NextGen Tax Expert

NextGen Tax Expert Knowledge Sharing Platform about Bangladesh VAT & Tax Rules & Regulations.

VAT & Tax Compliance Checklist for Accountants in Bangladesh:1. VAT Return Preparation ▪️ Collect all VAT Challans & Mus...
26/07/2026

VAT & Tax Compliance Checklist for Accountants in Bangladesh:

1. VAT Return Preparation
▪️ Collect all VAT Challans & Mushak
▪️ Match purchases & sales with invoices
▪️ Fill up Mushak 4.3, 6.3, 6.6, 9.1 (as applicable)
▪️ Submit VAT return on time

2. Input & Output VAT Matching
▪️ Ensure Input VAT = Purchase VAT
▪️ Output VAT = Sales VAT
▪️ Resolve mismatch, if any

3. VAT Payments
▪️ Calculate net payable VAT
▪️ Process payment through A - Challan
▪️ Maintain bank advice slip

4. TDS (Tax Deducted at Source)
▪️ Identify TDS applicable expenses (rent, services, contractors)
▪️ Deduct correct TDS rates
▪️ Deposit TDS to NBR within timeline

5. TDS Return Submission
▪️ Fill up 108, 108A, 108B as required
▪️ Ensure vendor-wise breakup
▪️ Submit monthly/quarterly return

6. Employee Tax (AIT)
▪️ Calculate employee-wise tax deductions
▪️ Update Form 13 A if applicable
▪️ Submit challan & documentation

7. Vendor Tax Compliance
▪️ Collect VAT/Tax Certificate from vendors
▪️ Cross-check BIN & TIN
▪️ Maintain compliance file

8. Maintain Registers
▪️ VAT 6.1 Purchase Register
▪️ VAT 6.2 Sales Register
▪️ Tax Deduction Register

9. Audit-Ready Documentation
▪️ Organize Mushak, challans, TIN-BIN list
▪️ Keep soft & hard copy backup
▪️ Prepare compliance summary

10. Timeline Review
▪️ Review all VAT & Tax deadlines
▪️ Maintain compliance calendar

11. Update Law Changes
▪️ Follow NBR circulars
▪️ Adjust systems/process as per updates
▪️ Conduct internal training if needed

12. Reconciliation
▪️ Reconcile VAT return with accounts
▪️ Reconcile TDS with ledger
▪️ Match return values with trial balance

Final Note: VAT-Tax compliance is not just a legal duty, it’s the foundation of trustworthy financial reporting.

23/07/2026

২০২৬-২৭ করবর্ষে সারা বছরই আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

সময়সূচী এবং নিয়মাবলী:
১. জুলাই - সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে রিটার্ন দাখিল করলে, নির্ধারিত করের ওপর সর্বোচ্চ ৫%পর্যন্ত করছাড় পাবেন।

২. অক্টোবর - ডিসেম্বর ২০২৬ এর মধ্যে রিটার্ন দাখিল করলে, নির্ধারিত কর পরিশোধ করতে পারবেন—তবে কোনো ছাড় বা জরিমানা নেই।

৩. জানুয়ারি - মার্চ ২০২৭ এর মধ্যে রিটার্ন দাখিল করলে, নির্ধারিত করের সাথে ১% থেকে ৫% পর্যন্ত জরিমানা হতে পারে।

৪. এপ্রিল - জুন ২০২৭ এর মধ্যে রিটান দাখিল করলে, নির্ধারিত করের সাথে ৫% থেকে ১০% পর্যন্ত জরিমানা হতে পারে।

বহুল প্রতীক্ষিত ২০২৬–২৭ করবর্ষের ই-রিটার্ন জমা দেওয়া চালু হয়েছে। মনে রাখবেন, ৩০ সেপ্টেম্বর এর মধ্যে আয়কর রিটার্ন জমা ...
22/07/2026

বহুল প্রতীক্ষিত ২০২৬–২৭ করবর্ষের ই-রিটার্ন জমা দেওয়া চালু হয়েছে।

মনে রাখবেন, ৩০ সেপ্টেম্বর এর মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে আপনি ৫% ইনসেনটিভ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা কর ছাড় পাবেন।

ঘরে বসে অনলাইন আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন

FDR-এর মুনাফার উৎসে কর (TDS) কর্তন ও জমা প্রদানের নিয়মাবলি - আয়কর আইন, ২০২৩ (ধারা ১০২) অনুযায়ী স্থায়ী আমানতের (FDR) মুনা...
20/07/2026

FDR-এর মুনাফার উৎসে কর (TDS) কর্তন ও জমা প্রদানের নিয়মাবলি -

আয়কর আইন, ২০২৩ (ধারা ১০২) অনুযায়ী স্থায়ী আমানতের (FDR) মুনাফা থেকে উৎসে কর কর্তন ও সময়মতো সরকারি কোষাগারে জমা দেওয়া বাধ্যতামূলক।

PSR (রিটার্ন জমা দেওয়ার প্রমাণক) না থাকলে ট্যাক্সের হার:
কোম্পানি করদাতা: ৩০%
ব্যক্তি ও অন্যান্য করদাতা: ১৫%

