MAK & Associates

MAK & Associates Income Tax in Bangladesh, Individual Tax Solution, Tax return preparation, TIN Registration etc.

যখন আপনি টিন সার্টিফিকেট খুলেছেন, তখন এনআইডিতে আপনার নামের বানান ভুল ছিলো, এবং সেই ভুল নামটিই টিন সার্টিফিকেটে প্রদর্শিত...
25/10/2025

যখন আপনি টিন সার্টিফিকেট খুলেছেন, তখন এনআইডিতে আপনার নামের বানান ভুল ছিলো, এবং সেই ভুল নামটিই টিন সার্টিফিকেটে প্রদর্শিত হচ্ছে!!

এখন আপনার এনআইডি সনদের নাম সংশোধন করেছেন, যার ফলে আপনার নামের বানান সংশোধিত হয়ে সঠিক করা হয়েছে। কিন্তু আপনার টিন সার্টিফিকেট এর নাম এখনো আগের মতো ভুলটাই প্রদর্শিত হচ্ছে?

১। প্রথমে টিন সার্ভারে আপনাকে লগ ইন করতে হবে।

২। লগ ইন করার পর বাম পাশের অপশনগুলোর মধ্যে Revalidate অপশন দেখতে পাবেন।

৩। Revalidate অপশনে গেলে আপনার টিন নম্বর, নাম, টিন খোলার তারিখ দেখতে পারবেন, এর পাশে Revalidate লিখিত নীল রঙ এর লিংক দেখতে পাবেন, যেটিতে ক্লিক করবেন।

৪। ক্লিক করার পর পরবর্তী পেজে আপনি আপনার টিন নম্বর, নাম ও জন্ম তারিখ দেখতে পারবেন, এর নিচে Revalidate নামক সবুজ বাটন দেখতে পারবেন।

৫। Revalidate নামক সবুজ বাটনটিতে ক্লিক করলে "Information has been updated from Election Commission successfully." এরকম একটি মেসেজ দেখতে পাবেন, যার অর্থ আপনার টিন সার্ভারের তথ্য এনআইডি এর সাথে আপডেট হয়ে গিয়েছে।

৬। এরপর View TIN Certificate অপশনে গিয়ে আপডেটেড টিন সার্টিফিকেটটি দেখতে পাবেন।

অর্থাৎ আপনার এনআইডিতে নাম, জন্ম তারিখ সংশোধন করে থাকলে উক্ত সংশোধিত ইনফরমেশনগুলো টিন সার্টিফিকেটেও আপডেট করার জন্য Revalidate অপশনটি ব্যবহার করতে পারবেন।

আপনার সংশোধিত এনআইডি এর নাম, জন্ম তারিখের তথ্য টিন সার্ভারে আপডেট করতে চাইলে সহজেই নিজের টিন সার্ভারে লগ ইন করে Revalidate অপশনের মাধ্যমে আপডেট করে ফেলতে পারবেন।
www.incometax.gov.bd

বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় আপনি কেমন জীবন যাপন করেন, তা জানাতে হয়। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ড ৯ ধরনের ব‍্যয় ...
23/08/2025

বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় আপনি কেমন জীবন যাপন করেন, তা জানাতে হয়। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ড ৯ ধরনের ব‍্যয় তথ্য চায়।

করদাতাকে রিটার্ন আইটি অনুযায়ী জীবনযাপন–সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী দাখিল করতে হয়। ওই বিবরণীতে করদাতার খাতভিত্তিক খরচ উল্লেখ করতে হবে এবং যে ক্ষেত্রে এ ধরনের খরচের কোনো অংশ পরিবারের অন্য কেউ বহন করে, তা মন্তব্যের কলামে উল্লেখ করা যেতে পারে।

কোন কোন খরচের তথ্য দিতে হবে
৯ ধরনের খরচের তথ্য আয়কর বিবরণীতে উল্লেখ করতে হবে। এগুলো হলো—

১. ব্যক্তিগত ও পরিবারের ভরণপোষণ খরচ

এখানে মূল সংসারের বাজার খরচের তথ্য বেশি দিতে হয়। সারা বছর আপনার সংসার চালাতে কত খরচ হলো, তা জানাতে হবে।

২. আবাসন খরচ

এখানে বাসাভাড়ার যাবতীয় তথ্য দিতে হবে। প্রতিবছর আপনি ভাড়া বাবদ কত টাকা খরচ করলেন, বাসাবাড়ি রক্ষণাবেক্ষণে কত টাকা দিলেন—এসব খরচ এখানে উঠে আসবে। আপনার বেতন বা আয়ের সঙ্গে বাড়িভাড়ার সংগতি আছে কি না, তা দেখতেই এই কৌশল।

