Khan's LegalEd Academy

Khan's LegalEd Academy Learn Today, Lead Tomorrow. Reliable, Professional & Affordable.

আয়কর রিটার্ন জমা দেওয়া এখন আরও সহজ! সেপ্টেম্বরেই চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক উপাত্ত সংযুক্তি।ব্যক্তি করদাতাদের জন্য ...
10/08/2026

আয়কর রিটার্ন জমা দেওয়া এখন আরও সহজ! সেপ্টেম্বরেই চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক উপাত্ত সংযুক্তি।
ব্যক্তি করদাতাদের জন্য বড় সুখবর! আয়কর রিটার্ন দাখিলে আসছে বড় পরিবর্তন। এখন থেকে আয়কর রিটার্নে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বসানোর ঝামেলা থাকছে না। সেপ্টেম্বর মাস থেকেই চালু হতে যাচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক উপাত্ত সংযুক্তি ফিচার।
কী কী সুবিধা ও নতুন নিয়ম থাকছে?
* ম্যানুয়াল লেখার ঝামেলামুক্তি: রিটার্ন পূরণের সময় ব্যাংকের তথ্য হাতে লেখার প্রয়োজন হবে না, ফলে সময় বাঁচবে ও ভুল কমে আসবে।
* সম্পূর্ণ স্বেচ্ছাধীন ব্যবস্থা: স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকের তথ্য যুক্ত করা বাধ্যতামূলক নয়। করদাতা চাইলে তার সব ব্যাংক অ্যাকাউন্ট, নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট বা কোনো তথ্যই স্বয়ংক্রিয়ভাবে যুক্ত না-ও করতে পারেন।
* অডিট ঝুঁকি: যারা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকের তথ্য যুক্ত করবেন না, তাদের রিটার্ন অডিটে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি থাকবে।
* গোপনীয়তা সুরক্ষিত: আয়কর কর্মকর্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখতে পারবেন না। শুধু করদাতাই তার তথ্য দেখতে পাবেন, ফলে তথ্যের গোপনীয়তা বজায় থাকবে।
* কর রেয়াত বা প্রণোদনা: চলতি করবর্ষে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে নিট প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত প্রণোদনার সুযোগ রয়েছে।
রিটার্নে ব্যাংকের যে ৪টি তথ্য যুক্ত হবে:
* ৩০ জুনে ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি (Balance)।
* সুদ বাবদ অর্জিত আয়।
* উৎসে কেটে নেওয়া কর (TDS)।
* সার্ভিস চার্জ কর্তনের পরিমাণ।
অনলাইনে সহজে ও নিরাপদে রিটার্ন জমা দিন, সময় বাঁচান এবং অডিট ঝুঁকি কমান!

আয়কর অডিটে পড়েছেন? জেনে নিন কী দেখছেন কর কর্মকর্তারা!২০২৩-২৪ করবর্ষে প্রায় ৮৮ হাজার করদাতার রিটার্ন অডিটের জন্য নির্ব...
04/05/2026

আয়কর অডিটে পড়েছেন? জেনে নিন কী দেখছেন কর কর্মকর্তারা!
২০২৩-২৪ করবর্ষে প্রায় ৮৮ হাজার করদাতার রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে এই নির্বাচন হয়েছে তাই আগেভাগে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ।
রিটার্ন নিরীক্ষায় যেসব বিষয় মূলত দেখা হয়:
১- আয় ও উৎসে কর কাটার তথ্যে মিল আছে কি না
২- হঠাৎ অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি
৩- ব্যবসায়িক ব্যয় অতিরিক্ত দেখানো হয়েছে কি না
৪- নগদ টাকা (ক্যাশ ইন হ্যান্ড) বেশি দেখানো
৫- জমি, ফ্ল্যাট, গাড়ি রিটার্নে উল্লেখ না করা
৬- বিনিয়োগে ভুল বা বাড়তি দাবি

