কোনো বকেয়া ট্যাক্স থাকে, তা পরিশোধের জন্য 'দাবির নোটিশ'।

✅ আইনি নোটিশ নিয়ে সাধারণ সতর্কতা: আয়কর অফিস থেকে নোটিশ (Notice) আসা মানেই করদাতা অপরাধী বা তিনি কর ফাঁকি দিয়েছেন—বিষয়টি মোটেও এমন নয়। আইনগতভাবে উপকর কমিশনার (DCT) আপনার রিটার্নের তথ্যের সত্যতা যাচাই করার অধিকার রাখেন।

🔰 পরামর্শ: নোটিশ পাওয়া মাত্র আতঙ্কিত না হয়ে, প্রথমে নোটিশের ধারা (Section) এবং চাহিদা (Requirements) ভালো করে বুঝতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের আইনানুগ ও তথ্যভিত্তিক জবাব না দিলে ধারা ১৭৪ বা ধারা ১৭৫ অনুযায়ী জরিমানা, এমনকি একতরফা কর নির্ধারণ (ধারা ১৮১ - Best Judgment Assessment) হতে পারে।

⚠️ সঠিক কর প্রদান আইনি বাধ্যবাধকতা, আর সঠিক কর পরিকল্পনা (Tax Planning) আপনার অধিকার। একজন করদাতা হিসেবে বছরের শেষ মুহূর্তের তাড়াহুড়ো না করে, পুরো বছরের আয়-ব্যয়ের হিসাব ও ব্যাংক স্টেটমেন্ট প্রতি মাসেই গুছিয়ে রাখা উচিত। কোনো নোটিশ এলে নিজে বুঝতে না পারলে অবিলম্বে একজন রেজিস্টার্ড আয়কর আইনজীবী বা আইটিপির (ITP) শরণাপন্ন হয়ে লিখিত জবাব দাখিল করাই সর্বোত্তম পন্থা।

Md.Kamrul Hasan (BBA,MBA)
Income Tax Professional, Cumilla
01604-489868

Cumilla E-Return Chamber

অডিট নিয়ে দুটি কথাআসাদ হাফিজ, কর কমিশনারসাম্প্রতিক সময়ে আয়কর রিটার্ন অডিট নিয়ে বেশ আলোচনা চলছে। জাতীয় রাজস্ব বোর্ড ...
23/09/2026

অডিট নিয়ে দুটি কথা
আসাদ হাফিজ, কর কমিশনার

সাম্প্রতিক সময়ে আয়কর রিটার্ন অডিট নিয়ে বেশ আলোচনা চলছে। জাতীয় রাজস্ব বোর্ড ২৮ এপ্রিল ২০২৬ তারিখ Risk Based Automated Selection System এর মাধ্যমে করদাতার Risk Factor এর উপর ভিত্তি করে ব্যক্তি শ্রেণির করদাতাদের মধ্য হতে ৭২,৩৪১টি রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করেছে।

করদাতাদের রিটার্ন অডিট আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে, এটি একটি নিয়মিত বিষয়, কিন্তু এখানে যে বিষয়টি আমাকে নাড়া দিয়েছে তাহলো, নিরীক্ষার জন্য নির্বাচিত করদাতাদের টিআইএন উন্মুক্ত করার ফলে তরুণ একটি শ্রেণি এটিকে লুফে নিয়েছে এবং অতি দ্রুত ছোট ছোট অনলাইন বেজড টুলস তৈরি করার মাধ্যমে আপনার রিটার্নটি নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে কি না তা জানার সুযোগ করে দিয়েছে। এর ফলে আমার মতে ন্যূনতম ২টি বিষয় ঘটেছে (অন্যের মতে আরো বেশি হতে পারে), তা হলো -

প্রথমত, যারা এ টুলসগুলো তৈরি করেছে তারা হয়তো করদাতাই নন, বয়সে তরুণ, করদাতা হওয়ার হয়তো বয়সও হয়নি এখনো, তারা যেমন আয়কর বিষয় জানতে আগ্রহী হচ্ছে, তেমনি করদাতা আয়কর রিটার্নে ভুল করলে রিটার্ন সংশোধনের সুযোগ পাচ্ছেন,

দ্বিতীয়ত, অনেক সময় একটি চক্র আপনার রিটার্ন অডিটে পড়েছে বলে আপনাকে দেখা করতে বলত, অথবা টাকা দিলে আপনার রিটার্ন অডিটমুক্ত রাখবে, এ জাতীয় হয়রানি করদাতাদের করা হতো যেহেতু অডিটের তালিকাটি উন্মুক্ত ছিল না। শুধুমাত্র তালিকাটি সার্কেলে প্রেরণ করা হতো এবং সার্কেল পত্র মারফত করদাতাকে অবহিত করত। তা জানাতে অনেক সময় বিলম্ব হতো, অনেক সময় ফেক পত্র তৈরি করে করদাতাকে হয়রানি করা হতো। অডিটের তালিকাটি উন্মুক্ত হওয়ার ফলে এখন আর এ সুযোগ থাকবে না, করদাতা প্রকাশিত তালিকায় তার টিআইএন আছে কিনা নিজে বের করতে পারবেন (তাতে হয়তো একটু বেশি সময় লাগবে), আবার তরুণ প্রজন্ম কর্তৃক উদ্ভাবিত অডিট চেকার দিয়ে নিমিষেই করদাতার রিটার্নটি নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে কিনা তা জানতে পারবে।

