Learn to Earn

Learn to Earn We provide guidance and resources to help women become confident and financially Independent.

আপনি হয়তো প্রতিদিন 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐮𝐬𝐞 করেন,খবর দেখেন, ছবি দেন, অন্যের পোস্টে 𝐫𝐞𝐚𝐜𝐭 করেন —কিন্তু জানেন কি এই 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 ই হতে ...
14/07/2025

আপনি হয়তো প্রতিদিন 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐮𝐬𝐞 করেন,
খবর দেখেন, ছবি দেন, অন্যের পোস্টে 𝐫𝐞𝐚𝐜𝐭 করেন —
কিন্তু জানেন কি এই 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 ই হতে পারে আপনার উপার্জনের সবচেয়ে সহজ মাধ্যম?

💭 ভাবছেন কীভাবে?

▪️ আপনি জানেন না 𝐏𝐚𝐠𝐞 কিভাবে খুলতে হয়
▪️ কনটেন্ট কিভাবে 𝐩𝐨𝐬𝐭 করতে হয়
▪️ 𝐁𝐨𝐨𝐬𝐭𝐢𝐧𝐠 ্মানে কি
▪️ 𝐏𝐨𝐬𝐭 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 কিভাবে করতে হয়।

তবু আপনার আগ্রহ আছে — শিখবেন বলেই ভাবছেন।

⭐ এই আগ্রহটাই সবচেয়ে বড়!

আপনি যদি শিখে নিতে পারেন —
👉 কীভাবে নিজের পণ্য তৈরি করবেন বা 𝐬𝐨𝐮𝐫𝐜𝐢𝐧𝐠 করবেন
👉 কীভাবে ছবি তুলে, 𝐜𝐨𝐧𝐭𝐞𝐧𝐭 লিখে, 𝐩𝐨𝐬𝐭 করে বিক্রি করবেন
👉 কীভাবে 𝐢𝐧𝐛𝐨𝐱 𝐦𝐚𝐧𝐚𝐠𝐞 করে 𝐨𝐫𝐝𝐞𝐫 নেবেন
👉 কীভাবে 𝐛𝐨𝐨𝐬𝐭 দিলে 𝐛𝐮𝐲𝐞𝐫 পাবেন

তাহলেই শুরু হয়ে যাবে আপনার ঘরে বসে উপার্জনের পথ।

🔓 শুধু জানার দরজাটা খুললেই —
আপনার 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 টাই হয়ে উঠবে আপনার 𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 এর 𝐩𝐥𝐚𝐭𝐟𝐨𝐫𝐦!

💪 আর কাওকে খুঁজে বেড়াতে হবে না —
নিজের মাথা, নিজের হাত, নিজের ইচ্ছা — ই হল সবথেকে বড় শক্তি।

🌸 নিজের ঘরে বসেই বদলে দিতে পারেন নিজের ভাগ্য!অনেক মেয়ে আছেন —যারা ইচ্ছা করে কিছু একটা করার, কিছু একটা হবার।কিন্তু মনটা ভ...
13/07/2025

🌸 নিজের ঘরে বসেই বদলে দিতে পারেন নিজের ভাগ্য!
অনেক মেয়ে আছেন —
যারা ইচ্ছা করে কিছু একটা করার, কিছু একটা হবার।
কিন্তু মনটা ভয় পায়,
“আমাকে দিয়ে হবে তো?”

🔸 না শেখা ও না জানার কারনে সহজ বিষয়গুলো মনে হয় কঠিন।
🔸 অনেকে ভাবে, এসব শুধু যাদের টাকা আছে তারা পারে বা অনেক পড়াশুনা জানা মেয়ের কাজ।
🔸 কেউ কেউ ভাবে, ঘর সামলে আর কিছু করা সম্ভব না।

কিন্তু সত্যিটা জানেন?

