Banking Rates & Deals BD ব্যাংকিং রেটস ও ডিলস বিডি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Banking Rates & Deals BD ব্যাংকিং রেটস ও ডিলস বিডি

Banking Rates & Deals BD  ব্যাংকিং রেটস ও ডিলস বিডি Banking Deals & Rates BD
All Bank DPS & FDR Rates — One Place, Real Analysis!

📢 বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা: Consumer Loan Disbursement এখন আরও সহজ ও ডিজিটালবাংলাদেশ ব্যাংক BRPD-1 Circular Lett...
23/06/2026

📢 বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা: Consumer Loan Disbursement এখন আরও সহজ ও ডিজিটাল
বাংলাদেশ ব্যাংক BRPD-1 Circular Letter No. 20 (তারিখ: 23 জুন 2026) এর মাধ্যমে Consumer Financing সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।
🔹 আগে কী ছিল? Auto Loan, Consumer Durable Loan (ফ্রিজ, টিভি, এসি ইত্যাদি) এবং Loan for Professionals-এর অর্থ সাধারণত Vendor-এর অনুকূলে Pay Order বা Cheque ইস্যুর মাধ্যমে পরিশোধ করতে হতো।
🔹 এখন কী হলো? Pay Order বা Cheque-এর পাশাপাশি ব্যাংক এখন সরাসরি Vendor-এর Account-এ Electronic Fund Transfer-এর মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবে।
✅ Vendor-এর Account একই ব্যাংকে হলে Direct Transfer
✅ Vendor-এর Account অন্য ব্যাংকে হলে RTGS-এর মাধ্যমে Transfer
🔹 যা অপরিবর্তিত থাকছে Loan-এর অর্থ কোনো অবস্থাতেই Borrower-এর Account-এ Credit করা যাবে না বা Cash-এ প্রদান করা যাবে না (যদি না অন্য কোনো বিশেষ বিধানে অনুমতি থাকে)।
🔹 Housing Finance-এর ক্ষেত্রেও প্রযোজ্য এই সুবিধা Auto Loan, Housing Finance, Consumer Durable Loan এবং Loans for Professionals-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
🔹 এর সুবিধা কী?
✔ দ্রুত ও তাৎক্ষণিক Settlement
✔ Pay Order/Cheque সংক্রান্ত ঝামেলা হ্রাস
✔ Operational Efficiency বৃদ্ধি
✔ Paper-based Cost কমানো
✔ Fraud ও Settlement Delay কমানো
⚠️ তবে Vendor-এর Account-এ সঠিকভাবে অর্থ প্রেরণের দায়ভার সংশ্লিষ্ট ব্যাংকের ওপরই বর্তাবে।
সংক্ষেপে, বাংলাদেশ ব্যাংক Loan Disbursement-এর মূল নীতি পরিবর্তন করেনি; বরং Vendor Payment-এ Digital Fund Transfer-কে একটি অতিরিক্ত অনুমোদিত মাধ্যম হিসেবে যুক্ত করেছে, যা ব্যাংকিং সেবাকে আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক করবে।

এখন বাংলাদেশের ব্যাংকিং মার্কেটে একটা নাম খুব দ্রুত আলোচনায় আসছে — Midland Bank PLC⁠বিশেষ করে তাদের FDR আর DPS রেট দেখে ...
07/05/2026

এখন বাংলাদেশের ব্যাংকিং মার্কেটে একটা নাম খুব দ্রুত আলোচনায় আসছে — Midland Bank PLC⁠
বিশেষ করে তাদের FDR আর DPS রেট দেখে অনেকেই এখন নতুন করে হিসাব কষছে 💰
কোথাও short-term এ প্রায় ১০% রিটার্ন, আবার কোথাও monthly income সুবিধাও!
তাহলে চলুন, এক নজরে দেখে নেওয়া যাক — Midland Bank এখন আসলে কত রেট দিচ্ছে FDR, DPS ও Double Benefit স্কিমে 👇
🔥 Midland Bank FDR Rates (2026)
মেয়াদ সাধারণ FDR Digital FDR
3 মাস 9.75% 9.90%
6 মাস 9.50% 9.65%
1 বছর 9.50% 9.65%

Banking Rates & Deals BD ব্যাংকিং রেটস ও ডিলস বিডি

➡️ সবচেয়ে attractive rate এখন তাদের ৩ মাসের Digital FDR = 9.90%।

গুরুত্বপূর্ণ observation:
Midland short-term deposit-এ aggressive।
২ বছরের পরে rate drop করছে।
৩ বছরের FD Plus এ rate হঠাৎ কমে 2.75%/5.75% — এটা attractive না।
তাই Midland এ long-term lock-in খুব লাভজনক না।
💰 Interest First FDR (মাসে মাসে profit নিতে চাইলে)
মেয়াদ
রেট-3 মাস-8.25%
6 মাস-8.35%
1 বছর-8.50%
এখানে আপনি monthly interest তুলতে পারবেন।
মানে capital untouched রেখে cashflow নিতে পারবেন।

👉 Retired people বা monthly passive income চাইলে useful।
🚀 Family Support Scheme
এটা basically মাসিক income ভিত্তিক FDR।

প্রতি ১ লাখে মাসিক আয়
3 মাস - 9.75% ~৳812
6 মাস - 9.50% ~৳791
1 বছর - 9.50% ~৳791
Digital version এ আরও বেশি!

