TaxDiyo

TaxDiyo Tax Consultantancy Service

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আয়কর আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তি এর মাধ্যমে আয়কর আইনজীবী হিসাবে যাত্রা শুরু হলো। যা আমার...
22/12/2025

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আয়কর আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তি এর মাধ্যমে আয়কর আইনজীবী হিসাবে যাত্রা শুরু হলো। যা আমার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন।

এখন থেকে কর আইন সংক্রান্ত বিষয়ে আরও দক্ষতার সঙ্গে পেশাদার সেবা প্রদান করতে পারবো।

🙏 ধন্যবাদ সবাইকে, যারা আমাকে সমর্থন ও উৎসাহ দিয়েছেন!

আয়কর বিষয়ক যেকোন পরামর্শর জন্য নক করতে পারেন। আয়করের মতো জটিল বিষয়কে এড়িয়ে না চলে আমাদের সহায়তা নিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ণ দাখিল করুন।

🟩 ইনবক্স করুন কিংবা হোয়াটসঅ্যাপ 01750339733 অথবা অফিস ভিজিট করুন।

📌📌📌📌📌
চেম্বার ঠিকানা: ১৯২/বি, লেবেল ০১, রোড নং ০১, মহাখালী- ডিওএইসএস, ঢাকা-১২০৬

। পারাফেস করে দেও

কে বলেছে টিআইএন থাকলে আয়কর রিটার্ন জমা দিতে হবে?"দরকার নাই আয়কর রিটার্ন দেওয়ার। আমার আয় নাই, আমি কেন রিটার্ন দিব?"যারা প...
31/08/2025

কে বলেছে টিআইএন থাকলে আয়কর রিটার্ন জমা দিতে হবে?
"দরকার নাই আয়কর রিটার্ন দেওয়ার। আমার আয় নাই, আমি কেন রিটার্ন দিব?"

যারা প্রতিনিয়ত মেসেজ অথবা কমেন্টে আমাদের সাথে তর্ক করেন, তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যথোপযুক্ত নির্দেশনা দিয়ে দিয়েছেন।

ই-টিআইএন থাকা সত্ত্বেও যেসকল করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন না, তাদের সকলকে রিটার্ন দাখিলের জন্য নোটিশ করতে কর কমিশনারদের নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। একইসঙ্গে তাদের আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিনে তদন্ত করে আইন অনুযায়ী আয়কর আরোপ করে তা আদায় করারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্ব আদায় বাড়াতে প্রতিটি কর অঞ্চলকে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে করফাঁকি উদঘাটন করার ওপর তিনি জোর দেন।

এরপরও যদি আপনার টনক না নড়ে, আর জরিমানা হবার পর আমাদের কাছে এসে জরিমানার মওকুফের উপায় খুঁজে বেড়ান, তাহলে আপনাদের চেয়ে বোকা আর কেউ নয়।

ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন

#অডিট #রিটার্ন #জরিমানা

21/08/2025

যারা (TIN) টিন সার্টিফিকেট করছেন,কাজের জন্য বা শখের বশে, ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক ২০২৪-২০২৫ রিটার্ন জমা দিন, সরকার ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করেছে,না হলে জরিমানার সমমুখীন হবেন।

⚠️বিঃদ্রঃ - ৩০ নভেম্বর ২০২৫ , Income Tax Filing এর শেষ সময়⏰। এই সময়ের মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিশন সম্পন্ন করুন,অন্যথায় জরিমানার সম্মুখীন হবেন।
সম্মানিত করদাতা,
আপনার এবারের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে নিচের ডকুমেন্টগুলো সংগ্রহ করে জমা দিন

চাকরি/বেতন খাতে আয়ের তথ্য :
1. সেলারি সার্টিফিকেট ;
2. সেলারির বিপরীতে কর্তনকৃত টিডিএস -এর প্রত্যয়নপত্র;
3. ব্যাংক স্টেটমেন্ট (from 01-07-2024 to 30-06-2025);
4. Provident Fund info/GPF Balance Sheet. (if any)

ব্যবসা/পেশা খাতে আয়ের তথ্য:
5. ট্রেড লাইসেন্স;
6. ব্যবসার নামীয় ব্যাংক স্টেটমেন্ট;
7. ব্যবসার নামে লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;
8. ব্যবসা আয়ের উপর অগ্রীম আয়কর (AIT) বা উৎসে কর কর্তন (TDS) থাকলে অগ্রীম আয়কর বা উৎসে করের প্রত্যয়নপত্র ও চালানের কপি;
9. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী;
10. মূল্যসহ ব্যবসার সম্পদের তালিকা (Fixture, Furniture, Equipment & Machinarie etc.);

বিনিয়োগ ও ব্যাংক ইন্টারেস্ট তথ্য:
11. জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ;
12. ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট;
13. পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়নপত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট ;
14. এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র;
15. শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফলিও -র কপি;
16. সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট ;
17. সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র;

