Taxadvisor.bd ট্যাক্স এডভাইজার বিডি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Taxadvisor.bd ট্যাক্স এডভাইজার বিডি

Taxadvisor.bd ট্যাক্স এডভাইজার বিডি We provide individual tax, company tax, accounts and audit . LegalTaxbd is not liable for any tax advice given by others as comments.

All postings are informational and promotional purposes ONLY and should NOT be considered as legal tax advice. Tax Advisor BD provides professional Income Tax & Value Added Tax (VAT) consultancy services to the individual & company taxpayers in Bangladesh. We also provide RJSC, Accounting, Trade License, IRC, ERC, BSTI & BOI related services

22/08/2025

🍁 ই-রিটার্ন ফিলাপের সময় বহুল আলোচিত কিছু প্রশ্নের সমাধান 🍁
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

🔖প্রশ্ন-১:
★★★★★

ই-রিটার্নে সরকারি কর্মকর্তা কর্মচারীদের GPF কিভাবে এন্ট্রি দিব?

🫀উত্তর:
ই-রিটার্ন সিস্টেমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের GPF তিন জায়গায় এন্ট্রি দিতে হবে।

১. জিপিএফ এর ইন্টারেস্ট -
Income from Salary হেডে Interest Accured from GPF এ ইনপুট দিতে হবে। যারা জিপিএফ হতে ইন্টারেস্ট নেন না তারা Interest Accured from GPF এ জিরো বসাবেন।

২. GPF এর ইয়ারলি Subscription Amount (১২মাসের মোট কর্তন) রিবেটে ইনপুট দিতে হবে।

৩. GPF এর ব্যালান্স (বিগত অর্থ বছর/ ৩০জুন ২০২৫ পর্যন্ত জমাকৃত মোট অর্থ+Interest) Asset and Liabilities এর Provident Fund and other Fund এ ইনপুট দিতে হবে।

♦️বি:দ্র:
Income from Financial asset এ জিপিএফ এর ইনপুট দেয়া যাবে না কারণ এতে মিনিমাম ট্যাক্স এপ্লাই হয়ে যাবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জিপিএফ এর ইন্টারেস্ট করমুক্ত। তাই Income From Financial Asset এ ইনপুট হবে না।

🔖প্রশ্ন-২:
★★★★★

FDR/DPS যেটি ক্লোজ করা হয়েছে সেটি ই- রিটার্ন সিস্টেমে কিভাবে ইনপুট দিব?

🫀উত্তর:
FDR/DPS যেটি ক্লোজ করেছেন, সেটি তিন জায়গায় Input দিবেন।

১. Income from Financial asset এ
২. DPS Rebate এ, FDR এ রিবেট পাবেন না।
৩. E Leadger এ TDS Claim করবেন।

♦️ বি:দ্র:
Asset and Liabilities এ Closed DPS/FDR দেখাবেন না।কারণ সেটি অলরেডি ক্লোজড। সেই টাকা এখন যেভাবে আছে সেভাবে Asset and Liabilities এ দেখাবেন।
যেমন: ব্যাংকে থাকলে ব্যাংকে দেখাবেন, জমি কিনলে জমি দেখাবেন। পারিবারিক ব্যয়ে খরচ করে থাকলে পারিবারিক ব্যয়ে দেখাবেন।

🔖প্রশ্ন-৩:
★★★★★

জিপিএফ হতে উত্তোলিত টাকা কিভাবে ই-রিটার্ন সিস্টেমে ইনপুট দিব?

🫀উত্তর:
জিপিএফ হতে যে পরিমাণ টাকা উত্তোলন করেছেন সে পরিমাণ টাকা মাইনাস হয়ে জিপিএফ এর ৩০জুন ২০২৫ এর ব্যালান্স Asset and Liabilities এর Provident Fund and other fund এ ইনপুট দিবেন। আর যেটি উত্তোলন করেছেন সেই অর্থ দিয়ে যা করেছেন বা যেভাবে আছে সেটি Asset and Liabilities এ সেভাবে ইনপুট দিবেন।

🔖প্রশ্ন-৪:
★★★★★
সঞ্চয়পত্র ও DPS ই-রিটার্ন সিস্টেমে কিভাবে ও কোথায় ইনপুট দিব?

