05/11/2025
🇧🇩 রিটার্ন জমা দিলেই ট্যাক্স দিতে হবে — এমনটা নয়!
সহজ করে বলি,
টিআইএন থাকলেই রিটার্ন দেওয়া বাধ্যতামূলক (কিছু বিশেষ ক্ষেত্রে ছাড়া, যেমনটা আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৬ (২) এ বলা আছে), তবে ট্যাক্স দিতে হবে শুধুমাত্র তখনই, যখন আপনার বার্ষিক আয় ‘করযোগ্য সীমা’র উপরে।
অর্থাৎ, যদি আপনার আয় করযোগ্য সীমার নিচে হয়, তবে আপনি ‘জিরো ট্যাক্স রিটার্ন’ জমা দিতে পারবেন — রিটার্ন দাখিলের দায়িত্ব পালন করবেন, কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না।
২০২৪–২৫ অর্থবছরে করযোগ্য আয়সীমা নিম্নরূপঃ
• পুরুষ করদাতা: ৩,৫০,০০০ টাকা
• মহিলা বা ৬৫ বছর বা তদূর্ধ্ব করদাতা: ৪,০০,০০০ টাকা
• তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী করদাতা: ৪,৭৫,০০০ টাকা
• যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা
প্রতিবন্ধী সন্তানের পিতা/মাতা/অভিভাবক: উপরের সীমার সাথে প্রতি সন্তানের জন্য অতিরিক্ত ৫০,০০০ টাকা যোগ হবে।
সহজভাবে বললে:
রিটার্ন দাখিল করা আইনি দায়িত্ব, কিন্তু ট্যাক্স প্রদান নির্ভর করে আপনার আয়ের ওপর।
চৌধুরী মোঃ ইবনে ফয়সল রিগান
আয়কর আইনজীবী
এমবিএ, সিএ-সিসি, এল এল. বি.
🇬🇧 Filing a tax return doesn’t necessarily mean you have to pay tax!
Let’s make it simple —
Having a TIN (Taxpayer Identification Number) makes it mandatory to file a return (except in certain special cases, as stated in Section 166(2) of the Income Tax Act 2023).
However, you are only required to pay tax if your annual income exceeds the taxable limit.
That means, if your income is below the taxable threshold, you can file a zero tax return — you’ll fulfill your legal obligation to file the return, but no tax will be payable.
For the Fiscal Year 2024–25, the taxable income limits are as follows:
• Male taxpayers: ৳3,50,000
• Female or 65+ taxpayers: ৳4,00,000
• Third gender or persons with disabilities: ৳4,75,000
• Freedom fighters (war-wounded): ৳5,00,000
For parents or guardians of a child with disabilities, an additional ৳50,000 will be added to the respective limit for each such child.
In short:
Filing a tax return is a legal obligation, but paying tax depends entirely on your income level.
— Chowdhury Md. Ibn Foysol Rigan
Income Tax Lawyer
MBA, CA-CC, LL. B.
Contact: 01625-602513
Email: [email protected]