E-TaxFin Hub

E-TaxFin Hub Tax & Finance Solutions

মোট আয়ের উপর করহার নির্ধারণ।
13/05/2026

মোট আয়ের উপর করহার নির্ধারণ।

05/05/2026

আয়কর আইন ২০২৩ | ৫ম অংশ | ২য় অধ্যায় | ইনফোগ্রাফি |

#চাকরি হইতে আয়

**৩২। চাকরি হইতে আয়।**—
(১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, চাকরি হইতে আয় অর্থে নিম্নবর্ণিত আয়সমূহ অন্তর্ভুক্ত হইবে, যথা:—
- (ক) চাকরি হইতে প্রাপ্ত বা প্রাপ্য যেকোনো প্রকার আর্থিক প্রাপ্তি, বেতন ও সুযোগ-সুবিধা;
- (খ) কর্মচারী শেয়ার স্কিম হইতে অর্জিত আয়;
- (গ) কর অনারোপিত বকেয়া বেতন; বা
- (ঘ) অতীত বা ভবিষ্যতের কোনো নিয়োগকর্তা হইতে প্রাপ্ত যেকোনো অঙ্ক বা সুবিধা।

(২) নিম্নবর্ণিত প্রাপ্তিসমূহ চাকরি হইতে আয় এর অন্তর্ভুক্ত হইবে না, যথা:—
- (ক) শেয়ারহোল্ডার পরিচালক নহে এইরূপ অন্য কোনো কর্মচারীর হার্ট, কিডনি, চক্ষু, লিভার ও ক্যানসার অপারেশন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ; বা
- (খ) সম্পূর্ণরূপে এবং কেবল চাকরির দায়িত্ব পরিপালনের জন্য প্রাপ্ত এবং ব্যয়িত যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা।

**ব্যাখ্যা।**—এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,—
- (ক) **"বেতন"** অর্থ কর্মচারী কর্তৃক চাকরি হইতে প্রাপ্ত যেকোনো প্রকৃতির অঙ্ক এবং নিম্নবর্ণিত বিষয় ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা:—
- (অ) যেকোনো বেতন, মজুরি বা পারিশ্রমিক;
- (আ) যেকোনো ভাতা, ছুটি ভাতা, ছুটি নগদায়ন, বোনাস, ফি, কমিশন, ওভারটাইম;
- (ই) অগ্রিম বেতন;
- (ঈ) আনুতোষিক, আনুইটি, পেনশন বা ইহাদের সম্পূরক;
- (উ) পারকুইজিট;
- (ঊ) বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি অথবা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি;

- (খ) **"বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি"** অথবা **"বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি"** অর্থে অন্তর্ভুক্ত হইবে—
- (অ) চাকরির অবসানের কারণে প্রাপ্ত যেকোনো প্রকার ক্ষতিপূরণ, উহা যে নামেই অভিহিত হউক না কেন;
- (আ) ভবিষ্য তহবিল বা অন্য কোনো তহবিলে কর্মচারীর অনুদানের অংশ বাতিরেকে অবশিষ্ট অংশ;
- (ই) চাকরির চুক্তির শর্তাবলির পরিবর্তনের ফলে প্রাপ্ত অঙ্ক বা সুবিধাদির ন্যায্য বাজার মূল্য;
- (ঈ) চাকরিতে যোগদানকালে বা চাকরির অন্য কোনো শর্তের অধীন প্রাপ্ত অঙ্ক বা সুবিধাদির ন্যায্য বাজার মূল্য;

- (গ) **"পারকুইজিট"** অর্থ নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেনটিভ বোনাসসহ যেকোনো প্রকারের পরিশোধ বা সুবিধা, তবে নিম্নবর্ণিত পরিশোধসমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:—
- (অ) মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদায়ন ও ওভারটাইম;
- (আ) স্বীকৃত ভবিষ্য তহবিল, অনুমোদিত পেনশন তহবিল, অনুমোদিত আনুতোষিক তহবিল ও অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা;

- (ঘ) **"মূল বেতন"** অর্থ মাসিক বা অন্য প্রকারে প্রদেয় বেতন যাহার ভিত্তিতে অন্যান্য ভাতা এবং সুবিধা নির্ধারিত হয়, তবে নিম্নবর্ণিত ভাতা বা সুবিধাদি ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:—
- (অ) সকল প্রকার ভাতা, পারকুইজিট, আনুইটি, বোনাস ও সুবিধা; এবং
- (আ) নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীর বিভিন্ন তহবিলে প্রদত্ত চাঁদা;

- (ঙ) **"নিয়োগকর্তা"** অর্থ যিনি নিয়োগ দান করিয়া থাকেন এবং বেতন-ভাতাদি পরিশোধ করিয়া থাকেন বা নিয়োগকর্তার পক্ষে উক্ত কাজ সম্পন্নকারী ব্যক্তিও নিয়োগকর্তা হিসাবে গণ্য হইবেন।

