Tax Support Bd

Tax Support Bd Tax Support BD — আয়কর, ভ্যাট, RJSC, অডিট ও কর্পোরেট সল্যুশনের অন-স্টপ সার্ভিস। সঠিক ট্যাক্স প্ল্যানিংয়ে পেশাদার সহায়তা চাইলে এখনই ইনবক্স করুন।

Circular released on Turnover Tax
01/09/2026

Circular released on Turnover Tax

**অবশেষে অনুমোদন পেল জাতীয় বেতনস্কেল–২০২৬! 🇧🇩**অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে অনুমোদন পেল **জাতীয় বেতনস্কেল–২০২৬**। ...
01/09/2026

**অবশেষে অনুমোদন পেল জাতীয় বেতনস্কেল–২০২৬! 🇧🇩**

অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে অনুমোদন পেল **জাতীয় বেতনস্কেল–২০২৬**। নতুন বেতনস্কেলে সর্বোচ্চ ১৪২% এবং সর্বনিম্ন ১০০% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তবে এই বর্ধিত বেতন কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে।

এছাড়াও প্রথমবারের মতো সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল ভাতা এবং প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক ৩,০০০ টাকা প্রতিবন্ধী সন্তান ভাতা দেওয়ার ঘোষণা এসেছে।

বেতন যেহেতু প্রায় *১ থেকে ১.৫ গুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, তাই আশা করা যায় এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা আরও বাড়বে এবং সরকারি অফিসগুলোতে ঘু*ষ ও দুর্নী*তি কমবে।

প্রত্যাশা করি,
সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা বাড়বে এবং জনগণ সর্বোচ্চ মানের সেবা পাবে।

বেতন বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধ ও সেবার মানও বাড়ুক এটাই প্রত্যাশা। 🇧🇩

Good News for Businessman Assessee!২ কোটি টাকা টার্ণওভার (বিক্রয়) পর্যান্ত শুন্য কর। ২ কোটি টাকার অধিক কিন্তু  ৪ কোটি ট...
31/08/2026

Good News for Businessman Assessee!

২ কোটি টাকা টার্ণওভার (বিক্রয়) পর্যান্ত শুন্য কর। ২ কোটি টাকার অধিক কিন্তু ৪ কোটি টাকা টার্ণওভারের ক্ষেত্রে ০.৫% এবং ৪ কোটির অধিক হলে পুর্বের নিয়মে ১% টার্ণওভার ট্যাক্স নির্ধারিত হয়ে প্রজ্ঞাপন হয়েছে।

**করদাতার ৭৫.৫ লাখ টাকা আত্মসাৎ!! প্রশ্ন উঠছে টাকা জমা দেওয়ার পদ্ধতি নিয়ে!!! কর অঞ্চল-১০-এর আওতাধীন একটি সার্কেলের প্রধা...
29/08/2026

**করদাতার ৭৫.৫ লাখ টাকা আত্মসাৎ!!

প্রশ্ন উঠছে টাকা জমা দেওয়ার পদ্ধতি নিয়ে!!!

কর অঞ্চল-১০-এর আওতাধীন একটি সার্কেলের প্রধান সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, একজন চিকিৎসক করদাতার কাছ থেকে দাখিলকৃত প্রায় ৭৫.৫ লাখ টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং কর কর্মকর্তার স্বাক্ষর জাল করে করদাতাকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া দিয়েছেন।

ঘটনাটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে। সেটি হলো, একজন করদাতা কীভাবে এবং কেন এত বিপুল পরিমাণ টাকা সরাসরি সার্কেলে জমা দিলেন?

এক সময় সরকারি অর্থ পরিশোধের ক্ষেত্রে চালানের পাশাপাশি পে-অর্ডারের মাধ্যমে অর্থ জমা দেওয়ার সুযোগ ছিল। তবে দীর্ঘদিন ধরেই কর অফিসগুলোতে পে-অর্ডার গ্রহণের প্রথা বন্ধ রয়েছে।

বর্তমান ব্যবস্থায় সরকারি কোষাগারে কর বা অন্যান্য সরকারি অর্থ জমা দেওয়ার নির্ধারিত মাধ্যম হলো A-Challan। ফলে এত বড় অঙ্কের অর্থ সার্কেলে সরাসরি দেওয়া হলে সেটি কোন প্রক্রিয়ায় গ্রহণ করা হয়েছিল এবং করদাতাকে কী ধরনের রসিদ বা প্রমাণপত্র দেওয়া হয়েছিল এসব বিষয়ও তদন্তের আওতায় আসা জরুরি।

