TAXBD

TAXBD A Complete Income tax, VAT and legal Business solutions in Bangladesh.

আয়কর বিশেষ অর্থে আয়ের উপর কর। সরকারি, বেসরকারি, নিবন্ধিত প্রতিষ্ঠান এর কর্মচারী এবং কর্মকর্তাদের উপর সাধারণত আয়কর আরোপ করা হয় বিধিসম্মত নিয়মে। আয়কর হচ্ছে সরকারি রাজস্ব বা আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। সাধারণ অর্থে যাদের উপর কর আরোপ করা হয় তাদেরকে বলা হয় করদাতা । প্রত্যক্ষ কর সাধারণত ব্যক্তির উপর প্রয়োগ করা হয়। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর অধ্যায় ১ থেকে ২৩ পর্যন্ত আয়কর আইন এবং প্রয়োগ এর বি

স্তারিত রয়েছে। বাংলাদেশের কর ব্যবস্থা হচ্ছে ক্রমহ্রাসমান প্রগতিশীল কর ।

� টি আই এন সনদ কি?

একজন করদাতা কর প্রদানের উদ্দেশ্যে কোন সার্কেলে আবেদন করিলে সংশ্লিষ্ট সার্কেল থেকে উপকর কমিশনার কর্তৃক করদাতা সনাক্ত করতে যে সনদ প্রদান করা হয় তাকে টিআইএন সনদ বলে।

� আয়কর সনদ কি?

করদাতা পূর্ববর্তী কর বর্ষের আয়কর রিটার্ন জমাদিলে কর সার্কেল কর্তৃক যাচাই বাছাই ও মূল্যায়ন শেষে করদাতাকে সংশ্লিষ্ট সার্কেলের উপকর কমিশনার কর্তৃক যে সনদ প্রদান করা হয় তাকে আয়কর সনদ বলে

� আয়কর কি?

আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্ত্বার আয় বা লভ্যাংশরে উপর প্রদেয় কর । আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় কর বলতে অধ্যাদেশ অনুযায়ী প্রদেয় আয়কর, অতিরিক্ত কর, বাড়তি লাভের কর, এতদসংক্রান্ত জরিমানা, সুদ বা আদায় যোগ্য অর্থকে বুঝায়। অন্য ভাবে বলা যায় যে, কর হচ্ছে রাষ্ট্রের সকল জনসাধারনের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ।

�কোন ব্যক্তি আয়কর প্রদানের জন্য উপযুক্ত?

আয়কর আইন ২০২৩ এর আওতায় প্রত্যেক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশী সহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা ৩,৫০,০০০/= টাকার উপরে হলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। তবে
(১) মহিলা এবং ৬৫ বৎসর বা তদুর্ধ বয়সের ব্যক্তি করদাতা আয় ৪,০০,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবনে।
(২) প্রতিবন্ধি করদাতা আয় ৪,৫০,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।
(৩) গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় সীমা ৫,০০,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।

আয়কর সম্পর্কিত যেকোনো তথ্য বা সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন

�ঠিকানাঃ Room-𝟑𝟐𝟐, 𝐓𝐡𝐞 𝐆𝐫𝐚𝐧𝐝 𝐏𝐥𝐚𝐳𝐚 (𝟑𝐫𝐝 𝐅𝐥𝐨𝐨𝐫), 𝐌𝐨𝐠𝐡𝐛𝐚𝐳𝐚𝐫, 𝟏𝟖𝟓 𝐬𝐞𝐥𝐢𝐧𝐚 𝐩𝐚𝐫𝐯𝐢𝐧 𝐬𝐚𝐫𝐚𝐤, 𝐃𝐡𝐚𝐤𝐚

�নাম্বারঃ +𝟖𝟖𝟎𝟏𝟕𝟏𝟏𝟎𝟓𝟕𝟑𝟓𝟖

�ওয়াটসাপ নাম্বারঃ +𝟖𝟖𝟎 𝟏𝟕𝟏𝟔-𝟏𝟒𝟒𝟗𝟖𝟒

22/07/2026

আজ থেকে ২০২৬-২৭ কর বর্ষের অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সেবা চালু হয়েছে।

01/07/2026

০১.০৭.২০২৬ থেকে সরকারি সকল রাজস্ব ও প্রাপ্তি বাধ্যতামূলক ভাবে A-Challan এর মাধ্যমে জমা করতে হবে।

01/07/2026
28/06/2026

ট্রেড লাইসেন্স নবায়ন করতে Bangla QR বাধ্যতামূলক করা হচ্ছে...

28/06/2026

ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকার পরিবর্তে ৪ লাখ টাকা করতে যাচ্ছে সরকার। ফলে বছরে ৬ লাখ টাকার কম বেতন বাবদ আয় (এক-তৃতীয়াংশ কর অব্যাহতিপ্রাপ্ত) থাকলে কর দিতে হবে না।

অবশেষে বাতিল হচ্ছে ব্যাংক হিসাবে বাধ্যতামূলক টিআইএন দাখিলের প্রস্তাব!​
25/06/2026

অবশেষে বাতিল হচ্ছে ব্যাংক হিসাবে বাধ্যতামূলক টিআইএন দাখিলের প্রস্তাব!

