FSC Solutions Ltd

FSC Solutions Ltd Financial, Taxation & Accounting Solutions in Simple way

23/07/2026
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করল জাতীয় রাজস্ব বোর্ড
22/07/2026

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করল জাতীয় রাজস্ব বোর্ড

আয়কর নিরীক্ষা থেকে অব্যাহতির নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর
05/07/2026

আয়কর নিরীক্ষা থেকে অব্যাহতির নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর

প্রথমবার আয়কর রিটার্ন দিলে ন্যূনতম কর ১ হাজার টাকা I
05/07/2026

প্রথমবার আয়কর রিটার্ন দিলে ন্যূনতম কর ১ হাজার টাকা I

এ মৌসুমে যাঁরা প্রথম আয়কর রিটার্ন দেবেন, তাঁদের ন্যূনতম কর এক হাজার টাকা। এখন অন্যদের ক্ষেত্রে এই করের পরিমাণ পাঁ....

আয়কর আইন, ২০২৩ | ধারা ৬৭: "অন্যান্য উৎস হতে আয়" – যে বিষয়গুলো করদাতার জানা অত্যন্ত জরুরিঅনেক করদাতা মনে করেন, শুধুমাত্র ...
01/07/2026

আয়কর আইন, ২০২৩ | ধারা ৬৭: "অন্যান্য উৎস হতে আয়" – যে বিষয়গুলো করদাতার জানা অত্যন্ত জরুরি

অনেক করদাতা মনে করেন, শুধুমাত্র ব্যবসা, চাকরি বা সম্পত্তি থেকে অর্জিত আয়ই করের আওতায় পড়ে। কিন্তু আয়কর আইন, ২০২৩-এর ধারা ৬৭ অনুযায়ী, বিভিন্ন বিশেষ পরিস্থিতিতে কিছু অর্থ "অন্যান্য উৎস হতে আয় (Income from Other Sources)" হিসেবে গণ্য হতে পারে এবং করযোগ্য হয়ে যায়।

🔹 ধারা ৬৭-এর গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:

✅ হিসাবের বইয়ে এমন কোনো অজ্ঞাত উৎসের ক্রেডিট (Unexplained Credit) পাওয়া গেলে এবং তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে তা করযোগ্য আয় হিসেবে গণ্য হবে।
✅ সম্পদ বৃদ্ধি, ব্যক্তিগত ব্যয় ও অর্থের উৎসের মধ্যে অসঙ্গতি থাকলে অতিরিক্ত অংশ "অন্যান্য উৎস হতে আয়" হিসেবে বিবেচিত হতে পারে।
✅ ন্যায্য বাজারমূল্যের চেয়ে কম দামে সম্পদ ক্রয় করলে বাজারমূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য করযোগ্য হতে পারে।
✅ চুক্তি বাতিল বা সংশোধনের কারণে প্রাপ্ত ক্ষতিপূরণ, কমিশন, ফি বা গুডউইল করযোগ্য।
✅ লিজ বা ভাড়ার সেলামী/প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত এককালীন অর্থ করযোগ্য।
✅ কোনো সম্পদ ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য উৎসে কর (TDS) কর্তন বা সংগ্রহ না হলে, সেই অর্থও নির্দিষ্ট ক্ষেত্রে করযোগ্য হতে পারে।
✅ ঋণ মওকুফ (Loan Waiver) থেকে প্রাপ্ত লাভ সাধারণভাবে করযোগ্য; তবে আইন কিছু ব্যতিক্রমও নির্ধারণ করেছে।
✅ লটারি, অনলাইন গেম, শব্দজট, কার্ড গেম বা অনুরূপ প্রতিযোগিতায় জেতা অর্থ "অন্যান্য উৎস হতে আয়" হিসেবে গণ্য হবে।
✅ অ-তালিকাভুক্ত কোম্পানি যদি ব্যাংকিং চ্যানেল ছাড়া নগদে পরিশোধিত মূলধন গ্রহণ করে, তবে তা করযোগ্য হতে পারে।
✅ কোম্পানি বা অন্যান্য করদাতা ব্যাংকিং চ্যানেল ব্যতীত ঋণ, অগ্রিম বা ডিপোজিট গ্রহণ করলে আইন অনুযায়ী তা আয় হিসেবে গণ্য হতে পারে।
✅ স্বাভাবিক ব্যক্তি ব্যাংকিং চ্যানেল ছাড়া ৫ লক্ষ টাকার বেশি ঋণ/অগ্রিম/ডিপোজিট গ্রহণ করলে সেটিও করযোগ্য হতে পারে। তবে স্বামী-স্ত্রী, পিতা-মাতা, সন্তান এবং আপন ভাই-বোনের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ হলে এই বিধান প্রযোজ্য হবে না।
✅ রিয়েল এস্টেট ব্যবসার বাইরে থাকা ব্যক্তি নির্মাণসামগ্রী বাকিতে কিনে নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ না করলে তা করযোগ্য হতে পারে।
✅ সংশোধিত রিটার্নে নতুন করে করমুক্ত বা হ্রাসকৃত করহারের আওতাধীন আয় দেখানো হলে, নির্দিষ্ট ক্ষেত্রে সেই অতিরিক্ত অংশ "অন্যান্য উৎস হতে আয়" হিসেবে গণ্য হতে পারে।

