24/09/2026
📌 Return Submit করার আগে এই ৫টি বিষয় অবশ্যই Check করুন!
অনলাইনে Income Tax Return Submit করার আগে একটু সতর্কতা আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাতে পারে।
১️/ Income - এর সব তথ্য সঠিক আছে কি না ?
চাকরি, ব্যবসায়, বাড়ি ভাড়া, ব্যাংক/ সঞ্চয়পত্রের মুনাফা, পেশাগত আয়সহ প্রযোজ্য সব আয়ের তথ্য সঠিকভাবে উল্লেখ করেছেন কি না যাচাই করুন।
২️/ TDS - এর তথ্য মিলিয়ে নিন
বেতন, ব্যাংক সুদ, সঞ্চয়পত্রসহ বিভিন্ন উৎস থেকে কর্তনকৃত Tax (TDS) থাকলে সংশ্লিষ্ট Certificate/ Statement অনুযায়ী সঠিকভাবে Claim করা হয়েছে কি না দেখুন।
৩️/ Bank Balance ও অন্যান্য Assets Check করুন
Return - এ প্রদর্শিত ব্যাংক ব্যালেন্স, FDR, DPS, সঞ্চয়পত্র, জমি, ফ্ল্যাট, গাড়ি, স্বর্ণসহ অন্যান্য সম্পদের তথ্য বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না যাচাই করুন।
৪️/ Loan & Liabilities - এর তথ্য যাচাই করুন
কোনো ব্যাংক ঋণ বা অন্যান্য দায়-দেনা থাকলে তার সঠিক Outstanding Balance Return-এ দেখানো হয়েছে কি না নিশ্চিত করুন।
৫️/ Tax Calculation ও Rebate Check করুন
শেষবার Submit করার আগে মোট আয়, করযোগ্য আয়, Tax Payable, TDS Adjustment এবং Investment/ Rebate-এর হিসাব ভালোভাবে যাচাই করুন।
⚠️ Return একবার Submit করার আগে তথ্যগুলো ভালোভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য ভবিষ্যতে Tax Compliance-এর ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে।
-----------------------------------------------------------
Accounting • Tax • VAT • RJSC • Audit Service-এর সকল প্রয়োজনে আপনাদের পাশে আছে ACCOUNTAX