👉 আপনার ভেতরেই আছে সব শক্তি।
👉 আপনি চাইলে পারবেন — নিজের জায়গা থেকে, নিজের মতো করে।

একদিন আপনি শেখার সাহস করবেন,
একদিন আপনি জানার পথে হাঁটবেন,
সেইদিনই ঘুরে যাবে আপনার ভাগ্যের চাকা।

💫 সেই দিন থেকে শুরু হবে আপনার নতুন পথ —
নিজের উপার্জনের, নিজের স্বাধীনতার।

নিজের স্বপ্নের পথে হাঁটার জন্য আর দেরি কেন?
🕊️ ইচ্ছা থাকলেই উপায় হয়।🌻🌻

23/04/2025

🔥❄ আগুন ও বরফ – জীবনের একটি প্রতীকী পাঠ ❄🔥

সম্প্রতি একটি ভিডিও চোখে পড়লো, খুবই সাধারণ — অথচ গভীরভাবে নাড়া দিলো মনে।

একটি বরফের টুকরো চুপচাপ পড়ে আছে। আগুনের শিখা একের পর এক এসে আঘাত করছে তাকে।
প্রথমে বরফের কোনো প্রতিক্রিয়া নেই — নিস্তব্ধ, স্থির।
কিন্তু আগুন যখন আরও প্রবল হয়ে ওঠে, তখন ধীরে ধীরে বরফ গলতে শুরু করে।

এবং এক পর্যায়ে, সেই গলে যাওয়া পানি আগুন নিভিয়ে দেয়।

কী অসাধারণ প্রতীক — এতটাই সহজ, তবুও এত গভীর।

আমাদের জীবনও তো অনেকটা এরকমই।
শুরুর দিকে আমরা অনেক কিছু নীরবে সহ্য করি। বাইরের দুনিয়া জানতেও পারে না ভেতরে কত চাপ জমে আছে।
কিন্তু এক সময় এসে আমরা বদলাতে শুরু করি।

অনেকে হয়তো ভাবেন, সেটাই ভেঙে পড়া।
আসলে, সেখানেই শুরু হয় পরিবর্তনের — নিজেকে নতুন করে গড়ে তোলার।

আমরা যেটাকে দুর্বলতা ভেবে বসে থাকি, অনেক সময় সেটাই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় শক্তি।
যেভাবে বরফের পানি একসময় আগুন নিভিয়ে দেয়, সেভাবেই আমাদের রূপান্তর একসময় নিঃশেষ করে দেয় সমস্ত অস্থিরতা।

💡 শান্ত থাকা যেমন শক্তি, তেমনি বদলে যাওয়াটাও।
দুটোই সত্য, দুটোই সুন্দর।





📘 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭: 𝐓𝐡𝐞 𝐍𝐞𝐰 𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐲 𝐨𝐟 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬✍ 𝐂𝐚𝐫𝐨𝐥 𝐒. 𝐃𝐰𝐞𝐜𝐤 এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয় যা আমাদের জীবনে চলা...
22/04/2025

📘 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭: 𝐓𝐡𝐞 𝐍𝐞𝐰 𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐲 𝐨𝐟 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬

✍ 𝐂𝐚𝐫𝐨𝐥 𝐒. 𝐃𝐰𝐞𝐜𝐤 এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয় যা আমাদের জীবনে চলার দৃষ্টি ভঙ্গিকে আরও উন্নত করতে পারে ।
মানুষের সফলতা অনেকটাই নির্ভর করে তার মাইন্ডসেট বা মানসিক চিন্তাধারার ওপর—সে তার সামর্থ্য বা 𝐀𝐛𝐢𝐥𝐢𝐭𝐲 কে কিভাবে দেখে তার ওপর ।

আমাদের মাঝে যে দুই ধরেনের 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 রয়েছে ,তার একটি হলো 𝐅𝐢𝐱𝐞𝐝 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 অন্যটি 𝐆𝐫𝐨𝐰𝐭𝐡 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 .

১ ) 𝐅𝐢𝐱𝐞𝐝 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 (স্থির মানসিকতা)

• এই 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 বিশ্বাস করে প্রতিভা ও বুদ্ধিমত্তা জন্মগত এবং অপরিবর্তনীয়।
• মনে করে—“আমি যেমন, তেমনই থাকব।”
• এরা চ্যালেঞ্জ এড়িয়ে চলে, ব্যর্থতাকে অপমানজনক মনে করে।
• সমালোচনায় রেগে যায় বা হতাশ হয়ে পড়ে।
• দ্রুত হাল ছেড়ে দেয়।
যেমন ,কেউ গণিতে খারাপ করলে মনে করে “আমার দ্বারা এটা হবে না”, তাই চেষ্টা বন্ধ করে দেয়।