৩. ব্যক্তিগত যানবাহন

আপনার যদি প্রাইভেট কার, মোটরসাইকেলসহ যেকোনো ধরনের গাড়ি থাকে, তাহলে এই গাড়ি ব্যবহারে আপনার খরচ কত হলো, তা লিখতে হবে। যেমন গাড়ির জ্বালানি, রক্ষণাবেক্ষণ, বিভিন্ন ধরনের মাশুলের তথ্য জানাতে হবে। এমনকি আপনার যদি গাড়ি থাকে, তাহলে চালকের বেতন-ভাতার তথ্যও জানতে চান এনবিআর কর্মকর্তারা। এখানেও আয়ের সঙ্গে জীবনযাত্রা যাচাই করতে চান কর কর্মকর্তারা।

৪. পরিষেবা খরচ

প্রতি মাসেই করদাতাদের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, মোবাইল, ইন্টারনেটের বিল পরিশোধ করতে হয়। এসবের হিসাব রাখবেন। কারণ, বছর শেষে রিটার্ন ফাইল দেখাতে হবে।

৫. শিক্ষা ব্যয়

সন্তানদের স্কুল-কলেজের টিউশনি ফি দিতে হয়। এ ছাড়া কোচিংয়েও অনেক টাকা খরচ করতে হয়। সন্তানদের নামীদামি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছেন, কত টাকা খরচ করছেন, তা–ও জানাতে হবে। সব মিলিয়ে পরিবারের সদস্যদের শিক্ষা ব্যয়ের তথ্য সংরক্ষণ করবেন।

৬. দেশে-বিদেশ ভ্রমণ ও অবকাশ

দেশে–বিদেশে ঘুরতে গেলেন। নগদের পাশাপাশি ক্রেডিট কার্ডে অনেক খরচ করেছেন। নামীদামি রিসোর্টে থেকেছেন। এসব খরচ জানাতে হবে।

৭. উৎসব ও বিশেষ ব্যয়

ঈদ উপলক্ষে আপনি বেতন-ভাতার পাশাপাশি বোনাস পান। হাতে এসেছে বাড়তি টাকা। তাই এবারের ঈদে হয়তো অনেক কেনাকাটা করেছেন। কেনাকাটা করেছেন স্ত্রী-সন্তানের পাশাপাশি আত্মীয়স্বজনের জন্য। ঈদ উপলক্ষে বেশ ভালো বাজারসদাই করেছেন। এ ছাড়া অনেককে নগদ টাকাও দিয়েছেন।

আপনি কি জানেন, ঈদের খরচ আপনার আয়কর নথিতে দেখাতে হবে? আয়কর নথিতে উৎসবের খরচ অংশে এ খরচ দেখাতে হবে।

৮. উৎসে কর্তিত ও সংগৃহীত কর

সারা বছর আপনার বিভিন্ন খরচের উৎসে কর কেটে রাখা হয়। এগুলো হিসাব রাখবেন। এ ছাড়া সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর্তিত কর কেটে রাখা হয়। বিগত বছরে রিটার্নের ভিত্তিতে প্রদত্ত আয়কর ও সারচার্জও কত টাকা দিলেন, তা–ও রিটার্নে জানাতে হবে।

৯. ঋণের সুদ

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন উৎস থেকে নানা প্রয়োজনে ঋণ নিতে হয়। এসব ঋণের সুদ পরিশোধ করতে হয়। সেই সুদ বাবদ কত খরচ করলেন, তা–ও জানাতে হবে।

সূত্র প্রথম আলো।

21/08/2025

আয়কর পরিপত্র, ২০২৫-২৬ প্রকাশিত।

ডাউনলোড লিংক--

18/08/2025

e-Return ইউজার ম্যানুয়াল ও e-Return সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর।

ই-রিটার্ন সংশ্লিষ্ট Frequently Asked Questions:

১. আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কীভাবে শুরু করব?

উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। উক্ত সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ব্যাবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর ও একটি টিআইএন প্রয়োজন। প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইন-ইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন। এরপর ধাপে ধাপে আপনার খাত ভিত্তিক আয়, বিনিয়োগ, পারিবারিক ব্যয়, সম্পদ ও দায় এবং কর পরিশোধের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন। উল্লেখ্য, তথ্য ইনপুট দেবার সময় সকল প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয়।

২. e-Return সিস্টেমে সাইন-ইন করব কীভাবে?

উত্তরঃ এই সিস্টেমে সাইন-ইন করার জন্য টিআইএন ও পাসওয়ার্ড প্রয়োজন। আপনি etaxnbr.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় নিজের পাসওয়ার্ড ঠিক করে নিবেন। এরপর যেকোন সময় টিআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন-ইন করতে পারবেন। এছাড়া আপনার প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

৩. e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য কী প্রয়োজন?

