Income Tax and VAT Learning - LHA

Income Tax and VAT Learning - LHA VAT Tax Learning

সংশোধিত মূসক-৪.৩ অনুযায়ী উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা (Input-Output Coefficient Declaration) হালনাগাদকরণ।সূত্র: এসআরও নং-২৫৪-আই...
04/08/2026

সংশোধিত মূসক-৪.৩ অনুযায়ী উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা (Input-Output Coefficient Declaration) হালনাগাদকরণ।
সূত্র: এসআরও নং-২৫৪-আইন/২০২৬/৩৫৪-মূসক, তারিখ: ৩০-০৬-২০২৬।

বিষয়ে বর্ণিত প্রজ্ঞাপনের মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এ বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এর অন্যতম হল উপকরণ-উৎপাদ ঘোষণা (Input-Output Coefficient Declaration) অর্থাৎ ফরম মূসক-৪.৩ হালনাগাদকরন। সে অনুযায়ী সকল উৎপাদনকারী প্রতিষ্ঠানের হালনাগাদকৃত মূসক-৪.৩ ঘোষণা দাখিল করা প্রয়োজন। উল্লেখ্য, সম্মানিত করদাতাদের সুবিধার্থে হালনাগাদকৃত সহগ ঘোষণা ইতোমধ্যেই e-VAT System-এ সহজেই দাখিল করার ব্যবস্থা করা হয়েছে যা করদাতাদের ত্রৈমাসিক/মাসিক রিটার্নের সাথে সংযুক্ত (integrate) করা হয়েছে। প্রতিষ্ঠানের রেয়াত গ্রহণের কাজটি সহজ করা এবং মুসক দপ্তরে এসে হার্ড কপি সহগ ঘোষণা দাখিলের ঝামেলা এড়ানোর লক্ষ্যে এ ব্যবস্থা করা হয়েছে। তাই, এখন থেকে হার্ড কপি সহগ ঘোষণা দাখিলের আর কোন আবশ্যকতা
বর্ণিত পরিস্থিতিতে, আপনার অধিক্ষেত্রভুক্ত সকল উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন আগামী ৩১-০৮-২০২৬ তারিখের মধ্যে e-VAT System-এ তাদের হালনাগাদকৃত Input-Output Coefficient Declaration ইলেক্ট্রনিকালী দাখিল করেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।

ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের ফলে বিআইএন (BIN) স্থানান্তর এবং কাস্টমস-এর আমদানি-রপ্তানি কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা
03/08/2026

ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের ফলে বিআইএন (BIN) স্থানান্তর এবং কাস্টমস-এর আমদানি-রপ্তানি কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা

03/08/2026

৩০শে সেপ্টেম্বর এর মধ্যে রিটার্ন সাবমিট এ প্রণোদনা বা ইন্সেন্টিব প্রাপ্তির এর নিয়ম-

📢 ই-রিটার্নে প্রত্যাশিত ইনসেনটিভ পাচ্ছেন না—ক্যালকুলেশনে কি ভুল হচ্ছে?

অনেকেই আমাকে নক দিয়ে জানতে চেয়েছেন—

“ইনসেনটিভ হিসেবে যে পরিমাণ টাকা পাওয়ার কথা, তা পাচ্ছি না। অনলাইনে কি ক্যালকুলেশন ভুল দেখাচ্ছে?”

উত্তর: না, অনলাইনের ক্যালকুলেশন ঠিক আছে।

ইনসেনটিভের হার ৫% বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা। তবে এই ৫% ইনসেনটিভ আপনার মোট কর বা নেট করদায়ের ওপর পাওয়া যাবে না। আইনে বলা হয়েছে, ইনসেনটিভ পাওয়া যাবে পরিশোধযোগ্য করের ওপর।

তাহলে জানতে হয়, পরিশোধযোগ্য কর কী?

নেট করদায় থেকে ইতোমধ্যে পরিশোধিত কর বাদ দেওয়ার পর রিটার্নের সঙ্গে যে অর্থ পরিশোধ করতে হবে, সেটিই পরিশোধযোগ্য কর।

ইতোমধ্যে পরিশোধিত করের মধ্যে থাকতে পারে—

✅ উৎসে কর্তিত কর (TDS)
✅ উৎসে সংগৃহীত কর (TCS)
✅ অগ্রিম পরিশোধিত কর (Advance Tax)

অর্থাৎ—

পরিশোধযোগ্য কর = নেট করদায় − উৎসে কর্তিত/সংগৃহীত কর − অগ্রিম পরিশোধিত কর

এই অবশিষ্ট পরিশোধযোগ্য করের ওপরই ৫% ইনসেনটিভ পাওয়া যাবে; আপনার সম্পূর্ণ নেট করদায়ের ওপর নয়।

আবার ইনসেনটিভ বেশি পাওয়ার জন্য ইচ্ছা করলেই পুরো কর রিটার্নের সঙ্গে পরিশোধ করার সুযোগ নেই। যেসব করদাতার আয় ১০ লাখ টাকার বেশি, তাঁদের ক্ষেত্রে নেট করদায়ের ন্যূনতম ৭৫% অগ্রিম কর হিসেবে পরিশোধ করতে হয়। তা না হলে প্রযোজ্য ক্ষেত্রে ১০% হারে সুদ আরোপ হতে পারে।