২ ) 𝐆𝐫𝐨𝐰𝐭𝐡 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭
• এই 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 বিশ্বাস করে প্রতিভা, বুদ্ধিমত্তা ও দক্ষতা পরিশ্রম, শিক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে গড়ে তোলা যায়।
• চ্যালেঞ্জকে স্বাগত জানায়।
• ব্যর্থতা থেকে শেখে।
• প্রচেষ্টাকে উন্নতির একটা পথ হিসেবে দেখে।
• গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করে।
কোনো বিষয়ে দুর্বল হলেও সে বারবার চেষ্টা করে,শিখতে চায় , নিজের 𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 কে গুরুত্ব দেয় এবং উন্নতি করে।

𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 & 𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐆𝐫𝐨𝐰𝐭𝐡 :

মানুষ যখন শেখার সময় ব্যর্থ হয়, তখন অনেকেই ধরে নেয় সে সেই বিষয়ে অপারগ। কিন্তু 𝐂𝐚𝐫𝐨𝐥 𝐒. 𝐃𝐰𝐞𝐜𝐤 দেখিয়েছেন—এই ধারণা নিজেই ভুল। আমরা যদি শিশুদের (এবং প্রাপ্তবয়স্কদেরও) শেখাতে পারি যে ব্যর্থতা মানেই অযোগ্যতা নয়, বরং এটি শেখার একটি ধাপ—তাহলে তারা ভয় না পেয়ে শেখার দিকে এগিয়ে যেতে পারে।
👉 এই মাইন্ডসেটটি কর্পোরেট ট্রেনিং, কোচিং, এমনকি 𝐒𝐞𝐥𝐟 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 এর ক্ষেত্রেও প্রযোজ্য।
👉 "𝐈 𝐜𝐚𝐧'𝐭 𝐝𝐨 𝐭𝐡𝐢𝐬" বদলে "𝐈 𝐜𝐚𝐧'𝐭 𝐝𝐨 𝐭𝐡𝐢𝐬 𝐲𝐞𝐭" – এই মানসিকতা গ্রহণ করলেই শেখার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়।

👨💼 𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 & 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐂𝐮𝐥𝐭𝐮𝐫𝐞 :

যারা 𝐥𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 এ আছেন তাদের অনেকেই ধরে নেন যে তাদের সব সময় সঠিক থাকতে হবে। 𝐅𝐢𝐱𝐞𝐝 𝐦𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 সম্পন্ন নেতারা ফিডব্যাক নিতে অনিচ্ছুক, নিজের ভুল স্বীকার করতে চান না এবং টিম মেম্বারদের ব্যর্থতার ক্ষেত্রে দ্রুত দোষারোপে যান।

অন্যদিকে, 𝐆𝐫𝐨𝐰𝐭𝐡 𝐦𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 সম্পন্ন নেতারা স্বীকার করেন—নেতা মানেই সব জানেন না। তারা টিমের মধ্যে শেখার সংস্কৃতি তৈরি করেন, ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখেন। এমন নেতা অনুপ্রেরণা দেন এবং কর্মীদের উন্নতির জায়গা তৈরি করেন।

📌 আধুনিক লিডারদের জন্য 𝐆𝐫𝐨𝐰𝐭𝐡 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 মানে হলো:
• টিমকে বারবার শেখার সুযোগ দেওয়া
• ব্যর্থতাকে শাস্তির বিষয় নয়, শেখার ধাপ হিসেবে দেখা
• নিজের সীমাবদ্ধতাও স্বীকার করা এবং শেখার মানসিকতা ধরে রাখা

𝐑𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩𝐬 & 𝐄𝐦𝐨𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐈𝐧𝐭𝐞𝐥𝐥𝐢𝐠𝐞𝐧𝐜𝐞

সম্পর্কের ক্ষেত্রে ফিক্সড মাইন্ডসেট মানুষ বিশ্বাস করে—সম্পর্ক ভালো না মানেই তা অযোগ্য বা শেষ হয়ে গেছে। তারা মনে করে, যদি "প্রকৃত মিল" না থাকে, তবে সম্পর্ক টিকবে না।
কিন্তু গ্রোথ মাইন্ডসেট সম্পন্ন মানুষ জানে, সম্পর্ক গড়ে তুলতে হয়। ভুল বোঝাবুঝি, মতের অমিল—সবই প্রাকৃতিক, এবং পারস্পরিক বোঝাপড়া, কমিউনিকেশন ও সহানুভূতির মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করা সম্ভব। সম্পর্কে অবশ্যই চেস্টা একজনের হলে তা সাকসেসফুল হবে না ।