ধারা ৬৭-এর মূল উদ্দেশ্য হলো—অপ্রদর্শিত আয়, অজানা উৎসের অর্থ, নগদ লেনদেন এবং কর ফাঁকির সুযোগ সীমিত করা এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা।

📌 পরামর্শ: বড় অঙ্কের লেনদেন, ঋণ, মূলধন গ্রহণ, সম্পদ ক্রয়-বিক্রয় বা সংশোধিত রিটার্ন দাখিলের আগে একজন অভিজ্ঞ কর আইনজীবী বা কর পরামর্শকের পরামর্শ গ্রহণ করুন। সঠিক পরিকল্পনা আপনাকে অপ্রয়োজনীয় করঝুঁকি ও জরিমানা থেকে রক্ষা করতে পারে।

23/06/2026

২০২৫-২০২৬ অর্থবছরে ১০% কর রেয়াত (Tax Rebate) পেতে চাইলে আগামী ৩০ শে জুন, ২০২৬-এর মধ্যেই আপনাকে বিনিয়োগ সম্পন্ন করতে হবে।
৩০ জুনের পর বিনিয়োগ করলে এই অর্থবছরে আর রেয়াত পাওয়ার কোনো সুযোগ থাকবে না।

​আয়কর আইন ২০২৩ (ষষ্ঠ তফসিল) অনুযায়ী যে খাতগুলোতে বিনিয়োগ করে আপনি ট্যাক্স বাঁচাতে পারেন:

১] ​সরকারি সঞ্চয়পত্র: সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত।
২] ​ডিপিএস (DPS): বার্ষিক সর্বোচ্চ ১,২০,০০০ টাকা।
৩] ​লাইফ ইন্স্যুরেন্স: পলিসি ভ্যালুর ১০% অথবা
পরিশোধিত প্রিমিয়াম (যেটি কম)।
৪] ​শেয়ার বাজার: পুঁজিবাজারে নতুন বিনিয়োগ।
৫] ​ইউনিভার্সাল পেনশন স্কিম (Universal Pension
Scheme)
৬] ​আইসিবি মিউচুয়াল ফান্ড: সর্বোচ্চ ৫ লক্ষ টাকা
পর্যন্ত।
৭] ​যাকাত ও অনুমোদিত দান
৮] ​স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড: কর্মচারী ও নিয়োগকর্তার
দান।

​আইন মেনে সঠিক খাতে বিনিয়োগ করুন, আপনার কষ্টার্জিত টাকা সাশ্রয় করুন।

**ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলে সম্ভাব্য নতুন ব্যবস্থা!**প্রস্তাবিত আয়কর ব্যবস্থাপনা অনুযায়ী, ব্যক্ত...
10/06/2026

**ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলে সম্ভাব্য নতুন ব্যবস্থা!**
প্রস্তাবিত আয়কর ব্যবস্থাপনা অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতারা বছরে নির্দিষ্ট সময়ের পরিবর্তে **সারা বছরজুড়ে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ** পেতে পারেন। এ লক্ষ্যে পুরো অর্থবছরকে **৪টি ত্রৈমাসিক (Quarter)**-এ ভাগ করে প্রণোদনা ও বিলম্ব ফি নির্ধারণের প্রস্তাব আলোচনায় রয়েছে।
✅ **জুলাই – সেপ্টেম্বর**
এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে **পরিশোধিত করের ৫% পর্যন্ত করছাড়**, সর্বোচ্চ **৳২৫,০০০** পাওয়া যেতে পারে।
✅ **অক্টোবর – ডিসেম্বর**
এই সময়ে রিটার্ন দাখিলে **কোনো জরিমানা থাকবে না**, তবে **বিনিয়োগজনিত কর রেয়াত (Tax Rebate)** সুবিধা প্রযোজ্য নাও হতে পারে।
⚠️ **জানুয়ারি – মার্চ**
এই সময় রিটার্ন দাখিল করলে **২% হারে অথবা ন্যূনতম ৳৩,০০০ জরিমানা** প্রযোজ্য হতে পারে।
⚠️ **এপ্রিল – জুন**
এই সময়ে রিটার্ন দাখিলে **৫% হারে অথবা ন্যূনতম ৳৫,০০০ বিলম্ব ফি/জরিমানা** আরোপের প্রস্তাব রয়েছে।
📌 **দ্রষ্টব্য:** বিষয়টি কার্যকর হওয়ার আগে সরকারি গেজেট, অর্থ আইন ও এনবিআরের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করা উচিত।
**Tax Planning করুন সময়মতো, Compliance থাকুন নিশ্চিন্তে।**
FSC Solutions Ltd.

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে শূন্য রিটার্নের বিধান বাতিল করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা আসন্ন বাজেটে ...
14/05/2026

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে শূন্য রিটার্নের বিধান বাতিল করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে।

🔰স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর….
29/04/2026

🔰স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর….

Address

Flat# 3-2 (2nd Floor), House# K 54/4, Madbor Bari Masjid Road, Jagannathpur, Bashundhara Residential Area
Dhaka
1229

Telephone

+8801700706080

Website

Alerts

Be the first to know and let us send you an email when FSC Solutions Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FSC Solutions Ltd:

Shortcuts

Share