🫀উত্তর:
ই- রিটার্ন সিস্টেমে সঞ্চয়পত্র ও DPS ৪জায়গায় ইনপুট দিব।
১/ Income from Financial Asset
২/Rebate (রানিং কর বর্ষে ক্রয়কৃত)
৩/ Asset and Liabilities
৪/ TDS Claim করার জন্য E Ledger এ

🔖প্রশ্ন-৫:
★★★★★
FDR ই- রিটার্ন সিস্টেমে কিভাবে ও কোথায় ইনপুট দিব?

🫀উত্তর:
ই- রিটার্ন সিস্টেমে FDR ৩জায়গায় ইনপুট দিব।
১/ Income from Financial Asset
২/ Asset and Liabilities
৩/ TDS Claim করার জন্য E Ledger এ

🍁প্রশ্ন - ৬:
★★★★★
ই- রিটার্ন সিস্টেমে ১০% বিশেষ ভাতা কিভাবে ইনপুট দিব?

🫀উত্তর:
Dearness Allowance বা মহার্ঘ ভাতা অনেকেই ১০% বিশেষ ভাতা Special Pay option এ ইনপুট দিচ্ছেন। যার কারণে এটি করযুক্ত হিসাবে কাউন্ট হচ্ছে। অথচ এটি ভুল হচ্ছে।

🍀মনে রাখতে হবে Special Pay আর Special Benefit এক নয়।Special Pay বিশেষ ধরণের বেতন।আর ১০% যেটা ভাতা আকারে যোগ হয় তা হলো একপ্রকার মহার্ঘ ভাতা যা Dearness Allowance নামে পরিচিত।ই-রিটার্ন সিস্টেমে প্রথমে শুধু Dearness Allowance লেখা ছিল তবে এখন সবার বোঝার স্বার্থে Dearness Allowance /Special Benefit এমন option দেওয়া আছে।এটা সিলেক্ট করে টাকার অঙ্ক লিখলে Tax কাটবে না অর্থাৎ করমুক্ত দেখাবে।

🔖গুচ্ছ প্রশ্ন-৭:

১/ রিবেটে প্রভিডেন্ট ফান্ড সর্বোচ্চ কত দেখানো যায়?
যেমন- ডিপিএস এর লিমিট ১২০,০০০/-

২/ ছয় লক্ষ টাকা ঋণ নিয়ে চার লক্ষ টাকা চিকিৎসার জন্য খরচ করলে, হিসাবটা ই- রির্টানে কিভাবে দেখাবে?

৩/ প্রথম ই- রির্টানে গিফট পাওয়া স্বর্নের মূল্য দেখানো উচিৎ নাকি মূল্য শূন্য বা অজানা দেওয়া যাবে???

🫀🫀উত্তর- গুচ্ছ প্রশ্ন ৭:
১/ রিবেটের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড এর লিমিট নাই। আপনি যেটি কর্তন করছেন পুরাটাই রিবেট হিসাবে পাবেন। ই-রিটার্ন সিস্টেমে লিমিট নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এটি সিস্টেম জেনারেটেড।আপনি শুধু ইনপুট দিবেন। সিস্টেম ক্যালকুলেট করবে।

২/ ৬লক্ষ টাকা লোন Asset and Liabilities এর Loan option এ দেখাবেন। চিকিৎসা ব্যয়ের ৪লক্ষ টাকা পারিবারিক ব্যয়ে দেখাবেন। বাকি টাকা ব্যাংকে বা ক্যাশ হিসাবে বা অন্য যেভাবে আছে সেভাবে দেখাবেন।