উত্তরঃ e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার টিআইএন ও জাতীয় পরিচয়পত্র ব্যাবহার পূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর প্রয়োজন। আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি আপনার নামে রেজিস্টার্ড কিনা তা যাচাইয়ের জন্য *১৬০০১ # ডায়াল করুন।

8. e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের পদ্ধতি কী?

উত্তরঃ etaxnbr.gov.bd ওয়েবসাইটে I am not registered yet বাটনে ক্লিক করে পরবর্তীতে আপনার টিআইএন ও মোবাইল ফোন নম্বর ইনপুট দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি ওটিপি যাবে যা টাইপ করে পাসওয়ার্ড সেট করতে হবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

৫. টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলাম তা আর নেই, আমি কি e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারব?

উত্তরঃ হ্যাঁ, পারবেন। টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন তা গুরুত্বপূর্ণ নয়। আপনার জাতীয় পরিচয়পত্র ব্যাবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব। কোন একটি মোবাইল নম্বর ব্যবহার করে e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করার পর মোবাইল নম্বর পরির্বতনের সুবিধাও রয়েছে।

৬. পাসওয়ার্ড কিভাবে সেট করব? পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে তা রিসেট করব?

উত্তরঃ পাসওয়ার্ড কমপক্ষে আট character বিশিষ্ট হবে। এর মধ্যে কমপক্ষে একটি করে lower case alphabet, upper case alphabet, digit (0-9) এবং special character (@, #, $, %, *. &,! ইত্যাদি) থাকতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সিস্টেম আপনাকে গাইড করবে। পাসওয়ার্ড ভুলে গেলে Forget password এ ক্লিক করলে আপনার মোবাইলে একটি OTP যাবে এবং আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

৭. মোবাইল নম্বর আমার নামে নিবন্ধিত কিনা তা কিভাবে জানতে পারব?

উত্তরঃ আপনার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি আপনার নামে নিবন্ধিত কিনা তা যাচাইয়ের জন্য ১৬০০১ # ডায়াল করে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরের সর্বশেষ ৪ ডিজিট ইনপুট দিতে হবে। ইনপুট দেবার পর ফিরতি মেসেজে মোবাইল ফোন কোম্পানী আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল ফোন নম্বর নিবন্ধিত তা জানিয়ে দিবে।

৮. e-Return এর কোন সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য কোথায় যোগাযোগ করব?

উত্তরঃ e-Return এর কোন সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। কল সেন্টারের ০৯৬৪৩ ৭১৭১৭১ নম্বরে ছুটির দিন ব্যতীত সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত ফোনে আয়কর কর্মকর্তারা তাৎক্ষণিক e-Return এর যেকোন সমস্যা বা জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকেন। Etax service center পোর্টালে ইমেইল করে সহায়তা চাইতে পারবেন। এছাড়া আয়কর সেবা মাসে প্রতিটি কর অঞ্চল e-Return সংক্রান্ত সহায়তা প্রদান করছে।

০৯. মোবাইল ফোনে কি e-Return তৈরী করা যাবে?

উত্তরঃ e-Return সিস্টেমকে সহজ ও user friendly করার জন্য অনেক feature দেয়া আছে যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে এই সিস্টেম ব্যবহার করুন।

১০. অনলাইনে রিটার্ন দাখিলের পর সাপোর্টিং কাগজপত্র কোথায় জমা দিব বা কীভাবে attach করব?

উত্তরঃ এই বছরে অনলাইন রিটার্ন দাখিলে কোনো ডকুমেন্টস upload করতে হবে না। আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় ফিল্ডগুলোতে নির্ভুলভাবে এন্ট্রি দিন। অনলাইনে রিটার্ন submit করার সাথে সাথে সিস্টেমে আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং আপনি Acknowledgement slip পেয়ে যাবেন। Tax certificate (ট্যাক্স সার্টিফিকেট) সাথে সাথে তৈরি হয়ে যাবে। বামপাশের Tax record মেনুতে ক্লিক করে আপনি যে কোনো সময় Acknowledgement slip, Tax certificate ও রিটার্নের কপি প্রিন্ট করতে পারবেন।

১১. অনলাইনে রিটার্ন দাখিলের পর পুনরায় কি সার্কেলে রিটার্ন বা কোন প্রমাণ দাখিল করতে হবে?

উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিল করার পর পুনরায় সার্কেলে রিটার্ন দাখিলের প্রয়োজন নাই। অনলাইনে রিটার্ন দাখিল করার সাথে সাথেই আপনার কর নির্ধারণ (এসেসমেন্ট) সম্পন্ন হয়ে যাবে।

১২. আমি রেজিস্ট্রেশন করেছি। সাইন-ইন করার পর কীভাবে রিটার্ন পূরণ শুরু করব?