এটি ব্যক্তিগত সম্পর্ক ছাড়াও প্রফেশনাল রিলেশনশিপেও প্রযোজ্য—যেমনঃ ম্যানেজার-টিম মেম্বার, ক্লায়েন্ট-সার্ভিস প্রোভাইডার ইত্যাদি। 𝐆𝐫𝐨𝐰𝐭𝐡 𝐦𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 এর মাধ্যমে কনফ্লিক্ট রেজোলিউশন সহজ হয় এবং মানুষ পরস্পরের ওপর আস্থা তৈরি করতে পারে।

𝐏𝐚𝐫𝐞𝐧𝐭𝐢𝐧𝐠, 𝐓𝐞𝐚𝐜𝐡𝐢𝐧𝐠 & 𝐂𝐨𝐚𝐜𝐡𝐢𝐧𝐠
অনেক সময় আমরা শিশুদের বলি, “তুমি অনেক বুদ্ধিমান”, “তুমি তো জিনিয়াস!” — যা শুনতে ভালো লাগলেও এতে শিশুদের মধ্যে ফিক্সড মাইন্ডসেট তৈরি হয়। তারা ধরে নেয়, “আমি যদি সত্যি স্মার্ট হই, তাহলে কোনো কিছুর জন্য খুব বেশি চেষ্টা করার দরকার নেই।”

কিন্তু গবেষণা বলছে, যদি আমরা শিশুদের প্রচেষ্টা ও পরিশ্রমের প্রশংসা করি—“তুমি অনেক কষ্ট করেছো”, “তোমার পরিশ্রম চোখে পড়ার মতো”—তবে তারা চ্যালেঞ্জ নিতে শেখে, ব্যর্থতা থেকে ভয় পায় না, বরং শিখতে চায়।

📌 একই নীতি শিক্ষক, ট্রেইনার ও কোচদের জন্যও প্রযোজ্য। প্রশিক্ষণ বা মেন্টরিং করার সময় শিক্ষার্থীদের মধ্যে শেখার মানসিকতা তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

কীভাবে মাইন্ডসেট পরিবর্তন করা যায় ঃ
১ ) নিজের চিন্তাভাবনা লক্ষ্য করুন।দেখুন আপনার মধ্যে কোন 𝐦𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 .
২ ) “আমি পারি না” এই ধারণা কে → “আমি এখনো শিখিনি” এই ভাবনাতে বদলান।
৩ ) ব্যর্থতা থেকে শেখার অভ্যাস গড়ে তুলুন।
৪ ) চেষ্টা , 𝐩𝐫𝐨𝐜𝐞𝐬𝐬 এবং পরিশ্রম কে গুরুত্ব দিন, শুধু ফলাফলকে নয়।

সফল মানুষরা শুধু প্রতিভাধর নয়, তারা শেখার মানসিকতা নিয়ে প্রতিনিয়ত চেষ্টা করে।”

এই বইটি আপনার 𝐒𝐞𝐥𝐟-𝐝𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 , আত্মবিশ্বাস গঠন, এবং সফলতা অর্জনের পথে একটি দিক নির্দেশকের মত । ব্যক্তিগতভাবে তাই বইটি আমার ভীষণ পছন্দের ।

জীবনে যা কিছু গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আয়ের উৎস তৈরি করা । একটা ছোট আয়ের উৎস থেকেও...
05/02/2025

জীবনে যা কিছু গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আয়ের উৎস তৈরি করা ।

একটা ছোট আয়ের উৎস থেকেও অনেকসময় বড় উপার্জনের সুযোগ তৈরি হতে পারে ।

02/02/2025
কেন স্ত্রীকেও অর্থ উপার্জন করা উচিত...No matter how wealthy her husband is, স্ত্রীরও নিজস্ব অর্থ উপার্জন করা উচিত। চাকরি...
16/01/2025

কেন স্ত্রীকেও অর্থ উপার্জন করা উচিত...

No matter how wealthy her husband is, স্ত্রীরও নিজস্ব অর্থ উপার্জন করা উচিত। চাকরি বা ব্যবসা, যে কোনো মাধ্যমেই হোক। সে স্বামীর চেয়ে বেশি অর্থ উপার্জন করুক বা কম, তার নিজস্ব উপার্জন থাকা জরুরি। কারণ:

১. "স্বামীকে সামলানোর জন্য"
অনেক পুরুষ প্রতারণা করেন এবং মনে করেন যে তারা এমন নারীদের সঙ্গে প্রতারণা করতে পারেন যারা আর্থিকভাবে অসহায়। এ ধরনের পুরুষ জানে, নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে সে চাইলেও কিছু করতে পারবে না। কিন্তু একজন আর্থিকভাবে স্বাবলম্বী স্ত্রী থাকলে, সেই পুরুষ ভালভাবে আচরণ করতে বাধ্য হয়। কারণ, সে জানে স্ত্রী তার উপর নির্ভরশীল নয় এবং প্রয়োজনে সন্তান নিয়েও সম্পর্ক ছেড়ে চলে যেতে পারবে। Empowered women rarely tolerate nonsense.

