Tax VAT Online

Tax  VAT Online Income Tax VAT Online Solutions

21/07/2026

কর ফাঁকির দিন শেষ!
এনবিআর-এর সাথে যুক্ত হচ্ছে সব সার্ভার (API)! 💻
অর্থ আইন ২০২৬-এর ১১৫ ধারার মাধ্যমে আয়কর আইনে যুক্ত হলো যুগান্তকারী নতুন ধারা ২০০ক!
এখন থেকে ব্যাংক, সাব-রেজিস্ট্রার বা বিআরটিএ-এর মতো সব প্রতিষ্ঠানের ডেটাবেস API-এর মাধ্যমে এনবিআর-এর সাথে যুক্ত থাকতে বাধ্য! 🔗 এর মানে হলো, আপনি যেখানেই জমি, গাড়ি বা সঞ্চয়পত্র কিনুন না কেন, এনবিআর রিয়েল-টাইমে তা জেনে যাবে!
তাই আপনার আয়কর রিটার্নে সম্পদের সঠিক তথ্য দিন এবং আইনি ঝামেলা থেকে নিরাপদ থাকুন।

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য।
19/07/2026

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য।

সরকার নিয়ম করেছে সেপ্টেম্বর ২০২৬ ইং এরমধ্যে আয়কর  রিটার্ন (Income tax return) সাবমিট করলে করছাড় পাওয়া যাবে, কিন্তু বা...
14/07/2026

সরকার নিয়ম করেছে সেপ্টেম্বর ২০২৬ ইং এরমধ্যে আয়কর রিটার্ন (Income tax return) সাবমিট করলে করছাড় পাওয়া যাবে, কিন্তু বাস্তবে এখন পর্যন্ত e-return সিস্টেম জাতীয় রাজস্ব বোর্ড নতুন নিয়মে চালু করতে পারে নাই!! আশা করি দ্রুত সময়ের মধ্যে e-return system চালু হবে। ধন্যবাদ। #

04/07/2026
29/06/2026

একজন বেসরকারি চাকরিজীবী মাসে বেতন ভাতা পেয়েছে ৫০,০০০ টাকা 🔥

দুইটা ঈদ বোনাস এবং প্রফিট বোনাস মিলে বছরে ১,২০,০০০ টাকা তিনি পেয়েছেন।

তার প্রভিডেন্ট ফান্ড এবং সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমান ২ লাখ টাকা, FDR এ বিনিয়োগ আরও ১ লাখ টাকা।

প্রস্তাবিত বাজেটের নিয়ম অনুযায়ী আমরা এখন তার ট্যাক্স ক্যালকুলেশন করবো।

বেতন ভাতা বাবদ আয় (৫০,০০০*১২) বা ৬,০০,০০০ টাকা। বোনাসসহ মোট আয় (৬,০০,০০০+১,২০,০০০) বা ৭,২০,০০০ টাকা।

এই মোট আয়ের উপর ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স দিতে হয় করযোগ্য আয়ের উপর।

মোট আয়ের ৩ ভাগের ১ ভাগ অথবা ৫,০০,০০০; যাহা কম তাহা মোট আয় থেকে বিয়োগ দিলে করযোগ্য আয় পাওয়া যাবে।

এখানে মোট আয় ৭,২০,০০০ টাকাকে যদি ৩ দিয়ে ভাগ দেই এবং ১ দিয়ে গুনন করি তাহলে আসে ২,৪০,০০০ টাকা।

যেহেতু ২,৪০,০০০ টাকা ৫,০০,০০০ টাকার কম, সেহেতু তার করযোগ্য আয় (৭,২০,০০০-২,৪০,০০০) বা ৪,৮০,০০০ টাকা।

সুতরাং তার করযোগ্য আয় ৪,৮০,০০০ টাকা 🔥

এখন দেখতে হবে তিনি নারী নাকি পুরুষ.? তার কোনো প্রতিবন্ধী সন্তান রয়েছে কি-না.?

