BiFin Advisory

BiFin Advisory Build a Business Investors Trust
We help founders build structured, investor-ready businesses

17/08/2026

Sales বাড়ছে, কিন্তু Cash Flow আটকে গেছে

একজন SME Owner-এর সাথে কথা বলছিলাম। ব্যবসার Sales ভালোই বাড়ছে। গত বছরের তুলনায় Sales প্রায় ৩০% বেড়েছে।

Founder-এর স্বাভাবিক প্রত্যাশা ছিল; "Sales বাড়ছে, তাহলে Cash-ও তো বাড়ার কথা"

কিন্তু বাস্তবে ঘটছিল উল্টোটা, ব্যবসা বাড়ছে, কিন্তু Cash-এর চাপও বাড়ছে, কেন?

একটু হিসাব করলে দেখা গেলঃ

১. বাকিতে Sales বেড়েছেঃ Customer-রা ৩০–৬০ দিনের বাকিতে পণ্য নিচ্ছে। অর্থাৎ Sales হয়েছে, Revenue হিসাবেও এসেছে, কিন্তু টাকা এখনও হাতে আসেনি।

২. Inventory আগে কিনতে হচ্ছেঃ নতুন Order সামলাতে বেশি Inventory রাখতে হচ্ছে, Cash চলে যাচ্ছে Stock-এ।

৩. Supplier-কে আগে Payment করতে হচ্ছে; Customer-এর কাছ থেকে টাকা আসতে ৩০-৬০ দিন লাগছে, কিন্তু Supplier-কে ১৫–৩০ দিনের মধ্যে Payment করতে হচ্ছে।

ফলে একটি Cash Gap তৈরি হয়েছে। সহজভাবে বললে:

Cash Out → আগে এবং Cash In → পরে

এটাই Working Capital-এর চাপ, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ব্যবসাটি হয়তো লাভজনক, Sales-ও বাড়ছে, কিন্তু তারপরও Founder-এর কাছে পর্যাপ্ত Cash নেই।

তাই, Sales ≠ Cash এবং Profit ≠ Cash Flow

একটি ব্যবসা দ্রুত Grow করার সময় এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ Sales যত বাড়বে, অনেক ক্ষেত্রে
.Receivable বাড়বে .Inventory বাড়াইতে হবে.Working Capital Requirement বাড়বে

তাই ব্যবসা বড় করার আগে শুধু এই প্রশ্ন করলে হবে নাঃ "আর কত Sales করতে পারব?"

আরেকটি প্রশ্ন করতে হবেঃ "এই অতিরিক্ত Sales-এর জন্য কত টাকা Working Capital লাগবে?"

কারণ কখনও কখনও Growth নিজেই Cash Flow Problem তৈরি করতে পারে। আপনার ব্যবসায় Sales বাড়ার সঙ্গে সঙ্গে Cash Flow-এর চাপ কি কখনও বেড়েছে?

02/08/2026

Investment Readiness for SMEs: 02

ব্যবসার জন্য আসলে কত ধরনের টাকা (Capital) আছে?

এই সিরিজের আগের পোস্টে বলেছিলাম, শুধু ভালো ব্যবসা থাকলেই Investment পাওয়া যায় না, তার আগে ব্যবসাকে Investment Ready হতে হয়। Investment Ready হওয়ার প্রথম ধাপগুলোর একটি হলো; আপনার ব্যবসার জন্য কোন ধরনের Capital সবচেয়ে উপযুক্ত, সেটি বোঝা।

কিন্তু আমাদের দেশে অনেক ব্যবসায়ীই মনে করেন ব্যবসার জন্য টাকা জোগাড় করার একটাই উপায়; ব্যাংক ঋণ বা ডেট ফাইন্যান্সিং কিন্তু বাংলাদেশে ৩ ধরনের মূলধন (Capital) ব্যবসায় ব্যবহৃত হয়।

