24/05/2026
রামিসার মত শিশুদের ধর্ষণ কেনো ঘটছে?
সবাই দ্রুত বিচার ও মেয়েদের খেয়াল রাখার কথা বলছে! এগুলোর পাশাপাশি আমাদের খোঁজা উচিত এই ধরনের ধর্ষন কেনো ঘটছে, কারা করছে ও প্রতিরোধ উপায়! চলুন খোজার চেষ্টা করি!
১। মাদকাসক্ত পুরুষঃ সমাজে মাদক সেবন এখন মুড়ির মতো হয়ে গেছে! বিশেষ করে ইয়াবা সেবন। যেটা যুদ্ধে সৈনিকরা এস্টেমিনা বাড়াতে ব্যবহার করতো! এটা সেবন করলে নাকি শরীরে প্রচুর শক্তি আসে! এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাদকাসক্ত ব্যাক্তি এইধরনের নরপশুদের মতো কাজ করে। তাই, মাদক ব্যবসা ও সেবন সামাজিক ও রাস্ট্রীয় ভাবে নিয়ন্ত্রণ করতে হবে!
২। বিচারহীনতার সংস্কৃতিঃ এই বিষয়টি সবাই বলছে! ধর্ষণ সহ সবধরনের অপরাধের বিচার আমাদের দেশে তেমন হয় না! আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায় আসামীরা বা বিচারে দীর্ঘ সময় লাগে। এ জায়গা থেকে বের হতে হবে রাষ্ট্রের।
৩। অনিয়ন্ত্রিত পর্নোগ্রাফিঃ পর্নোগ্রাফির সোর্স এখন সহজলভ্য। এগুলো নিয়ন্ত্রণ করা জরুরী!
৪। ভবঘুরে ও ছিন্নমূল মানুষদের সামাজিক সুরক্ষাঃ আমাদের সমাজে কিছু মানুষ থাকে যারা ভবঘুরে ও ছিন্নমূল। এদের সমাজিক সুরক্ষার আওতায় না আনা গেলে এরা আমাদের সমাজের জন্য বিপদজনক হয়ে ওঠে। তাই, আপনার আশেপাশে এরকম মানুষদের পূর্নবাসন করুন।
৫। ধর্মীয় শিক্ষাঃ প্রতিটি মানুষের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করা জরুরী। এ বিষয়ে সবার দায়িত্ব পালন করা উচিত।।
দিনে দিনে আমরা সবাই গুটিয়ে যাচ্ছি! ভাইরাল বিষয় ছাড়া কেউ কথা বলেনা! সমাজ নষ্ট হয় অপরাধীর জন্য নয়, চুপ করে থাকা সমাজের মানুষের জন্য। তাই, আসুন সবাই নিজ নিজ সামাজিক দায়িত্ব পালন করি!