২. ব্যক্তিগত তৃপ্তির জন্য
যেমন পুরুষ তার স্বপ্ন পূরণ করে তৃপ্তি পায়, তেমনি নারীদেরও স্বপ্ন থাকে। নিজের পছন্দের কাজ করে, স্বপ্ন পূরণ করে, অর্থ উপার্জন করে এবং সমাজে অবদান রেখে একজন নারী আত্মবিশ্বাসী এবং মর্যাদাবান হয়ে ওঠে।

৩. দুইজন মিলে আরও শক্তিশালী
A man is great by himself, but with his wife, he is greater. যখন স্বামী-স্ত্রী একসঙ্গে কাজ করেন, তখন তাদের অর্থনৈতিক ফলাফলও ভালো হয়। পরিবারের জন্য বেশি অর্থ কখনো ক্ষতিকর হয় না।

৪. নিজের লক্ষ্য পূরণে
প্রত্যেক মানুষেরই সমাজের জন্য কিছু করার ইচ্ছা থাকে। কেউ পরিবেশ, কেউ শিল্প, কেউ স্বাস্থ্য, কেউ অনাথ শিশুদের জন্য কাজ করতে চায়। যখন একটি স্ত্রী নিজস্ব অর্থ উপার্জন করেন, তখন তিনি পরিবার এবং নিজের লক্ষ্য পূরণে অবদান রাখতে পারেন।

৫. স্থিতিশীলতার জন্য
জীবনে ঝড় আসতে পারে। স্বামী কখনো আর্থিক সমস্যায় পড়তে পারেন, চাকরি হারাতে পারেন বা শারীরিকভাবে অসুস্থ হতে পারেন। এমন সময়ে স্ত্রী আর্থিকভাবে স্বাবলম্বী হলে, তিনি পরিবারকে সহায়তা করতে পারবেন।

৬. নিজের দক্ষতার ব্যবহার করার জন্য
যে নারী স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, জীবনের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছেন, তার সেই জ্ঞান ও দক্ষতা কাজে লাগানো উচিত। Lady, don’t waste your life. Get involved. Work.

৭. স্বামীর উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর জন্য
যখন একজন স্ত্রী ছোটখাটো খরচের জন্য বারবার স্বামীর কাছে যেতে হয় না, তখন স্বামীর উপর চাপ কমে। স্বামীও খুশি হয় যখন স্ত্রী বলে, “Relax honey, I got this!”

৮. সন্তানদের জন্য উদাহরণ হওয়ার জন্য
যখন মা উপার্জন করেন এবং সফল হন, তখন ছেলে শিখে যে নারীরাও পুরুষের মতোই কাজ করতে পারে। আর মেয়ে শিখে স্বাবলম্বী হওয়া এবং বড় স্বপ্ন দেখার শিক্ষা।

৯. স্বামীর সঙ্গে মানসিকভাবে সমান থাকতে
যদি স্ত্রী বাড়িতে থাকেন এবং শুধুমাত্র গৃহকর্মে ব্যস্ত থাকেন, তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। স্ত্রী যদি কর্মক্ষেত্রে বা ব্যবসায় যুক্ত থাকেন, তিনি স্বামীর মতোই মানসিক এবং সামাজিকভাবে সমৃদ্ধ হন।

১০. স্ত্রী এবং মা হওয়ার বাইরেও অনেক কিছু
একজন নারী শুধুমাত্র স্ত্রী বা মা নন। তিনি একজন ভালো নেতা, ব্যবসায়ী, কর্মজীবী, সমাজসেবী, বা শিক্ষাবিদ হতে পারেন। তাঁর জীবনে আরো অনেক কিছু করার ক্ষমতা এবং সুযোগ রয়েছে।

আরও কি কি কারনে মেয়েদের উপার্জন করা উচিৎ তা কমেন্টে লিখে দিন ।

Lady, discover your full potential. 💪

Address

Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00

Telephone

+8801880299393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn to Earn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn to Earn:

Shortcuts

Share