Md. Golam Morshed, MBA

Md. Golam Morshed, MBA Financial Analyst & Compliance Specialist (UK) | Fraud & Risk Management | Accountant

ট্রেনে আসার সময় লোকটাকে দেখলাম জনে জনে জিগ্যেস করছে জুতা কালি করবে কিনা।পায়ের দিকে অসহায় তাকিয়ে জুতা খুঁজেন কাকে কাকে জি...
03/08/2026

ট্রেনে আসার সময় লোকটাকে দেখলাম জনে জনে জিগ্যেস করছে জুতা কালি করবে কিনা।পায়ের দিকে অসহায় তাকিয়ে জুতা খুঁজেন কাকে কাকে জিগ্যাস করা যায় কালি করবেন কিনা।

যদিও কাস্টমার পেয়ে যান তারপর আসে দামাদামির পালা,লোকেরা বাইরে দাম দিয়ে করালেও ট্রেনের ভিতরে কমে করাতে চান। সর্বশেষ বিশ টাকায় স্থির হলো দাম।লোকটার মুখে হাসি ফুটলো,আনন্দে বসে গেলেন জুতা জোড়া নিয়ে। যাত্রী আর হকাররা আসা যাওয়ার সময় পা লেগে যায় শরীরে,লোকটা যেনো মিলিয়ে যেতে থাকেন,শরীর গুটিয়ে নেন আরো।

কেউ কেউ ধমক দেন দূরে গিয়ে বসতে,মানুষটা ধমক দেওয়া সাহেবের দিকে তাকিয়ে হাসেন। আমার অদ্ভুত লাগে ধমক খেয়েও মানুষ হাসতে পারে।

জুতা কালি শেষে দুইহাতে এগিয়ে দিলেন জুতার মালিকের দিকে। উনার মনে হয় কাজ পছন্দ হয়নি, বললো আরো একটু কালি করতে। লোকটা আরো অনেক কালি করে দিলো। তারপর বিশ টাকার নোট নিয়ে খুশি মনে এগিয়ে গেলেন অন্য কোনো ধমকের দিকে।

আমার চোখ ভরে উঠলো,কতদিন পরে একজন মানুষ দেখতে পেলাম।

অথচ জীবন নিয়ে কতশত অভিযোগ আমাদের!

-- ( সংগৃহীত )

মানুষ বলে বিড়াল পালো কেনো? শুধু শুধু টাকা নষ্ট করো কেনো? বিড়াল পুষে কি লাভ?লাভ কি শুনবেন???লেজি ভোররাতে দেখছে আমার মনট...
22/07/2026

মানুষ বলে বিড়াল পালো কেনো? শুধু শুধু টাকা নষ্ট করো কেনো? বিড়াল পুষে কি লাভ?
লাভ কি শুনবেন???
লেজি ভোররাতে দেখছে আমার মনটা খারাপ। শরীরটাও ভালো না।রাতে ঘুমাতে পারি নাই।সেই ফজরের ওয়াক্ত থেকে আমার সাথে লেগে আছে।
বার বার কোলে উঠে। পুর পুর করে শব্দ করে।মাথা ঘষে আমার হাতে।এরপর আমি দুপুরে ১.৪৫ সে ঘুম থেকে উঠছি।যে লেজি রুমের বাইরে বের হবার জন্য পাগল হয়ে যায় সে আমি ঘুম থেকে উঠা মাত্রই আমার কোলে উঠে বসে আছে।ইভেন পটি করতেও যায় নাই।এই ছবি যখন তুলি তখন বাজে ৩.৩০ সে তখনও আমার সাথে বসে আছে।খায় ও না রুমের বাইরেও যায় না।

তাইলে বুচ্ছেন বিড়াল আসলে কি দেয় আমাকে? মানসিক শান্তি দেয় যেটা মানুষ আমার কাছে থেকে কেড়ে নিয়েছে।
মন খারাপ থাকলে মানুষকে পাবেন না কিন্তু ওদের সব সময় পাশে পাবেন।