**৩৩। পারকুইজিট, ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্য নির্ধারণ।**—আর্থিক মূল্যে প্রদেয় পারকুইজিট, ভাতা ও সুবিধা ব্যতীত অন্যান্য পারকুইজিট, ভাতা ও সুবিধার আর্থিক মূল্য নিম্নবর্ণিত সারণী মোতাবেক নির্ধারিত হইবে, যথা:—

| ক্রমিক নং | পারকুইজিট, ভাতা, সুবিধা, ইত্যাদি | নির্ধারিত মূল্য |
| ১। | আবাসন সুবিধা | (ক) আবাসনের ভাড়া সম্পূর্ণভাবে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত হইলে অথবা নিয়োগকর্তা কর্তৃক আবাসনের ব্যবস্থা করা হইলে আবাসনের বার্ষিক মূল্য; (খ) হাসকৃত ভাড়ায় প্রাপ্ত আবাসনের ক্ষেত্রে অনুচ্ছেদ (ক) অনুযায়ী নির্ধারিত ভাড়া এবং পরিশোধিত ভাড়ার পার্থক্য। |
| ২। | মোটরগাড়ি প্রতি সুবিধা | (ক) ২৫০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক ১০ (দশ) হাজার টাকা; (খ) ২৫০০ সিসির অধিক এইরূপ গাড়ির ক্ষেত্রে মাসিক ২৫ (পঁচিশ) হাজার টাকা। |
| ৩। | অন্য কোনো পারকুইজিট, ভাতা বা সুবিধা | পারকুইজিট, ভাতা বা সুবিধার আর্থিক মূল্য বা ন্যায্য বাজার মূল্য। |

**৩৪। কর্মচারী শেয়ার স্কিম হইতে অর্জিত আয় নির্ধারণ।**—(১) কর্মচারী শেয়ার স্কিম অর্থ কোনো চুক্তি বা ব্যবস্থাপনা যাহার অধীন একটি কোম্পানি—

- (ক) তাহার কোনো কর্মচারী বা তাহার কোনো সহযোগী কোম্পানি কর্মচারী বরাবর শেয়ার ইস্যু করিতে পারিবে; বা
- (খ) একটি ট্রাস্টের ট্রাস্টি বরাবর শেয়ার ইস্যু করিতে পারিবে এবং পরবর্তীতে ট্রাস্টি ট্রাস্টের দলিল মোতাবেক উক্ত শেয়ার উক্ত কোম্পানি বা তাহার কোনো সহযোগী কোম্পানি কোনো কর্মচারী বরাবর ইস্যু করিতে পারিবে।

(২) কর্মচারী শেয়ার স্কিমের অধীন শেয়ার প্রাপ্ত হইলে, শেয়ার প্রাপ্তির বৎসরে **ক — খ** নিয়মে আয় চাকরি হইতে আয়ের সহিত যোগ হইবে, যেখানে—

- **ক = প্রাপ্তির তারিখে শেয়ারের ন্যায্য বাজার মূল্য,
- **খ = শেয়ার অর্জনের ব্যয়।

(৩) উপ-ধারা (২) এ বর্ণিত শেয়ার অর্জনের ব্যয় বলিতে নিম্নবর্ণিত ব্যয়সমূহের যোগফল বুঝাইবে, যথা:-

- (ক) কর্মচারী শেয়ার অর্জনে যদি কোনো মূল্য পরিশোধ করিয়া থাকেন;
- (খ) কর্মচারী শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ আদায়ে যদি কোনো মূল্য পরিশোধ করিয়া থাকেন।

(৪) কর্মচারী শেয়ার স্কিমের অধীন শেয়ার অর্জনের প্রাপ্ত অধিকার বা সুযোগ কর্মচারী বিক্রয় বা হস্তান্তর করিলে চাকরি হইতে আয়ের সহিত **ক — খ** নিয়মে আয় যোগ হইবে, যেখানে—

- **ক = শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ বিক্রয় বা হস্তান্তর মূল্য,
- **খ = শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ আদায়ে পরিশোধিত মূল্য।

#বাড়িভাড়া #বেতন

আয়কর রিটার্ন না দিলে অটো নোটিশ যাবে,এরপর হাজির হবে ইন্সপেক্টর: এনবিআর চেয়ারম্যান
03/05/2026

আয়কর রিটার্ন না দিলে অটো নোটিশ যাবে,এরপর হাজির হবে ইন্সপেক্টর: এনবিআর চেয়ারম্যান

Tax Planning করুন আজই।
03/05/2026

Tax Planning করুন আজই।

For Recorded
02/05/2026

For Recorded

02/05/2026

১. অডিট কীভাবে নির্বাচন হয় (Risk-based Audit System):
বর্তমানে National Board of Revenue (NBR) একটি অটোমেটেড সিস্টেম ব্যবহার করে।
যেসব কারণে আপনার রিটার্ন অডিটে যেতে পারে:
* আয় কম দেখানো কিন্তু ব্যয় বেশি (Lifestyle mismatch)।
* ব্যাংক লেনদেন বনাম রিটার্নে অমিল।
* সম্পদ (Asset) হঠাৎ বৃদ্ধি।
* টিডিএস/এআইটি ক্লেইম বেশি কিন্তু সাপোর্টিং নেই।

