Tax Solutions BD

Call Directions Contact the business

Tax Solutions BD A Complete Solution of Tax, Vat and Company Affairs
(2)

কর রেয়াতপ্রাপ্ত বিনিয়োগের খাতকরবর্ষ ২০২৬-২০২৭
05/09/2026

কর রেয়াতপ্রাপ্ত বিনিয়োগের খাত
করবর্ষ ২০২৬-২০২৭



Documents Required for Individual Tax Return FilingTax Solutions BD Simplifying Tax, Empowering Business
27/08/2026

Documents Required for Individual Tax Return Filing

Tax Solutions BD
Simplifying Tax, Empowering Business

🔥 ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর—টার্ণওভার ট্যাক্সে বড় ধরনের যৌক্তিক পরিবর্তন! 🇧🇩আলহামদুলিল্লাহ! ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়...
24/08/2026

🔥 ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর—টার্ণওভার ট্যাক্সে বড় ধরনের যৌক্তিক পরিবর্তন! 🇧🇩

আলহামদুলিল্লাহ! ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য করনীতিতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবর্তন।

টার্ণওভারভিত্তিক করের ক্ষেত্রে নতুন কাঠামো ব্যবসায়ীদের ওপর করের চাপ কিছুটা কমাবে এবং বিশেষ করে ছোট উদ্যোক্তাদের ব্যবসা টিকিয়ে রাখা ও সম্প্রসারণে উৎসাহিত করবে।

📌 নতুন টার্ণওভার ট্যাক্স কাঠামো:

✅ বার্ষিক টার্ণওভার ২ কোটি টাকা পর্যন্ত
➡️ টার্ণওভার ট্যাক্স: ০%

✅ ২ কোটি টাকার বেশি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত
➡️ টার্ণওভার ট্যাক্স: ০.৫%

✅ ৪ কোটি টাকার অধিক টার্ণওভার
➡️ প্রযোজ্য ক্ষেত্রে পূর্বের নিয়ম অনুযায়ী ১%

💡 এর গুরুত্ব কোথায়?

একজন ক্ষুদ্র উদ্যোক্তা যখন ব্যবসা শুরু করেন, তখন তার জন্য প্রতিটি টাকা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত করের চাপ অনেক সময় ব্যবসার মূলধন, কর্মসংস্থান ও সম্প্রসারণের পথে বাধা হয়ে দাঁড়ায়।

নতুন কাঠামোর ফলে ছোট ব্যবসায়ীরা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন এবং ব্যবসার আয় থেকে অধিক অর্থ পুনঃবিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও কার্যকরী মূলধন বৃদ্ধিতে ব্যবহার করার সুযোগ পাবেন।

বিশেষ করে যারা ছোট ব্যবসা থেকে ধীরে ধীরে বড় প্রতিষ্ঠানে পরিণত হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য এটি হতে পারে একটি ইতিবাচক পদক্ষেপ।

📊 করনীতি শুধু রাজস্ব আদায়ের মাধ্যম নয়—এটি ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ তৈরিরও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

আমরা চাই এমন করব্যবস্থা, যেখানে—

👉 ব্যবসা বন্ধ হওয়ার পরিবর্তে ব্যবসা সম্প্রসারিত হবে
👉 উদ্যোক্তা নিরুৎসাহিত হওয়ার পরিবর্তে বিনিয়োগে উৎসাহিত হবেন
👉 করদাতা হয়রানির পরিবর্তে সহজ ও স্বচ্ছ সেবা পাবেন
👉 ছোট ব্যবসা ধীরে ধীরে বড় ব্যবসায় রূপান্তরিত হওয়ার সুযোগ পাবে

🇧🇩 ব্যবসা বাঁচুক, উদ্যোক্তা এগিয়ে যাক—সমৃদ্ধ হোক বাংলাদেশের অর্থনীতি।

করনীতি হোক ব্যবসা বৃদ্ধির সহায়ক, ব্যবসা বন্ধের কারণ নয়। 💚

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।টার্নওভার ট্যাক্স, ন্যূনতম কর, চূড়ান্ত কর এবং ফার্মের প্র...
06/08/2026

