Smart Tax Solutions

Smart Tax Solutions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Smart Tax Solutions, Tax preparation service, Bagan Bari, 362, West Shewrapara, Mirpur, Dhaka-1216, Dhaka.

Smart Tax Solutions is a professional advisory firm for company & individual specializing in Tax & VAT Management, Company Formation, Accounting & Compliance Support, Land & Strategic Advisory Solutions.

Hopefully, National Board of Revenue, Bangladesh  will take a positive and effective initiative in this regard, contribu...
07/08/2026

Hopefully, National Board of Revenue, Bangladesh will take a positive and effective initiative in this regard, contributing to a more transparent, efficient, and taxpayer-friendly system.

Md. Mamunur Rahman
Income Tax Lawyer
Member: Dhaka Taxes Bar Association
Mobile & WhatsApp : 01737386532
Smart Tax Solutions

04/08/2026
**গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি**উপকরণ উৎপাদ সহগ (মূসক–৪.৩) **অনলাইনে দাখিল বাধ্যতামূলক** করা হয়েছে। একই সঙ্গে, **৩১ আগস্ট ২০২...
04/08/2026

**গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি**

উপকরণ উৎপাদ সহগ (মূসক–৪.৩) **অনলাইনে দাখিল বাধ্যতামূলক** করা হয়েছে। একই সঙ্গে, **৩১ আগস্ট ২০২৬** তারিখের মধ্যে সকল উপকরণ উৎপাদ সহগ (মূসক–৪.৩) অনলাইন সিস্টেমে হালনাগাদ (Update) করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

.3 .3

04/08/2026

# 📍 স্পটে কর নির্ধারণ (Spot Assessment): অবহেলা নয়, সচেতনতাই হোক আপনার সুরক্ষা

অনেকেই মনে করেন, *আয়কর রিটার্ন দাখিল না করলে* বা *কর কর্তৃপক্ষের নজরে না এলে* কোনো সমস্যা হবে না। বাস্তবে এই ধারণা *সম্পূর্ণ ভুল*।

⚖️ *আয়কর আইন, ২০২৩-এর **ধারা ১৯৫* অনুযায়ী, *কোম্পানি ব্যতীত যেকোনো ব্যক্তির* ক্ষেত্রে নির্দিষ্ট পরিস্থিতিতে *স্পটে কর নির্ধারণ (Spot Assessment)* করা যেতে পারে।

# # ✅ কোন কোন ক্ষেত্রে স্পটে কর নির্ধারণ হতে পারে?

🔹 ব্যক্তির *ব্যবসা খাতে করযোগ্য আয়* থাকলে।

🔹 আইন অনুযায়ী *আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা* থাকা সত্ত্বেও তা পালন না করলে।

🔹 আয়কর আইনের কোনো *বিধান পরিপালনের বাধ্যবাধকতা* থাকলে।

🔹 আয়কর আইনের কোনো *বিধান কার্যকর বা পরিপালনে ব্যর্থ* হলে।

# # # ⚖️ কে স্পটে কর নির্ধারণ করতে পারেন?

আয়কর আইন, ২০২৩-এর *ধারা ১৯৫* অনুযায়ী, *কর কমিশনার* তাঁর এখতিয়ারাধীন যেকোনো *উপকর কমিশনারকে (Deputy Commissioner of Taxes)* স্পটে কর নির্ধারণের ক্ষমতা অর্পণ করতে পারেন।

# # 💡 করদাতাদের জন্য করণীয়

✔️ সময়মতো আয়কর রিটার্ন দাখিল করুন।
✔️ ব্যবসা ও আয়ের সঠিক হিসাব-নিকাশ সংরক্ষণ করুন।
✔️ আয়কর আইন, ২০২৩ এবং *অর্থ আইন, ২০২৬* অনুযায়ী প্রযোজ্য বিধান যথাযথভাবে অনুসরণ করুন।
✔️ কর বিষয়ে কোনো জটিলতা হলে অভিজ্ঞ *আয়কর আইনজীবী বা আয়কর প্র্যাকটিশনারের* পরামর্শ নিন।

> *মনে রাখবেন:* কর আইন সম্পর্কে অজ্ঞতা কোনো আইনি প্রতিরক্ষা নয়। সময়মতো আইন মেনে চলাই নিরাপদ, স্বচ্ছ ও দায়িত্বশীল করদাতার পরিচয়।

---

*মোঃ মামুনুর রহমান*
*আয়কর আইনজীবী | আয়কর প্র্যাকটিশনার (ITP)*
*ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (DTBA)*