🔎 একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক—

ধরা যাক, একজন করদাতার—

নেট করদায় = ১,০০,০০০ টাকা
উৎসে কর্তিত কর = ৬০,০০০ টাকা
অগ্রিম পরিশোধিত কর = ১৫,০০০ টাকা

তাহলে তাঁর পরিশোধযোগ্য কর হবে—

১,০০,০০০ − ৬০,০০০ − ১৫,০০০ = ২৫,০০০ টাকা

এখন ৫% হারে ইনসেনটিভ হবে—

২৫,০০০ × ৫% = ১,২৫০ টাকা

অর্থাৎ, তাঁর নেট করদায় ১,০০,০০০ টাকা হলেও ইনসেনটিভ হিসাব করা হবে শুধু ২৫,০০০ টাকা পরিশোধযোগ্য করের ওপর। তাই তিনি ইনসেনটিভ পাবেন ১,২৫০ টাকা।

বিশেষ করে বেসরকারি চাকরিজীবীরা অনেক ক্ষেত্রে এই সুবিধা একেবারেই পাবেন না অথবা খুব কম পাবেন। কারণ তাঁদের বিনিয়োগজনিত কর রেয়াত সমন্বয়ের পর অধিকাংশ বা সম্পূর্ণ কর সাধারণত বেতন থেকেই উৎসে কেটে নেওয়া হয়। ফলে রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য কর খুব কম থাকে বা থাকেই না।

সুতরাং, ই-রিটার্নে ইনসেনটিভের পরিমাণ কম দেখালে আগে দেখতে হবে—আপনার নেট করদায় কত এবং উৎসে কর্তিত, সংগৃহীত ও অগ্রিম কর বাদ দেওয়ার পর প্রকৃত পরিশোধযোগ্য কর কত রয়েছে।

🔰কৃতজ্ঞতায় :
🔰সমীর চন্দ্র সূত্রধর
🔰ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ও ট্রেইনার (ট্যাক্সেশন)

🔰মূসক পরামর্শক (VAT Consultant)🔰🔰🔰🔰🔰 লাইসেন্স-২০২৭ এর আবেদন শুরু!আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৬। আপনি কি একজন মূসক ...
01/08/2026

🔰মূসক পরামর্শক (VAT Consultant)🔰🔰🔰🔰🔰 লাইসেন্স-২০২৭ এর আবেদন শুরু!আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৬। আপনি কি একজন মূসক (VAT) পরামর্শক হিসেবে ক্যারিয়ার গড়তে চান? তাহলে এখনই আবেদন করুন এবং জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক স্বীকৃত একজন পেশাদার মূসক পরামর্শক হওয়ার সুযোগ গ্রহণ করুন।

🔰 আবেদনকারীর যোগ্যতা
➡️ বাংলাদেশের নাগরিক হতে হবে।
➡️ বয়স ন্যূনতম ২৫ বছর।
➡️স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
➡️ যারা আবেদন করতে পারবেন না
🅰️ সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত ব্যক্তি।
🅰️সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অপসারিত, বরখাস্তকৃত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ব্যক্তি।
🅰️ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি (৫ বছর অতিবাহিত না হলে)।
🅰️যাদের মূসক পরামর্শক, C&F, Freight Forwarder, Courier Service Agent, Shipping Agent বা আয়কর আইনজীবী লাইসেন্স পূর্বে বাতিল হয়েছে।
🔰আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
1️⃣ এসএসসি বা সমমানের সনদ (বয়স প্রমাণের জন্য)
2️⃣পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি
3️⃣ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ
4️⃣জাতীয় পরিচয়পত্র (NID)
5️⃣ ১,০০০/- টাকার Pay Order (Director General, Customs, Excise & VAT Training Academy-এর অনুকূলে)

🔰আবেদন পদ্ধতি
🔰 অনলাইনে আবেদন করুন: https://vc.nbr.gov.bd/
অনলাইন আবেদন সম্পন্ন করে Pay Order ও সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে—
মহাপরিচালক
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম।
পরীক্ষা পদ্ধতি
✅ MCQ – ১০০ নম্বর
✅ লিখিত – ৮০ নম্বর
✅ মৌখিক – ২০ নম্বর

🔰প্রতিটি ধাপে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর অর্জন করতে হবে।
➡️ আবেদন করার সময় মূসক নিবন্ধন (VAT Registration) না থাকলেও আবেদন করা যাবে।
➡️তবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লাইসেন্স গ্রহণের পূর্বে মূসক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

🔰বিশেষ সুবিধা
➡️ মূসক বিভাগে নির্ধারিত অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং
➡️ ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন Chartered Accountant (CA), ICMAB ও Chartered Secretary (CS) পরীক্ষা ছাড়াই (প্রযোজ্য শর্তে) লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

27/07/2026
ব্যবসায়ীদের জন্য করমুক্ত আয়ের সীমা কি শুধু কাগজে-কলমেই?ধরা যাক, একজন সাধারণ ব্যবসায়ীর বছরে মোট বিক্রি (Turnover) ৪০ ল...
25/07/2026

ব্যবসায়ীদের জন্য করমুক্ত আয়ের সীমা কি শুধু কাগজে-কলমেই?