উত্তরঃ রিটার্ন জমা দেওয়ার নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ

ক। etaxnbr.gov.bd এ প্রবেশ করার পর আপনি একটি স্ক্রীন দেখতে পাবেন যার বাম দিকে তিনটি মেনু দেখায়-

Home. Return submission, Tax record

খ। সেই স্ক্রীন থেকে Return submission মেনুতে ক্লিক করুন। তারপর সিস্টেম আপনাকে আরেকটি স্ক্রীনে নিয়ে গিয়ে Assessment information এবং heads of income দেখাবে।

গ। তারপর ধাপে ধাপে এগিয়ে যান এবং সফটওয়্যার আপনাকে গাইড করবে, যেকোন টার্ম বুঝতে যদি কোন অসুবিধা হয় অনুগ্রহ করে প্রথমে ইউজার ম্যানুয়াল অনুসরণ করুন। এছাড়াও অনলাইনে অধিকাংশ অপশনের উপরেই প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যার উপরে ক্লিক করলে সেই সংক্রান্ত বিস্তারিত ব্যাখা পাওয়া যাবে এবং তারপরেও যদি তা বোঝা কঠিন হয় তাহলে কল সেন্টারে কল দিয়ে বুঝে নিতে পারেন।

১৩. অনলাইনে রিটার্ন জমা দেবার প্রক্রিয়া কী?

উত্তরঃ রিটার্ন জমা দেওয়ার ৭টি ধাপ রয়েছে, সেগুলি নিচে দেয়া হল-

i) Assessment প্রথমে আপনাকে কিছু মৌলিক তথ্য দিতে হবে

ক। Assessment information: Assessment year, Income year ইত্যাদি।

খ। Heads of income- চাকরি হতে আয়, সম্পত্তি ভাড়া হতে আয়, কৃষি আয়, ব্যবসা আয়, মূলধনী লাভ, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎসের আয়। এই খাতসমূহের মধ্যে প্রযোজ্যটি সিলেক্ট করতে হবে।

গ। Additional information- আয়ের প্রধান উৎসের অবস্থান এবং অন্যান্য আয়।

ঘ। IT-10B requirements সম্পদ সম্পর্কিত তথ্য যেমন সম্পদের পরিমাণ, মোটর গাড়ি ইত্যাদি।

ii) Income এই পেজে খাতভিত্তিক আয়ের সমস্ত তথ্য দিন, যেমন- চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যাবসা হতে আয়, মূলধনি হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়।

iii) Rebate- রেয়াতযোগ্য বিনিয়োগ যেমন জীবন বিমা, ডিপিএস, সঞ্চয়পত্র, জিপিএফ ইত্যাদির তথ্য উল্লেখ করুন।

iv) Expenditure- আপনার বাৎসরিক ব্যয় সংক্রান্ত তথ্য প্রদান করুন।

v) Asset & liabilities- সম্পদ এবং দায় সম্পর্কে বিস্তারিত তথ্য। যেমন: ব্যবসার মূলধন, অ-কৃষি সম্পত্তি, কৃষি সম্পত্তি, আর্থিক সম্পদ (শেয়ার, ডিবেঞ্চার, সেভিংস সার্টিফিকেট, এফডিআর, ডিপিএস), মোটর গাড়ি, সোনা, হীরা, গৃহস্থালীর জিনিসপত্র, নগদ ইত্যাদি। এছাড়া ঋণের তথ্যও প্রদান করুন।

vi) Tax & payment-এই সেকশনে সিস্টেম আপনাকে আপনার মোট আয়ের বিবরণ, ট্যাক্স কম্পিউটেশনের বিবরণ, প্রদেয় করের পরিমাণ দেখাবে। এই সেকশন থেকে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করতে পারবেন। এরপর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এই সেকশন হতে আপনি আপনার জন্য প্রযোজ্য প্রদেয় কর মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

vii) Return view- এখানে সম্পূর্ণ রিটার্ন দেখাবে, আপনি ভুল কোন তথ্য এন্ট্রি দিয়েছেন কিনা তা পরীক্ষা করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন এবং সবশেষে সাবমিট করতে পারবেন। অনলাইন রিটার্ন পূরণে আপনি চাইলে সব তথ্য একেবারে ইনপুট দিয়ে রিটার্ন দাখিল করতে পারেন আবার প্রয়োজনে সময়ে সময়ে তথ্য ইনপুট দিয়ে সেভ রাখতে পারবেন এবং সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সাবমিট করতে পারবেন। সাবমিট করা হলে যেকোনো সময়ে প্রাপ্তি স্বীকারপত্র, রিটার্ন, সার্টিফিকেট, চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

১৪. আমার উৎসে কর ও অগ্রিম কর প্রদান করা আছে। আমি কি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারব?