⚠️ ডিসক্লেইমার: এই লেখাটি জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এটি কোনো নির্দিষ্ট করদাতার জন্য আইনি বা পেশাগত পরামর্শ নয়। প্রয়োজন অনুযায়ী প্রযোজ্য আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন।

ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের ফলে বিআইএন (BIN) স্থানান্তর এবং কাস্টমস-এর আমদানি-রপ্তানি কার্যক্রম সংক্রান্ত নির্দেশনাSmart ...
03/08/2026

ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের ফলে বিআইএন (BIN) স্থানান্তর এবং কাস্টমস-এর আমদানি-রপ্তানি কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা

Smart Tax Solutions

🎉 এবার রিটার্ন আগে, দাখিল করুন প্রনোদনা নিন!💰 ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করুন, পান ৫% পর্যন্ত কর প্রণোদনা...
02/08/2026

🎉 এবার রিটার্ন আগে, দাখিল করুন প্রনোদনা নিন!
💰 ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করুন, পান ৫% পর্যন্ত কর প্রণোদনা!

কর প্রদান শুধু একটি আইনি বাধ্যবাধকতা নয়—এটি এখন স্মার্ট সিদ্ধান্ত।

📢 আয়কর আইন, ২০২৩ এবং ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬ অনুযায়ী—

✅ যদি আপনি:

📅 ১ জুলাই – ৩০ সেপ্টেম্বর এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল করেন,

তাহলে আপনি পাবেন—

🎁 পরিশোধযোগ্য করের ৫% পর্যন্ত Tax Incentive (Tax Rebate)
💵 সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত!

⏳ দেরি করলে কী হবে?

📍 ১ অক্টোবর – ৩১ ডিসেম্বর
➡️ কোনো Tax Incentive নেই।

📍 ১ জানুয়ারি – ৩১ মার্চ
➡️ অতিরিক্ত কর দিতে হবে—
পরিশোধযোগ্য করের ২% অথবা ৩,০০০ টাকা (যেটি বেশি)।

📍 ১ এপ্রিল – ৩০ জুন
➡️ অতিরিক্ত কর দিতে হবে—
পরিশোধযোগ্য করের ৫% অথবা ৫,০০০ টাকা (যেটি বেশি)।

💡 স্মার্ট করদাতার ৩টি অভ্যাস

✅ সময়মতো রিটার্ন দাখিল করেন
✅ আইন অনুযায়ী কর পরিকল্পনা করেন
✅ অপ্রয়োজনীয় জরিমানা এড়িয়ে প্রণোদনার সুবিধা নেন

📌 মনে রাখুন

"আগে রিটার্ন, আগে প্রণোদনা"
শুধু সময়মতো রিটার্ন দাখিল করেই আপনি আইনের সুবিধা গ্রহণ করতে পারেন।

🌐 অনলাইনে সহজেই রিটার্ন দাখিল করুন এবং তাৎক্ষণিকভাবে রিসিভ কপি ও আয়কর সনদ সংগ্রহ করুন।

মো: মামুনুর রহমান
আয়কর আইনজীবী এবং ভ্যাট প্রফেশনাল
মেম্বার: ঢাকা ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন
মোবাইল এবং হোয়াটসঅ্যাপ : 01737-386532
ইমেইল : [email protected]

আপনার প্রতিষ্ঠানের কি মূসক (VAT) নিবন্ধন আছে? না থাকলে ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা আসতে পারে!কাস্টমস, এক্সা...
30/07/2026

আপনার প্রতিষ্ঠানের কি মূসক (VAT) নিবন্ধন আছে? না থাকলে ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা আসতে পারে!
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে জারি করা সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী, মূসক নিবন্ধন ব্যতীত এখন থেকে ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ কিছু কাজ করা একেবারেই সম্ভব হবে না।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৪ এর উপধারা (৩) অনুযায়ী যেসব ক্ষেত্রে ভ্যাট নিবন্ধনের প্রমাণক উপস্থাপন বাধ্যতামূলক করা হয়েছে:
📝 ট্রেড লাইসেন্স নবায়ন: মূসক নিবন্ধন প্রমাণক ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে না।
🤝 চেম্বার অব কমার্স/বাণিজ্য সংগঠনের সদস্যপদ: কোনো বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন করতে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক।
⚡ বিদ্যুৎ সংযোগ: কোনো ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক বিদ্যুৎ সংযোগ নিতে এই প্রমাণক লাগবে।
🚗 গাড়ির নিবন্ধন (BRTA): বিআরটিএ কর্তৃক কোনো প্রতিষ্ঠানের নামে মোটরযানের নিবন্ধন প্রদানের ক্ষেত্রেও মূসক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