৩/ আয়কর বিশেষজ্ঞগণের মতে বর্তমান প্রেক্ষাপটে অনলাইনে প্রথম ই-রিটার্নে গোল্ডের বর্তমান বাজার মূল্য দেখানোই উত্তম বলে মনে করছেন। বাকিটা আপনার ইচ্ছা। ই-রিটার্ন সিস্টেমে Asset and Liabilities পেজে গিফটেড গোল্ডের মূল্য জিরো দেখানোর আপাতত অপশন আছে।

ধন্যবাদ। 🌸


Abdullah Al Raju
Income Tax Practitioner (ITP)

২২/০৮/২০২৫ইং

13/08/2025
13/08/2025
NBR চেয়ারম্যান স্যার সমীপে, একদিকে কয়েক বছর পরপর নতুন করে ITP বাড়াচ্ছেন, অন্যদিকে Tax payers কে অনলাইনে রিটার্ন সাবমি...
13/08/2025

NBR চেয়ারম্যান স্যার সমীপে,

একদিকে কয়েক বছর পরপর নতুন করে ITP বাড়াচ্ছেন, অন্যদিকে Tax payers কে অনলাইনে রিটার্ন সাবমিট করার সুযোগ দিচ্ছেন! সুযোগ দিচ্ছেন সেটা দোষের কিছু নয়, কিন্তু যার এই বিষয়ে জ্ঞান নাই, কিংবা জ্ঞান থাকলেও বাসায় বসে কম্পিউটারে অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ নাই, সেতো দোকানে যাবেই!!

আর দোকানদার কিংবা একজন কম্পিউটার অপারেটর, তার ট্যাক্স বিষয়ে কি এমন জ্ঞান ও অভিজ্ঞতা আছে যে সে/ তারা একটা ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারে?? তাহলে এই সাবজেক্টে এতো এতো পড়ালেখা কেন? কি জন্য? কাদের জন্য?

সরকার বা শিক্ষা মন্ত্রণালয় ছাত্রদের পেছনে এতো হাজার কোটি টাকা কি জন্য ব্যয় করে যদি রাজস্ব আদায়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় গলির দোকানে বসেই করা যায়??

NBR তার রেজিস্টার্ড ITP কিংবা যারা বিভিন্ন Tax Bar এর রেজিস্টার্ড Member তাদের নামে ID ও Password ক্রিয়েট করে বাকিদের কে অফ করে দিলেইতো আর ৫০/১০০ টাকায় রিটার্ন দাখিলের অ্যাড দেখতে হতো না।

ম্যাসাকার হওয়ার আগেই সাবধান হলে দেশের জন্য যেমন কল্যাণকর, তেমনি ট্যাক্স পেয়ার্সরাও বিপদে পড়ার কোনো সম্ভাবনা থাকলোনা।

আয়কর রিটার্ন জমা দিলেই কর দিতে হবে – এমন নয় ✅যদি আপনার করযোগ্য আয় না থাকে, তাহলে কোনো কর দিতে হবে না।আয়কর রিটার্ন জমা...
12/08/2025

আয়কর রিটার্ন জমা দিলেই কর দিতে হবে – এমন নয় ✅
যদি আপনার করযোগ্য আয় না থাকে, তাহলে কোনো কর দিতে হবে না।

আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ৩০ নভেম্বর হলো একটি শেষ তারিখ। এই তারিখের মধ্যে যদি আপনি আপনার আয়কর রিটার্ন জমা দেন, তাহলে আপনি বেশ কিছু বাড়তি সুবিধা ভোগ করতে পারবেন।

৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে যে সুবিধাগুলো পাওয়া যায়:

১. আয়কর ছাড়ের সুবিধা: এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে আপনি সম্পূর্ণ আয়কর ছাড়ের (Tax Rebate) সুবিধা পাবেন। অর্থাৎ, আপনার প্রাপ্য ট্যাক্স রিফান্ড দ্রুত এবং সহজে পাওয়ার সম্ভাবনা থাকে।