Strategic Take:
যদি আপনার ১০–৫০ লাখ idle cash থাকে এবং monthly cashflow চান, তাহলে এটা savings account থেকে অনেক better।
📈 Midland DPS Analysis
Midland DPS এর সবচেয়ে interesting দিক হচ্ছে:
ছোট amount থেকেও শুরু করা যায় (৳250)
Long-term compounding value বেশ strong
উদাহরণ:
যদি মাসে ৳10,000 DPS করেন
মেয়াদ
Maturity
5 বছর ~৳7.62 লাখ
10 বছর ~৳19.12 লাখ
15 বছর ~৳32.61 লাখ
20 বছর ~৳54.07 লাখ

🏆 Double Benefit Scheme
Midland এর Double Benefit:
Scheme Time: 9 বছর 1 মাসে টাকা Double
Rate effectively ~8% এর কাছাকাছি।

অনেক ব্যাংক “double money” বলে marketing করে, কিন্তু সময় 8–10 বছর লাগে।
Midland এখানে market average এর মধ্যেই আছে। Exceptional না, আবার খারাপও না।
🧠 বাস্তব Strategic Insight

Midland Bank এর Strength
✅ Short-term FDR rate strong
✅ Digital deposit এ extra incentive
✅ Monthly income schemes ভালো
✅ DPS maturity chart transparent
✅ Mid-tier private bank হিসেবে decent positioning

Weakness / Risk
⚠️ Long-term rate sharply drop করছে
⚠️ 4th জেনারেশন ব্যাংক হওয়ায় Top-tier safest banks (BRAC/City/EBL/Jamuna/Prime/Bank asia) এর level trust এখনো না
⚠️ বাংলাদেশে ব্যাংকিং sector overall stressed — তাই concentration risk avoid করা উচিত

#ওয়েবসাইট হতে সংগৃহীত

বাংলাদেশের ফাইন্যান্স মার্কেটে এখন একটা শব্দ খুব ঘুরে ঘুরে শোনা যাচ্ছে—ডিভিডেন্ড।কেউ বলছে ২৫%, কেউ ৩০%!কোথাও ক্যাশ, কোথা...
06/05/2026

বাংলাদেশের ফাইন্যান্স মার্কেটে এখন একটা শব্দ খুব ঘুরে ঘুরে শোনা যাচ্ছে—
ডিভিডেন্ড।
কেউ বলছে ২৫%, কেউ ৩০%!
কোথাও ক্যাশ, কোথাও আবার স্টক ডিভিডেন্ড।
কিন্তু প্রশ্ন হলো—
👉 এগুলোর আসল মানে কতটা বোঝা জরুরি?
🧠 ডিভিডেন্ড আসলে কী?
আসুন জানি, শুনি, বুঝি...

ডিভিডেন্ড মানে খুব সহজভাবে—
ব্যাংক বা কোম্পানি লাভ করলে সেই লাভের একটা অংশ শেয়ারহোল্ডারদের ফেরত দেয়।
এটা দুইভাবে আসে:
💰 Cash Dividend → হাতে সরাসরি টাকা
📊 Stock/Share Dividend → নতুন শেয়ার (টাকা না, মালিকানা বাড়ে কাগজে)
কিন্তু আসল বিষয়টা কোথায়?
অনেকেই একটা বড় ভুল করেন—
শুধু “ডিভিডেন্ড % বেশি” দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
কিন্তু বাস্তবতা হলো:
৩০% stock dividend ≠ ৩০% cash return
অনেক সময় বেশি % দেখালেও হাতে টাকা আসে না! কিছু ব্যাংক “ভালো দেখানোর জন্য” high dividend দেখায়! আবার কিছু ব্যাংক একেবারেই দিতে পারে না ভিতরের সমস্যার কারণে...
📉 বাস্তব চিত্র (২০২৫ এর ড্যাটানির্ভর):
একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো—

অনেক ব্যাংকই এবার ডিভিডেন্ড দিতে পারেনি।
এর পেছনের কারণগুলো সাধারণত:
❌প্রফিট কম বা লোকসান
❌লোন ডিফল্ট (NPL) বেড়ে যাওয়া
❌ক্যাপিটাল ঘাটতি

👉 সহজ ভাষায় বললে:
সব ব্যাংক সমানভাবে শক্ত অবস্থানে নেই।
🟢 ভালো ব্যাংক চেনার সহজ ইঙ্গিত
✔️নিয়মিত ডিভিডেন্ড দেয়
✔️ক্যাশ ডিভিডেন্ড থাকে
✔️বছর বছর ধারাবাহিকতা বজায় রাখে
✔️হঠাৎ করে অস্বাভাবিক % বাড়ায় না