আপনার ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আজই প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন (BIN) নিশ্চিত করুন এবং কমপ্লায়েন্স মেনে চলুন।

 # 🎯 Finance Act, 2026 # # ১০টি গুরুত্বপূর্ণ পরিবর্তন যা প্রতিটি করদাতার জানা উচিত📘 Finance Act, 2026 # # Income Tax Act...
30/07/2026

# 🎯 Finance Act, 2026

# # ১০টি গুরুত্বপূর্ণ পরিবর্তন যা প্রতিটি করদাতার জানা উচিত

📘 Finance Act, 2026

# # Income Tax Act, 2023-এর ১০টি গুরুত্বপূর্ণ পরিবর্তন

**করদাতা, ব্যবসায়ী, চাকরিজীবী ও ট্যাক্স প্রফেশনালদের জন্য একটি সংক্ষিপ্ত গাইড**

১. করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি

✅ সাধারণ ব্যক্তির করমুক্ত আয়ের সীমা **৪,০০,০০০ টাকা**।

📌 ফলে নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের করের চাপ কমেছে।

২. নতুন করহার (Tax Slab)

✔️ প্রথম ৪,০০,০০০ টাকা – করমুক্ত
✔️ পরবর্তী ৩,০০,০০০ টাকা – ১০%
✔️ পরবর্তী ৪,০০,০০০ টাকা – ১৫%
✔️ পরবর্তী ৫,০০,০০০ টাকা – ২০%
✔️ পরবর্তী ২০,০০,০০০ টাকা – ২৫%
✔️ অবশিষ্ট আয় – ৩০%

৩. ন্যূনতম করে পরিবর্তন

✅ করমুক্ত সীমা অতিক্রম করলে সাধারণভাবে **ন্যূনতম কর ৫,০০০ টাকা**।
✅ নতুন করদাতার জন্য **১,০০০ টাকা**।

৪. রিটার্ন দাখিলে প্রণোদনা ও জরিমানা

🎁 ১ জুলাই–৩০ সেপ্টেম্বর: করের উপর **৫% রিবেট** (সর্বোচ্চ ২৫,০০০ টাকা)

⚖️ নির্ধারিত সময়ের পর ধাপে ধাপে জরিমানার বিধান।

৫. রিটার্ন দাখিল থেকে অব্যাহতি

নতুন ধারা ১৬৬(২)(ঝ) অনুযায়ী—

**NBR সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি বা শ্রেণিকে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিতে পারবে।**

৬. "Assessment" এর সংজ্ঞায় পরিবর্তন

"Assessment" এখন শুধু **Tax** নয়,
বরং **Income ও Tax**—উভয় বিষয়কে অন্তর্ভুক্ত করে।

📌 মূল্যায়নের পরিধি আরও বিস্তৃত হয়েছে।

৭. টার্নওভার (Sales) Tax

😮‍💨কিছু ব্যবসার ক্ষেত্রে লাভ-লোকসান নির্বিশেষে **১% টার্নওভার ট্যাক্স** প্রদানের বিধান কার্যকর রয়েছে।

📌ব্যবসায়ীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কমপ্লায়েন্স বিষয়।

৮. Tax Rebate-এ পরিবর্তন

নির্দিষ্ট বিনিয়োগের বিপরীতে কর রেয়াত (Tax Rebate)-এর হারে পরিবর্তন আনা হয়েছে।

📌 বিনিয়োগ পরিকল্পনার আগে নতুন বিধান যাচাই করা জরুরি।

৯. উৎসে কর্তিত কর (Advance Tax)

কিছু উৎসে কর্তিত কর এখন **Advance Tax** হিসেবে সমন্বয়যোগ্য।

📌 বছরের শেষে চূড়ান্ত কর নির্ধারণে এর সমন্বয় করা যাবে।

১০. ডিজিটাল ও কমপ্লায়েন্স সংস্কার

✔️ ই-রিটার্ন ব্যবস্থা সম্প্রসারণ
✔️ কর প্রশাসনে ডিজিটালাইজেশন
✔️ স্বচ্ছতা ও কমপ্লায়েন্স জোরদার

📌 ভবিষ্যতের কর ব্যবস্থা হবে আরও প্রযুক্তিনির্ভর ও করদাতাবান্ধব।

💡 উপসংহার

Finance Act, 2026 শুধুমাত্র করহার পরিবর্তন করেনি—
এটি কর প্রশাসন, রিটার্ন দাখিল, কমপ্লায়েন্স ও করদাতার দায়বদ্ধতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