২. জরিমানা থেকে মুক্তি: ৩০ নভেম্বরের পরে রিটার্ন জমা দিলে আপনাকে বাৎসরিক জরিমানা (Late Fee) দিতে হতে পারে। সময়মতো জমা দিয়ে আপনি এই অপ্রয়োজনীয় খরচ থেকে রক্ষা পাবেন।

৩. আইনি জটিলতা এড়ানো: সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে আয়কর বিভাগ থেকে নোটিশ আসতে পারে এবং বিভিন্ন আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। সময়মতো জমা দিয়ে আপনি এই ঝামেলা থেকে মুক্ত থাকবেন।

৪. ভবিষ্যত লেনদেনের সুবিধা: ব্যাংক লোন, ক্রেডিট কার্ড জন্য প্রায়ই আয়কর রিটার্নের কপি জমা দিতে হয়। সময়মতো রিটার্ন জমা দিলে যেকোনো প্রয়োজনে আপনি সহজেই এটি ব্যবহার করতে পারবেন।

সুতরাং, বাড়তি সুবিধা নেওয়ার জন্য এবং সকল প্রকার জরিমানা ও ঝামেলা এড়ানোর জন্য ৩০ নভেম্বরের মধ্যে আপনার আয়কর রিটার্ন জমা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

তাহলে ভয়ের কী আছে?
আসুন, সবাই সময়মতো আয়কর রিটার্ন জমা দেই এবং ঝামেলা মুক্ত থাকি।

WhatsApp: 01744-870651

#আয়কর #ট্যাক্সরিটার্ন েতনতা #বাংলাদেশ
Abdullah Al Raju-ITP, PGD-Tax (VICM), CA(CC)
Chamber: H:41, Road:01, Lane: 01,Dhakshinkhan, Dhaka-1230

https://youtu.be/4y0hhWAoXbE?si=DpqZ2iDiND-t-xnB
10/08/2025

https://youtu.be/4y0hhWAoXbE?si=DpqZ2iDiND-t-xnB

#ইনডিপেনডেন্টটেলিভিশন ‘শূন্য’ রিটার্নধারীদের সতর্ক করলো এনবিআর, ভুল তথ্যে হবে শাস্তিআয়কর রির্ট.....

📢 সতর্কবার্তা 📢🔴 শূন্য ট্যাক্স রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ।💡 কর আইনের আওতায় শূন্য আয় বা ট্যাক্স না থাকলেও সঠ...
10/08/2025

📢 সতর্কবার্তা 📢

🔴 শূন্য ট্যাক্স রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ।
💡 কর আইনের আওতায় শূন্য আয় বা ট্যাক্স না থাকলেও সঠিক তথ্য উল্লেখ করে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।
⚠️ ভুল তথ্য বা শূন্য রিটার্ন দিলে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

✅ সচেতন হোন, সঠিকভাবে ট্যাক্স রিটার্ন দিন।
🇧🇩 আয়কর — দেশের উন্নয়নে আপনার অবদান।

করদাতার নিবন্ধন (TIN) বাতিল প্রক্রিয়াআয়কর আইন, ২০২৩ অনুসায়ী একজন করদাতা আবেদনের মাধ্যমে তার টিআইএন (TIN) বাতিলের জন্য ...
07/08/2025

করদাতার নিবন্ধন (TIN) বাতিল প্রক্রিয়া

আয়কর আইন, ২০২৩ অনুসায়ী একজন করদাতা আবেদনের মাধ্যমে তার টিআইএন (TIN) বাতিলের জন্য আবেদন করতে পারেন, যদি তিনি আর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার আওতায় না থাকেন, করযোগ্য আয় না থাকে, মৃত্যু বা ব্যবসা বন্ধ হয়ে যায়, বাংলাদেশ স্থায়ীভাবে ত্যাগ করেন, ভুল বা দ্বৈতপিকেট নিবন্ধন হয়ে থাকে, আইনি কাঠামো পরিবর্তিত হয়, কিংবা অন্য কোনো আইনগত মুক্তি থাকে।