ঘটনাটি শুধু অর্থ আত্মসাতের অভিযোগ নয়; এর সঙ্গে করদাতার অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া, অফিসের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সরকারি রাজস্ব ব্যবস্থাপনার স্বচ্ছতা সবকিছুই জড়িত।

প্রশ্ন তাই একটাই, ৭৫.৫ লাখ টাকা সার্কেলে গেল কীভাবে????

24/08/2026

ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তি: টার্নওভার ট্যাক্সে নতুন সিদ্ধান্ত

ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তির খবর। টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে নতুন একটি কাঠামো নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে অপেক্ষাকৃত ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ওপর কর-সংক্রান্ত অতিরিক্ত চাপ কিছুটা কমবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

🔹 ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার: কোনো টার্নওভার ট্যাক্স দিতে হবে না।

🔹 ২ কোটি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভার: টার্নওভারের ওপর ০.৫% হারে টার্নওভার ট্যাক্স প্রযোজ্য হবে।

🔹 ৪ কোটির বেশি টার্নওভার: পূর্বের নিয়ম অনুযায়ী ১% হারে টার্নওভার ট্যাক্স প্রযোজ্য হবে।

এই পরিবর্তন কার্যকর হলে বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা তুলনামূলকভাবে কম করের বোঝা বহন করবেন। ফলে ব্যবসার পরিচালন ব্যয় ও আর্থিক চাপ কিছুটা কমার পাশাপাশি ব্যবসায়ীদের জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।

তবে চূড়ান্তভাবে কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট আইন/প্রজ্ঞাপন প্রকাশ এবং এর সুনির্দিষ্ট বিধান নিশ্চিত হওয়া প্রয়োজন।

Send a message to learn more

আয়কর বিভাগে যুক্ত হচ্ছে আরও ৬ টি নতুন আয়কর অফিস।এগুলো হলো:১) কর অঞ্চল - পাবনা।২) কর আপিল অঞ্চল -৫, ঢাকা।৩) কর আপিল অঞ্চল...
19/08/2026

আয়কর বিভাগে যুক্ত হচ্ছে আরও ৬ টি নতুন আয়কর অফিস।

এগুলো হলো:
১) কর অঞ্চল - পাবনা।
২) কর আপিল অঞ্চল -৫, ঢাকা।
৩) কর আপিল অঞ্চল -৬, ঢাকা।
৪) কর আপিল অঞ্চল -২, চট্টগ্রাম।
৫) কর আপিল অঞ্চল - রংপুর।
৬) আন্তর্জাতিক কর ইউনিট - ঢাকা।

#আয়কর

অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭০ সংশোধন করে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমাকে ৪টি কোয়ার্টারে বিভক্ত করা...
30/07/2026

অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭০ সংশোধন করে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমাকে ৪টি কোয়ার্টারে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে ১ম কোয়ার্টার হলো ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর।

এই সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতা প্রদেয় করের ৫% অথবা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ট্যাক্স ইনসেন্টিভ পাবেন। এই ইনসেন্টিভের পরিমাণ সরাসরি প্রদেয় কর থেকে সমন্বয় (বিয়োগ) করা হবে এবং করদাতাকে কেবল অবশিষ্ট কর পরিশোধ করতে হবে।

তাই ট্যাক্স ইনসেন্টিভের সুবিধা পেতে দেরি না করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে করবর্ষ ২০২৬–২০২৭-এর আয়কর রিটার্ন দাখিল করুন।

ইমরুল কায়েস
আয়কর আইনজীবী

Tax Support Bd Imrul Kayes

Paper Requirements for Non-Resident Bangladeshi (NRB) – First Income Tax Return / New Assessee1. Bank Statement for the ...
29/07/2026

