সঞ্জয় মালাকার-আয়কর আইনজীবী

সঞ্জয় মালাকার-আয়কর আইনজীবী আয়কর সংক্রান্ত যেকোন পারামর্শের জন্য

It always has been,               and it will always be.
09/05/2026

It always has been,
and it will always be.

আপনি যখন ভুল আয়কর রিটার্ন জমা দিবেন অথবা আয় গোপন করে কর ফাঁকি দিবেন, তখনই আপনার কাছে এই ধরণের জরিমানার নোটিশ আসার সম্ভাব...
05/05/2026

আপনি যখন ভুল আয়কর রিটার্ন জমা দিবেন অথবা আয় গোপন করে কর ফাঁকি দিবেন, তখনই আপনার কাছে এই ধরণের জরিমানার নোটিশ আসার সম্ভাবনা বেড়ে যাবে।

মনে রাখবেন, আয়কর ফাঁকি দেওয়া কোনো সমাধান না হয়। আজ না হোক কাল ধরা খাবেন। বরং সঠিক সময়ে বিনিয়োগ করে আয়কর হ্রাস করে সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করলেই একমাত্র এসব ভোগান্তি ও জরিমানা এড়িয়ে চলা সম্ভব।

ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই যোগাযোগ করুণ।

সঞ্জয় মালাকার
আয়কর আইনজীবী
চেম্বার: হোয়াইট রোজ কমপ্লেক্স
(আইডিয়াল হস্পিটাল বিল্ডিং)
৭ম তলা (লিফট:৬)
রিকাবি বাজার সিলেট।

#রিটার্ন #আয়কর #জরিমানা #নোটিশ #বাংলাদেশ #করফাকি

04/05/2026

কে বলেছে টিআইএন থাকলে আয়কর রিটার্ন দিতে হবে?

যারা সময় মতো আয়কর রিটার্ন দেওয়াকে অপ্রয়োজনীয় মনে করেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খুশির খবর নিয়ে এসেছেন। আপনাদের জন্য (প্রায় ৮০ লাখ) টিআইএনধারীদের অটোমেটিক ডিজিটাল নোটিশ তৈরি হয়ে গেছে। শীঘ্রই পেয়ে যাবেন।

আর যারা তবুও আয়কর রিটার্ন দিবেন না, তাদের কাছেই স্বয়ং আয়কর ইন্সপেক্টরগণ হাজির হয়ে যাবে এবং আপনার থেকে যতটুকু আয়কর নেওয়া লাগে তা জরিমানা সহ উশুল করা হবে।

টিআইএন থাকলে আয়কর রিটার্ন দিতে হবে; এই আইনকে আপনারা যতই অগ্রাহ্য করেন না কেন, এনবিআর রিটার্ন খেলাপিদের জন্য জিরো টলারেন্স নীতিমালা অনুসরণ করছে। অতএব, আপনার মোবাইলে আয়কর অফিস থেকে নোটিশ পাবার আগেই দ্রুত আয়কর রিটার্ন দাখিল করুণ।

ঘরে বসে অনলাইনে আয়কর সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই যোগাযোগ করুণ।

সঞ্জয় মালাকার
চেম্বার: হোয়াইট রোজ কমপ্লেক্স
(আইডিয়াল হস্পিটাল বিল্ডিং)
৭ম তলা (লিফট:৬)
রিকাবি বাজার সিলেট।
মো: 01911239407
01709258774

#করযোগ্য #নোটিশ #রিটার্ন #করদাতা #টিআইএন #খেলাপি

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর
28/04/2026

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর

https://www.facebook.com/share/p/18epQDNwzg/
26/04/2026

https://www.facebook.com/share/p/18epQDNwzg/

ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত...

স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতার ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ...
13/04/2026

স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতার ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পুনরায় ১ (এক) মাস বৃদ্ধিকরণ প্রয্যোজ্য..!!

09/04/2026

মাসিক বাড়ি ভাড়া ২৫ হাজার টাকা হলে ব্যাংক হিসাব মেন্টেইন করা বাধ্যতামূলক..!!!

04/04/2026

🔥 জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
৬০,০০০ আয়কর রিটার্ন অডিটে আসছে আগামী সপ্তাহে
২০২৩-২৪ কর বর্ষের রিটার্নগুলো ডাটা-ভিত্তিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে।

📊 এর অর্থ কী?
• অডিট হবে সম্পূর্ণ ডাটা-ভিত্তিক (Data-driven)
• ঝুঁকিপূর্ণ (Risky) রিটার্নগুলো অগ্রাধিকার পাবে
• ভুল বা অসঙ্গত তথ্য দিলে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি

✅ যারা সঠিকভাবে রিটার্ন দাখিল করেছেন:
স্বচ্ছ ও আইনসম্মত রিটার্নের ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

⚠️ যাদের জন্য ঝুঁকি বেশি:
• তাড়াহুড়া করে রিটার্ন দাখিল করেছেন
• অপেশাদার বা কম্পিউটার দোকানের মাধ্যমে রিটার্ন করেছেন
• যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রদান করেছেন

💡 গুরুত্বপূর্ণ পরামর্শ:
অডিট তালিকা প্রকাশের আগে নিজের রিটার্নটি একজন অভিজ্ঞ কর আইনজীবী বা ট্যাক্স পেশাদারের মাধ্যমে রিভিউ করিয়ে নিন।