১. Debt (ঋণ): ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, প্লাটফর্ম অথবা ব্যাক্তি থেকে অর্থায়ন নিলেন। নির্ধারিত সময়ে মূলধন ফেরত দিতে হবে এবং চুক্তি অনুযায়ী রিটার্ন দিতে হবে।
২. Equity (মালিকানার অংশীদারিত্ব): কেউ আপনার ব্যবসায় বিনিয়োগ করলেন। বিনিময়ে তিনি ব্যবসার একটি অংশের মালিক হলেন। এখানে মাসিক কিস্তি নেই, তবে ভবিষ্যতের লাভ ও ব্যবসার মূল্য বৃদ্ধিতে বিনিয়োগকারীর অংশ থাকবে।
৩. Grant / Donor Fund (অনুদান): এ ধরনের অর্থ সাধারণত উন্নয়ন সংস্থা, ফাউন্ডেশন বা সরকারি কোনো কর্মসূচি থেকে আসে। এটি সাধারণত ফেরত দিতে হয় না। তবে নির্দিষ্ট লক্ষ্য, শর্ত বা সামাজিক প্রভাব (Impact) অর্জনের প্রত্যাশা থাকে।

মজার বিষয় হলো, বাংলাদেশের Startup Ecosystem-এ Debt, Equity এবং Grant এই তিন ধরনের Capital নিয়েই আলোচনা হয়। কিন্তু অধিকাংশ SME এখনো Financing বলতে মূলত Bank Loan বা ডেট ফাইন্যান্সিং কেই বুঝি।

ফলে অনেক ব্যবসায়ী এমন ব্যবসা পরিচালনা করেও বিকল্প অর্থায়নের সুযোগ কাজে লাগাতে পারেন না। আবার অনেকেই Equity-এর জন্য প্রস্তুত নন, কিংবা Grant-এর সুযোগ সম্পর্কে জানেনই না কারণ এই দুই ফান্ডের জন্য আলাদা গল্প বলতে হয়।

ভুল ধরনের Capital একটি ভালো ব্যবসাকেও চাপে ফেলতে পারে। আবার সঠিক Capital সেই একই ব্যবসাকে আরও দ্রুত এবং টেকসইভাবে এগিয়ে নিতে পারে। Investment Readiness শুধু Financial Statement দিয়ে নয়, সঠিক Capital সম্পর্কে সঠিক ধারণা থেকেও শুরু হয়।

28/07/2026

Investment Readiness for SMEs: 01

ব্যবসায় ইনভেস্টমেন্ট পাওয়া কঠিন, নাকি ব্যবসার হিসাব ঠিক রাখা কঠিন? আমাদের অনেক ব্যবসায়ীর একটি সাধারণ ধারণা;
ভালো Investors পেলেই ব্যবসার ফান্ডিং সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু আমার অভিজ্ঞতায়, অনেক ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন। Investor-এর অভাব সব সময় মূল সমস্যা নয়।

বরং প্রশ্ন হলো; আপনার ব্যবসা কি Investment Ready? ধরুন, একজন Investor আপনার ব্যবসায় আগ্রহ দেখালেন। প্রথম মিটিংয়েই যদি তিনি বলেন;
* গত ১২ মাসের Financial Statements আছে?
* Monthly Profit & Loss (P&L) আছে?
* Cash Flow Report আছে?
* Inventory-এর সঠিক হিসাব আছে?
* Business ও Personal Expense আলাদা?
* Owner's Investment কত?

আপনি কি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে পারবেন? এখানেই অনেক ব্যবসা পিছিয়ে পড়ে। সমস্যা ব্যবসার আইডিয়ায় নয়, সমস্যা অনেক সময় Investment Readiness-এ।

ভালো ব্যবসা থাকা এক বিষয় কিন্তু সেই ব্যবসাকে সংখ্যায় (Numbers) দিয়ে প্রমাণ করতে পারা আরেক বিষয়। একটা ব্যবসা Investment পাওয়ার আগে Investment Ready হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইনভেস্টমেন্ট না রেইজ করলেও ব্যবসার সাসটেইনেবিলিটির জন্যও গুরুত্বপূর্ণ।

23/07/2026

SME-রা কী কী financing option miss করছে?