22/06/2026

22/06/2026

ট্যাক্স রিবেট পেতে ৩০ শে জুনের আগে বিনিয়োগ করুন। আর মাত্র ৬ দিন বাকি ।

22/06/2026

ইনকাম ট্যাক্স এর নতুন নিয়মের কারণে যে পদক্ষেপ না নিলে ট্যাক্স আসবে বেশি ।

মনে করেন আপনার করযোগ্য আয় ১০ লাখ টাকা।

ট্যাক্স হিসাব করার নতুন নিয়ম অনুযায়ী আপনার গ্রস ট্যাক্স হবে ৭৮,৭৫০ টাকা। (গত বছরের নিয়ম অনুযায়ী ৬৭,৫০০ টাকা)

যদি আপনি NBR কর্তৃক নির্ধারিত খাতে বিনিয়োগ করেন তাহলে সেই ৭৮,৭৫০ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে না।

নির্ধারিত খাতগুলো হলো সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বন্ড, সুকুক, শেয়ারবাজারে বিনিয়োগ, ব্যাংকে বা ফাইন্যান্স কোম্পানিতে DPS, লাইফ ইনসুরেন্স পলিসিতে বিনিয়োগ, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ ইত্যাদি।

এখন প্রশ্ন হলো কত টাকা বিনিয়োগ করলে কত টাকা কর ছাড় (ট্যাক্স রিবেট) পাওয়া যাবে.?

কত বিনিয়োগ করবেন সেটা একান্তই আপনার ইচ্ছে।

কিন্তু কত টাকা ছাড় পাবেন সেটা নির্ভর করছে নিচের ৩টা বিষয়ের উপর।

১. করযোগ্য আয়ের ৩% মানে হলো ১০ লাখ টাকার ৩% এ হয় ৩০,০০০ টাকা।
২. বিনিয়োগের পরিমাণের ১০% এবং
৩. ৭ লাখ ৫০ হাজার টাকা।

এই ৩টা এমাউন্টের মধ্যে যাহা কম, তাহা আপনি গ্রস ট্যাক্স থেকে ছাড় পাবেন মানে কর রেয়াত পাবেন।

এইবার নতুন বাজেটে এখানেও সরকার একটা নিয়ম চেঞ্জ করার প্রস্তাব করেছে। যেমন: ২ নাম্বার পয়েন্টে বলা হয়েছে বিনিয়োগের পরিমাণের ১০%, এটা গতবছর পর্যন্ত ১৫% ছিল। সাড়ে ৭ লাখের যে লিমিট সেটা ছিল ১০ লাখ।

তার মানে হলো ৩০,০০০ টাকা ট্যাক্স রিবেট পাওয়ার জন্য যেখানে গত বছর আপনাকে ২ লাখ টাকা বিনিয়োগ করলেই হতো সেখানে এবার ৩ লাখ টাকা বিনিয়োগ করতে হবে।

আর কেউ যদি ২ লাখ টাকা বিনিয়োগ করে তাহলে গতবার যেখানে ৩০ হাজার টাকা ছাড় পেয়েছিল, এবার সেখানে ২০ হাজার টাকা ছাড় পাবে। মানে, ১০ হাজার টাকা অধিক ট্যাক্স তাকে দিতে হবে।

যাইহোক, সরকার নিয়ম করলে সেটা আইন। সেই আইনের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই।

শুধু একটা ছোট্ট টেকনিক মনে রাইখেন, নতুন নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ট্যাক্স রিবেট পেতে হলে করযোগ্য আয়ের ৩০% টাকা আপনাকে সেই নির্ধারিত জায়গায় বিনিয়োগ করতে হবে।

এই বিনিয়োগের শেষ টাইম ৩০শে জুন, আর মাত্র ৬/৭ দিন বাকি আছে।

যদি ৩ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে (৭৮,৭৫০-৩০,০০০) = ৪৮,৭৫০ টাকা।

আর যদি গতবারের মতো ২ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে (৭৮,৭৫০-২০,০০০) = ৫৮,৭৫০ টাকা। (১০ হাজার বেশি ট্যাক্স)

আর যদি এক টাকাও বিনিয়োগ না করেন তাহলে আপনাকে পুরো ৭৮,৭৫০ টাকাই ট্যাক্স দিতে হবে।

26/05/2026

৩০ জুনের আগে বিনিয়োগ করলে আপনি পেতে পারেন ১৫% ট্যাক্স রিবেট সুবিধা।

চলতি অর্থবছরে আপনার কষ্টার্জিত আয় থেকে করের বোঝা কমাতে চান?

তাহলে আজই বিনিয়োগ করতে পারেন শেয়ার বাজার, ডিপিএস, সঞ্চয়পত্র সহ আরো অনেক কিছুতে.....

Address

Room-316, The Grand Plaza (3rd Floor), Moghbazar, 185 Selina Parvin Sarak
Dhaka
1217

Telephone

+8801715057358

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAXBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TAXBD:

Shortcuts

Share