Md Delwar Hossain FCA

Md Delwar Hossain FCA Ex- KPMG BANGLADESH
PARTNER, M RASHID ZAMAN & CO
CHARTERED ACCOUNTANTS
SHYAMOLI, DHAKA-1207
AUDIT, TAX & ADVISORY

08/11/2025

আপাতত দৃষ্টিতে কিছু ব্যবসা লাভজনক মনে হলেও TDS, VDS, Corporate tax rate এবং অনেক ক্ষেত্রে Double Taxation থাকার কারণে কিছু কিছু ব্যবসা লাভজনক নাও হতে পারে।

তাই বলবো দয়া করে কোন ব্যবসা শুরু করার আগে বিশেষ করে কোম্পানির মাধ্যমে কোন ব্যবসা শুরু করার আগে Corporate tax, TDS, VAT সবকিছু কনসিডার করে ৫ থেকে ১০ বছরের Forecasted Accounts করে দেখতে হবে আসলেই ব্যবসা Profitable কিনা। সবকিছু কনসিডার করে যদি ব্যবসা প্রফিটেবল না হয় তাহলে সে ব্যবসা শুরু না করাই ভালো।

একটি কোম্পানি লোকাল বাজার থেকে স্টেশনারি কিনে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে সাপ্লাই দিতে চাচ্ছে। একটি উদাহরণ দিয়ে দেখা যেতে পারে আসলেই সামগ্রিকভাবে এই ব্যবসা profitable হওয়া সম্ভব কিনা।

Sales 100
Cost of Sales 90
Gross Profit 10
Operating cost 3
PBT 7
Income tax 5
Net profit 2

বিশেষ দ্রষ্টব্য: এই কোম্পানির কাস্টমার পেমেন্ট করার সময় ট্যাক্স কেটে রাখবে 5% আর যেহেতু এই ট্যাক্স কখনোই রিকভার করা যায় না তাই আমি সম্পূর্ণ amount কে Income Tax Expense ধরলাম।

ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী এই কোম্পানি তার সাপ্লায়ারকে পেমেন্ট করার সময় 5% TDS কেটে রাখার কথা। কিন্তু ব্যবসার ধরনের কারণে এই কোম্পানির পেমেন্ট করার সময় ট্যাক্স কাটতে পারবে না কিন্তু অ্যাসেসমেন্ট হওয়ার সময় এই কোম্পানির ক্রয়ের উপর ঠিকই 5% TDS ধার্য করবে, যা 4.50 টাকা হবে। এই অতিরিক্ত ট্যাক্স দিতে গেলে কোম্পানির নেট লস হবে 2.50 টাকা।

ব্যবসায়ী ভাইদের কে বলব কোন কোম্পানি খোলার আগে অথবা ব্যবসা শুরু করার আগে অবশ্যই একটি চার্টার্ড একাউন্টেন্ট ফার্ম থেকে একটি ফিজিবিলিটি রিপোর্ট করে নিবেন এবং সামগ্রিক বিষয়ে গাইড লাইন নিয়ে নিবেন। এর ফলে একটি অডিট ফর্ম হয়তো সামান্য কিছু ফি চার্জ করবে কিন্তু এর বিনিময়ে আপনার বেনিফিট হবে কোটি কোটি টাকা।

Quality output depends on quality input,Quality input demands quality payments,Yes, if you are toppers, if you are confi...
03/10/2024

Quality output depends on quality input,
Quality input demands quality payments,

Yes, if you are toppers, if you are confident to deliver quality then you are requested to apply for MRZ dynamic audit team.

Best of luck ♥️♥️♥️

30/09/2024

Dr Md Tapan Mahmud, advisor, M Rashid Zaman & Co., has completed his PhD on Sustainability Reporting. Some of the developed countries have already made Sustainability Reporting mandatory. We hope, we will move forward with the help of Dr Tapan Mahmud on this area of reporting framework.

সঠিক ব্যাখ্যা সহ সঠিক উত্তর কমেন্টে লিখতে হবে 🤔🤔 সবার আগে সব থেকে ভালো উত্তর যে দিতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় উপহ...
20/08/2024

সঠিক ব্যাখ্যা সহ সঠিক উত্তর কমেন্টে লিখতে হবে 🤔🤔 সবার আগে সব থেকে ভালো উত্তর যে দিতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় উপহার♥️♥️

দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, সমাজব্যবস্থা কোথায় যাচ্ছে???ষাটোর্ধ একজন CEO অবসর নেয়ার আগে তার স্বনামধন্য কোম্পানীর উত...
06/06/2024

দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, সমাজব্যবস্থা কোথায় যাচ্ছে???
ষাটোর্ধ একজন CEO অবসর নেয়ার আগে তার স্বনামধন্য কোম্পানীর উত্তোরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য CEO নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলেমেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন। তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন “আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী CEO নিয়োগ করবো।

” শুনে তো সবাই হতবাক! তবে আবার খুশীও হল। CEO হওয়ার স্বপ্নে তাদের মন উৎফল্লিত হলো। তিনি বলে চললেন “আমি আপনাদের প্রত্যেককে একটি করে ‘বীজ’ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দিবেন, যত্ন করবেন আর ঠিক এক বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করবো কে হবে পরবর্তী CEO ।”