বেশিরভাগ SME owner জানেনই না যে তাদের জন্য debt ছাড়াও আরও অপশন আছে। Startup দুনিয়ায় financing নিয়ে কথা হলে টেবিলে থাকে;
Equity, Work-order based Financing , Revenue-based financing, Impact investing, Grants ইত্যাদি।

কিন্তু একজন SME owner-এর কাছে গেলে একটাই উত্তর পাওয়া যায়-"ব্যাংক লোন নেব"

এইটাই স্বাভাবিক, Startup ecosystem-এ investors, accelerators, mentors আছে যারা বিভিন্ন financing option গুলর কথা বলে। কিন্তু SME দুনিয়ায় সেই conversation-ই হয় না। ফলে by default debt অথবা ব্যাংক লোনই একমাত্র অপশন মনে হয়।

Startup ফাউনডাররা ইকুইটি, ডেট, ইমপ্যাক্ট, ডোনেশন সব অপশনই ট্রাই করেন; রিসেন্টলি "আপন বাজার" হচ্ছে বেস্ট উদাহরণ।

অন্যদিকে এসএমইগুলো ইকুইটি বাদ দিয়ে চিন্তা করেলেও খুব কম আছে ইমপ্যাক্ট অর ডনেশনএর কথা চিন্তা করে অথবা এসব ইনভেস্টমেন্ট সিকিউর করে। এই options গুলো SME-দের জন্যও exist করে, শুধু কেউ দেখিয়ে দেয় না। বিজনেসের লিকুইডিটি ক্রাইসিস, ক্যাশ বার্ন এর সময় এই ফান্ডগুলো ব্যবসার ফুয়েল হিসেবে কাজ করে।

03/06/2026

ব্যবসায়ী ও মুদারাবা চুক্তিতে ইনভেস্টমেন্ট

মুদারাবায় ইনভেস্টর মূলধন প্রদান করে, আর ব্যবসায়ী তার দক্ষতা ও শ্রম দিয়ে ব্যবসা পরিচালনা করে। লাভ হলে পূর্বনির্ধারিত অনুপাতে তা বণ্টন হয়। আর প্রকৃত ব্যবসায়িক ক্ষতি হলে সেই ক্ষতির আর্থিক দায় মূলত বিনিয়োগকারীর, অন্যদিকে ব্যবসায়ীর ক্ষতি হলো তার সময়, শ্রম ও প্রচেষ্টার ক্ষতি।

বিশেষ করে ওয়ার্ক অর্ডার বা প্রজেক্টভিত্তিক ব্যবসায় মুদারাবা অনেক কার্যকরি চুক্তি। কারণ এসব ক্ষেত্রে সাধারণত কস্ট আইটেম সীমিত থাকে এবং শুরু থেকেই সম্ভাব্য আয়-ব্যয়ের একটি কাঠামো দাঁড় করানো তুলনামূলক সহজ।

কিন্তু বাস্তবে আমরা প্রায়ই ভিন্ন চিত্র দেখি, অনেক ব্যবসায়ী প্রকৃত Forecasted Profit Calculation না করেই একটি অনুমানভিত্তিক ROI বিনিয়োগকারীর সামনে উপস্থাপন করেন। অনেক বিনিয়োগকারীও সেটি মেনে নেন। আরও উদ্বেগের বিষয় হলো, প্রজেক্ট বা ওয়ার্ক অর্ডার সম্পন্ন হওয়ার পরও অনেক ক্ষেত্রে Actual Profit Calculation না করে অনুমান নির্ভর লাভ বণ্টন করা হয়।