📚 **আইনি ভিত্তি:**

* Income Tax Act, 2023
* Finance Act, 2026

**Follow for more practical Tax & VAT updates.**

মো: মামুনুর রহমান
আয়কর আইনজীবী এবং ভ্যাট প্রফেশনাল
স্মার্ট ট্যাক্স সল্যুশন
মেম্বার: ঢাকা ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন
মোবাইল এবং হোয়াটসঅ্যাপ : 01737-386532

More than 10,000 businesses deemed to pose a high risk of tax evasion are set to come under the National Board of Revenu...
28/07/2026

More than 10,000 businesses deemed to pose a high risk of tax evasion are set to come under the National Board of Revenue's (NBR) scanner as part of a drive to collect an additional Tk38,000 crore in value-added tax (VAT) through enhanced enforcement.


Smart Tax Solutions

27/07/2026

আয়কর রিটার্ন দাখিলে সাধারণত যে ভুল গুলো হয়—আপনি কি এড়িয়ে চলছেন?

একটি ছোট ভুলই হতে পারে কর নিরূপণ, ব্যাখ্যা চাওয়া, এমনকি অপ্রয়োজনীয় আইনি জটিলতার কারণ। তাই আয়কর আইন, ২০২৩ (বিশেষত রিটার্নে আয়, সম্পদ, দায় ও জীবনযাত্রার ব্যয়ের সঠিক তথ্য প্রদানের বাধ্যবাধকতা) এবং অর্থ আইন, ২০২৬-এর আলোকে রিটার্ন দাখিলের আগে নিচের বিষয়গুলো অবশ্যই যাচাই করুন।

✅ গুরুত্বপূর্ণ সতর্কতা:

🏠 ১. স্থাবর সম্পত্তি – সিটি কর্পোরেশন/পৌরসভা এলাকায় অবস্থিত সকল সম্পত্তির সঠিক তথ্য দিন।

💰 ২. ট্যাক্স রিবেট – বিনিয়োগ ও রিবেটযোগ্য অঙ্কের তথ্য নির্ভুলভাবে উল্লেখ করুন।

📊 ৩. আয়-ব্যয়ের সামঞ্জস্য – ঘোষিত আয়ের তুলনায় অস্বাভাবিক ব্যয় দেখাবেন না।

💵 ৪. হাতে নগদ অর্থ (Cash in Hand) – বাস্তবসম্মত পরিমাণ উল্লেখ করুন।

💍 ৫. স্বর্ণালংকার – অতিরঞ্জিত মূল্য বা পরিমাণ প্রদর্শন করা থেকে বিরত থাকুন।

🤝 ৬. ঋণ সংক্রান্ত তথ্য – গ্রহণ বা প্রদত্ত ঋণের তথ্য ও উৎস স্পষ্টভাবে উল্লেখ করুন।

🎁 ৭. উপহার ও অনুদান – বৈধ উপহার, উত্তরাধিকার বা অনুদানের তথ্য গোপন করবেন না।

🏦 ৮. নীট সম্পদ (Net Wealth) – পূর্ববর্তী বছরের সম্পদের ধারাবাহিকতা বজায় রাখুন।

⚖️ ৯. সম্পদ-দায় ও আয়-ব্যয়ের সমন্বয় – হিসাবের পার্থক্য (Difference) শূন্য রাখুন।

👨‍💼 ১০. প্রভিডেন্ট ফান্ড (PF) – সঠিক তথ্য ও প্রমাণপত্র অনুযায়ী উপস্থাপন করুন।

🧾 ১১. কর সমন্বয় (Tax Credit/Adjustment) – অযৌক্তিক বা অতিরিক্ত দাবি করবেন না।

📄 ১২. TDS/AIT – উৎসে কর্তিত করের সকল সনদ ও তথ্য যুক্ত করুন।

👨‍👩‍👧 ১৩. ব্যক্তিগত ও পারিবারিক ব্যয় – বাস্তবসম্মত ব্যয়ের বিবরণ দিন।

📈 ১৪. আর্থিক বিনিয়োগ – FDR, DPS, সঞ্চয়পত্র, শেয়ার, মিউচুয়াল ফান্ডসহ সকল বিনিয়োগ উল্লেখ করুন।

⚖️ ১৫. আইনি অনুসরণ – আয়কর আইন, ২০২৩ এবং অর্থ আইন, ২০২৬ অনুযায়ী রিটার্ন প্রস্তুত ও দাখিল করুন।

