Pmitra Tax solution

Pmitra Tax solution tax.vat.audit

25/08/2026
অদক্ষ লোক দিয়ে রিটার্ন করলে যা হয়!!!
20/08/2026

অদক্ষ লোক দিয়ে রিটার্ন করলে যা হয়!!!

19/08/2026

জাতীয় রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা হচ্ছে, নিয়মিত করদাতাদের উপর শুধু আয়করের বোঝা না চাপিয়ে যারা কর দিতে সক্ষম হওয়া সত্ত্বেও কর পরিহার করছে, তাদের করের আওতায় আনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেজন্য ডিজিটাল আধুনিক ডাটা ভিত্তিক কর সিস্টেমের কোনো বিকল্প নেই।

আমরা প্রায়ই দেখি, যিনি প্রতি বছর আয়কর রিটার্ন দিচ্ছে কর অফিস তাদের ফাইল অডিট করে অথবা চিঠি দিয়ে নানাভাবে হয়রানি করছে। অথচ যিনি কর দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও রিটার্ন দিচ্ছে তাদের কোনো সমস্যাই হচ্ছে না। এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডকে করের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে নতুন করদাতা চিহ্নিত করা এবং করের আওতা বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আশা করি, আজকের সম্মেলনের পর তারা এই বিষয়টা উপলব্ধি করবে।

যারা ইচ্ছে করে আয়কর ফাঁকি দিচ্ছেন তারা দ্রুত সাবধান হয়ে যান। ভবিষ্যতে হয়তো আর সুযোগ পাবেন না।

#আয়কর #রিটার্ন #অনলাইনে #ডিজিটাল #সক্ষম #রাজস্ব #লক্ষ্যমাত্রা

অর্থ আইন ২০২৬ এর মাধ্যমে সবচেয়ে বিতর্কিত আইন হচ্ছে টার্নওভার কর, যেখানে ব্যবসায় লোকসান হলেও আপনাকে কর দিতে হবে।ব্যবসায় ...
12/08/2026

অর্থ আইন ২০২৬ এর মাধ্যমে সবচেয়ে বিতর্কিত আইন হচ্ছে টার্নওভার কর, যেখানে ব্যবসায় লোকসান হলেও আপনাকে কর দিতে হবে।

ব্যবসায় লাভ-লোকসান নির্বিশেষে মোট বিক্রির বা টার্নওভারের ওপর মিনিমাম ১% কর আরোপ করায় ঝামেলায় পড়েছে ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এই টার্নওভার কর নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

কারণ, অতীতে আয়কর দিতে হতো ব্যবসার প্রকৃত আয় বা মুনাফার ওপর। কিন্তু টার্নওভার কর হিসাব হয় মোট বিক্রি বা প্রাপ্তির ওপর। মোটাদাগে ব্যবসাপ্রতিষ্ঠানের বছরজুড়ে পণ্য বা সেবা বেচাকেনায় কত টাকা লেনদেন হলো, এর ওপরেই টার্নওভার কর বসে। যেখানে ব্যবসার লাভ হলো নাকি লোকসান হলো, তা বিবেচনা করা হয় না। ফলে লোকসানি বা কম লাভজনক প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের করের মুখে পড়ে।

প্রকৃত লাভের ওপর হিসাব করলে যেখানে অল্প কর আসার কথা, সেখানে বাধ্যতামূলক টার্নওভার করের কারণে করের পরিমাণ কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এটি করদাতাদের ওপর অতিরিক্ত আইনি ও আর্থিক চাপ তৈরি করে।

সাধারণ করদাতাদের উপর অতিরিক্ত করের বোঝা না বাড়িয়ে কর জাল বিস্তৃত করা উচিত।

06/08/2026
মুক্তিযোদ্ধাদের ভাতা পূণ: নির্ধারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি।
29/07/2026

মুক্তিযোদ্ধাদের ভাতা পূণ: নির্ধারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি।

Address

Dhaka

Telephone

+8801859543096

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pmitra Tax solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pmitra Tax solution:

Shortcuts

Share