কোষাগারে কর জমা দেওয়ার সময়সীমা:
জুলাই–মে: পরবর্তী মাসের শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে।
১–২০ জুন: কর্তনের পরবর্তী ৭ দিনের মধ্যে।
২১–জুন মাসের শেষ কর্মদিবসের আগের দিন: পরবর্তী কার্যদিবসে।
জুন মাসের শেষ কর্মদিবস: একই দিনে জমা দিতে হবে।

অর্থ আইন, ২০২৬ এ ৭টি ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য BIN বাধ্যতামূলক করা হয়েছে।
19/07/2026

অর্থ আইন, ২০২৬ এ ৭টি ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য BIN বাধ্যতামূলক করা হয়েছে।

19/07/2026
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য
19/07/2026

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য

২০২৬-২০২৭ অর্থবছরে রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তা প্রদান।রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার বর্ত...
10/07/2026

২০২৬-২০২৭ অর্থবছরে রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তা প্রদান।রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার বর্তমানে ৪৩টি খাতে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রদান করছে।

প্রথমবার আয়কর রিটার্ন জমা দিলে ন্যূনতম কর মাত্র ১,০০০ টাকা! জুলাই সেপ্টেম্বরে দিলে থাকছে ছাড়।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)...
08/07/2026

প্রথমবার আয়কর রিটার্ন জমা দিলে ন্যূনতম কর মাত্র ১,০০০ টাকা! জুলাই সেপ্টেম্বরে দিলে থাকছে ছাড়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছরেও নতুন করদাতাদের জন্য বিশেষ সুবিধা বহাল রেখেছে। যারা প্রথমবার আয়কর রিটার্ন জমা দেবেন, তাদের ন্যূনতম কর দিতে হবে মাত্র ১ হাজার টাকা। অন্যদিকে পুরাতন করদাতাদের ক্ষেত্রে ন্যূনতম কর ৫ হাজার টাকা থাকবে।

আরও বড় সুখবর হলো — এখন বছরের যেকোনো সময় অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে আগে রিটার্ন জমা দিলে কর ছাড়ের সুবিধাও মিলবে।

✅ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫% পর্যন্ত ছাড় পাওয়া যাবে অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে।

✅ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কোনো জরিমানা বা ছাড় থাকবে না।

⚠️ জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন দিলে অতিরিক্ত ২% কর অথবা ন্যূনতম ৩ হাজার টাকা বেশি পরিশোধ করতে হবে।

⚠️ এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন জমা দিলে অতিরিক্ত ৫% কর অথবা ন্যূনতম ৫ হাজার টাকা বেশি দিতে হবে।

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘বাংলা কিউআর’ একটি দুর্দান্ত এবং সময়োপযোগী উদ্যোগ। এখন একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই ...
07/07/2026

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘বাংলা কিউআর’ একটি দুর্দান্ত এবং সময়োপযোগী উদ্যোগ। এখন একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই যেকোনো ব্যাংক, বিকাশ, নগদ বা রকেট থেকে খুব সহজেই লেনদেন করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এই সর্বজনীন ব্যবস্থা আমাদের দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ করে তুলবে সন্দেহ নেই।

তবে এই চমৎকার উদ্যোগটি শতভাগ সফল করার পেছনে বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট ও স্মার্টফোনের সীমাবদ্ধতা।

পরিসংখ্যান বলছে, দেশের প্রায় ৪৩ শতাংশ মানুষ এখনো ইন্টারনেট সেবার বাইরে। বিশেষ করে গ্রামীণ অঞ্চল, চর ও পাহাড়ি এলাকা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে এখনো ইন্টারনেট ও স্মার্টফোন পৌঁছায়নি।

পাশাপাশি মাঠ পর্যায়ের অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এবং ভ্রাম্যমাণ বিক্রেতারা এখনো বাংলা কিউআরের সুবিধা বা ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি স্পষ্ট নন। অনেকের কাছেই স্মার্টফোন বা ইন্টারনেট না থাকা এবং প্রতি লেনদেনে নির্ধারিত চার্জ কাটার বিষয়টি বাড়তি চাপ তৈরি করছে।

ডিজিটাল বৈষম্য কমিয়ে এনে এই ক্যাশলেস যাত্রাকে সফল করতে হলে প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত খরচ কমানো এবং জনসচেতনতা বাড়ানো এখন সবচেয়ে জরুরি।

আশা করা যায়, সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের যৌথ উদ্যোগে খুব দ্রুতই এই ইন্টারনেট সমস্যার সমাধান হবে এবং দেশের প্রতিটি নাগরিক ক্যাশলেস অর্থনীতিতে যুক্ত হতে পারবেন।

আপনার কি মনে হয়? ইন্টারনেট ও স্মার্টফোনের এই ঘাটতি কাটিয়ে উঠে বাংলাদেশ কি দ্রুত পুরোপুরি ক্যাশলেস হতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NextGen Tax Expert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share