AP Income Tax & VAT Consultancy

AP Income Tax & VAT Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AP Income Tax & VAT Consultancy, Tax preparation service, House #31, Road #03, Block , Banasree, Dhaka –, Dhaka.

📌 AP Income Tax & VAT Consultancy
আপনার সকল আয়কর, ভ্যাট ও ব্যবসায়িক ডকুমেন্টেশন সেবার বিশ্বস্ত ঠিকানা।
✅ আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল
✅ মাসিক ভ্যাট রিটার্ন
✅ ট্রেড লাইসেন্স নতুন ও নবায়ন
✅ টিন (TIN) ও বিন (BIN) নিবন্ধন, সংশোধন ও উত্তোলন

টার্নওভার ট্যাক্সের বিধান পরিবর্তনে করের দায় অনেক বেড়েছে—বিশেষ করে প্রোপ্রাইটরশিপ ব্যবসায়েটার্নওভার ট্যাক্সের একটি গুরুত...
30/07/2026

টার্নওভার ট্যাক্সের বিধান পরিবর্তনে করের দায় অনেক বেড়েছে—বিশেষ করে প্রোপ্রাইটরশিপ ব্যবসায়ে
টার্নওভার ট্যাক্সের একটি গুরুত্বপূর্ণ বিধান পরিবর্তনের ফলে ব্যবসা বা পেশা থেকে আয়ের ক্ষেত্রে করের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে স্বাভাবিক ব্যক্তি করদাতার প্রোপ্রাইটরশিপ ব্যবসার ক্ষেত্রে এর প্রভাব অনেক বেশি।
আগে স্বাভাবিক ব্যক্তি করদাতা ও ফার্মের ক্ষেত্রে টার্নওভারভিত্তিক ন্যূনতম কর প্রযোজ্য হওয়ার জন্য গ্রস প্রাপ্তির নির্দিষ্ট সীমা ছিল। কিন্তু বর্তমান বিধানে সেই সীমা আর নেই।
ফলে প্রোপ্রাইটরশিপ ব্যবসার গ্রস প্রাপ্তির পরিমাণ যতই হোক না কেন, নিয়মিত পদ্ধতিতে হিসাব করা কর নির্ধারিত টার্নওভার ট্যাক্সের চেয়ে কম হলে টার্নওভার ট্যাক্সই পরিশোধ করতে হবে।
চলুন, একটি উদাহরণের মাধ্যমে পরিবর্তনের প্রভাব দেখি—
🔎 পরিবর্তনের প্রভাব—একটি উদাহরণ
ধরা যাক, একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার ইলেকট্রনিক পণ্যের ব্যবসা রয়েছে। তার বার্ষিক বিক্রয় বা গ্রস প্রাপ্তি ৪০,০০,০০০ টাকা এবং ব্যবসা থেকে নিট আয় ৫,৩৫,০০০ টাকা।
📌 আগের বিধান অনুযায়ী—
আগে স্বাভাবিক ব্যক্তি করদাতার গ্রস প্রাপ্তি ৪ কোটি টাকা বা তার বেশি হলেই কেবল টার্নওভারভিত্তিক ন্যূনতম কর প্রযোজ্য হতো। এই উদাহরণে গ্রস প্রাপ্তি ৪০ লাখ টাকা, অর্থাৎ ৪ কোটি টাকার কম। তাই আগে টার্নওভারভিত্তিক ন্যূনতম কর প্রযোজ্য হতো না।
ফলে নিয়মিত কর হিসাবে প্রদেয় কর হতো—
প্রথম ৪,০০,০০০ টাকা × ০% = ০ টাকা
অবশিষ্ট ১,৩৫,০০০ টাকা × ১০% = ১৩,৫০০ টাকা
অর্থাৎ, আগে প্রদেয় কর ছিল ১৩,৫০০ টাকা।
📌 বর্তমান বিধান অনুযায়ী—
গ্রস প্রাপ্তির ওপর টার্নওভার ট্যাক্স—
৪০,০০,০০০ টাকা × ১% = ৪০,০০০ টাকা
যেহেতু নিয়মিত কর ১৩,৫০০ টাকা, কিন্তু টার্নওভার ট্যাক্স ৪০,০০০ টাকা, তাই বর্তমানে প্রদেয় কর হবে ৪০,০০০ টাকা।
অর্থাৎ, একই আয় ও বিক্রয়ের ক্ষেত্রে আইন পরিবর্তনের ফলে—
✅ আগে প্রদেয় কর: ১৩,৫০০ টাকা
✅ বর্তমানে প্রদেয় কর: ৪০,০০০ টাকা
✅ অতিরিক্ত করের দায়: ২৬,৫০০ টাকা
করদাতা ট্রেড লাইসেন্স নবায়নের সময় অগ্রিম কর হিসেবে ৩,০০০ টাকা পরিশোধ করে থাকলে, রিটার্নের সঙ্গে অবশিষ্ট ৩৭,০০০ টাকা পরিশোধ করতে হবে।
এই উদাহরণ থেকে বোঝা যায়, টার্নওভার ট্যাক্সের বিধান পরিবর্তনের ফলে একজন স্বাভাবিক ব্যক্তি করদাতাকে নিয়মিত করের তুলনায় অনেক বেশি কর সরকারি কোষাগারে জমা দিতে হতে পারে।
📎 বিস্তারিত দেখুন এবং আইন পড়ুন। আইনের রেফারেন্স - আগের ধারা ১৬৩(৫) বর্তমান ধারা ১৬৩(৬)
ধন্যবাদ সবাইকে।