ধরা যাক, একজন সাধারণ ব্যবসায়ীর বছরে মোট বিক্রি (Turnover) ৪০ লাখ টাকা। ১৫% গ্রস প্রফিট (GP) হিসেবে তার নিট আয় মাত্র ৪ লাখ টাকা।

সরকার ঘোষণা করেছে, ৪ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত। সেই হিসাবে এই ব্যবসায়ীর এক টাকাও আয়কর দেওয়ার কথা নয়।

কিন্তু বাস্তবে কী হচ্ছে?
১% টার্নওভার ট্যাক্সের কারণে ৪০ লাখ টাকার বিক্রির ওপর তাকে ৪০ হাজার টাকা কর দিতে হচ্ছে।

অর্থাৎ, যে আয় আইন অনুযায়ী করমুক্ত হওয়ার কথা, সেই আয়ের মালিককে আবার বিক্রির ওপর কর দিতে বাধ্য করা হচ্ছে। এটি কি করমুক্ত আয়ের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
ব্যবসায়ী কি করমুক্ত আয়ের সুবিধা পাওয়ার যোগ্য নন?
যদি ৪ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত হয়, তাহলে একই আয়ের একজন ব্যবসায়ী কেন শুধুমাত্র টার্নওভার ট্যাক্সের কারণে কর দেবেন?

আমরা করের বিরোধিতা করছি না; আমরা চাই ন্যায্য ও বৈষম্যহীন করব্যবস্থা। করমুক্ত আয়ের সীমা যদি সবার জন্য প্রযোজ্য হয়, তবে ক্ষুদ্র ও সাধারণ ব্যবসায়ীদের ক্ষেত্রেও সেই নীতির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে।

ব্যবসাবান্ধব ও ন্যায়সঙ্গত করব্যবস্থা প্রতিষ্ঠার স্বার্থে ১% টার্নওভার ট্যাক্স নীতির পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধন সময়ের দাবি।

➡️টার্নওভার ট্যাক্স⏩⏩⏩⏩⏩⏩⏩😒না কি ক্ষুদ্র ব্যবসায়ীদের গলার কাঁটা?গত অর্থবছর পর্যন্ত টার্নওভার ট্যাক্স প্রযোজ্য হওয়ার জন...
23/07/2026

➡️টার্নওভার ট্যাক্স⏩⏩⏩⏩⏩⏩⏩😒
না কি ক্ষুদ্র ব্যবসায়ীদের গলার কাঁটা?গত অর্থবছর পর্যন্ত টার্নওভার ট্যাক্স প্রযোজ্য হওয়ার জন্য ন্যূনতম ৪ কোটি টাকা টার্নওভার/গ্রস রিসিপ্টের শর্ত ছিল। কিন্তু অর্থ আইন, ২০২৬-এ সেই সীমা আর রাখা হয়নি।
➡️ফলে আইনের ভাষ্য অনুযায়ী, কোনো ব্যবসা বা পেশাজীবীর বার্ষিক গ্রস রিসিপ্ট বা টার্নওভার যদি মাত্র ১ লাখ টাকাও হয়, তবুও তাকে ১,০০০ টাকা টার্নওভার ট্যাক্স পরিশোধ করতে হতে হবে।এ ধরনের বিধান ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের পেশাজীবীদের জন্য অযৌক্তিক চাপ সৃষ্টি করতে পারে।

➡️করব্যবস্থার মূল উদ্দেশ্য হওয়া উচিত করের আওতা বৃদ্ধি করা, তবে তা যেন ন্যায্যতা ও সক্ষমতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।আশা করি, নীতিনির্ধারক মহল বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং পূর্বের ন্যায় একটি যুক্তিসঙ্গত গ্রস রিসিপ্ট/টার্নওভার সীমা নির্ধারণ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য এই বিধান শিথিল করবে।

🔰ব্যক্তি করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করল জাতীয় রাজস্ব বোর্ড
22/07/2026

🔰ব্যক্তি করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করল জাতীয় রাজস্ব বোর্ড

🔰ভ্যাট আইনের একটি বিশেষ বিধান ভূমি উন্নয়ন সংস্থা ও জমি বিক্রয় বা হস্তান্তরের ক্ষেত্রে ভ্যাটের বিধান:-
20/07/2026

🔰ভ্যাট আইনের একটি বিশেষ বিধান ভূমি উন্নয়ন সংস্থা ও জমি বিক্রয় বা হস্তান্তরের ক্ষেত্রে ভ্যাটের বিধান:-

Address

Uttara
Dhaka
1230

Telephone

+8801712869076

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax and VAT Learning - LHA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Income Tax and VAT Learning - LHA:

Shortcuts

Share