RIS & Associates

RIS & Associates Customs, VAT & Tax Consultancy, Trade Licence, IRC, ERC, RJSC Registration, VAT Audit. 238, Bangshal Road, 5th Floor, Bangshal, Dhaka (আতা মসজিদের পাশে)

16/07/2026
আল-আরাফাহ ব্যাংকে দায়িত্ব পেলেন পুরনো উদ্যোক্তারা || ওএসবি নিউজ ডেস্ক থেকে সংগৃহীত।।পুরনো উদ্যোক্তাদের হাতেই ফিরলো আল-আর...
15/07/2026

আল-আরাফাহ ব্যাংকে দায়িত্ব পেলেন পুরনো উদ্যোক্তারা

|| ওএসবি নিউজ ডেস্ক থেকে সংগৃহীত।।

পুরনো উদ্যোক্তাদের হাতেই ফিরলো আল-আরাফাহ ইসলামী ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে নতুন করে ১৪ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডারকে যুক্ত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২৪ সালের আগস্ট পরবর্তী পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালক দিয়ে চলছিলো ব্যাংকটি। নতুন ১৪ জন যুক্ত হওয়ায় পরিচালকের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। আওয়ামী লীগের সময়ে আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংক যে ১৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে, সেগুলোর মধ্যে আল-আরাফাহ ব্যাংকের আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। তাই শেয়ারহোল্ডার পরিচালকদের এখানে যুক্ত করা হয়েছে। অন্য যেসব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, সেগুলোর উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ব্যাংকের ক্ষেত্রে চিত্র ভিন্ন। তাই তাদের হাতে ব্যাংক ফিরিয়ে দেওয়া হয়েছে।

১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের তিন জন কেডিএস গ্রুপের। তাঁরা হলেন, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ ও কেডিএস টেক্সটাইলের পক্ষে প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। অন্য পরিচালকরা হলেন, আল-আরাফাহ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সর্বশেষ নির্বাচনে ঢাকা- ৭ আসন থেকে জামায়াতের হয়ে নির্বাচন করা এনায়েত উল্লা, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী ও কেওয়াই স্টিল মিলের পক্ষে প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

আওয়ামী লীগ সরকারের পতনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে খাজা শাহরিয়ারকে স্বতন্ত্র পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন, মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান। এসব পরিচালকও নতুন পর্ষদে থাকবেন। পর্ষদের পরিচালকরা মিলে নতুন চেয়ারম্যান নিয়োগ করবেন।

আল আরাফা ইসলামী ব্যাংকে পুরাতন পরিচালকদের স্বপদে বহাল।
15/07/2026

আল আরাফা ইসলামী ব্যাংকে পুরাতন পরিচালকদের স্বপদে বহাল।

অননুমোদিত তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান কর্তৃক গ্রাহকদের ডেবিট/ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রুপান্তরে...
16/05/2026

অননুমোদিত তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান কর্তৃক গ্রাহকদের ডেবিট/ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রুপান্তরের ঝুঁকি প্রসঙ্গে সতর্কবার্তা।

Address

238, Bangshal Road, 5th Floor, Bangshal
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801921679749

Alerts

Be the first to know and let us send you an email when RIS & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RIS & Associates:

Shortcuts

Share