29/06/2026
আজ এনবিআর এর চেয়ারম্যান জনাব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এর চাকরি জীবনের শেষ কর্ম দিবস। তার মেয়াদকালে বেশকিছু সিদ্ধান্তের মধ্যে ব্যক্তিগত করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
অন্যদিকে এনবিআর এর নতুন চেয়ারম্যান হচ্ছেন জনাব আহসান হাবিব। যিনি বর্তমানে এনবিআর এর সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক। তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায় তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।