AP Income Tax & VAT Consultancy

29/07/2026

📌 AP Income Tax & VAT Consultancy
আপনার সকল আয়কর, ভ্যাট ও ব্যবসায়িক ডকুমেন্টেশন সেবার বিশ্বস্ত ঠিকানা।
✅ আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল
✅ মাসিক ভ্যাট রিটার্ন
✅ ট্রেড লাইসেন্স নতুন ও নবায়ন
✅ টিন (TIN) ও বিন (BIN) নিবন্ধন, সংশোধন ও উত্তোলন
✅ ইমপোর্ট লাইসেন্স (IRC) ও এক্সপোর্ট লাইসেন্স (ERC)
✅ RJSC-এর মাধ্যমে লিমিটেড কোম্পানি নিবন্ধন
✅ পাসপোর্ট আবেদন, নবায়নসহ বিভিন্ন সরকারি সেবা
💼 দ্রুত ও প্রফেশনাল সেবা
🤝 নির্ভরযোগ্য পরামর্শ
🏠 ঘরে বসেই সম্পূর্ণ সমাধান
📲 আজই WhatsApp-এ যোগাযোগ করুন: +8801794840464
আয়কর, ভ্যাট ও ব্যবসায়িক নিয়মকানুনের সর্বশেষ আপডেট পেতে AP Income Tax & VAT Consultancy পেজটি Follow করে রাখুন।

৩০ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে রিটার্ন দাখিল করলেই ৫% ছাড়!অনলাইনে আয়কর রিটার্ন করতে এখনই ফোন করুন: +8801794-840464
26/07/2026

৩০ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে রিটার্ন দাখিল করলেই ৫% ছাড়!
অনলাইনে আয়কর রিটার্ন করতে এখনই ফোন করুন: +8801794-840464

মাসিক VAT রিটার্ন প্রস্তুত ও দাখিল জন্য আজই যোগাযোগ করুন: WhatsApp Available: +880 1794-840464 &_vat_consultancy
26/07/2026

মাসিক VAT রিটার্ন প্রস্তুত ও দাখিল জন্য আজই যোগাযোগ করুন: WhatsApp Available: +880 1794-840464
&_vat_consultancy

আপনার ব্যবসার কর ও আইনগত সকল সেবার বিশ্বস্ত ঠিকানা AP Income Tax & VAT Consultancy. আয়কর রিটার্ন, ভ্যাট নিবন্ধন, ভ্যাট ...
25/07/2026

আপনার ব্যবসার কর ও আইনগত সকল সেবার বিশ্বস্ত ঠিকানা AP Income Tax & VAT Consultancy. আয়কর রিটার্ন, ভ্যাট নিবন্ধন, ভ্যাট রিটার্ন, ট্যাক্স পরিকল্পনা, কাস্টমস পরামর্শ, HS Code নির্ধারণ, কোম্পানি নিবন্ধন (RJSC) থেকে শুরু করে কর্পোরেট কমপ্লায়েন্স, সব ধরনের সেবা আমরা দিচ্ছি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে।
কর আইন মেনে চলুন, সমস্যা এড়িয়ে চলুন। আমরা আছি আপনার পাশে।

আজই যোগাযোগ করুন: +8801794840464 এবং নিশ্চিন্তে পরিচালনা করুন আপনার ব্যবসা।

Address

House #31, Road #03, Block #A, Banasree, Dhaka –
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when AP Income Tax & VAT Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share