#আয়কর #ট্যাক্স #এনবিআর #করদাতা

আপনার ফাইল কি অডিটে? চেক করুন এখনই! 📋২০২৩-২০২৪ আয়কর রিটার্নের অডিট স্ট্যাটাস জানতে আপনার TIN দিয়ে নিচের গুগল শীটে সার্চ ...
30/04/2026

আপনার ফাইল কি অডিটে? চেক করুন এখনই! 📋

২০২৩-২০২৪ আয়কর রিটার্নের অডিট স্ট্যাটাস জানতে আপনার TIN দিয়ে নিচের গুগল শীটে সার্চ করুন।

👉 গুগল শীট লিঙ্ক: https://docs.google.com/spreadsheets/d/1baSlbzh4tJWhKNtZsC0_kBgfLch2ONcb/edit?gid=1850573601 =1850573601

সবাইকে সঠিক তথ্য দিতে সাথে আছে Khan's LegalEd Academy।

📢 এনবিআরের বড় পদক্ষেপ: স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৭২,০৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত,জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার ...
28/04/2026

📢 এনবিআরের বড় পদক্ষেপ: স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৭২,০৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত,

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে।

এর আগে ১ম পর্যায়ে জুলাই’২৫ মাসে Random Selection পদ্ধতিতে ১৫,৮৯৮টি মামলা অডিটের জন্য নির্বাচিত হয়েছিল। এবার ২য় পর্যায়ে Risk Based Audit Criterion এর ভিত্তিতে আরও বৃহৎ পরিসরে নির্বাচন সম্পন্ন হয়েছে।

✅ এই নতুন ব্যবস্থার বিশেষ দিকসমূহঃ
🔹 সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে নির্বাচন
🔹 নির্দিষ্ট Criterion অনুসরণ
🔹 প্রতি সার্কেলে সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতা নির্বাচন
🔹 ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই
🔹 স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ

ধন্যবাদ সবাইকে।

📘 আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ – প্রস্তুতি PDF সাজেশনআসসালামু আলাইকুম,আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ সামনে রেখে ...
30/03/2026

📘 আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ – প্রস্তুতি PDF সাজেশন
আসসালামু আলাইকুম,
আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ সামনে রেখে একটি বিশেষ PDF সাজেশন বই প্রস্তুত করা হয়েছে।
এই বইয়ে রয়েছে:
✅ গুরুত্বপূর্ণ টপিকের সংক্ষিপ্ত বিশ্লেষণ
✅ পরীক্ষায় আসার সম্ভাব্য প্রশ্নের ধরন
✅ কম সময়ে কার্যকর প্রস্তুতি নেওয়ার জন্য সংক্ষেপ
🎯 মূল উদ্দেশ্য:
পরীক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া
কম সময়ে কার্যকর প্রস্তুতি নিতে সহায়তা করা
গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক জায়গায় সহজভাবে তুলে ধরা
💰 মূল্য: ৫২০ টাকা
📲 WhatsApp/Call & Payment:
বিকাশ/নগদ সেন্ড মানি: 01682178909
WhatsApp/Call: https://wa.me/8801682178909⁠�

নিচে কিছু সার সংক্ষেপ তুলে ধরা হল:-

30/03/2026

📘 আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ প্রস্তুতি
আসসালামু আলাইকুম,
আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ সামনে রেখে একটি বিশেষ PDF সাজেশন বই প্রস্তুত করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ টপিক, প্রশ্নের ধরন এবং পরীক্ষায় আসার সম্ভাব্য অংশগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে।
🎯 এই উদ্যোগের মূল উদ্দেশ্য: ✔ পরীক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া
✔ কম সময়ে কার্যকর প্রস্তুতি নিতে সহায়তা করা
✔ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক জায়গায় সহজভাবে তুলে ধরা।

বি:দ্র:-শীঘ্রই প্রকাশ করা হবে।

📲 WhatsApp/Call: https://wa.me/8801765337139
📞 সরাসরি কল: 01765337139

16/01/2026

Address

Dhaka
1229

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Khan's LegalEd Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share