> বারবার লস দেখানো (ব্যবসায়)
Example:
আপনি বছরে আয় দেখালেন ৮ লাখ টাকা
কিন্তু ব্যাংকে লেনদেন ২৫ লাখ টাকা।
> সিস্টেম এটাকে “Red Flag” হিসেবে ধরবে।

# নোটিশ পাওয়ার পর কী করবেন: আইন অনুযায়ী (নতুন আইনে ধারা নম্বর পরিবর্তিত হলেও মূল প্রক্রিয়া একই):
ধাপ:
* নোটিশ সংগ্রহ করুন।
* ডাকযোগে না পেলে NBR ওয়েবসাইটে TIN দিয়ে চেক করুন।

> নোটিশে উল্লেখিত ইস্যু বুঝুন:
* সময়সীমা (deadline) লক্ষ্য করুন।
দেরি করলে: একতরফা (Best Judgment Assessment) হতে পারে।

৩. কোন কোন ডকুমেন্ট প্রস্তুত রাখবেন:
A. আয় সংক্রান্ত:
> Salary Certificate।
> Business হিসাব (Profit & Loss, Ledger)।

B. ব্যাংক:
> Full Bank Statement (১ বছর)।
> ।FDR / DPS

C. সম্পদ:
> জমি/ফ্ল্যাট দলিল
> গাড়ির কাগজ

D. ব্যয়:
> ইউটিলিটি বিল
> জীবনযাত্রার খরচের প্রমাণ

E. বিশেষ:
> Remittance → PRC
> TDS → Certificate
> Tax Credit → প্রমাণ

Tip: সব কিছু Excel বা ফাইলে সাজিয়ে রাখুন।

৪. লিখিত জবাব (Written Reply) কীভাবে দেবেন:
Structure:
> Reference (Notice No.)
> Issue-wise explanation
> Supporting documents list

Example:
Issue: ব্যাংক লেনদেন বেশি
Answer:
১০ লাখ = Loan from brother
৫ লাখ = Previous savings
Proof attached

৫. শুনানির সময় করণীয়:
আপনি নিজে বা ট্যাক্স কনসালটেন্ট যেতে পারেন।
কী করবেন:
* Confident থাকুন।
* অপ্রয়োজনীয় তথ্য দেবেন না।
* শুধুমাত্র প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিন।

ভুল করলে: অতিরিক্ত প্রশ্ন তৈরি হবে।

৬. সম্ভাব্য ফলাফল
Outcome 1:
# Explanation acceptable: No extra tax
Outcome 2:
# Explanation weak: Additional tax + penalty
Example:
আপনি ১০ লাখ unexplained income justify করতে পারেননি।
➡️ Tax + Penalty আরোপ।

৭. ২০২৩ আইনের গুরুত্বপূর্ণ আপডেট:
# Universal Self Assessment (USA)

* শক্তিশালী করা হয়েছে।
* দ্রুত রিটার্ন প্রসেস।
* কিন্তু পরে অডিট হতে পারে।

# Asset-Liability disclosure বাধ্যতামূলক:

* নির্দিষ্ট সীমার উপরে সম্পদ থাকলে।

# Digital tracking বৃদ্ধি

* ব্যাংক, NID, Property data cross-check।

৮. অডিট এড়াতে কী করবেন
Best Practice:

* অন্তত ৬ বছরের রেকর্ড রাখুন।
* Cash transaction কমান।
* ব্যাংক ও রিটার্ন মিল রাখুন।

> Fake Audit trigger
Solution:
২০ লাখ = Bank loan
১৫ লাখ = Wife gift
১৫ লাখ = Savings
> Proper documents দিলে সমস্যা নেই।

মূল বার্তা: বর্তমান সিস্টেমে:
* “লুকানো” প্রায় অসম্ভব
* “সঠিকভাবে ব্যাখ্যা করা”ই একমাত্র পথ

Clcd From
A
Md. Akhter Hossain Miajee ACMA

01/05/2026

সর্বনিম্ন আয়কর!

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৫,০০০ টাকা,অন্যান্য সিটি কর্পোরেশনে ৪,০০০ টাকা; এবং পৌরসভা বা অন্যান্য এলাকায় ৩,০০০ টাকা।

নারী ও সিনিয়র করদাতা (৬৫+): করমুক্ত সীমা ৪,০০,০০০ টাকা।

প্রতিবন্ধী করদাতা: করমুক্ত সীমা ৪,৭৫,০০০ টাকা

20/05/2024

Good Service, Good Behaviour, Good Timing

14/02/2024
26/01/2024

বর্তমান আমরা যেটাকে Washroom বলি সেটা আমাদের সূচনালগ্নে টাট্টি ছিল!

যুগের পরিবর্তনে এই নামেরও পরিবর্তন হয়েছে এবং হবে😃

টাট্টি > পায়খানা > টয়লেট > বাথরুম > ওয়াশরুম >??

Address

Chawkbazar
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when E-TaxFin Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share