আবেদন প্রাপ্তির পর আয়কর কর্তৃপক্ষ যাচাই করে নিশ্চিত হবেন যে, কোনো বকেয়া কর নেই, কোনো কর নির্ধারণ বা আপিল বিচারাধীন নেই, এবং আবেদনকারীর প্রদর্শিত কারণ সত্য। সব কিছু সঠিক হলে কর্তৃপক্ষ TIN বাতিল করবেন।

বোর্ড প্রয়োজনে নিজ উদ্যোগেও কোনো TIN বাতিল করতে পারে, যদি সেটি মিথ্যা তথ্যের ভিত্তিতে হয়ে থাকে, কর ফাঁকি বা অর্থপাচারের উদ্দেশ্যে ব্যবহার হয়, বা আর কোনো বৈধ আয় না থাকে।

TIN বাতিল অর্থ হল টিআইএন নির্দিষ্ট বা অকার্যকর করে দেয়া, তবে আপনার তথ্য মুছে যাবে না। বাতিলকৃত TIN সম্পর্কিত সব তথ্য নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত থাকবে।

৫০ টাকায় ট্যাক্স রিটার্ন!!এটা আসলে অনেকটা “গভীর সমুদ্রযাত্রা” আর “পুকুরে নামা”র পার্থক্যের মতো।৫০ টাকার রিটার্ন মানে হয়...
06/08/2025

৫০ টাকায় ট্যাক্স রিটার্ন!!

এটা আসলে অনেকটা “গভীর সমুদ্রযাত্রা” আর “পুকুরে নামা”র পার্থক্যের মতো।
৫০ টাকার রিটার্ন মানে হয়তো শুধু অনলাইনে ফর্ম পূরণ করে জমা দেওয়া, কিন্তু আয়কর আইনজীবীর কাজ তার চেয়ে অনেক বেশি বিস্তৃত এবং গভীর।

কেন আয়কর আইনজীবীর প্রয়োজন হয়?

শুধু আয় লিখে ফর্ম জমা নয়, আইন অনুযায়ী করযোগ্য আয় নির্ধারণ, ছাড়, রিবেট, এবং সুবিধাগুলো ঠিকভাবে ব্যবহার করা জরুরি।

ভুল তথ্য বা হিসাব দিলে জরিমানা, অডিট, এমনকি মামলা হতে পারে। আইনজীবী এগুলো থেকে রক্ষা করেন।

ব্যবসা, বিনিয়োগ, বিদেশি আয়, সম্পত্তি বিক্রি, বা ট্যাক্স বিরোধের ক্ষেত্রে আইনজীবী ছাড়া সমাধান কঠিন।

শুধু এ বছরের কর নয়, ভবিষ্যতের কর-সুবিধা ও ঝুঁকি পরিকল্পনাও আইনজীবী দেন।

সংক্ষেপে:
৫০ টাকার রিটার্নে হয়তো ফর্ম জমা হবে, কিন্তু খেয়াল রাখবেন সেটা যেন গলার কাঁটা না হয়ে দাঁড়ায়। ভালো চিকিৎসার জন্য দরকার হলো ভালো ডাক্তার (এক্ষেত্রে আইনজীবী) লাগবেই।

📣 আয়কর রিটার্ন দাখিলের সময় শুরু হয়েছে!🎯 এখনই প্রস্তুত হন – সময়মতো রিটার্ন জমা দিন, ঝামেলা মুক্ত থাকুন!✅ পেশাদার আয়কর পরা...
06/08/2025

📣 আয়কর রিটার্ন দাখিলের সময় শুরু হয়েছে!
🎯 এখনই প্রস্তুত হন – সময়মতো রিটার্ন জমা দিন, ঝামেলা মুক্ত থাকুন!