গৃহ-সম্পত্তি হতে আয়ের তথ্য:
18. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান ভাড়া দিয়ে আয় থাকলে ভাড়ার চুক্তিপত্রের কপি ও ব্যাংক স্টেটমেন্ট দিন;
19. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান এর পৌর কর বা সিটি কর্পোরেশন কর প্রদানের রসিদ;
20. হাউজ লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;

বৈদেশিক/রেমিট্যান্স আয়ের তথ্য:
21. বৈদেশিক/রেমিট্যান্স আয়ের সপক্ষে ব্যাংক সার্টিফিকেট বা এফএমজে ফরম/বৈদেশিক মুদ্রা ঘোষণা ফরম এর কপি; (মনে রাখবেন, বৈদেশিক আয় করমুক্ত হতে হলে তা আপনার নিজের আয় হতে হবে এবং প্রপার চ্যানেলে আসতে হবে);

সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য:
22. এ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি;
23. এ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎসে কর্তনের কপি;
24. বাড়ি/ফ্ল্যাট নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ;
25. আপনার নামে গাড়ি থাকলে পারসোনাল ট্যাক্স টোকেনের কপি;
26. আপনার ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট ;
27. ডেভেলপার কোম্পানিকে দিয়ে বাড়ি নির্মাণকালে সাইনিং মানি পেয়ে থাকলে তার ডকুমেন্ট;
28. ব্যক্তিগত লোন ৫ লাখ টাকার বেশি হলে এর সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
29. পরিবারের কারো কাছ থেকে কোন দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট ; আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
30. এছাড়াও আপনার অন্য কোন আয় থাকলে তার ডকুমেন্ট দিন;

বি:দ্র: সকল স্টেটমেন্ট/প্রত্যয়নপত্রের সময়কাল হবে ০১/০৭/২০২৪ থেকে ৩০/০৬/২০২৫ইং পর্যন্ত।

অন্যান্য তথ্যাবলি:
31. আপনি এ বছর নতুন করদাতা হলে আপনার এনআইডি-র ফটোকপি, টিআইএন সার্টিফিকেট, মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি;
32. আপনি পুরাতন করদাতা হলে গত বছরে দাখিলকৃত রিটার্ন এর কপি লাগবে; (গত বছর আমরা কাজ করে থাকলে আমাদের কাছে রিটার্নের কপি আছে) ;
33. আপনার আয়ের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা ও তাদের বয়স।

দৃষ্টি আকর্ষণ: যথাযথ কর পরিগণনার জন্য আপনার সকল কাগজপত্র একত্রে দিন। ১৫ নভেম্বরের পরে দিলে আপনার রিটার্ন দাখিলের জন্য সময় নেয়া লাগতে পারে। মনে রাখবেন, এবার ৩০ নভেম্বরের পরে রিটার্ন দাখিল করলে আইনানুযায়ী পূর্ণ কর রেয়াত পাবেন না। অর্ধেক রেয়াত পাবেন এবং ২% বিলম্ব ফি দিতে হবে।

মো: শাহিন রেজা
মোবাইল ০১৭৫০৩৩৯৭৩৩
আয়কর আইনজীবী,
(আয়কর আইন ও কোম্পানি আইন বিষয়ে অভিজ্ঞ)

16/08/2025

আপনার ইনকামের বৈধ টাকাও কালো টাকা হবে, যদি আপনার আয়কর রিটার্নে না দেখানো হয়।

16/08/2025

সময়মতো আয়কর রিটার্ন জমা দেওয়া প্রতিটি নাগরিকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সঠিক সময়ে রিটার্ন জমা দিলে আপনি শুধু আইনগত সুরক্ষাই পাবেন না, পাশাপাশি পাবেন ব্যাংক লোন, সরকারি কাজের সুবিধা এবং সামাজিক মর্যাদা।

রিটার্ন জমা দিয়ে আপনি অর্জন করবেন:
✔️ আইনি সুরক্ষা ও ঝামেলা মুক্ত জীবন
✔️ ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা
✔️ সরকারি নিয়ম ও বিধিমালা অনুসরণে সম্মান ও স্বীকৃতি
✔️ দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনার অবদান

⏰ রিটার্ন জমা দেওয়ার শেষ সময়: ৩০ নভেম্বর
সময় এখনও আছে, দেরি করবেন না! আজই আপনার কর রিটার্ন প্রস্তুত করুন এবং জমা দিন।

আয়কর রিটার্ন দাখিল/জমা না দিলে কী হবে জেনে নেই।
14/08/2025

আয়কর রিটার্ন দাখিল/জমা না দিলে কী হবে জেনে নেই।

14/08/2025

২০২৪-২৫ অর্থবছর থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমা না দিলে ৩৯ ধরনের সরকারি ও বেসরকারি সেবা পাওয়া যাবে না। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্দেশনা দিয়েছে এবং তা কার্যকর হয়েছে।

যেসব সেবা পেতে আয়কর রিটার্ন জমার প্রমাণ লাগবে:

