07/02/2024
#ইনকাম ট্যাক্স টিপস ২০২৪ইং
#আজকের টপিক্স - ট্যাক্স ডে এর পরে রিটার্ন সাবমিটে ট্যাক্স ক্যাল্কুলেশন।
আমাদের মধ্যে অনেকেই আছে যারা রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হয়েছেন, তারা যদি এখন রিটার্ন সাবমিট করতে চান তাদের ট্যাক্স ক্যাল্কুলেশন কেমন হবে অর্থাৎ কি ধরনের প্যানাল্টি দিয়ে তারা রিটার্ন সাবমিট করতে পারবেন?
* ট্যাক্স ক্যাল্কুলেশনে অব্যাহতি সুবিধা পাবেন না।
* রেয়াতি সুবিধা পাবেন না।
* জরিমানা দিতে হবে।
* ডিলে চার্জ অর্থাৎ সুদ দিতে হবে।
ধরে নিলাম,
একজন ব্যক্তির অব্যাহতি সুবিধা এবং রেয়াতি সুবিধা বাদ দিয়ে ক্যাল্কুলেশন করার পর তার ট্যাক্স আসছে ১০০০০ টাকা।
জরিমানা নির্ধারণ:
জরিমানা ক্যাল্কুলেশন এর প্রসেস গুলো হল- সর্বশেষ নিরুপিত আয়ের ধার্যকৃত করের ১০%, অথবা নূন্যতম ১০০০ টাকা। উভয়ের মধ্যে যেটা বেশি হয় সেটাই বিবেচিত হবে। সেই সাথে রিটার্ন সাবমিট এর ব্যর্থতা অব্যাহত থাকিলে প্রতিদিন এর জন্য ৫০ টাকা করে জরিমানা হবে। তবে এই ৫০ টাকা করে জরিমানা যাহার ক্ষেত্রে কখনো কর নির্ধারণ হয় নাই তার জন্য সর্বোচ্চ ৫০০০ টাকা। আর যাহার ক্ষেত্রে আগে কর নির্ধারণ হয়েছে তাহার ক্ষেত্রে সর্বশেষ নিরুপিত আয়ের প্রদেয় করের ৫০% বা ১০০০ টাকা এই ২ টির মধ্যে যেটা বেশি।
তবে এক্ষেত্রে পরামর্শ হল যদি সঠিক কোন ব্যাখ্যা না থাকে তাহলে নূন্যতম জরিমানা দিয়ে অর্থাৎ ১০০০ টাকা দিয়ে রিটার্ন সাবমিট করে দেয়া। তারপর ডিসিটি অর্থাৎ উপ কর কমিশনার সিদ্ধান্ত নিবে কি করণীয়।
ডিলে চার্জ অর্থাৎ সুদ:
প্রতি মাসে ৪% হারে সরল সুদ দিতে হবে। তবে সেটা ২৪ মাসের বেশি নয়।
আর এই কাউন্ট করতে হবে ট্যাক্স ডে এর পর থেকে অথবা ট্যাক্স ডে এর পরে ও যদি ট্যাক্স কর্তৃপক্ষ কোন ট্যাক্স ডে নির্ধারণ করে দেন।
এখন যদি আমরা ট্যাক্স ডে এর ৩ মাস লেট হিসেব করে রিটার্ন সাবমিট করতে চাই তাহলে সুদ আসবে ১০০০০*৪%=৪০০ টাকা প্রতি মাসে। সুতরাং ৩ মাসে সুদ আসবে ১২০০ টাকা।
সব মিলিয়ে পেমেন্ট দিতে হবে - ট্যাক্স ১০০০০ টাকা, জরিমানা ১০০০ টাকা, সুদ ১২০০ টাকা, মোট ১২২০০ টাকা।
ধন্যবাদ সবাইকে