উত্তরঃ হ্যাঁ, পারবেন। Tax & Payment সেকশনে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করে রির্টান দাখিল করতে পারবেন।

১৫ . কর্তিত উৎসে কর ও অগ্রিম করের ক্রেডিট কীভাবে পাব?

উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে যে নির্দেশনা দেওয়া আছে তা অনুসরণ করে বাম পাশের মেনু হতে আপনি উৎসে কর, অগ্রিমকরসহ সকল ধরনের কর পরিশোধের বিবরণ হালনাগাদ করতে পারবেন। উৎসে করের ক্ষেত্রে Claim source tax, অগ্রিম করের ক্ষেত্রে Claim AIT. রিটার্নের সাথে পরিশোধিত করের ক্ষেত্রে Tax paid with return, পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয়ের ক্ষেত্রে Adjustment of tax return অপশনে গিয়ে তথ্য হালনাগাদ করতে হবে।

প্রথমে Purpose of payment হতে উৎসে কর কর্তনের খাত সিলেক্ট করতে হবে। যে কর্তৃপক্ষ উৎসে কর কর্তন করে জমা প্রদান করেছে তার নাম, উৎসে করের চালান নম্বর, তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম পূরণ করতে হবে। তবে কোন ক্ষেত্রে চালানের পরিবর্তে সার্টিফিকেট বা প্রত্যয়ন থাকলে সার্টিফিকেটের রেফারেন্স/নথি/স্মারক নম্বর ও তারিখ পূরণ করতে হবে। এরপর উক্ত চালান/সার্টিফিকেটের মোট অংক Challan/Certificate amount এ এবং আপনার নিজের জন্য প্রযোজ্য/কর্তিত অংক Claimed amount এ টাইপ করতে হবে। উল্লেখ্য, চালান বা সার্টিফিকেটটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে Challan/ Certificate amount Claimed amount এক হবে। কিন্তু একাধিক ব্যক্তির জন্য হলে Challan/ Certificate amount এ সম্পূর্ণ অংক এবং Claimed amount এ নিজের জন্য প্রযোজ্য/কর্তিত উৎসে করের তথ্য ইনপুট দিতে হবে।

অগ্রিম কর চালানে পরিশোধের ক্ষেত্রে AIT (154) হতে চালানের তথ্য এবং গাড়ির অগ্রিম করের ক্ষেত্রে AIT on Car হতে ব্যাংক স্লিপের উপরের দিকে ডানে ট্র্যানজাকশন আইডি (Transaction ID) পূরণ করে কর পরিশোধের তথ্য হালনাগাদ করতে হবে।

e-Return Ledger অংশের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে নিয়ে সতর্কতার সাথে পূরণ করতে হবে। অন্যথায় রিটার্ন পূরণ অসত্য ও অসম্পূর্ণ হয়ে যাবে।

সর্বশেষ মূল রিটার্নে ফেরত আসতে Tax Payment Status গিয়ে Go to Return বাটনে ক্লিক করতে হবে।

১৬. বেতন হতে উৎসে করের ক্রেডিট কীভাবে পাব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ সরকারি কর্মচারি যাদের ibas হতে বেতন হয় তারা Salary (ibas) সিলেক্ট করে Search বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ দেখাবে এবং আপনি করের পরিমাণ টাইপ করে সেভ অপশনে ক্লিক করে তথ্য হালনাগাদ করবেন।

অন্যান্যদের ক্ষেত্রে Salary (others) চালান, সার্টিফিকেট বা প্রত্যয়ন থাকলে তার নম্বর, তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম বা রেফারেন্স/নথি/স্মারক নম্বর ও তারিখ পূরণ করতে হবে। এরপর উক্ত চালান/সার্টিফিকেটের মোট অংক Challan/Certificate amount ঘরে এবং আপনার নিজের জন্য প্রযোজ্য/কর্তিত অংক Claimed amount ঘরে টাইপ করতে হবে। উল্লেখ্য চালান বা সার্টিফিকেটটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে Challan/Certificate amount Claimed amount এক হবে। কিন্তু একাধিক ব্যক্তির জন্য হলে Challan/Certificate amount এ সম্পূর্ণ অংক এবং Claimed amount এ নিজের জন্য প্রযোজ্য/কর্তিত উৎসে করের তথ্য ইনপুট দিতে হবে।

১৭. ব্যাংক, সঞ্চয়পত্র ও ডিভিডেন্ড এর উৎসে করের ক্রেডিট কীভাবে দাবী করব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra/BankFI Interest/Other (Dividend-Section-117) হতে Sync from Income সিলেক্ট করে পরের স্ক্রীনে প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে Save বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে e-Return Ledger এ প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট খাতের আয়ের তথ্য পূরণ না করলে Sync from Income ক্লিক করলে কোন তথ্য আসবে না।

১৮. মিটিং ফি, ট্রেনিং ফি, সম্মানী হতে প্রাপ্ত আয় কোন ধরনের আয় হিসেবে প্রদর্শন করব?