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য আয়কর রিটার্ন বাছাই ও তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, সকল সম্মানিত সদস্য এবং আইটি টিম যারা স্বয়ংক্রিয় এ পদ্ধতি তৈরি করেছেন - সকলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এখন একটু অডিট সংক্রান্ত আইন নিয়ে আলোচনা করা যাক-

অডিটের আইনগত ভিত্তি কি?
করদাতা আয়কর আইন, ২০২৩ এর ১৮০ ধারায় স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর রিটার্ন ও সংশোধিত আয়কর রিটা‍র্ন দাখিল করেন। রিটার্ন দাখিলের পর জাতীয় রাজ্স্ব বোর্ড ১৮২ ধারায় কতিপয় রিটার্নকে নিরীক্ষার জন্য নির্বাচন করে।

কর কর্মকর্তার করণীয় কি?
(১) অনুমোদিত তালিকা পাওয়ার পর কর কমিশনার ৭ দিনের মধ্যে উহা সংশ্লিষ্ট সার্কেলে প্রেরণ করবেন।
(২) সার্কেল তালিকা পাওয়ার পর ৩০ দিনের মধ্যে সকল করদাতাকে লিখিতভাবে তার রিটার্নটি নিরীক্ষার অন্তর্ভুক্ত হয়েছে তা অবহিত করবেন।
(৩) পরবর্তীতে নিরীক্ষাধীন রিটার্নের ত্রুটি-বিচ্যুতি উল্লেখপূর্বক করদাতার নিকট ব্যাখ্যা চাইবেন।
(৪) প্রয়োজনে কর পরিদর্শক দ্বারা বা নিজে বা একাধিক কর পরিদর্শক দ্বারা তদন্ত টিম করে তদন্ত করাবেন (বাধ্যতামূলক নয়)।

(৫) নিরীক্ষায় উত্থাপিত বিষয়ের সত্যতা না পাওয়া গেলে যুগ্ম/অতিরিক্ত কর কমিশনারের অনুমোদনক্রমে করদাতাকে নিরীক্ষা কার্যক্রম হতে অব্যাহতি প্রদান করবেন।
(৫) নিরীক্ষায় উত্থাপিত বিষয়সমূহের সত্যতা পাওয়া গেলে এক বা একাধিক কর পরিদর্শক দ্বারা তদন্ত করাবেন।

(৬) এর পরে উপ কর কমিশনার অডিট প্রতিবেদন প্রস্তুত করবেন ও করদাতাকে অবহিত করবেন এবং সংশোধিত রিটার্ন দাখিলের অনুরোধ করবেন।

(৭) সংশোধিত রিটার্ন দাখিল করলে এবং অডিট প্রতিবেদনে উত্থাপিত বিষয়সমূহ উক্ত রিটার্নে যথাযথভাবে নিষ্পত্তি করা হলে সার্কেল কর্মকর্তা উক্ত রিটার্ন গ্রহণ করবেন এবং মামলা নিষ্পত্তি হয়েছে মর্মে করদাতাকে একটি পত্র দিবেন।
(৭) সংশোধিত রিটার্ন দাখিল না করলে বা দালিখ করলেও তাতে উত্থাপিত বিষয়সমূহ সমাধান করা না হলে সার্কেল কর্মকর্তা কর নির্ধারণ কার্য সম্পন্ন করবেন।

(৮) এ পুরো প্রক্রিয়াটি আয়কর আইন, ২০২৩ এর ১৯৭ ধারা অনুযায়ী ৩০ জুন ২০২৮ এর মধ্যে সম্পন্ন করতে হবে।

করদাতার করণীয় কি?
(১) প্রথমেই করদাতা তালিকা চেক করে নিশ্চিত হবেন তার রিটার্নটি নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে কি না।
(২) নিরীক্ষার জন্য নির্বাচিত হলে রিটার্নটি নিজে ভাল করে নিরীক্ষা করবেন কোথাও ত্রুটি রয়েছে কিনা।
(৩) ত্রুটি পরিলক্ষিত না হলে মামলাটি নিরীক্ষার কার্যক্রম হতে অব্যাহতির জন্য সার্কেলে লিখিতভাবে আবেদন করতে পারেন।
(৪) ত্রুটি পরিলক্ষিত হলে প্রযোজ্য কর পরিশোধপূর্বক সংশোধিত রিটার্ন দাখিল করে নিরীক্ষা কার্যক্রম হতে অব্যাহতি চাইতে পারেন।
(৫) অপেক্ষা করতে পারেন কর অফিস কি করে এবং কর অফিসের কার্যক্রম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
(৬) প্রয়োজনে একজন বিজ্ঞ আয়কর আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন।