✅ পেশাদার আয়কর পরামর্শ ও রিটার্ন দাখিল সেবা
📌 চাকরিজীবী | ব্যবসায়ী | ফ্রিল্যান্সার | কোম্পানি

🔍 আমাদের সার্ভিস সমূহ:
🔸 আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল
🔸 TIN সার্টিফিকেট তৈরি
🔸 কর পরামর্শ
🔸 eReturn সাবমিশন
🔸 অ্যাডভান্স ট্যাক্স হিসাব
🔸 আয়কর নোটিশ মোকাবিলা ও সমাধান

💼 অভিজ্ঞ ট্যাক্স কনসালট্যান্ট দ্বারা পরিচালিত
📆 সময় বাঁচান, ভুল এড়ান – পেশাদারদের সহায়তা নিন!

📞 যোগাযোগ করুন আজই!
📲 মোবাইল / হোয়াটসঅ্যাপ: 01744-870651
📧 ইমেইল: [email protected]

🕒 সময়সীমা শেষ হওয়ার আগেই রিটার্ন দাখিল করুন!
📌 সরকারি জরিমানা এড়াতে দেরি না করে যোগাযোগ করুন এখনই!

Required Documents for Individual Tax Return FilingIncome Year: 2024-2025 & Assessment Year: 2025-2026Information: Photo...
04/08/2025

Required Documents for Individual Tax Return Filing

Income Year: 2024-2025 & Assessment Year: 2025-2026

Information:

Photocopy of E-TIN certificate.

Photocopy of NID.

Biometric Contracts Number

Previous Year Tax Return Copy (Assessment Year: 2024-2025)

👉 চাকরি/বেতন খাতে আয়ের তথ্য (U/S 32-34):

সেলারি সার্টিফিকেট;

সেলারির বিপরীতে কর্তনকৃত টিডিএস - এর প্রত্যয়নপত্র (TDS Challan);

ব্যাংক স্টেটমেন্ট (from 01-07-2024 to 30-06-2025);

Provident Fund info/GPF Balance Sheet. (if any)

👉 গৃহ-সম্পত্তি/ভাড়া আয়ের তথ্য (U/S 35-39):

আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান ভাড়া দিয়ে আয় থাকলে ভাড়ার চুক্তিপত্র কপি ও ব্যাংক স্টেটমেন্ট দিন;

আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান এর পৌর কর বা সিটি করপোরেশন কর প্রদানের রসিদ;

হাউস লোন থাকলে- লোন অ্যাডভান্সমেন্ট সার্টিফিকেট;

👉 কৃষি হতে আয়ের তথ্য (U/S 40-44):

উৎপাদিত কৃষিপণ্যের পরিমাণ ও বিক্রয় হতে অর্জিত আয়ের হিসাবপত্র।

👉 ব্যবসা/পেশা খাতে আয়ের তথ্য (U/S 45-56):

ট্রেড লাইসেন্স;

ব্যবসার নামে সকল ব্যাংক স্টেটমেন্ট;

ব্যবসার নামে লোন থাকলে- লোন অ্যাডভান্সমেন্ট সার্টিফিকেট/স্টেটমেন্ট;

ব্যবসা আয় থেকে উৎসে কর্তিত অগ্রিম আয়কর (AIT) বা উৎস কর কর্তন (TDS) থাকলে অগ্রিম আয়কর প্রদানের রশিদ/প্রত্যয়নপত্র ও চালানপত্র কপি;

বছরের আয়ের হিসাব বিবরণী;

👉 মূনফা আয়ের তথ্য (U/S 57-61):

মূনফা সম্পত্তি বিক্রয় হতে অর্জিত আয়ের হিসাবপত্র।

👉 আর্থিক পরিসম্পত্তির আয়ের তথ্য (U/S 62-118):

জীবন বিমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ;

ডিভিডেন্ড করা থাকলে ডিভিডেন্ড এর স্টেটমেন্ট;

