Sonali Life Insurance Company Limited

Sonali Life Insurance Company Limited Life Insurance. Endowment Plans. Education Plans. Child Protection Plans. Deposit Premium Schemes. Pension Plans.

28/08/2026

বিশ্বমঞ্চে সোনালী লাইফের বাজিমাত, একসঙ্গে ৫ আন্তর্জাতিক পুরস্কার | Insurance News24

বিশ্বপরিসরে সোনালী লাইফের সাফল্যের মুকুটে নতুন পালক। তৃতীয়বারের মতো Commonwealth Business Excellence Awards 2026-এ অংশগ্...
28/08/2026

বিশ্বপরিসরে সোনালী লাইফের সাফল্যের মুকুটে নতুন পালক। তৃতীয়বারের মতো Commonwealth Business Excellence Awards 2026-এ অংশগ্রহণ ও স্বীকৃতি অর্জন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) যুক্তরাজ্যের লন্ডনের Millennium Gloucester Hotel, London Kensington-এ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে Commonwealth Business Excellence Awards 2026 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশসহ আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, কর্পোরেটনেতা ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

এ বছর সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে-

1. Best Life Insurance Company of the Year
2. Best Crisis Management Life Insurance Company of the Year
3. Best Sustainable Insurance Company of the Year
4. Best Claim Initiative Company of the Year
5. CEO Award- Indivdual Category

বর্ণাঢ্য এই আয়োজনে সোনালী লাইফের প্রতিনিধিত্ব করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক এবং আইকন কলেজ অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, লন্ডন -এর প্রিন্সিপাল ও প্রতিষ্ঠাতা প্রফেসর ড. নুরুন নবী। এছাড়া লন্ডনে অধ্যয়নরত সোনালী লাইফের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের নাতনী মাহেরা কামরুস সোবহান এবং নাতী সাহিল কামরুস সোবহান উপস্থিত ছিলেন। অন্যদিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কতৃপক্ষ (IDRA) -এর বিধি-নিষেধ অনুসরণ করে ব্যক্তিগত উদ্যোগে লন্ডনে সফররত সোনালী লাইফের ডিএমডি ও সিএফও মোহাম্মদ আব্দুল হান্নান এফসিএ, ডিএমডি এসএম মহিউদ্দীন ফারূকী এবং এএমডি এমদাদুল হক সাহিল সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র পক্ষে সম্মাননা সমূহ গ্রহন করেন।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার মাহমুদুর রহমান।

উল্লেখ্য, ইতিপূর্বে ২০২৩ এবং ২০২৫ সালে সোনালী লাইফ পিএলসি একাধিক ক্যাটাগরিতে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের স্বীকৃতি লাভ করেছিল। ২০২৬ সালে তৃতীয়বারের এই স্বীকৃতি প্রতিষ্ঠানের ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্যের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিতসোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ত্রয়োদশ বা...
27/08/2026

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৭ আগস্ট ২০২৬ তারিখে কোম্পানির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মইনুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক জাফর ইকবাল, এনডিসি; শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা; শেয়ারহোল্ডার পরিচালক মোস্তফা কামরুস সোবহান; রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রুপালী ইন্স্যুরেন্স কোঃ লিমিটেড ফৌজিয়া কামরুন তানিয়া; স্পন্সর পরিচালক শেখ মোঃ ড্যানিয়েল; পরিচালক ওমর খৈয়াম; ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম; এইচআইসি মোঃ আলী রেজা; প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ; প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা; কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার সভায় অংশগ্রহণ করেন। সভাটি উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব, এফসিএস।

সভায় ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও সংশ্লিষ্ট প্রতিবেদন অনুমোদনসহ শেয়ারহোল্ডারদের অনুকূলে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য আইনগত নিরীক্ষক ও পরিপালন নিরীক্ষক নিয়োগ অনুমোদিত হয়।

শেয়ারহোল্ডারদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। তাঁদের মূল্যবান মতামত ও অংশগ্রহণ সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি — আস্থার সঙ্গে এগিয়ে চলার প্রত্যয়ে।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘Building a High-Performance Sales Team’ শীর্ষক মাস্টারক্লাস অনুষ্ঠিতব্রাহ্মণবাড়িয়ায় সোনালী লাইফ ইন্স্যু...
26/08/2026

