Tax Service Law Firm

Tax Service Law Firm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tax Service Law Firm, Tax preparation service, 82, New Airport Road, Banani, Banani Model Town.

আয় করের আওতায় আসছে....আরো ১৬ ব্যবসায়ি খাত
25/06/2026

আয় করের আওতায় আসছে....আরো ১৬ ব্যবসায়ি খাত

24/06/2026

📢 রিটার্ন না দিলে সঞ্চয়পত্রের কর ফেরত পাওয়া যাবে না!

আসন্ন অর্থবছরের বাজেট প্রস্তাবে আয়কর ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

🔹 সঞ্চয়পত্রের মুনাফা থেকে কাটা অগ্রিম কর (AIT) ফেরত পেতে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হতে পারে।

🔹 করযোগ্য আয় না থাকলেও অগ্রিম কর ফেরত পেতে চাইলে TIN গ্রহণ এবং রিটার্ন দাখিল করতে হবে।

🔹 শহর এলাকায় জমি বা ফ্ল্যাটের নামজারি ও বণ্টনের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রয়োজন হতে পারে।

🔹 ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রয়োজন হতে পারে।

✅ আগে রিটার্ন, বেশি সুবিধা

নতুন প্রস্তাব অনুযায়ী, সারা বছর রিটার্ন দাখিল করা যাবে। তবে জুলাই–সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫% অথবা সর্বোচ্চ ২৫,০০০ টাকা (যেটি কম) পর্যন্ত কর রেয়াত পাওয়ার সুযোগ রয়েছে।

📌 করদাতাদের করণীয় ✔ TIN হালনাগাদ রাখুন
✔ সময়মতো রিটার্ন দাখিল করুন
✔ বিনিয়োগ ও আয়-সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ করুন
✔ আগেভাগে Tax Planning সম্পন্ন করুন

সঠিক কর পরিপালন আপনাকে অপ্রয়োজনীয় জটিলতা, জরিমানা এবং আর্থিক ক্ষতি থেকে রক্ষা করবে।

📞 আয়কর রিটার্ন প্রস্তুত, দাখিল ও Tax Planning সংক্রান্ত সেবার জন্য যোগাযোগ করুন:
Tax Service Law Firm
📱 +8801710482470

23/06/2026

পুরো অর্থবছরকে ৪টি প্রান্তিকে (Quarter) ভাগ করে কর রেয়াত (ছাড়) এবং জরিমানার একটি নতুন কাঠামো করা হয়েছে।

প্রথম প্রান্তিক (জুলাই - সেপ্টেম্বর):
​নির্ধারিত সময়ের একদম শুরুতে অর্থাৎ এই প্রথম ৩ মাসের মধ্যে রিটার্ন জমা দিলে পাবেন ৫% বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত সরাসরি কর ছাড় (Rebate)!

​দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর - ডিসেম্বর):
​কোনো জরিমানা গুণতে হবে না। তবে প্রথম প্রান্তিকের মতো কোনো অতিরিক্ত কর ছাড় বা বাড়তি বিনিয়োগ রেয়াত পাওয়া যাবে না।

​তৃতীয় প্রান্তিক (জানুয়ারি - মার্চ):
​জরিমানা: এই সময়ে দেরি করে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২% অথবা ৩,০০০ টাকা (যেটি বেশি) জরিমানা হিসেবে যুক্ত হবে।

চতুর্থ প্রান্তিক (এপ্রিল - জুন):
​জরিমানা: বছরের শেষ প্রান্তে এসে রিটার্ন জমা দিলে জরিমানার পরিমাণ আরও বাড়বে। এক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫% অথবা ৫,০০০ টাকা (যেটি বেশি) জরিমানা দিতে হবে।

কর ফাঁকি বা শেষ মুহূর্তের জরিমানা এড়াতে এবং আকর্ষণীয় কর ছাড়ের পূর্ণ সুবিধা নিতে বছরের শুরুতেই (জুলাই-সেপ্টেম্বর) রিটার্ন দাখিল করাই হবে বুদ্ধিমানের কাজ।

Address

82, New Airport Road, Banani
Banani Model Town
1213

Telephone

+8801710482470

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Service Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share