©

21/07/2026

আমি ইডেন মহিলা কলেজে অনার্স ৩য় বর্ষে পড়ি , আমার ফ্যামিলিগত ভাবেই একজনের সাথে বিয়ে ঠিক হইছিলো, ছেলে ঢাকাতেই থাকে একটা কলেজের লেকচারার,সব কিছু ঠিক হওয়ার পরে আমাদের কাবিন হয় সামনের মাসে অনুষ্ঠান করে তুলে নেওয়ার কথা ছিলো।
এখন একটা ঝামেলা হইছে ফুটবল খেলা দেখা নিয়ে, আর্জেন্টিনা- ইংল্যান্ড এর খেলা বড় পর্দায় দেখতে রাতে বান্ধবীদের সাথে টিএসসিতে গিয়েছিলাম। খেলার শেষের দিকে যখন আর্জেন্টিনার দ্বিতীয় গোল টা হয় তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি বান্ধবীদের সাথে নাচানাচি করে সেলিব্রেট করেছিলাম,
এইটা অনেকে আবার ভিডিও করে বিভিন্ন পেজে আপলোড করে,যেটা আমি নিজেও জানতান না,
পরে আমার হাজবেন্ড তার কাজিনের মাধ্যমে এই ভিডিও টা দেখে ফেলে, তার ফ্যামিলির সবাই নাকি এইটা দেখছে।

তারপর আমাকে ফোনে না পেয়ে মেসেজ দিয়ে বলে আমি নাকি অভদ্র অসভ্য মেয়ে,কোন ভদ্র মেয়ে নাকি জার্সি পড়ে খেলা দেখে নাচানাচি করতে পারে না! পরে ফোন দিয়ে বলছে আমাকে আর উঠিয়ে নিবে না, ডিভোর্স দিবে,
কেমন নিচু মানষিকতার লোক হলে এই সামান্য বিষয় নিয়ে ডিভোর্স দিতে চায় আপনারাই বলেন?
এই আধুনিক যুগে এসেও যদি একজন কলেজের লেকচারার এমন মধ্যে যুগের ধারণা পোষন করে তাহলে তার স্টুডেন্টরা তার কাছ থেকে কি শিখবে আপনারাই বলেন?
আমার কি পোশাক পড়ার স্বাধীনতা থাকবে না? আমি হিজাব পড়ি বলে কি জার্সি পড়ে খেলা দেখতে পারবো না এমন কোন নিয়ম আছে আপনারাই বলেন ? আমি মেয়ে বলে কি প্রিয় দলের জয় সেলিব্রেট করতে পারবো না?
এতেই কি একটা মেয়ে খারাপ হয়ে যায়!

কাবিন করার পরেও আমাকে উঠিয়ে না নিয়ে ডিভোর্স দিবে, এতে আমার যে অসম্মান হলো সেই জন্য তার বিরুদ্ধে মানহানীর মামলা দিতে পারবো কি?
আর কাবিনের পুরো টাকা কি আমার প্রাপ্য নয়?

শখের পিসি আজ সেল হয়ে গেল। বিক্রয় করার জন্য যখন ক্লিন করে নতুন করে বিল্ড করলাম, সব এসেম্বল করার পর মনে হয়েছিল না থাক সেল ...
19/07/2026

শখের পিসি আজ সেল হয়ে গেল। বিক্রয় করার জন্য যখন ক্লিন করে নতুন করে বিল্ড করলাম, সব এসেম্বল করার পর মনে হয়েছিল না থাক সেল করবনা। কিন্তু কথা দিয়ে ফেলেছি তাই দিতেই হল, রাতে একবার মনে হয়েছিল যদি ভাইটা সকালে না আসে তাহলে আমিও আর ফোন করবনা, কিন্ত একবারে সকাল ৭ টায় চলে এসেছে যেই টাইম এ বলেছে সেই টাইম এ। এই পিসিতে কতই না কাজ করেছি, একসাথে বিল্ড করিনি, একে একে কম্পোনেন্ট আপগ্রেড করেছি, কখনো র‍্যাম বাড়িয়েছি, সিঞ্জেল চ্যানেল কে ডুয়েল চ্যানেল করেছি, কখনো গ্রফিক্স কার্ড আপগ্রেড করেছি, কখনো এক্সট্রা ল্যান পোর্ট লাগিয়ে হোম সার্ভার, রাউটার হিসেবে ব্যবহার করেছি, উইন্ডোজ, লিনাক্স এমন কি ম্যাক ( হ্যাকিন্তোস ) করেছি। আজ এইটা সেল করে দিলাম।