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
টার্নওভার ট্যাক্স, ন্যূনতম কর, চূড়ান্ত কর এবং ফার্মের প্রযোজ্য করদাতা শ্রেণিসহ কর-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ২০২৫-২০২৬ করবর্ষের আইনের বিধান পুনর্বহালের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বরাবর আবেদন প্রেরণের জন্য ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

করব্যবস্থায় স্বচ্ছতা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং করদাতাদের অপ্রয়োজনীয় জটিলতা দূরীকরণে এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে করদাতা, ব্যবসায়ী ও পেশাজীবীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Tax Solutions BD সর্বদা করদাতাদের পাশে থেকে আয়কর, ভ্যাট, আরজেএসসি, কোম্পানি নিবন্ধন, বিদেশি বিনিয়োগ, টিআইএন, আয়কর রিটার্ন, ট্যাক্স পরিকল্পনা ও করপোরেট কমপ্লায়েন্স-সংক্রান্ত পেশাদার ও নির্ভরযোগ্য সেবা প্রদান করে আসছে।

Tax Solutions BD – আপনার নির্ভরযোগ্য ট্যাক্স, ভ্যাট ও করপোরেট কমপ্লায়েন্স পার্টনার।

2026-2027 e return window on!Contact us for submitting your tax Return Mobile: 01912600600Email: taxsolutionsbd22@gmail....
22/07/2026

2026-2027 e return window on!

Contact us for submitting your tax Return

Mobile: 01912600600

Email: [email protected]

Address: House 46 New, Allama Iqbal Road, Narayanganj-1400

📢 NBR-এর কড়া বার্তা: উৎস কর ফাঁকি রুধতে দেশব্যাপী সাঁড়াশি অভিযান!​জাতীয় রাজস্ব বোর্ড (NBR) আয়কর আইন, ২০২৩ এর ১৪৭ ধারা অ...
19/07/2026

📢 NBR-এর কড়া বার্তা: উৎস কর ফাঁকি রুধতে দেশব্যাপী সাঁড়াশি অভিযান!
​জাতীয় রাজস্ব বোর্ড (NBR) আয়কর আইন, ২০২৩ এর ১৪৭ ধারা অনুযায়ী উৎস কর কর্তন মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে।

​💡 কর কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা ও আইন:
​অনুমতিহীন প্রবেশ: যেকোনো ব্যবসা প্রতিষ্ঠান বা দপ্তরে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিনে পরিদর্শন।
​ডিজিটাল ও কাগজের নথি তলব: হিসাবের বই, ব্যাংক স্টেটমেন্টের পাশাপাশি কম্পিউটার, ক্লাউড সার্ভার ও ডিজিটাল ডিভাইসের পাসওয়ার্ড/এনক্রিপশন ভেঙে তথ্য পরীক্ষা।
​জব্দ ও কপি সংগ্রহ: প্রয়োজনে যেকোনো হিসাবের খাতা, নথিপত্র বা ইলেকট্রনিক ডিভাইস সাময়িক জব্দ এবং সিলমোহরকরণ।
​জরিমানার বিধান: এই কার্যক্রমে কোনো প্রকার বাধা বা অসহযোগিতা করলে ১৪৭ (২) ধারা অনুযায়ী শাস্তিমূলক জরিমানা।

​➡️ করদাতাদের করণীয় ও সহায়তা:
​সঠিক আইনী ধারা ও অর্থনৈতিক কোড ব্যবহার করে এ-চালানের মাধ্যমে দ্রুত কর জমা দিন।
​কোনো ধরণের হয়রানি, জটিলতা বা অস্পষ্টতার সম্মুখীন হলে সরাসরি NBR-এর বিশেষ কমিটিকে ই-মেইল করুন: [email protected]