📚 আয়কর, ভ্যাট, RJSC ও লাইসেন্সিং–সব ধরনের প্রফেশনাল সার্ভিসের জন্য যুক্ত হন আমাদের সাথে।

সঞ্জয় মালাকার
আয়কর, ভ্যাট ও কোম্পানি আইন উপদেষ্টা
চেম্বার: হোয়াইট রোজ কমপ্লেক্স
(আইডিয়াল হস্পিটাল বিল্ডিং)
৭ম তলা (লিফট-৬), রিকাবি বাজার, সিলেট।
📞 01911 239 407
01709 258 774

https://www.prothomalo.com/business/personal-finance/j82usmd0th?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=&utm_...
04/04/2026

https://www.prothomalo.com/business/personal-finance/j82usmd0th?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=&utm_content=ap_squfizyz2c&fbclid=IwVERDUAQ9rtVleHRuA2FlbQIxMABzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgAAR7mEIZbdlbgUAh6KdCGAU0gBmpng9FXFe7AOwPEKgB3NRHzAzOLzwd83f4H9A_aem_ICjbkBOGF609YaBmKr8nHg

চলতি অর্থবছরে মাত্র তিন মাস আছে। আয়কর রিটার্নে আয়–ব্যয়, করছাড়, বিনিয়োগ পরিকল্পনা—সবই করতে হবে এই জুলাই–জুন চক্রে...

 #ভ‍্যাট অডিট  #রিস্ক ম্যানেজমেন্ট এর আওতায় অটোমেটেড পদ্ধতিতে ভ‍্যাট অডিটের জন‍্য প্রতিষ্ঠান নির্বাচন এবং দলিলাদি চেয়ে প...
02/04/2026

#ভ‍্যাট অডিট #

রিস্ক ম্যানেজমেন্ট এর আওতায় অটোমেটেড পদ্ধতিতে ভ‍্যাট অডিটের জন‍্য প্রতিষ্ঠান নির্বাচন এবং দলিলাদি চেয়ে পত্র প্রেরণ বা সময় চাওয়া ও দেয়া এবং অডিটের জন‍্য কর্মকর্তা মনোনীত করা বা পরিবর্তন করা বা অডিটের আপডেট তথ‍্য দাখিলসহ সবকিছু হবে ivas বা e-VAT সিস্টেমের মাধ্যমে। নিরীক্ষার জন‍্য পত্র প্রেরণ এবং জবাব দাখিল করতে হবে বা রেসপন্স করতে হবে অনলাইনে। দলিলাদি দাখিলের জন্য সিস্টেমের মাধ্যমে যে পত্র প্রেরণ করা হবে তাতে কোন স্বাক্ষর থাকবে না।

দলিলাদি দাখিলের পর নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করা হবে ভ্যাট অডিট মানুয়েল মোতাবেক। অডিট ম‍্যানুয়েল মোতাবেক যাবতীয় কার্যক্রম পরিচালনা এবং নিরীক্ষা প্রতিবেদন দাখিলসহ অডিট চূড়ান্তকরণ কার্যক্রম সকল আপডেট থাকবে ভ্যাট অনলাইন সিস্টেমে।

প্রেস বিজ্ঞপ্তি

বিষয়: সম্পূর্ণ Automated পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

ভ্যাট অডিট প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে Automated Risk Management Module এর সফল বাস্তবায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। e-VAT System এ সংযোজিত Automated Risk Management Module এ ২০ টি risk criteria এর ভিত্তিতে সম্পূর্ন স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

নতুন এই Risk Management Module এর আওতায় সুনির্দিষ্ট risk criteria এর ভিত্তিতে সম্পূর্ন স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২০টি Risk criteria নির্ধারণ করে ঝুঁকির ব্যপকতার বিবেচনায় সুনির্দিষ্ট weightage এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এ নির্বাচন প্রক্রিয়ায় কোনরুপ ম্যানুয়াল হস্তক্ষেপের কোন সুযোগ না থাকায় অডিট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ন স্বচ্ছ করার জন্য করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এ পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানসমূহের অডিট কার্যক্রম সম্পন্নের পর কার্যকর ফলাফল পাওয়া না গেলে Risk criteria সমূহ এবং এতে ব্যবহৃত weightage পরবর্তিতে পরিবর্তন করা হবে।

নতুন সংযোজিত এই স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রাথমিকভাবে ৬০০টি প্রতিষ্ঠান নির্বাচন করে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই ৬০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০৫টি উৎপাদনকারী প্রতিষ্ঠান, ৯৮টি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান এবং ৩২টি আমদানিকারক/রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে। ভ্যাট অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের এ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনাকে করদাতা বান্ধব করার পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধ করাও সম্ভব হবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করে।

জাতীয় রাজস্ব বোর্ড

ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে।
15/03/2026

ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে।

Address

চেম্বার: ছায়ানীড় ১৪, সরসপুর, লামাবাজার, সিলেট।
Sylhet

Telephone

+8801911239407

Website

Alerts

Be the first to know and let us send you an email when সঞ্জয় মালাকার-আয়কর আইনজীবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সঞ্জয় মালাকার-আয়কর আইনজীবী:

Share