AccoNest

AccoNest A place where accounting enthusiasts, students, and professionals come together to learn, share, and grow.

আদর্শ কর হার ব্যতীত VS সুনির্দিষ্ট কর হার⇨VAT 9.1 form -এ আদর্শ কর হার ব্যতীত  এবং সুনির্দিষ্ট কর হার-এই দুই ধরনের কথা ব...
28/12/2025

আদর্শ কর হার ব্যতীত VS সুনির্দিষ্ট কর হার

⇨VAT 9.1 form -এ আদর্শ কর হার ব্যতীত এবং সুনির্দিষ্ট কর হার-এই দুই ধরনের কথা বলা আছে।

আদর্শ কর হার ব্যতীত এবং সুনির্দিষ্ট কর হার-এই দুইটা শব্দ শুনতে প্রায় একই রকম হলে ও VAT-এর ক্ষেত্রে এই দুই ধরনের কর হার গণনা, রিটার্ন ও ক্রেডিট ব্যবস্থাপনায় সম্পূর্ণ ভিন্ন।

চলুন সহজ করে বুঝি

⇨ আদর্শ কর হার ব্যতীত

বাংলাদেশে VAT-এর আদর্শ কর হার হলো ১৫%। কিন্তু সব পণ্য ও সেবার উপর এই ১৫% প্রযোজ্য নয়। যেসব পণ্য বা সেবার উপর ১৫% ছাড়া অন্য কোনো শতাংশে VAT ধার্য করা হয়, যেমন-৫%, ৭.৫%, ১০%, সেগুলোকে বলা হয় আদর্শ কর হার ব্যতীত।
⇨ উদাহরণ
রেস্টুরেন্ট সার্ভিস (নন এসি)→ ১০% VAT
উদাহরণ হিসাব রেস্টুরেন্ট বিল = ১,০০০ টাকা VAT (১০%) = ১০০ টাকা।
এই কার্যক্রম টা আদর্শ কর হার ব্যতীত এর কলামে লিপিবদ্ধ করতে হবে।

⇨ সুনির্দিষ্ট কর হার

এক্ষেত্রে VAT শতাংশে নির্ধারিত হয় না। বরং প্রতি ইউনিটে নির্দিষ্ট অংকের টাকা VAT হিসেবে ধার্য থাকে। এর মানে হল- পণ্যের দাম যতই হোক, VAT থাকবে একই নির্দিষ্ট অংক।

⇨উদাহরণ
সিম কার্ড সাপ্লাই= প্রতি সিমে VAT হবে ৩০০ টাকা।
এখানে VAT এর পরিমান নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ সিমের বিক্রয়মূল্য ১০০ টাকা হলেও VAT ৩০০ টাকা ই হবে আবার সিমের বিক্রয়মূল্য ৫০০ টাকা হলেও VAT ৩০০ টাকা হবে।

আজ বিজয়ের দিন।এই বিজয় কোনো একদিনের নয়—এটা সাহস, ত্যাগ আর অদম্য ইচ্ছাশক্তির ইতিহাস।শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হবে না।বিজয়...
16/12/2025

আজ বিজয়ের দিন।
এই বিজয় কোনো একদিনের নয়—
এটা সাহস, ত্যাগ আর অদম্য ইচ্ছাশক্তির ইতিহাস।
শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হবে না।
বিজয় দিবসে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AccoNest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category