20/08/2026
শুভ সংবাদ! শুভ সংবাদ! 🎉
সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম/আদাব।
আমাদের সকলের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় কর আইনজীবী সমিতির অফিশিয়াল ওয়েবসাইটের বিটিসিএল (BTCL) ডোমেইন (www.ntla.com.bd) এবং হোস্টিং কেনার কাজ আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ!
এই মহৎ উদ্যোগের সম্পূর্ণ স্পন্সরশিপের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমিতির শ্রদ্ধেয়:
• সভাপতি: জনাব মোঃ আনোয়ারুল ভূঁইয়া
• সহ-সভাপতি: জনাব মোজাম্মেল হক
আপনাদের এই উদার সহযোগিতা ও দূরদর্শী নেতৃত্ব আমাদের সমিতিকে ডিজিটাল যুগে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।
আমাদের ওয়েবসাইটের মূল ডেভেলপমেন্টের কাজ এখন চলমান রয়েছে (Under Construction)। খুব দ্রুতই একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ওয়েবসাইট আপনাদের সামনে উন্মোচন করা হবে, যার মাধ্যমে আমাদের সমিতির সকল তথ্য ও সেবা আরও সহজে সবার কাছে পৌঁছে যাবে।
এই ওয়েবসাইট বিষয়ে আপনাদের পরামর্শ, দিকনির্দেশনা থাকলে অবশ্যই তা জানানোর জন্য বিশেষ অনুরোধ রইলো।
নতুন এই পথচলায় আপনাদের সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
ধন্যবাদান্তে,
মো: মোস্তফা মাহবুব
সাধারণ সম্পাদক
কর আইনজীবী সমিতি, নওগাঁ