উত্তরঃ মিটিং ফি, ট্রেনিং ফি, সম্মানী হতে প্রাপ্ত আয় হতে উৎসে কর কর্তন করা থাকলে Income from other source এর Income type এ Other source (with TDS) সিলেক্ট করে আয়ের তথ্য পূরণ করতে হবে। যদি উৎসে কর কর্তন করা না থাকে তবে Income type এ Any other income সিলেক্ট করে আয়ের তথ্য পূরণ করতে হবে।

১৯. ৩০/০৬/২০১৯ তারিখের পূর্বের সঞ্চয়পত্রের উৎসে করের ক্রেডিট কীভাবে পাব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra হতে Sync from Income সিলেকপূর্বে সংশ্লিষ্টরীনে Income page এ Financial asset>Sanchaypatra আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এরপর প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে Save বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে e-Return Ledger এ প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট খাতের আয়ের তথ্য পূরণ না করলে Sync from Income ক্লিক করলে কোন তথ্য আসবে না।

২০. যৌথ সঞ্চয়পত্রের মুনাফা ও উৎসে করের তথ্য কীভাবে প্রদর্শন করব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra হতে Sync from Income সিলেক্ট করলে পরের স্ক্রীনে Income page এ Financial asset>Sanchaypatra এ পূরণকৃত আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এখানে TDS available এর মধ্যে নিজের অংশের জন্য প্রযোজ্য অংক TDS claim (in case of joint holder your portion only) এ পূরণ করতে হবে।

২১. গাড়ির অগ্রিম করের ক্রেডিট কীভাবে দাবী করব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim AIT হতে AIT on Car এ Unique Key (Transaction No.) টাইপ করার পর Search করে Save করতে হবে।

২২. e-Return সিস্টেমের মাধ্যমে কর পরিশোধ করা যায় কি?

উত্তরঃ প্রযোজ্য কর অপরিশোধিত থাকলে Tax & Payment সেকশন এর নিচে অপরিশোধিত কর Payable এ প্রদর্শন করবে এবং Pay Now বাটন একটিভ থাকবে। Pay Now বাটন ক্লিক করে আপনি আপনার জন্য প্রযোজ্য

অপরিশোধিত কর এ-চালান বা সোনালী ব্যাংক গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।

২৩. পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর কীভাবে প্রদর্শন করব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে বামপাশের Adjustment of tax refund মেনু হতে আপনি পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত করের সমন্বয় প্রদর্শন করতে পারবেন। তবে উপ কর কমিশনার আপনার প্রদর্শন সঠিক কিনা তা পরবর্তীতে চেক করার পর এ সমন্বয় সম্পূর্ণরূপে কার্যকর হবে।

২৪. আমি একজন মহিলা, কিন্তু পুরুষ হিসেবে আমার কর পরিগণনা হচ্ছে। এর কারণ কী এবং করণীয় কী?

উত্তরঃ টিআইএন রেজিস্ট্রেশনের সময় আপনার Gender ভুলবশত Male সিলেক্ট হওয়ায় এই সমস্যা হচ্ছে। আপনি টিআইএন সিস্টেমে Edit/Correct/Update অপশন হতে এটি পরিবর্তন করে e-Return সিস্টেমে Profile হতে Sync with TIN option এ ক্লিক করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

২৫. e-Return এ আয়কর রিটার্ন জমা প্রদানের সুবিধা কী?

উত্তরঃ e-Return সিস্টেমে রিটার্ন জমা দেওয়া হলে আপনি তাৎক্ষণিক নিম্নোক্ত সুবিধা পাবেন-

i) ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। আয়কর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।

ii) টিন সার্টিফিকেট প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।

iii) রিটার্ন ও ট্যাক্স সার্টিফিকেট প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।

iv) রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে Acknowledgement slip ডাউনলোড করতে পারবেন।

V) এই সিস্টেমের মাধ্যমে পরিশোধিত করের চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

vi) এই সিস্টেমের মাধ্যমে পূর্ববর্তী বছরসমূহে কোন রিটার্ন দাখিল করা হয়ে থাকলে তার রেকর্ড প্রিন্ট এর সুবিধা পাওয়া যাবে।

২৬. ২০২৫-২০২৬ কর বছরে কার জন্য e-Return দাখিল বাধ্যতামূলক?

