TaxPulse

TaxPulse Tax & VAT compliance

28/09/2025

বিষয়: অংশীদার ব্যক্তির আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ও প্রতিষ্ঠানের অডিট সমন্বয়
আইন: আয়কর আইন, ২০২৩

১. আইনানুগ সময়সীমা ব্যক্তিগত রিটার্ন (ধারা ৪২ ও ৪৩): দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫।

অংশীদারি প্রতিষ্ঠান (ধারা ৭৩): টার্নওভার যদি ৩ কোটি টাকার বেশি হয়, তবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা অডিট বাধ্যতামূলক।

২.অংশীদারের করযোগ্য আয় ধারা ৩১ অনুযায়ী: অংশীদারের করযোগ্য আয়ের মধ্যে থাকবে প্রতিষ্ঠানের মুনাফার অংশ। এই মুনাফার হিসাব নির্ভর করবে প্রতিষ্ঠানের অডিটকৃত আর্থিক বিবরণীর ওপর।

৩. ⚔️ ঝুঁকি ও সমস্যা: অডিট সম্পন্ন না করে রিটার্ন দাখিল করলে তা হবে ভুল/অসম্পূর্ণ রিটার্ন।

পরিণতি (ধারা ১৬৪):

🍯অতিরিক্ত কর ধার্য

😭জরিমানা ও সুদ

😭😭 সংশোধন/রিভিশন প্রক্রিয়ায় ভোগান্তি

৪. ✅ সমাধান: অডিট সম্পন্ন করা: পার্টনারশীপ প্রতিষ্ঠানের অডিট অক্টোবর ২০২৫ এর মধ্যে সম্পন্ন করতে হবে, যাতে ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে প্রত্যেক অংশীদারের রিটার্ন দাখিল নির্ধারিত সময়ে দাখিল সম্ভব হয়।

🪫সময়সীমা বৃদ্ধি (ধারা ৪৪): অডিট বিলম্ব হলে করদাতা ডেপুটি ট্যাক্স কমিশনারের কাছে আবেদন করে সময়সীমা বৃদ্ধির অনুমতি নিতে পারেন।

৫. 📌 উপসংহার অংশীদারের রিটার্নের সঠিকতা নির্ভর করছে প্রতিষ্ঠানের অডিটকৃত হিসাবের ওপর।

✅✅ তাই আইনের পূর্ণাঙ্গ অনুবর্তিতা নিশ্চিত করতে হলে তাহলে কি করবেন ?

অডিট আগে রিটার্ন দাখিল পরে।

করদায় পরিগণনার সময় ধারা ১৬৩ অনুযায়ী   #ন্যূনতম ও  #চুড়ান্ত_কর প্রযোজ্য এরূপ আয়ের ক্ষেত্রে করণীয় সমূহঃ
29/08/2025

করদায় পরিগণনার সময় ধারা ১৬৩ অনুযায়ী #ন্যূনতম ও #চুড়ান্ত_কর প্রযোজ্য এরূপ আয়ের ক্ষেত্রে করণীয় সমূহঃ

21/08/2025

আয়কর পরিপত্র ২০২৫-২০২৬.

কর সচেতনতা!ব্যাংকের তথ্য গোপন করে, কর ফাঁকির দিন শেষ হয়ে আসছে!!NBR, ই-রিটার্ন পূরণে ব্যাংক থেকে চার তথ্য চায় : ৩০ জুন ...
21/08/2025

কর সচেতনতা!
ব্যাংকের তথ্য গোপন করে, কর ফাঁকির দিন শেষ হয়ে আসছে!!
NBR, ই-রিটার্ন পূরণে ব্যাংক থেকে চার তথ্য চায় : ৩০ জুন করদাতার ব্যালেন্স কত ছিলো, সারা বছর কত মুনাফা দেওয়া হয়েছে, কি পরিমাণ ট্যাক্স কর্তন করা হয়েছে, ব্যাংক কি পরিমাণ চার্জ করেছে!!

তবে বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। শুধু এক জায়গায় স্বচ্ছতা আনতে গিয়ে বাকি সব জায়গায় অস্বচ্ছ থেকে গেলে যেকোনো ভালো কাজ বাস্তবায়ন করা একটু জটিল হবে!

13/08/2025

১৫,৪৯৪ ব্যক্তি-প্রতিষ্ঠান অডিটের জন্য নির্বাচিত হয়েছেন। যেসব করদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান অডিটের জন্য নির্বাচিত হয়েছে-তা দেখতে নিচের পিডিএফ লিংকে ক্লিক করুন।

12/08/2025

📢 জিরো রিটার্ন বনাম জিরো ট্যাক্স রিটার্ন — পার্থক্য জানুন!

🔹 জিরো রিটার্ন:
❌ কর আইনে কোনো বৈধ ধারণা নয়।
❌ শুধু ফাঁকা ফর্ম বা আয় শূন্য দেখানো ভুল।
❌ আয়, সম্পদ, দায় লুকালে জেল/জরিমানার ঝুঁকি।

🔹 জিরো ট্যাক্স রিটার্ন:
✅ বৈধ।
✅ আয় আছে কিন্তু করদায় শূন্য (করমুক্ত সীমার নিচে বা ছাড়ের কারণে)।
✅ আয়, সম্পদ, দায়—সব তথ্য সঠিকভাবে দিতে হবে।

📌 মনে রাখুন: ফাঁকা বা ভুল রিটার্ন বিপজ্জনক 🚫, কিন্তু সঠিক তথ্য দিয়ে জিরো ট্যাক্স রিটার্ন নিরাপদ ও আইনসম্মত ✅

সঠিক সময়ে সঠিকভাবে রিটার্ন জমা করুন, আইনি ঝামেলা মুক্ত থাকুন।

যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ (PSR) লাগবে সে ক্ষেত্র সমুহের তালিকা
12/08/2025

যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ (PSR) লাগবে সে ক্ষেত্র সমুহের তালিকা

রিটার্ন দাখিল এর আগে অবশ্যই প্রয়োজনীয় দলিলাদি যাচাই করে তথ্য নিশ্চিত হয়ে রিটার্ন দাখিল করুন। আইনী জটিলতা পরিহার করুন।
11/08/2025

রিটার্ন দাখিল এর আগে অবশ্যই প্রয়োজনীয় দলিলাদি যাচাই করে তথ্য নিশ্চিত হয়ে রিটার্ন দাখিল করুন। আইনী জটিলতা পরিহার করুন।

অনলাইন রিটার্ন (ই-রিটার্ন) বাধ্যতামূলক করার সাধারণ আদেশ সংশোধিত হয়েছে। এখন বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণও ম্যানুয়াল...
11/08/2025

অনলাইন রিটার্ন (ই-রিটার্ন) বাধ্যতামূলক করার সাধারণ আদেশ সংশোধিত হয়েছে। এখন বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণও ম্যানুয়াল পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল করতে পারবে।

Address

Mohammadia Housing Society
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaxPulse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share