© মেহেদি শাকিল

আজ শহীদ ইয়ামিনের ২য় শাহাদাতবার্ষিকী।আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণের তাওফ...
18/07/2026

আজ শহীদ ইয়ামিনের ২য় শাহাদাতবার্ষিকী।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

সবার কাছে বিনীত অনুরোধ, শহীদ ইয়ামিনের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
আমীন।

"হুজুর তার খাদেমকে বললেন, আমি কলা খাবো, দোকানে গিয়ে কলা নিয়ে আসো।খাদেম মনে মনে ভাবলো, এতো গভীর রাতে বাজারে দোকান খোলা ...
18/07/2026

"হুজুর তার খাদেমকে বললেন, আমি কলা খাবো, দোকানে গিয়ে কলা নিয়ে আসো।

খাদেম মনে মনে ভাবলো, এতো গভীর রাতে বাজারে দোকান খোলা থাকবে না।

তাও হযরতের আদেশ মান্য করে খাদেম বাজারে গিয়ে দেখে, একটি দোকান খোলা, এবং দোকানের সামনে কলা ঝুলছে! কলা ক্রয় করে হযরতের সম্মুখে পেশ করলেন। হযরত জিজ্ঞেস করলেন, দাম কত?

খাদেম বলল, অন্যান্য সময়ের চেয়ে এখন একটু বেশি দাম দিয়ে কিনতে হয়েছে, কারণ বাজারে একটা মাত্র দোকান খোলা।

তখন হযরত বললেন, দেখো! বাজারে একটা দোকান খোলা থাকায় কলার দাম বেড়ে গেছে, তেমনি যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক দেখেন, দুনিয়ার সকল লোক ঘুমে বিভোর কিন্তু এক ব্যক্তি নামায পড়ছে। তখন আল্লাহ পাকের কাছে উক্ত ব্যক্তির দাম এবং তার নামাজের দাম বেড়ে যায়। তখন যদি সে টুটিপুঁটি ইবাদতও করে আল্লাহ পাকের কাছে তার দাম অনেক বেশি!..

©

Just replace them with your mother, you and your siblings.And think again ☺
17/07/2026

Just replace them with your mother, you and your siblings.

And think again ☺

কিশোরগঞ্জের ভৈরবে টিউশনির পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ হামলার শিকার হয়েছেন সিঁথি সীমিতা (২৮) নামে এক স্কুলশিক্ষি...
14/07/2026

কিশোরগঞ্জের ভৈরবে টিউশনির পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ হামলার শিকার হয়েছেন সিঁথি সীমিতা (২৮) নামে এক স্কুলশিক্ষিকা। পড়ানো শেষে টাকা চাইলে ছাত্রীর মা ঘরের দরজা ভেতর থেকে আটকে ধারালো দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

Janjuatalks, একজন পাকিস্তানি ইনফ্লুয়েন্সার, একটা অনন্য ধরনের প্র্যাঙ্ক করে। তিনি অনলাইনে নকল ইসরাইলি আইডি ব্যবহার করে ভা...
14/07/2026