ফলে প্রশ্ন আসে, যদি প্রকৃত লাভ-ক্ষতির হিসাবই করা না হয়, তাহলে মুদারাবার মূল চুক্তি অনুযায়ী লাভ-লোকসান ভাগাভাগি হচ্ছে কীভাবে?
এখানেই মুদারাবার মৌলিক উদ্দেশ্য অস্পষ্ট হয়ে যায়। কারণ মুদারাবা কোনো নির্দিষ্ট রিটার্নের চুক্তি নয়; এটি প্রকৃত ব্যবসায়িক ফলাফলের উপর ভিত্তি করে লাভ-লোকসান ভাগাভাগির চুক্তি। প্রকৃত হিসাব ছাড়া লাভ বণ্টন করা হলে শরিয়াহ কমপ্লায়েন্স ও আয় হালাল হওয়ার প্রশ্নও সামনে চলে আসে।

মুদারাবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফান্ড সংগ্রহ নয়; বরং
১. সঠিক Forecasted Profit Calculation করা
২. ফাইন্যান্সিং-পরবর্তী নিয়মিত মনিটরিং করা
৩. প্রজেক্ট শেষে Actual Profit Calculation করা
৪. সেই হিসাবের ভিত্তিতে লাভ-লোকসান বণ্টন করা

মুদারাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকৃত মুনাফা নির্ধারণ করা। কারণ মুদারাবায় লাভ বণ্টন হয় পূর্বনির্ধারিত শতাংশ অনুযায়ী, কিন্তু সেই শতাংশ প্রয়োগ করতে হয় প্রকৃত (Actual) মুনাফার উপর। যদি Forecasted Profit বা অনুমানভিত্তিক হিসাবের উপর লাভ বণ্টন করা হয়, তাহলে মুদারাবার মৌলিক উদ্দেশ্য লাভ-লোকসান অংশীদারিত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

কিন্তু আমরা ব্যবসায়ীরা যে হালালের কথা বলে প্রফিট দিচ্ছি তা কতটুকু হালাল তা কি চিন্তা করছি? ম্যাক্সিমাম ব্যবাসায়ী একাউন্টিং/ফাইন্যান্স ইগ্নোর করেন তাই ভাই ইনভেস্টমেন্ট নেয়ার আগে অবশ্যই বিজনেস ফাইন্যান্সইয়ালি ডিসিপ্লিনে আনুন। আর ফুল বিজনেসে মুদারাবা/মুশারাকা করাতো আরও চ্যালেঞ্জ সেই কথা আরেকদিন শেয়ার করা যাবে ইনশা আল্লাহ।

13/04/2026

⚠️ ব্যবসায় সবচেয়ে dangerous stage কোনটা?

শুরুতে? না
Loss-এর সময়? না।

Growth শুরু হওয়া, এটাই সবচেয়ে risky।

কারণ এই stage-এ ৩টা জিনিস একসাথে ভুল হয়:

🔴 Cash flow সামলানো যায় না
Sales আসছে কিন্তু হাতে টাকা নেই।

🔴 Capital structure ভুল হয়
ভুল সময়ে ভুল জায়গা থেকে টাকা নেওয়া হয়।

🔴 Growth fund করা যায় না
Investor বা bank সবাই ready business দেখতে চায়। কিন্তু business তখনো সেই জায়গায় নেই।

Growth আসার আগে business-কে সেই growth-এর জন্য ready করতে হয়। এটাই investment readiness।

08/04/2026
04/04/2026

আপনার ব্যবসায় কি নিচের সমস্যাগুলো আছে?

❌ loan এর জন্য apply করেছেন কিন্তু reject হয়েছেন অথবা হচ্ছেন
❌ Investor খুঁজছেন কিন্তু কেউ আগ্রহী না
❌ ব্যবসা ভালো চলছে কিন্তু কাগজপত্র নেই
❌ Shariah compliant funding কোথায় পাবেন, কিভাবে স্ট্রাকচারিং করবেন জানেন না

আপনি একা না, বাংলাদেশের ৯০% SME এই সমস্যায় আছে। সমস্যাটা আপনার ব্যবসায় না, সমস্যাটা ইনভেস্টমেন্ট Readiness এ। আমরা সেই রেডিনেস তৈরি করি, জানতে চাইলে ইনবক্স করুন অথবা ফ্রি অ্যাসেসমেন্টের জন্য ভিজিট করুনঃ www.bikolpo.co

Address

Lalmatia
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BiFin Advisory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share