যদি সে নারী হয় এবং কোনো প্রতিবন্ধী সন্তান না থাকে তবে তার করমুক্ত আয় ৪,০০,০০০ টাকা।

নিয়ম অনুযায়ী ৪ লাখের পর পরবর্তী ৩ লাখের উপর ট্যাক্স ১০% হবে।

এখানে তার করযোগ্য আয় যেহেতু ৪,৮০,০০০ টাকা সেহেতু অবশিষ্ট ৮০,০০০ টাকার উপর ১০% হারে ট্যাক্স হিসাব করতে হবে।

সুতরাং তার গ্রস ট্যাক্স (৮০,০০০*১০%) বা ৮,০০০ টাকা। 🔥

এখন তার ট্যাক্স রিবেট বা ছাড় এর পরিমাণ হিসাব করবো।

রিবেটের জন্য প্রস্তাবিত নিয়ম হলো, করযোগ্য আয়ের ৩% অথবা অনুমোদিত বিনিয়োগের ১০% এর মধ্যে যাহা কম তাহা গ্রস ট্যাক্স থেকে বাদ যাবে।

তার করযোগ্য আয় ৪,৮০,০০০ এর ৩% হলো ১৪,৪০০ টাকা; অপরদিকে তার অনুমোদিত বিনিয়োগ হলো প্রভিডেন্ট ফান্ডে এবং সঞ্চয়পত্রে বিনিয়োগ।

FDR এ বিনিয়োগের জন্য ট্যাক্স রিবেট পাওয়া যায় না ❌

তাহলে তার অনুমোদিত বিনিয়োগ ২,০০,০০০ এর ১০% হলো ২০,০০০ টাকা।

সুতরাং রিবেটের পরিমাণ হবে ১৪,৪০০ টাকা 🔥

গ্রস ট্যাক্স থেকে রিবেটের পরিমাণ বাদ দিলে নেট ট্যাক্স পাওয়া যাবে।

তাহলে নেট ট্যাক্স (৮,০০০-১৪,৪০০) বা -৬,৪০০ টাকা হওয়ার কথা, কিন্তু…

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী করদাতা বাংলাদেশের যেখানেই বসবাস করুক না কেন, তিনি মিনিমাম ৫,০০০ টাকা ট্যাক্স দিবেন যদি তার করযোগ্য আয়, তার করমুক্ত আয়সীমা (এখানে ৪ লাখ) অতিক্রম করে।

সুতরাং তার নেট ট্যাক্স ৫,০০০ টাকা যা রিটার্ন এর সাথে বা সারা বছর প্রতি মাসের বেতন থেকে তার অফিস সোর্স ট্যাক্স বাবদ অল্প অল্প কেটে নিবে 🔥

গতবছর পর্যন্ত মিনিমাম ট্যাক্স ছিল এলাকাভেদে ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা এবং ৫,০০০ টাকা।

এবারের প্রস্তাব অনুযায়ী সবার জন্য ৫,০০০ টাকা 🇧🇩

আশা করি, আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছেন:
মোট আয়
করযোগ্য আয়
কর নির্ণয়
অনুমোদিত বিনিয়োগ
রিবেট
গ্রস ট্যাক্স
নেট ট্যাক্স
মিনিমাম ট্যাক্স

এখন, আপনার নিজের হিসাব করে ফেলুন 🤷‍♂️

29/06/2026

প্রস্তাবিত অর্থ বিল, ২০২৬ মোতাবেক আয়কর আইনের নতুন ১৫৩ক ধারায়:-

আগ্নেয়াস্ত্রের মালিকগণের নিকট হইতে অগ্রিম কর সংগ্রহ :-

আগ্নেয়াস্ত্রের মালিকানা নিবন্ধন বা লাইসেন্স ইস্যু বা নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ আগ্নেয়াস্ত্রের মালিকানা নিবন্ধন বা লাইসেন্স ইস্যু বা নবায়ন করার ক্ষেত্রে আগ্নেয়াস্ত্রের মালিকের নিকট হতে নিম্নবর্ণিত উল্লিখিত হারে এ-চালানের মাধ্যমে অগ্রিম আয়কর সংগ্রহ করবেন:-


১। বন্দুক বা শর্টগান বা রাইফেল এর ক্ষেত্রে ৫০,০০০
(পঞ্চাশ হাজার)টাকা।
২। পিস্তল বা রিভলবার এর ক্ষেত্রে ১,০০,০০০ (এক
লক্ষ)টাকা।

( ট্যাক্স,ভ্যাট ও কোম্পানী 'ল কনসালটেন্ট)

নির্ধারিত কিছু ব্যক্তি শ্রেণির করদাতা ব্যতীত সকলের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব বোর্ড ...
28/06/2026

নির্ধারিত কিছু ব্যক্তি শ্রেণির করদাতা ব্যতীত সকলের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব বোর্ড নির্দেশনা জারি করেন।

Address

Ibrahim Mension , Room No. 507, 11 Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax VAT Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share