31/07/2026
#সেই সিগনেচারটা না থাকলে আজ কি হতো?
আপনি কি কখনো ভেবেছেন, আপনার একটা মাত্র সিগনেচার আপনার পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে?
হবিগঞ্জের খলিল ভাই।
আমাদের সবার পরিচিত সেই মানুষটা - মুখে সবসময় হাসি লেগে থাকে, দিলটা একেবারে খোলা। বন্ধুর জন্য জান দিতে প্রস্তুত। দেশের নামকরা সিমেন্ট কোম্পানির ডিলার, সংসারে কোনো অভাব নেই, স্ত্রী-সন্তান নিয়ে রাজার জীবন।
২০২৩ এর ডিসেম্বর। বাইরে কনকনে শীত। চাদরে মোড়া সন্ধ্যা।
উনার অফিসে বসে আমি শুনছিলাম, আর উনি বলছিলেন। বলছেন, "বড়ভাই, আমার মেয়েটার জন্য একটা কিছু করেন, যাতে আমার অবর্তমানেও ওর মাথার উপর একটা বটগাছ থাকে।"
সেদিন উনার কলিজার টুকরা মেয়েটার জন্য একটা MCEPP (শিক্ষা বীমা) পলিসি করলাম। সাথে উনার নিজের জন্য যোগ করে দিলাম জটিল কঠিন রোগের কাভারেজ ও এক্সিডেন্টাল কাভারেজ।
উনি নিশ্চিন্ত মনে হাসি মুখে সিগনেচারটা করে দিলেন। একটা সাধারণ কালির আঁচড়।
কে জানতো, সেই সাধারণ আঁচড়টাই একদিন অসাধারণ হয়ে ফিরবে?
ঠিক এক বছর পর। বৈশাখ আবার এসেছে অন্যান্য বছরের মত করে। কিন্তু এসেছে এইবার ভিন্ন বার্তা নিয়ে উনার সাজানো গোছানো জীবনে।
হঠাৎ গলার নিচে একটা ছোট্ট টিউমার। ডাক্তার বললেন, অপারেশন করতে হবে। হলো।
তারপর টিস্যু গেল বায়োপসিতে।
আর রিপোর্টটা হাতে নিয়ে উনার পৃথিবীটা দুলে উঠলো।
CANCER.
যে মানুষটা সবসময় হাসতেন, সে মানুষটা ফোনের ওপাশে ফুঁপিয়ে কাঁদছে। ভাঙা গলায় শুধু একটা প্রশ্ন,
"বড়ভাই, আমি কি মরে যাবো? আমার মেয়েটার কি হবে? বড়ভাই, আমি কি সত্যিই ক্লেইম পাবো?"
আমি কি বলবো? আমার নিজেরও গলা ধরে আসছিলো। শুধু বললাম, "খলিল ভাই, আপনি চিকিৎসা চালান। টাকার চিন্তা আপনি করবেন না। আল্লাহ আছেন, আর মেটলাইফ আপনার পাশে আছে।"
বিশ্বাস করুন, আমি নিজেও সেদিন ভয় পেয়েছিলাম উনার আর্তি শুনে।
ক্লেইম অনলাইনে সাবমিট হলো।
কয়েকটা দিন... প্রতিটা দিন যেন এক একটা বছর। স্বাভাবিক প্রক্রিয়ায় উনার ক্লেইমের ইনভেস্টিগেশন হলো।
তারপর এক দুপুরে উনার ফোন। ওপাশ থেকে চিৎকার, কান্না, হাসি সব একসাথে!
"বড়ভাই... বড়ভাই... মেটলাইফ আমারে ৫ লাখ টাকা দিয়ে দিছে! আমার যত কাভারেজ ছিলো, পুরা ৫ লাখ! এক টাকাও কম দেয় নাই!"
যে মানুষটা মৃত্যুর ভয়ে কাঁদছিলো, সেই মানুষটাই আজ বাঁচার আনন্দে কাঁদছে।
আলহামদুলিল্লাহ! আমার খলিল ভাই আজ ক্যান্সার মুক্ত। সুস্থ। আগের চেয়েও বেশি হাসেন এখন।
কিন্তু আমাকে সবচেয়ে বেশি অবাক করে দিয়েছে এর পরের ঘটনাটা।
সুস্থ হয়ে উনি প্রথম যে কাজটা করলেন - উনার ভাই, উনার বন্ধু, উনার আত্মীয় - একে একে ১৮ জন মানুষকে নিজে দাঁড়িয়ে থেকে মেটলাইফে একাউন্ট করালেন। উনি বলেন, "আমি চাই না আমার মতো বুক কাঁপানো ভয় আর কেউ একা পার করুক।"
আজ উনি একটা কথাই বলেন,
"ভাই, সেই শীতের রাতে যদি আমি সিগনেচারটা না করতাম? যদি বলতাম, কাল করবো? আমার মেয়েটার কি হতো? আমার পরিবারটা কোথায় দাঁড়াতো?"
এই প্রশ্নটা আজ আমি আপনাকেও করে গেলাম।
আপনারও তো একটা কলিজার টুকরা আছে। আপনারও তো একটা পরিবার আছে।
আজ আপনি সুস্থ, আজ আপনার পকেটে টাকা আছে, আজ আপনার কাছে সময় আছে।
কাল যদি হঠাৎ আপনার গল্পটাও খলিল ভাইয়ের মতো হয়ে যায়?
তখন আপনার পাশে কে দাঁড়াবে?
মনে রাখবেন, ইন্স্যুরেন্স লাগে না... যতক্ষণ না জীবনে ক্যান্সার শব্দটা ঢুকে পড়ে।
১৫৮ বছর ধরে কোটি কোটি খলিল ভাইয়ের কান্না মুছে দিয়েছে বলেই মেটলাইফ আজ বিশ্বের নাম্বার ওয়ান।
আপনার সিগনেচারটা কি বাকি আছে?
Details : 01646-960243