উত্তরঃ ২০২৫-২০২৬ কর বছরে সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে নিম্নলিখিত ব্যক্তিবর্গ এই শর্তের আওতামুক্ত থাকবে-

ক) ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা

খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে)

গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা

ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি

ঙ) বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ।

তবে উপরে বর্ণিত করদাতাগণ ইচ্ছাপোষণ করলে অনলাইন রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের নিকট যৌক্তিক কারণসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

২৭. গতবছর অনলাইনে রিটার্ন দাখিলের সময় সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য পূরণ করেছি, এবারও কি পূরণ করতে হবে?

উত্তরঃ না, আপনি সম্পদ-দায় অংশে অটো ফিল (Autofill) অপশনে ক্লিক করলেই পূর্ববর্তী বছরের তথ্য চলে আসবে, এখন প্রয়োজন মাফিক আপনি এডিট, ডিলিট, এ্যড, আপডেট করতে পারবেন।

২৮. গতবার আমি অনলাইনে রিটার্ন তৈরী করে প্রিন্ট কপি অফিসে জমা দিয়েছি। কিন্তু এবার e-Return এ সেই তথ্য পাচ্ছি না। করণীয় কী?

উত্তরঃ বিগত বছর আপনি e-Return সিস্টেমে রিটার্ন তৈরী করলেও অনলাইনে তা দাখিল করেননি। তাই সিস্টেম আপনার তথ্য সংরক্ষণ করেনি।

২৯. Declared bank TDS is not found in declared income/ Bank TDS claimed more than declared income এ ধরনের সমস্যার ক্ষেত্রে করণীয় কী?

উত্তরঃ আপনি Income section Tax and payment এর Update tax payment এ ভিন্ন তথ্য ইনপুট দিয়েছেন। উভয় সেকশনে প্রকৃত তথ্য একইভাবে ইনপুট দিলে এই সমস্যা থাকবে না। অথবা সহজে ইনপুট দেবার জন্য আপনি e-Return Ledger এ Bank TDS এর ক্ষেত্রে Sync from Income ক্লিক করলে পূর্বে এন্ট্রিকৃত তথ্য দেখাবে যা সিলেক্ট করে সহজেই তথ্য হালনাগাদ করা যাবে না এবং এই সমস্যা হবে না।

৩০. কর সেবা মাসে কি e-Return সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে?

উত্তরঃ বিভিন্ন কর অঞ্চল কর সেবা মাসে e-Return সংক্রান্ত সহায়তা প্রদান করছে।

৩১. গাড়ির কর সমন্বয় হচ্ছে না। করণীয় কী?

উত্তরঃ আপনি গাড়ির জন্য ০১-০৭-২০২৪ হতে ৩০-০৬-২০২৫ এই সময়ের মধ্যে পরিশোধিত করের ব্যাংক স্লিপে উল্লিখিত ট্রানজেকশন আইডি ব্যবহার করলে সমন্বয় হবে। ০১-০৭-২০২৪ এর পূর্বে বা ৩০-০৬-২০২৫ এর পরে পরিশোধিত কর এই বছরে দাখিলকৃত রিটার্নে সমন্বয় হবে না। এক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হলে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

৩২. গত বছরে আমি ২টি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। ২টি চাকরির আয় কীভাবে প্রদর্শন করব?

উত্তরঃ Employment income section এ Add Employment হতে আপনি একাধিক চাকরির তথ্য ও আয় ইনপুট দিতে পারবেন।

৩৩. আমার সম্পদ ৪ কোটির কম এবং ৮০০০ ব.ফু এর বাড়ি নেই। আমার একটি মোটরসাইকেল ও একটি মোটর কার রয়েছে। আমার জন্য কি সারচার্জ প্রযোজ্য?

উত্তরঃ না, প্রযোজ্য নয়।

৩৪. সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন দিয়ে উৎসে কর সার্চ করলে Data not found দেখায়। কারণ কী?

উত্তরঃ সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ ভুল দিলে এরুপ সমস্যা হয়। এছাড়াও ৩০/০৬/২০১৯ এর পূর্বে ক্রয়কৃত সঞ্চয়পত্র হলে সেক্ষেত্রে তথ্য আসবে না। তবে এক্ষেত্রে Income from Financial Assets পেজে আয়ের সঠিকভাবে তথ্য ইনপুট দেবার পর e-Return Ledger এ সঞ্চয়পত্রের জন্য Sync from Income ক্লিক করলে এই সমস্যা হবে না।

৩৫. স্বর্ণ ও অন্যান্য সম্পদের কি বাজার মূল্য প্রদর্শন করব?