পূর্বের কর বছর ডিভিডেন্ড একাউন্টে নগদরাশি জমা থাকলে নগদরাশি প্রাপ্তির রেকর্ড বা এক্সপ্লানেশন সার্টিফিকেট;

এফডিআর করা থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রমাণপত্র;

ব্যাংকে রাখা নির্দিষ্ট আমানতের উপর সুদ থেকে বিনিয়োগ প্রাপ্তির প্রমাণপত্র ও পোর্টফলিও কপি;

সঞ্চয়পত্র ক্রয় থাকলে তার ডকুমেন্ট;

সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কাটা হয়েছে এমন প্রমাণপত্র;

বৈদেশিক/রেমিটেন্স আয়ের তথ্য:
বৈদেশিক/রেমিটেন্স আয়ের সম্পর্কে ব্যাংক সার্টিফিকেট বা এক্সচেঞ্জ ফর্ম/রেমিটেন্স মুল্য ঘোষণার ফর্ম এর কপি;

বি: দ্র: মনে রাখবেন, বৈদেশিক আয় করমুক্ত হতে হলে তা আপনার নিজের আয় হতে হবে এবং প্রবাসে চালালে আসতে হবে।

👉 সম্পত্তি ও দাম সংক্রান্ত তথ্য IT-10B (U/S 167)::

ঐ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি;

ঐ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎস করের দলিল;

জমি/ফ্ল্যাট নির্মাণাধীন থাকলে নির্মাণ ব্যয়ের বিবরণী;

আপনার নামে গাড়ি থাকলে প্যাসেঞ্জার ট্যাক্স টোকেনের কপি;

গাড়ির কোন ঋণ থাকলে ঋণের ইনফরমেশন সার্টিফিকেট;

কোন প্রপার্টির মূল্য পরিশোধ বাবদ প্রাপ্তব্য ঋণ থাকলে তার ডকুমেন্ট;

পারিবারিক কারণে কারো থেকে কোন দান পেয়ে থাকলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট এবং টাকা প্রদান হলে তা ব্যাঙ্কের মাধ্যমে হতে হবে;

একাউন্টে জমা হওয়া বড় অংকের টাকার উৎস ডকুমেন্ট দিন;

বি: দ্র: সকল ডকুমেন্ট/প্রত্যয়নপত্র সংগ্রহকাল হবে ০১/০৭/২০২৪ থেকে ৩০/০৬/২০২৫ইং পর্যন্ত।

মনে রাখবেন, ৩০ নভেম্বরের পরে রিটার্ন দাখিল করলে আইনানুযায়ী পূর্ণ কর রেয়াত পাওয়া সম্ভব নয় এবং আইনানুযায়ী জরিমানাসহ ২৭ ধারা ফি দিতে হবে।

TaxAdvisorBd

গুরুত্বপূর্ণ ঘোষণা - ট্যাক্স রিটার্ন 🛑সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে সকল করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা...
03/08/2025

গুরুত্বপূর্ণ ঘোষণা - ট্যাক্স রিটার্ন 🛑

সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে সকল করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

📌 এটি কর প্রশাসনের ডিজিটাল রূপান্তরের একটি বড় পদক্ষেপ, যার মাধ্যমে করদাতারা ঘরে বসেই সহজে ও দ্রুত রিটার্ন জমা দিতে পারবেন।

✅ সময়মতো রিটার্ন দাখিল করুন
✅ আইন মেনে চলুন
✅ জরিমানা ও ঝামেলা এড়িয়ে চলুন

🔗 করপোরেট, ব্যবসায়ী ও ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন অনলাইনে দাখিলের বিষয়ে সহায়তার জন্য ইনবক্স করুন।

#আয়কর #ট্যাক্স_রিটার্ন #অনলাইন_আয়কর াখিল

Address

House: 41, Kazibari Road, Dhakshinkhan
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Taxadvisor.bd ট্যাক্স এডভাইজার বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taxadvisor.bd ট্যাক্স এডভাইজার বিডি:

Share