📌 শেষ মুহূর্তের পরামর্শ:
রিটার্ন জমা দেওয়ার আগে আয়, ব্যয়, সম্পদ, দায়, বিনিয়োগ, TDS/AIT এবং কর পরিশোধের সকল প্রমাণপত্র একবার ভালোভাবে মিলিয়ে নিন। একটি সঠিক, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ রিটার্ন শুধু আইন মেনে চলাই নয়, ভবিষ্যতে অডিট, নোটিশ ও অপ্রয়োজনীয় জটিলতা থেকেও আপনাকে সুরক্ষা দেয়।

✅ সচেতন হোন। নির্ভুলভাবে আয়কর রিটার্ন দাখিল করুন।
[26/07, 12:31 am] Md. Mamunur Rahman: 📑 আয়বর্ষ ২০২৫–২০২৬ | করবর্ষ ২০২৬–২০২৭
আয়কর রিটার্ন দাখিলের আগে একবার চেকলিস্টটি মিলিয়ে নিন! ✅
আয়কর রিটার্ন শুধু একটি ফরম নয়—এটি আপনার আয়, বিনিয়োগ, সম্পদ ও কর পরিপালনের একটি পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন।
আয়কর আইন, ২০২৩ এবং অর্থ আইন, ২০২৬ অনুযায়ী, রিটার্ন দাখিলের আগে প্রয়োজনীয় সকল তথ্য ও দলিলপত্র প্রস্তুত রাখুন। এতে রিটার্ন হবে আরও নির্ভুল, স্বচ্ছ ও ঝামেলামুক্ত।

📌 ব্যক্তিগত তথ্য
✔️ e-TIN Certificate / TIN তথ্য
✔️ জাতীয় পরিচয়পত্র (NID)
✔️ ০১-০৭-২০২৫ থেকে ৩০-০৬-২০২৬ সময়ের ব্যাংক স্টেটমেন্ট
✔️ পূর্ববর্তী করবর্ষের আয়কর রিটার্নের কপি
✔️ কর পরিশোধের চালান ও Advance Income Tax (AIT) সংক্রান্ত চালান/প্রমাণপত্র

👨‍💼 চাকরিজীবীদের জন্য
✔️ Salary Certificate / Income Statement
✔️ সংশ্লিষ্ট সময়ের ব্যাংক স্টেটমেন্ট (০১-০৭-২০২৫ থেকে ৩০-০৬-২০২৬)
✔️ Provident Fund Certificate/ Approved Superannuation Fund
✔️ উৎসে কর কর্তনের (TDS) সার্টিফিকেট

🏠 ভাড়া থেকে আয় থাকলে
✔️ ভাড়ার আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণ
✔️ প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট দলিল ও প্রমাণপত্র

🏢 ব্যবসায়ীদের জন্য
✔️ বৈধ Trade License
✔️ বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয়-ব্যয়ের হিসাব
✔️ সম্পদ ও দায় বিবরণী
✔️ ব্যবসার ব্যাংক স্টেটমেন্ট

💰 বিনিয়োগের তথ্য
✔️ DPS ও অনুমোদিত সঞ্চয় স্কিম
✔️ Life Insurance / Insurance Premium বিবরণী
✔️ Share Market Investment Statement
✔️ সঞ্চয়পত্র, মিউচুয়াল ফান্ড ইউনিট ও অন্যান্য বিনিয়োগের তথ্য
✔️ সরকার অনুমোদিত বন্ড ও সিকিউরিটিজ
✔️ যাকাত ও দানের প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

🏡 সম্পদ ও দায়ের বিবরণ
০১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ সময়ের মধ্যে নিজ নামে অর্জিত বা বিনিয়োগকৃত—
🏠 House / Apartment (দলিলের কপি)
🌾 Land
🚗 Car / Motorcycle
💻 Electronics ও অন্যান্য মূল্যবান সম্পদ
🏦 Bank Loan-এর তথ্য
📄 অন্যান্য ঋণের তথ্য

💡 মনে রাখবেন: একটি ছোট ভুলও ভবিষ্যতে বড় জটিলতার কারণ হতে পারে।
সঠিক তথ্যের রিটার্নই একজন সচেতন করদাতার পরিচয়।
ভুল নয়—স্বচ্ছতা, নির্ভুলতা ও আইনানুগ কর পরিপালনই হোক আমাদের অঙ্গীকার।

যেকোনো প্রয়োজনে:

Md. Mamunur Rahman
Income Tax Lawyer & VAT Professional
Managing Partner | Smart Tax Solutions
Member | Dhaka Taxes Bar Association
📞 Mobile & WhatsApp: 01737386532

Address

Bagan Bari, 362, West Shewrapara, Mirpur, Dhaka-1216
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smart Tax Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share