BD Income Tax Services

BD Income Tax Services Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Income Tax Services, Tax preparation service, Mawna, Sreepur, Gazipur, Dhaka.

আয়কর শুধু দায়িত্ব নয়, এটি আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার মূলভিত্তি।
আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য নির্ভুল আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের সেবা প্রদান করে থাকি।
বিশ্বাসযোগ্য পেশাদার সহায়তায় আজই যোগাযোগ করুন।
01795931830

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনাজাতীয় রাজস্ব বোর্ড করদাতাগণের স্বেচ্ছায় কর পরিপালন উৎসাহ...
02/08/2026

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

জাতীয় রাজস্ব বোর্ড করদাতাগণের স্বেচ্ছায় কর পরিপালন উৎসাহিত করার লক্ষ্যে আয়কর আইন, ২০২৩ এর নতুন বিধান অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলে কর প্রণোদনার ব্যবস্থা করেছে।

নতুন বিধান অনুযায়ী, ০১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণ আয়কর রিটার্নের সাথে পরিশোধযোগ্য কর (আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৩ অনুযায়ী) এর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) কর প্রণোদনা বা কর ছাড় প্রাপ্ত হবেন। তবে, ০১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না।

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ‘ই-রিটার্ন’ সেবা চালু করল জাতীয় রাজস্ব বোর্ড​জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ...
22/07/2026

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ‘ই-রিটার্ন’ সেবা চালু করল জাতীয় রাজস্ব বোর্ড
​জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী দাখিল প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সুসংহত করতে ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন (e-Return) সেবা আনুষ্ঠানিকভাবে চালু করেছে। এখন থেকে করদাতারা অত্যন্ত সহজে ও ঝামেলামুক্ত উপায়ে ঘরে বসেই অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

ইনকাম ট্যাক্স বিষয়ে পরামর্শ পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে : WhatsApp. 01795-931830

📢 কোম্পানি ও অন্যান্য করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়সীমা ১৭ই মে, ২০২৬ইংঅর্থাৎ কোম্পানি রিটার্ন দাখিলের জন্য আর স...
15/05/2026

📢 কোম্পানি ও অন্যান্য করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়সীমা ১৭ই মে, ২০২৬ইং

অর্থাৎ কোম্পানি রিটার্ন দাখিলের জন্য আর সময় বৃদ্ধি করা হচ্ছে না।

কাজেই যারা এখনো রিটার্ন দাখিল করেননি, তারা আগামী ১৭.০৫.২০২৬ তারিখের মধ্যে রিটার্ন দাখিল করে আপনার জন্য প্রযোজ্য সুযোগ-সুবিধা গ্রহণ করুন।

যেমন—যেসব করদাতার কর অব্যাহতি প্রাপ্ত আয় (Tax Exempted Income) রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে অনেক ক্ষেত্রে সেই অব্যাহতি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

কোম্পানি ও অন্যান্য করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ মে ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। তবে ১৫ মে ২০২৬ তারিখ সরকারি ছুটির দিন হওয়ায়, আইন অনুযায়ী পরবর্তী কর্মদিবস অর্থাৎ ১৭ মে ২০২৬ রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে গণ্য হবে।

এনবিআর আরও জানিয়েছে, এই বর্ধিত সময়সীমার পর আর কোনো সময় বৃদ্ধি করা হবে না।

ধন্যবাদ সবাইকে।

আয়কর রিটার্ন দাখিল এর সময় বৃদ্ধি। স্বাভাবিক ব্যক্তি করদাতাগনের ২০২৫-২০২৬ কর বর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট ...
28/12/2025

আয়কর রিটার্ন দাখিল এর সময় বৃদ্ধি।
স্বাভাবিক ব্যক্তি করদাতাগনের ২০২৫-২০২৬ কর বর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ ডিসেম্বর, ২০২৫, তারিখের পরিবর্তে ৩১শে জানুয়ারি, ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে।

📢 **আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়সীমা **জাতীয় রাজস্ব বোর্ড (NBR) নির্ধারিত করেছে যে,**২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন...
15/12/2025

📢 **আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়সীমা **

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) নির্ধারিত করেছে যে,
**২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫।**

👉 নির্ধারিত সময়মতো রিটার্ন দাখিল না করলে জরিমানা বা অন্যান্য আইনগত পদক্ষেপের আওতায় পড়তে পারেন।

🕒 **তাই দেরি না করে আজই রিটার্ন দাখিলের প্রস্তুতি নিন।**

আয়কর বিষয়ে যে কোন পরামর্শ পেতে যোগাযোগ করুন। WhatsApp: 01795-931830

📢 **আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়সীমা **জাতীয় রাজস্ব বোর্ড (NBR) নির্ধারিত করেছে যে,**২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন...
18/11/2025

📢 **আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়সীমা **

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) নির্ধারিত করেছে যে,
**২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর ২০২৫।**

👉 নির্ধারিত সময়মতো রিটার্ন দাখিল না করলে জরিমানা বা অন্যান্য আইনগত পদক্ষেপের আওতায় পড়তে পারেন।

🕒 **তাই দেরি না করে আজই রিটার্ন দাখিলের প্রস্তুতি নিন।**

আয়কর বিষয়ে যে কোন পরামর্শ পেতে যোগাযোগ করুন। WhatsApp: 01795-931830

চলতি কর বছরে এখন পর্যন্ত ১০ লক্ষের বেশী করদাতা ই-রিটার্ন দাখিল করেছে।
30/10/2025

চলতি কর বছরে এখন পর্যন্ত ১০ লক্ষের বেশী করদাতা ই-রিটার্ন দাখিল করেছে।

Address

Mawna, Sreepur, Gazipur
Dhaka
1740

Alerts

Be the first to know and let us send you an email when BD Income Tax Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share