✅ আয়কর সংক্রান্ত যে কোন সেবা পেতে যোগাযোগ করুন
Tax Solutions BD
House 46 New, Allama Iqbal Road, Narayanganj-1400
Whatsapp: 01912600600
Email: [email protected]

​ #১৪৭ধারা

২০২৩–২০২৪ করবর্ষে আয়কর অডিটের জন্য নির্বাচিত TIN সংক্রান্ত জরুরি নির্দেশনাসম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক ২০২৩–...
28/03/2026

২০২৩–২০২৪ করবর্ষে আয়কর অডিটের জন্য নির্বাচিত TIN সংক্রান্ত জরুরি নির্দেশনা

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক ২০২৩–২০২৪ করবর্ষের জন্য বাংলাদেশের সকল কর অঞ্চলসহ নারায়ণগঞ্জ কর অঞ্চল থেকে আয়কর অডিটের জন্য নির্দিষ্ট সংখ্যক TIN নির্বাচন করে তালিকা প্রকাশ করা হয়েছে। �

উক্ত তালিকায় অন্তর্ভুক্ত করদাতাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রযোজ্য আয়কর আইন অনুযায়ী নির্বাচিত TIN-এর বিপরীতে বিস্তারিত অডিট কার্যক্রম পরিচালিত হবে।

🔎 যাদের TIN অডিটের জন্য নির্বাচিত হয়েছে, তাদের জন্য নির্দেশনাঃ
১️⃣ দাখিলকৃত আয়কর রিটার্ন (২০২৩–২০২৪ করবর্ষ) পুনরায় পর্যালোচনা করুন
২️⃣ সকল আয় উৎস (চাকরি, ব্যবসা, ভাড়া, ব্যাংক সুদ ইত্যাদি) সঠিকভাবে প্রদর্শিত হয়েছে কিনা নিশ্চিত করুন
৩️⃣ সম্পদ ও দায় (Assets & Liabilities) বিবরণ হালনাগাদ রাখুন
৪️⃣ ব্যাংক স্টেটমেন্ট, বিনিয়োগ, জমি/ফ্ল্যাট, গাড়ি সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত রাখুন
৫️⃣ ব্যবসায়িক করদাতাদের ক্ষেত্রে হিসাব বই, ভ্যাট ও অন্যান্য রেকর্ড সংরক্ষণ করুন
৬️⃣ প্রয়োজনবোধে অভিজ্ঞ ট্যাক্স কনসালট্যান্ট/ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারের সহায়তা গ্রহণ করুন

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতাঃ
❗ মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আয়কর আইন অনুযায়ী জরিমানা, অতিরিক্ত কর আরোপ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে
❗ কোনো দালাল বা অননুমোদিত মাধ্যমে সমাধান নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকুন
❗ শুধুমাত্র অফিসিয়াল নোটিশ ও কর অফিসের নির্দেশনা অনুসরণ করুন

📌 অতিরিক্ত নির্দেশনাঃ
আয়কর অডিট একটি নিয়মিত ও আইনানুগ প্রক্রিয়া, যার মাধ্যমে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। সঠিক তথ্য ও প্রস্তুতি থাকলে অডিট প্রক্রিয়া সহজেই সম্পন্ন করা সম্ভব।

📞 যোগাযোগ:
প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট কর অঞ্চল অফিস অথবা জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর অফিসিয়াল ওয়েবসাইট/হেল্পডেস্কে যোগাযোগ করুন।

✅ আয়কর সংক্রান্ত সেবার জন্য সেবার জন্য যোগাযোগ করুন।

মোঃ জামান
আয়কর আইনজীবী
সদস্য: নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশন
Mobile: 01912-600600
Email: [email protected]

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড
16/03/2026

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড

আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো
05/03/2026

আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো

স্বাভাবিক ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত
26/02/2026

স্বাভাবিক ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত

Address

Narayanganj

Telephone

+8801912600600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Solutions BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tax Solutions BD:

Shortcuts

Share