১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ
২. কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হওয়া
৩. আমদানি-রপ্তানি সনদ গ্রহণ বা নবায়ন
৪. ট্রেড লাইসেন্স নবায়ন
৫. সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স নবায়ন
৬. জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় বা হস্তান্তর
৭. বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যপদ নবায়ন
৮. বিবাহ নিবন্ধনের লাইসেন্স গ্রহণ বা নবায়ন
৯. ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ
১০. দলিল লেখক বা ভেন্ডার লাইসেন্স
১১. ড্রাগ, ফায়ার, পরিবেশ, বিএসটিআই লাইসেন্স
১২. বাণিজ্যিক ও শিল্প গ্যাস সংযোগ
১৩. আবাসিক গ্যাস সংযোগ
১৪. বিদ্যুৎ সংযোগ
১৫. ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট
১৬. ইটভাটার লাইসেন্স
১৭. ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি
১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ
১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স
২০. আমদানির জন্য ঋণপত্র খোলা
২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত
২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র
২৩. জাতীয় নির্বাচনে অংশগ্রহণ
২৪. প্রশাসনিক বা ব্যবস্থাপনা পদে বেতন গ্রহণ
২৫. দশম গ্রেড বা তার উপরে সরকারি চাকরি
২৬. মোবাইল ব্যাংকিং কমিশন গ্রহণ
২৭. কনসালটেন্সি বা ক্যাটারিং সার্ভিস গ্রহণ
২৮. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট
২৯. বড় মোটরযান নিবন্ধন বা মালিকানা পরিবর্তন
৩০. এনজিওর বিদেশি অনুদান ছাড়
৩১. ই-কমার্স লাইসেন্স নবায়ন
৩২. ক্লাবের সদস্যপদ
৩৩. সরকারি দরপত্রে অংশগ্রহণ
৩৪. পণ্য আমদানি বা রপ্তানি
৩৫. রাজউকসহ উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন
৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদান
৩৭. নির্দিষ্ট ব্যক্তিকে পণ্য বা সেবা সরবরাহ
৩৮. হোটেল, হাসপাতাল, কমিউনিটি সেন্টারের লাইসেন্স
৩৯. সামাজিক বা করপোরেট অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া

এনবিআর জানিয়েছে, করযোগ্য আয় না থাকলেও শূন্য রিটার্ন জমা দিয়ে এসব সেবা গ্রহণযোগ্য হবে। সেবাগ্রহীতাদের তাই রিটার্ন দাখিলের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।

13/08/2025

অবশেষে ৩৭৫ পেজের অডিট লিস্ট প্রকাশ করেছে NBR আপনার রিটার্ন অডিটে পড়েছে কিনা কমেন্টের লিংক থেকে দেখে নিন।

13/08/2025

আমাদের সেবাসমূহঃ

➤ 𝐈𝐧𝐜𝐨𝐦𝐞 𝐓𝐀𝐗

✔টিন (TIN) রেজিস্ট্রেশন (𝐈𝐧𝐜𝐨𝐦𝐞 𝐓𝐀𝐗 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧)
✔ইনকাম ট্যাক্স রিটার্ন (Income Tax Return)
✔ ইনকাম ট্যাক্স অডিট (Income Tax Audit)
✔কোম্পানি অডিট ও রিটার্ন সার্ভিস (𝐀𝐮𝐝𝐢𝐭 & 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞)

➤ 𝐕𝐀𝐓

✔ভ্যাট রেজিস্ট্রেশন (𝐕𝐀𝐓/𝐁𝐈𝐍 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧)
✔ভ্যাট-ট্যাক্স রিটার্ন (𝐌𝐨𝐧𝐭𝐡𝐥𝐲 𝐕𝐀𝐓/𝐁𝐈𝐍 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧) 𝐌𝐨𝐧𝐭𝐡𝐥𝐲 𝐕𝐀𝐓 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞.
✔ভ্যাট অডিট (VAT Audit)

➤ 𝐂𝐨𝐦𝐩𝐚𝐧𝐲

✔ট্রেড লাইসেন্স- (নতুন-নবায়ন)
✔পার্টনারশীপ ব্যবসা
✔কোম্পানি নিবন্ধন (𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐂𝐨𝐦𝐩𝐚𝐧𝐲)
✔যৌথ মালিকানাধীন ব্যবসা (Partnership Firm)
✔ কোম্পানি অডিট (Internal Audit)


যোগাযোগঃ
মো: শাহিন রেজা
আয়কর আইনজীবী
+৮৮০১৭৫০-৩৩৯৭৩৩

অথবা
মো: মাসুম পারভেজ
+৮৮০১৯১৮-৬৫১৬৬২

13/08/2025

Online Tax return or e-return submission Process 🏛️

Tax Slab AY' 2025-26
12/08/2025

Tax Slab AY' 2025-26

Address

Apt No: B11, Rupsha Tower, Kamal Ataturk Avenue
Dhaka
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaxDiyo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share