Janjuatalks, একজন পাকিস্তানি ইনফ্লুয়েন্সার, একটা অনন্য ধরনের প্র্যাঙ্ক করে। তিনি অনলাইনে নকল ইসরাইলি আইডি ব্যবহার করে ভারতীয়দের সাথে ভিডিও কল করেন এবং শুরুতেই জিজ্ঞাসা করেন, “তুমি কি ইসরাইলকে পছন্দ করো?”
যেই না ইসরাইলের নাম শোনে, অনেক ভারতীয় তৎক্ষণাৎ খুশিতে ফেটে পড়ে। তারা বলতে থাকে, “আমাদের দুই দেশের মধ্যে তো অসাধারণ সম্পর্ক! আমরা একসাথে আছি।” কেউ কেউ আরও উৎসাহ দেখিয়ে বলে, “ইসরাইল আমাদের ভাইয়ের মতো।”

তখন Janjuatalks ধীরে ধীরে প্রশ্নটা ঘুরিয়ে দেন, “আমরা তো মুসলমানদের হত্যা করছি, তোমরা কি এটা সমর্থন করো?”
অবাক করা বিষয় হলো, অনেকেই সরাসরি বলে ফেলে, “হ্যাঁ, পছন্দ করি। আমরাও মুসলমানদের বিরুদ্ধে আছি।” একটা ভিডিওতে একজন ভারতীয় আর্মির লোক গর্ব করে বলেছে, “আমি ইতিমধ্যে ১০-১২ জনের বেশি মুসলমানকে মেরেছি।” আরেকজন সৌদি আরবে থাকা ভারতীয় প্রবাসী আরও চরম কথা বলেছে, “আমি চাই পুরো পৃথিবী থেকে মুসলমানরা ধ্বংস হয়ে যাক।”

কিছু ভিডিওতে দেখা গেছে:
একজন ভারতীয় যুবক বলেছে, “প্যালেস্টাইনের কোনো দরকার নেই, পুরো জায়গাটা ইসরাইলের হওয়া উচিত। মুসলমানদেরকে সাগরে ফেলে দাও।
আরেকজন বলেছে, “কাশ্মীরে যা করছি, সেটাই ঠিক। সব মুসলিমকে ওখান থেকে বিতাড়িত করতে হবে। ইসরাইল যেভাবে করছে, আমরাও সেভাবে করব।”

কয়েকজন তো এমনকি হিন্দুত্ববাদী স্লোগান দিয়ে বলেছে যে, “মুসলমানদের জন্য ভারতে কোনো জায়গা নেই। তাদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরিক বানিয়ে রাখতে হবে।”

প্রতিটা ভিডিওর শেষে Janjuatalks নিজের আসল পরিচয় দিয়ে বলেন, “আমি আসলে পাকিস্তানি মুসলমান। তোমাদের মাথায় কি কোনো জ্ঞান নেই? তোমরা মুসলমান শিশু-বাচ্চাদের মারতে চাও? ইসরাইলকে সমর্থন করে নিজেদের মানবতা বিকিয়ে দিচ্ছো?”

এই কথা শোনার সাথে সাথে অধিকাংশ ভারতীয় ভিডিও কল কেটে দেয়, কেউ কেউ গালাগালি করে, কেউ আবার চুপ করে থাকে। এতে স্পষ্ট হয়ে যায় যে, এই ধরনের চিন্তাভাবনা অনেকের মধ্যে গভীরভাবে গেঁথে আছে।

শেষ কথা:
এই ভিডিওগুলো দেখলে বোঝা যায়, কিছু মানুষ কতটা বিষাক্ত ঘৃণা পোষণ করে। একজন ইনফ্লুয়েন্সারের একটা প্র্যাঙ্কই অনেকের আসল চেহারা বের করে আনে। এই ঘৃণা শুধু ইসরাইল-প্যালেস্টাইন নিয়ে নয়, এটা মুসলমানদের অস্তিত্বের বিরুদ্ধে।

আপনারা নিজেরাই Janjuatalks এর পেজে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবেন। সত্যি চোখে দেখলে বিশ্বাস হবে।

বাড়ি বলতে তো ছিল এই রাস্তা,আর সেই রাস্তাটাও আজ পানির নিচে!💔
12/07/2026

বাড়ি বলতে তো ছিল এই রাস্তা,আর সেই রাস্তাটাও আজ পানির নিচে!💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Golam Morshed, MBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Golam Morshed, MBA:

Shortcuts

Share