S.A Tax & Vat Consultant.

S.A Tax & Vat Consultant. Statutory Management,Accounts, VAT, TAX, RJSC, IRC,ERC, Appeal, Hearing, Tribunal, ADR, High Court

24/12/2025

ঢাকা ট্যাক্সেস বারের সদস্য হওয়ার জন্য করনীয়:
১. ঢাকা ট্যাক্সেস বারের অফিস রুম থেকে সদস্য ফরমের জন্য ডিপোজিট স্লিপ সংগ্রহ করবেন। ইংরেজিতে নামের বানান যেন কর আইনজীবী সনদ অনুযায়ী হয়।

২. ডিপোজিট স্লিপে উল্লেখিত যে কোন একটি ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় ১,৯০০ টাকা জমা দিন। ব্যাংক ডিপোজিট স্লিপের ২ কপি রেখে দিবে, ১ কপিতে "CASH RECEIVED" সিল সহ ফেরত দিবে।

৩. আবার ঢাকা ট্যাক্সেস বারের অফিসে যেয়ে জমা স্লিপটি দিলে ২টি সদস্য আবেদন ফরম এবং একটি Benevolent Fund Scheme এর আবেদন ফরম দিবে।

৪. ফরম গুলো যথাযথ ভাবে পূরণ করে ঢাকা ট্যাক্সেস বারের দুজন বর্তমান সদস্যের নাম ও সদস্য নম্বর সহ স্বাক্ষর (একজন প্রস্তাবক ও অপর জন সমর্থক) নিতে হবে।

৫. জমা স্লিপ ও পূরণকৃত ফরম ফটোকপি/স্ক্যান করে সংরক্ষণ করে রাখবেন।

৬. জানুয়ারী ৫, ২০২৬ এর মধ্যে জমা স্লিপ, পূরণকৃত ফরম চাহিদা মাফিক সকল সত্যায়িত সনদ, নিজের ৩কপি সত্যায়িত ছবি ও ১ কপি এনআইডির সত্যায়িত ফটোকপি, আবেদনকারী কর্তৃক সত্যায়িত নমিনীর ১ কপি ছবি ও এনআইডির ফটো কপি সহ ঢাকা ট্যাক্সেস বারের অফিসে জমা দিন।

৭. আবেদনের ফটোকপিতে যিনি জমা নিচ্ছেন, তার কাছ থেকে রিসিভড স্বাক্ষর নিতে পারেন।

৮. সংশ্লিষ্ট মোবাইলের এসএমএস, ইমেইল, ঢাকা ট্যাক্সেস বারের ফেসবুক পেইজ গুলো নিয়মিত চেক করেন যাতে ভাইবার তারিখ সময়মত জানতে পারেন।

শুভকামনা রইল।

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান
22/12/2025

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান

সময় যতই বাড়াক আমাদের চরিত্রের পরিবর্তন হবে না। সব সময় শেষ সময়ই আসতে হবে। 🇧🇩
22/12/2025

সময় যতই বাড়াক আমাদের চরিত্রের পরিবর্তন হবে না। সব সময় শেষ সময়ই আসতে হবে। 🇧🇩

30/08/2025

যদি কোন করদাতা অস্ত্র নিতে চান।

বিষয় : অগ্রিম কর পরিশোধ ( Advance Tax Payment)।

আলোচনা :
আয়কর আইনের ধারা ১৫৪ অনুযায়ী, কোনো বাক্তির সর্বশেষ নিরূপিত আয়বর্ষে তাহার মোট আয় ৬ (ছয়) লক্ষ টাকার অধিক হইলে উক্ত করদাতা কর্তৃক প্রতি চলমান অর্থবৎসরে আয়ের উপর অগ্রিম কর পরিশোধ করিতে হইবে এবং এইক্ষেত্রে তাহা "অগ্রিম কর" Advance Tax হিসাবে উল্লিখিত হইবে।

এখানে ২ টি বিষয় জানা দরকার, “ব্যক্তি” এবং
চলমান অর্থবৎসর।

“ব্যক্তি” অর্থে কোনো স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তিসংঘ, হিন্দু অবিভক্ত পরিবার, ট্রাস্ট, তহবিল ও কোম্পানি অন্তর্ভুক্ত হইবে; (তাদেরকে
অগ্রিম কর পরিশোধ করিতে হইবে।)

আর বর্তমানে চলমান অর্থবৎসর হল ২০২৫-২০২৬।

অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না, যদি-

(ক) করদাতা কেবল জমি চাষাবাদ হইতে অনধিক ৮ (আট) লক্ষ টাকা উপার্জন করেন;

(খ) মোট আয়ের মধ্যে নিম্নবর্ণিত আয় অন্তর্ভুক্ত হইয়া থাকে, যথা:-

(অ) "মূলধনি আয়"; বা

(আ) "এককালীন আয়" প্রকৃতির কোনো আয় যাহা এই অংশের অধীন যে চলমান অর্থবর্ষে অগ্রিম কর পরিশোধ্য, উক্ত অর্থবর্ষে উপার্জনের প্রত্যাশা করা যায় না।

18/08/2025

অডিট শুরুর প্রাথমিক পর্যায়ে করদাতার দেয়া লিখিত ব্যাখা, তথ্য, রেকর্ডপত্র পর্যালোচনা করে সেখানে কোন রাজস্ব প্রাপ্তির সম্ভাবনা না থাকলে মামলাটিকে অডিট থেকে অব্যাহতি দিতে পারবে অন্যথায় মূল অডিট কার্যক্রম শুরু হবে।

District wise  Audit number 🤔
14/08/2025

District wise Audit number 🤔

12/08/2025

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.A Tax & Vat Consultant. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share