সেইখানে অলিভার নামে একজন ছিল যে আর সবার মতই বীজ নিয়ে বাসায় ফিরলো। তার স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করলো এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করলো। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগল। নিয়মিত পানি দিল। সপ্তাহ তিনেক পর তার সহকর্মীরা এক অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে বলাবলি করতে লাগল।

অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না। এভাবে তিন সপ্তাহ, চার সপ্তাহ করে পাঁচ সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। নিজের মনেই বলল “আমি বোধ হয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি।” সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোন কথাও বললো না।
অবশেষে একটি বছর পার হলো। কোম্পানীর সব এক্সিকিউটিগণ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের CEO এর নিকট নিয়ে এলো।
এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয়। কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বললো যা সত্য তাই তোমার CEO কে বলবে। সে আজ খুবই বিব্রত হবে – এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকলো। কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে।
সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখলো সকলের টবে কী সুন্দর সুন্দর গাছ! অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখল। অনেকেই হাসাহাসি করল, কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করলো।
CEO রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। “ও মাই গড, আপনারা কী সুন্দর চারাগাছ ও ফুল জন্মিয়েছেন!” হঠাৎ তার চোখ গিয়ে পড়লো অলিভারের দিকে। অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করলো। CEO তাকে সামনে আসতে বললেন।
অলিভার খুব ভীত হয়ে পড়লো। নির্ঘাৎ সে আজ তার চাকুরী হারাবে। CEO জিজ্ঞেস করলেন “কি ব্যাপার অলিভার, আপনার বীজের কী হয়েছে?” অলিভার তাকে সব খুলে বললেন। CEO সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে বললেন দাড়িয়ে থাকতে। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন সবাই আমাদের নতুন CEO কে ভালো করে দেখুন, তার নাম অলিভার!
অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারলো না! সে তো কোন চারাগাছের জন্মই দিতে পারে নি!
সবাই বলাবলি করলো “সে কিভাবে CEO হলো?”
CEO বললেন “এক বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত। কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোন চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন, শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে যে টবে আমার দেয়া বীজটিই রয়েছে। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন।”
“যদি সততা রোপণ করেন, তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন”
“যদি সৎগুণ রোপণ করেন, তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন”
“যদি কঠোর শ্রম রোপণ করেন, তবে সাফল্য অর্জন করবেন”
“যদি সুবিবেচনা রোপণ করেন, তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন”
তাই কী রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন, তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কী অর্জন করবেন।
জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দিবে।

AKM Mezbah Uddin FCMA, the person with full of knowledge and dedication for the company, a real sense accounting profess...
02/06/2024

AKM Mezbah Uddin FCMA, the person with full of knowledge and dedication for the company, a real sense accounting professional, very friendly and always moves the hands of helps.

Mozaffor Hossain ACCA, young and very talented accounting professional, very natural, dedicated for the company and the country development.

আমার অনেক ছোট ভাই বোনেরা আছো যারা BBA এবং MBA করে জব এ ঢুকে পড়েছো কিন্তু একটা পর্যায়ে মনে হওয়া স্বাভাবিক যে CA ডিগ্ৰী নি...
14/05/2024

আমার অনেক ছোট ভাই বোনেরা আছো যারা BBA এবং MBA করে জব এ ঢুকে পড়েছো কিন্তু একটা পর্যায়ে মনে হওয়া স্বাভাবিক যে CA ডিগ্ৰী নিলে জীবন আরো অনেক সুন্দর হবে, কোম্পানিতে বড় পদ পাওয়া যাবে, সমাজের কাছে এবং পরিবার এর কাছে আরো সম্মান পাওয়া যাবে। কিন্তু চাকুরীতে থাকা অবস্থায় তো CA পড়া যায় না। অবশ্যই চাকুরী ছাড়তে হবে। কিন্তু চাকুরী ছাড়া কি এতো সহজ? অনেকের চাকরির উপার্জনের উপর পরিবার নির্ভরশীল। পরিবার ছাড়াও একজন মানুষকে ঢাকা শহরে খুব সাদাসিধে জীবন যাপন করার জন্যও মাসে কমপক্ষে ১৫,০০০ টাকা লাগে। আমার এইসব সাহসী স্বপ্নবাজ ভাই বোনের কথা মাথায় রেখে MRZ শ্যামলী শাখা ২০,০০০ টাকার উপরে এলাউন্স দিয়ে Articled Student নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Getting farewell gift from such a person who did teach me how to be highest level of professional in work, how to be ded...
09/05/2024

Getting farewell gift from such a person who did teach me how to be highest level of professional in work, how to be dedicated for the organization and finally how to be ethical in dealings. He is the living legend amongst the accounting professionals in Bangladesh.
Our generation has very few idol to follow. He is one of them.
I am not mentioning his name. I hope you will write it in comment.

Address

11D, Sara Aftab Tower (Genarel Pharmaceuticals Office Building), Ring Road, Shyamoli
Dhaka-1207

Telephone

+8801701863136

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Delwar Hossain FCA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Delwar Hossain FCA:

Share