Paper Requirements for Non-Resident Bangladeshi (NRB) –

First Income Tax Return / New Assessee

1. Bank Statement for the period 01-07-2025 to 30-06-2026.
2. Remittance Certificate(s) from the date of first remittance to 30-06-2026.
3. FDR / Sanchay Patra / DPS / Life Insurance Premium Certificate as on 30-06-2026 (if any).
4. Share Certificate and Stock Portfolio Statement for the period 01-07-2025 to 30-06-2026 (if any).
5. Biometric registered mobile number linked with your own NID.
6. Copies of:
7. Passport
8. Visa
9. Work Permit
10. Passport pages showing departure/arrival immigration seals
11. Overseas residential address
12. Overseas mobile number
13. Car Purchase Documents and Advance Income Tax (AIT) Payment Documents for FY 2025–2026, or Motorcycle Purchase Documents (if applicable).
14. Land/Flat Purchase Deed or Gift Deed (Heba/Gifted Deed), if any.
15. Copy of TIN Certificate.
16. Bank Loan Certificate as on 30-06-2026 (if any).
17. If you own a building/house property, a copy of the approved building plan.

Imrul Kayes
Income Lawyer
Tax Support Bd
01680-915485

📢 অর্থ আইন, ২০২৬: ট্রাইবুনালে আপীল দায়েরে কর জমার হার কমে ৩%অর্থ আইন, ২০২৬ এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৯১ সংশোধ...
27/07/2026

📢 অর্থ আইন, ২০২৬: ট্রাইবুনালে আপীল দায়েরে কর জমার হার কমে ৩%

অর্থ আইন, ২০২৬ এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৯১ সংশোধন করা হয়েছে। এই সংশোধনের ফলে করদাতাদের জন্য ট্রাইবুনালে আপীল দায়েরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

✅ কী পরিবর্তন হয়েছে?

পূর্বে আপীল কর্তৃপক্ষের আদেশের বিরুদ্ধে কর আপীল ট্রাইবুনালে আপীল দায়ের করতে হলে ধার্যকৃত কর এবং করদাতা কর্তৃক স্বীকৃত করের মধ্যকার পার্থক্যের উপর ১০% কর জমা বা পরিশোধ করা বাধ্যতামূলক ছিল।

অর্থ আইন, ২০২৬ অনুযায়ী এখন থেকে সেই হার ১০% থেকে কমিয়ে ৩% করা হয়েছে।

📌 এর ফলে কী সুবিধা হবে?

- করদাতার প্রাথমিক আর্থিক চাপ কমবে।
- ট্রাইবুনালে আপীল করা আরও সহজ হবে।
- ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ আরও সহজলভ্য হবে।

⚖️ করদাতাদের জন্য এটি অর্থ আইন, ২০২৬-এর একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন।


ইমরুল কায়েস
আয়কর আইনজীবী
Tax Support Bd
01680-915485

📢 অর্থ আইন, ২০২৬: আপীল দায়েরে নতুন শর্ত⚖️ আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৮৬-এ নতুন উপধারা (৫) সংযোজন করা হয়েছে, যা আপীল প্রক...
27/07/2026

📢 অর্থ আইন, ২০২৬: আপীল দায়েরে নতুন শর্ত

⚖️ আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৮৬-এ নতুন উপধারা (৫) সংযোজন করা হয়েছে, যা আপীল প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

✅ এখন থেকে কর নির্ধারণ আদেশের বিরুদ্ধে আপীল দায়ের করতে হলে প্রথমেই সরকারি চালানের মাধ্যমে দাবিকৃত করের নির্ধারিত অংশের ১% পরিশোধ করতে হবে।

১% কীভাবে নির্ধারণ হবে?

➡️ উপকর কমিশনার কর্তৃক নির্ধারিত মোট কর এবং
➡️ করদাতা রিটার্নে স্বীকৃত করের মধ্যকার পার্থক্যের পরিমাণের উপর ১% সরকারি চালানের মাধ্যমে জমা দিতে হবে।

❌ এই ১% কর পরিশোধের প্রমাণ সংযুক্ত না থাকলে আপীল আবেদন গ্রহণ করা হবে না।

📌 তাই কর নির্ধারণ আদেশের বিরুদ্ধে আপীল করার আগে নতুন আইন অনুযায়ী ১% কর পরিশোধের বিষয়টি অবশ্যই নিশ্চিত করুন।


ইমরুল কায়েস
আয়কর আইনজীবী
Tax Support Bd
01680-915485

Address

70/A Purana Paltan Line (Ground Floor) VIP Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Tax Support Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share