লেখক : কর কমিশনার, কর অঞ্চল-রংপুর।

#আয়কর
#শুল্ক
#বন্ড
#ভ্যাট
#কাস্টমস
#এনবিআর
&views

Cumilla E-Return Chamber
20/09/2026

Cumilla E-Return Chamber

16/09/2026

*প্রথম প্রান্তিকে রিটার্নে প্রণোদনা, সাড়া মিলেছে কতটা?*

এনবিআর কর্মকর্তারা মনে করছেন, অনেক করদাতা ‘জিরো রিটার্ন’ বা করমুক্ত আয়সীমার মধ্যে আয় দেখাতে পারেন।

চলতি করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের বছরজুড়ে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দেওয়ার পাশাপাশি প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিলে প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার।

ইতোমধ্যে প্রথম প্রান্তিকের আড়াইমাস শেষ হতে চলেছে। ওই সুযোগে কেমন সারা মিলছে করদাতাদের তরফে? তারা কি করছাড়ের সুযোগ নিতে রিটার্ন দাখিলে আগ্রহী হচ্ছেন? নাকি আগের মতই শেষ সময়ের দিকে তাকিয়ে রয়েছেন?

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত ৬ লাখ ৩১ হাজার করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

প্রতিদিন গড়ে ২৫ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করছেন। সে হিসাবে মঙ্গলবার পর্যন্ত রিটার্ন দাখিলকারীর সংখ্যা প্রায় ৬ লাখ ৮০ হাজার হওয়ার কথা।

গত ২০২৫-২৬ করবর্ষে ব্যক্তি ও কোম্পানি মিলিয়ে সাড়ে ৪৯ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন। ওই সময়ে টিআইএনধারী করদাতার সংখ্যা ছিল ১ কোটি ৩১ লাখ। এর মধ্যে প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন।

টিআইএনধারী করদাতার সংখ্যা বিবেচনায় নিলে চলতি করবর্ষের আড়াই মাস শেষে এখনও বিপুল সংখ্যক করদাতা প্রথম প্রান্তিকের প্রণোদনায় সাড়া দেননি। তবে প্রথম প্রান্তিক শেষ হওয়ার পরই এ বিষয়ে প্রকৃত চিত্র পাওয়া যাবে।

এনবিআরের মাঠপর্যায়ের ও বোর্ডের একাধিক কর্মকর্তা মনে করছেন, সামষ্টিক অর্থনীতির চাপে সীমিত আয়ের মানুষের আয় মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে না বাড়ায় অনেক করদাতা ‘জিরো রিটার্ন’ বা করমুক্ত আয়সীমার মধ্যে আয় দেখাতে পারেন।

রিটার্ন দাখিলের বিপরীতে পাওয়া রাজস্বের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে বলে কর্মকর্তারা মনে করছেন।

৬ লাখ ৩১ হাজার রিটার্ন দাখিলের বিপরীতে সরকার আয়কর হিসেবে প্রায় ২১৬ কোটি টাকা রাজস্ব পেয়েছে।

তবে রিটার্ন দাখিলের সময় কর পরিশোধের পরিমাণ কম হওয়ার অন্যতম কারণ, অনেক করদাতার কাছ থেকে গাড়ির অগ্রিম কর, সঞ্চয়পত্রের মুনাফা ও ব্যাংক হিসাবের সুদের বিপরীতে উৎসে করসহ বিভিন্ন খাতে আগেই কর কেটে রাখা হয়।

এসব করদাতাদের মধ্যে যাদের গাড়ি রয়েছে সেখান থেকে অগ্রিম করবাবদ সরকারের রাজস্ব আদায় হয়েছে ৫৭ কোটি টাকা, সঞ্চয়পত্রের মুনাফার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩০৪ কোটি টাকা, ব্যাংক হিসাবের সুদের বিপরীতে আয় হয়েছে ১৬০ কোটি টাকা এবং বিভিন্ন খাতে ও পর্যায়ের অগ্রিম আয়কর থেকে আয় হয়েছে ৮৮০ কোটি টাকা।

চলতি করবর্ষে প্রথম প্রান্তিকেই রিটার্ন দাখিল করে প্রণোদনা পাওয়ার সুযোগ দিতে ২২ জুলাই ই-রিটার্ন সেবা চালু করে এনবিআর।

২০২৬-২০২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রণোদনা পাওয়ার বিধান রয়েছে।

৩০ সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এই প্রণোদনা প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য অতিরিক্ত কর দিতে হবে।

যাদের অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক নয়

এনবিআর এবারও বিশেষ আদেশের মাধ্যমে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা অনলাইনের পরিবর্তে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

ছাড়া ই-রিটার্ন ব্যবস্থায় নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

Cumilla E-Return Chamber

Address

Adarsha Sador
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla E-Return Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share