ব্রাহ্মণবাড়িয়ায় ‘Building a High-Performance Sales Team’ শীর্ষক মাস্টারক্লাস অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বিক্রয় ব্যবস্থাপনায় নেতৃত্ব, দক্ষতা ও টিম পারফরম্যান্স উন্নয়নের লক্ষ্যে ‘Masterclass on Building a High-Performance Sales Team’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার সমাজসেবা অফিস হলরুমে আয়োজিত দিনব্যাপী এ মাস্টারক্লাসে Branch Manager Md Tafsir Uddin-এর সংগঠনের প্রায় ৪০ জন Unit Manager অংশগ্রহণ করেন।

মাস্টারক্লাসটি পরিচালনা করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র Assistant Managing Director ও Corporate Trainer এমদাদুল হক সাহিল ।

বিশেষ গুরুত্ব দেওয়া হয় শুধু Sales Target অর্জন নয়, বরং দক্ষ ও উৎপাদনশীল কর্মী তৈরি, Team Ownership বৃদ্ধি, Leadership Capability গড়ে তোলা, Accountability নিশ্চিত করা এবং ভবিষ্যৎ Leader তৈরি করার ওপর।

দিনব্যাপী আয়োজনে আলোচনা ও প্রশিক্ষণের পাশাপাশি Group Work, Team Activity, Practical Exercise, Presentation এবং Interactive Learning Session অনুষ্ঠিত হয়। এতে Unit Manager-রা বাস্তব পরিস্থিতির আলোকে নিজেদের নেতৃত্ব, টিম পরিচালনা ও সমস্যা সমাধানের দক্ষতা অনুশীলনের সুযোগ পান।

মাস্টারক্লাসে Amdadul Hoque Saahil বলেন—
“Don’t just build sales. Build people.
Don’t just build people. Build leaders.
And leaders will build the business.”

তিনি বলেন, একটি High-Performance Sales Team শুধু Target দিয়ে তৈরি হয় না; এর জন্য প্রয়োজন সঠিক মানুষ, কার্যকর নেতৃত্ব, ধারাবাহিক কার্যক্রম, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং শক্তিশালী Team Culture।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।বিশ্বনবী হয...
25/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ ও শিক্ষা আমাদের জীবনকে সত্য, সততা ও সুন্দর পথের আলোয় আলোকিত করুক। আপনার ও আপনার পরিবারের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ কামনায়— সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

25/08/2026

কর সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোনালী লাইফ ইন্সুইরেন্স পিএলসি ।
ই-রিটার্ন দক্ষতা উন্নয়নে সোনালী লাইফের নতুন উদ্যোগ | Insurance News24

কর সচেতনতা বৃদ্ধিতে সোনালী লাইফের অংশীদারিত্বঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বি...
22/08/2026

কর সচেতনতা বৃদ্ধিতে সোনালী লাইফের অংশীদারিত্ব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধীনে পরিচালিত মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী ‘প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল’ শীর্ষক কর্মশালায় Event Partner হিসেবে অংশীদার হয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

কর্মশালার মূলভাব-'শিখুন। চর্চা করুন। আত্মবিশ্বাসের সঙ্গে দাখিল করুন' ।

তিনদিন ব্যাপী উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল ইসলাম জাহিদ। উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইকতিয়ারউদ্দিন মো. মামুন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল।

কর ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ই-রিটার্ন দাখিলের বিষয়ে দক্ষতা উন্নয়ন এবং দায়িত্বশীল কর সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ উদ্যোগের সঙ্গে অংশীদার হতে পেরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গর্বিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়কর ও ই-রিটার্ন দাখিল বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক...
21/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।

আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ সমৃদ্ধি, শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে— এই শুভকামনা রইলো।

Sonali Life Insurance PLC has signed a strategic agreement with Ibn Sina Trust to provide policyholders with enhanced he...
20/08/2026

Sonali Life Insurance PLC has signed a strategic agreement with Ibn Sina Trust to provide policyholders with enhanced healthcare access. The partnership was formally signed by senior officials from both organizations at Sonali Life's head office.

Through this initiative, policyholders gain access to diagnostic services and a credit/cashless healthcare facility across Ibn Sina centers. This allows eligible members to receive immediate care within authorized limits without upfront financial or administrative stress.

Acting CEO Md. Rafiqul Islam highlighted that this collaboration reinforces Sonali Life’s commitment to customer-centric solutions. Both organizations remain confident that the alliance will build a more efficient and accessible healthcare ecosystem.

Address

68/B, DIT Road, Malibagh Chowdhury Para
Dhaka
1219

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801976625499

Alerts

Be the first to know and let us send you an email when Sonali Life Insurance Company Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonali Life Insurance Company Limited:

Shortcuts

Share