28/06/2026
📢 আয়কর রিটার্ন ২০২৬-২৭:
কারা অনলাইনে রিটার্ন দাখিল করবেন,
কারা অব্যাহতি পাবেন?
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক জারিকৃত বিশেষ আদেশ অনুযায়ী ব্যক্তিগত (Individual) করদাতাদের জন্য অনলাইনে (e-Return) আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে।
✅ যেসব করদাতা অনলাইনে (e-Return) রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন:
🔹 ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা
🔹 শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণপত্রসহ)
🔹 বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
🔹 মৃত করদাতার পক্ষে প্রতিনিধি
🔹 বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক
📌 উপরোক্ত করদাতারা চাইলে স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
💻 যাদের জন্য e-Return বাধ্যতামূলক:
উপরোক্ত শ্রেণির বাইরে থাকা সকল ব্যক্তিগত (Individual) করদাতাকে অনলাইনে e-Return এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
⚠️ প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে:
e-Return সিস্টেমে নিবন্ধন বা প্রযুক্তিগত সমস্যার কারণে রিটার্ন দাখিলে অসুবিধা হলে সংশ্লিষ্ট কর অফিসে আবেদন করে অনুমোদনক্রমে বিকল্প উপায়ে রিটার্ন দাখিলের সুযোগ গ্রহণ করা যাবে।
🌐 e-Return পোর্টাল: www.etaxnbr.gov.bd�
কর সংক্রান্ত যেকোনো পরামর্শ, রিটার্ন প্রস্তুত ও দাখিল, টিআইএন, কর পরিকল্পনা ও অন্যান্য সেবার জন্য যোগাযোগ করুন:
BD Tax Consultancy
By
👨💼 মো. ফখরুল ইসলাম সুমন
NBR Certified ITP &
Member Chittagong Taxes Bar Association
📞 01715-678834
✅ সময়মতো সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করুন এবং অপ্রয়োজনীয় জরিমানা ও জটিলতা এড়িয়ে চলুন।
#আয়কর িটার্ন িটার্ন #করদাতা #ট্যাক্স_কনসালটেন্সি