👉 এদের ক্ষেত্রে শুধু “ইনকাম বেশি” দেখে সিদ্ধান্ত নিলে ঝুঁকি থাকে।
📌 শেষ কথা একটাই—
ডিভিডেন্ডের % না, বরং তার পেছনের ফান্ডামেন্টালটাই আসল গল্প বলে।

পরের পোস্টে আমরা দেশের একটা টপ র‍্যাংকড ব্যাংকের অডিটেড ফাইন্যান্সিয়াল (যা তাদের ওয়েবসাইটেই দেয়া থাকে) এনালাইসিস করে তাদের স্ট্রেন্থ এবং উইক্নেস এনালাইসিস করার চেষ্টা করব!
আমাদের সাথেই থাকুন

#ছবি সংগৃহীত

আপনি বেশি আয় করেন, তবুও সেভিংস বাড়ে না—কেন জানেন?কারণ সমস্যা ইনকামে না… সমস্যা হলো প্ল্যান ছাড়া টাকা ম্যানেজ করা।বেস্ট প...
06/05/2026

আপনি বেশি আয় করেন, তবুও সেভিংস বাড়ে না—কেন জানেন?

কারণ সমস্যা ইনকামে না… সমস্যা হলো প্ল্যান ছাড়া টাকা ম্যানেজ করা।
বেস্ট পারসোনাল ফাইন্যান্স রিলেটেড বইগুলোর (Rich Dad Poor Dad, The Psychology of Money, Your Money or Your Life) একটা কমন জিনিস আছে—
সবার কোর মেসেজ একটাই: “Income না, System বানাও”
স্মার্ট মানুষরা সেভিংস কীভাবে বাড়ায়? (Simple System)
1️⃣ আগে সেভিংস, পরে খরচ
👉 আয়ের আগে থেকেই ঠিক করে রাখে
➡️ “আমি 20% আলাদা রাখবই”
না হলে টাকা শেষে কিছুই থাকে না—এটা গ্যারান্টি।

2️⃣ টাকার 3 ভাগ রুল
যদিও এটা অনেকের মতে এমন যে মোট আয়ের ১/৩ অংশ বা ৩৩% সেভিংস ওর টার্গেট থাকা উচিত, অনেকে আবার নিচের মত কতেও আয়কে ভাগ করেন:
✔️ 50% – প্রয়োজন (খাওয়া, বাসা, বিল)
✔️ 30% – লাইফস্টাইল
✔️ 20% – সেভিংস + ইনভেস্টমেন্ট

📌 সেভিংস এর জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট হল এই ২০% অংশটা।

3️⃣ “ছোট leak” বন্ধ করা
বইগুলো বলে— বড় খরচ না, ছোট ছোট অদৃশ্য খরচই সেভিংস শেষ করে
(কফি, সাবস্ক্রিপশন, অপ্রয়োজনীয় শপিং)

4️⃣ সেভিংস = ইনভেস্টমেন্ট না করলে হারায়, শুধু জমিয়ে রাখলে লাভ নেই
ইনফ্লেশন silently টাকা কমিয়ে দেয়, ব্যাংকে/সঞ্চয়পত্রে রেখেও আপনি ১১-১২% এর বেশি পাবেন না, তাই ইনভেস্টমেন্ট সবসময় ভাল পন্থা।
তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, লোভে পড়ে যাতে সম্পুর্ন সঞ্চয় না হারায়।
এই বিষয়ে আরেকদিন কথা হবে।
আপাতত ব্যাংকে হোক, বা সঞ্চয়পত্রের মাধ্যমে হোক, বা বাড়িতেই হোক (নট রেকমেন্ডেড ফর মোর সেভিংস), টাকা সেভ করা শিখুন।
বাড়িতে ছোটদের মধ্যেও এই অভ্যেস গড়ে তুলুন।
কারন ধনী হওয়া মানে বেশি আয় না, ধনী হওয়া মানে “টাকা রাখার সিস্টেম তৈরি করা”

ছবি সংগৃহীত

06/05/2026

Banking Deals & Rates BD

আমাদের উদ্দেশ্য হল:
All Bank DPS & FDR Rates — One Place, Real Analysis
শুধু বেশি রেট দেখেই সিদ্ধান্ত নেবেন না।
সম্প্রতি অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে — ভুল ব্যাংক বেছে নেওয়ার কারণে।
এখানে পাবেন:
✔ সকল ব্যাংকের আপডেটেড DPS & FDR রেট
✔ গুরুত্বপূর্ণ ব্যাংক নিউজ
✔ Audited Financial Analysis (Safe না Risky — পরিষ্কার ধারণা)
আমরা ডাটা বিশ্লেষণ করে সাজেস্ট করি —
কোথায় টাকা রাখলে নিরাপদ ও লাভজনক হবে।
Smarter Banking Starts Here.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banking Rates & Deals BD ব্যাংকিং রেটস ও ডিলস বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share