উত্তরঃ না, পূর্ববর্তী বছরে প্রদর্শিত মূল্য, তবে নতুন হলে প্রকৃত ক্রয় মূল্য প্রদর্শন করতে হবে।

৩৬. আমি জাতীয় পরিচয়পত্রে নাম/জন্ম তারিখ সংশোধন করেছি। কিন্তু e-Return পূর্বের তথ্য প্রদর্শন করছে। এক্ষেত্রে করণীয় কী?

উত্তরঃ টিআইএন সিস্টেমে Revalidate অপশন হতে এটি পরিবর্তন করে e-Return সিস্টেমে Profile হতে Sync with TIN ব্যবহার করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

৩৭. চিকিৎসক/আইনজীবী হিসেবে e-Return এ কোথায় আয় প্রদর্শন করব?

উত্তরঃ ব্যবসা আয় হিসেবে প্রদর্শিত হবে। নিয়মিত আয়ের ক্ষেত্রে Regular Business Income এ আয়ের তথ্য পূরণ করতে হবে। যদি প্রাপ্তি/আয় হতে উৎসে কর কর্তন করা থাকে তবে Business Subject to Minimum Tax >> Profession/ Consultancy/ Other Services এ আয়ের তথ্য পূরণ করতে হবে।

৩৮. বিগত বছরের সকল সম্পদ কি এ বছর প্রদর্শন করতে হবে?

উত্তরঃ বিগত বছরের যেসকল সম্পদ নগদায়ন বা হস্তান্তর হয়ে গেছে সেগুলো বাদে অবশিষ্ট সকল সম্পদ এ বছর প্রদর্শন করতে হবে।

৩৯. e-Return এ আমি কর পরিশোধ করেছি, আমার একাউন্ট/বিকাশ হতে টাকা কেটে নিয়েছে। কিন্তু এখনও আয়কর অপরিশোধিত রয়েছে। কীভাবে রিটার্ন দাখিল করব?

উত্তরঃ আপনি সেভ করে লগ-আউট করে পুনরায় লগ-ইন করে Tax and payment পেজে যান, যদি এখনও অপরিশোধিত থাকে তবে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

80. অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে কীভাবে তা সংশোধন করব?

উত্তরঃ অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে দাখিলের ১৮০ দিনের মধ্যে আপনাকে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। তবে সংশোধিত রিটার্ন একবার দাখিল করা যাবে।

৪১. আমি ৮ মাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ৪ মাস সাতক্ষীরায় চাকরি করেছি। আমি লোকেশনে কোন অপশন সিলেক্ট করব?

উত্তরঃ আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন।

৪২. এমপিও'ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কি সরকারি না বেসরকারি চাকরিরত হিসেবে বিবেচিত হবে?

উত্তরঃ বেসরকারি হিসেবে বিবেচিত হবেন।

৪৩. অনলাইনে রিটার্ন দাখিল করলে আমার তথ্য কি নিরাপদ থাকবে?

উত্তরঃ আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড আইনগতভাবে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে।

Income tax solution bd
WhatsApp 01511-554455

আয়কর আইনে ‘জিরো বা শূন্য রিটার্ন’ কনসেপ্ট বা কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি জির...
10/08/2025

আয়কর আইনে ‘জিরো বা শূন্য রিটার্ন’ কনসেপ্ট বা কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি জিরো রিটার্নকে ‘এক্সট্রেমলি ডেঞ্জারাস’ উল্লেখ করে বলেছেন, করদাতা রিটার্নে যা কিছু ডিক্লার করেছেন, সেটা তার বক্তব্য। যদি তা মিথ্যা হয়, তাহলে আয়কর আইনে পাঁচ বছরের জেলের বিধান আছে। সহসাই জিরো রিটার্ন বিষয়ে এনবিআর থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান চেয়ারম্যান।

অনলাইন রিটার্ন দাখিল:
03/08/2025

অনলাইন রিটার্ন দাখিল:

20/07/2025

শূন্য রিটার্ন মানে সবকিছু শূন্য নয়; করদাতার জন্য ৭ পরামর্শ

সাম্প্রতিক সময়ে করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার ক্ষেত্রে ‘শূন্য রিটার্ন’ নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। অনলাইনে যাঁরা রিটার্ন জমা দিয়েছেন, তাঁদের প্রায় ৭০ শতাংশ শূন্য রিটার্ন দিয়েছেন।

আয়কর আইনে শূন্য রিটার্ন বলতে কিছু নেই। যখন রিটার্ন জমা দিয়ে কোনো কর দিতে হয় না, সেটাই শূন্য রিটার্ন বলে ধরে নেওয়া হয়। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে শূন্য রিটার্ন মানে আয়কর রিটার্ন ফরম খালি রেখে জমা দেওয়া। বাস্তবে তা নয়।

মনে রাখতে হবে, শূন্য রিটার্ন মানে রিটার্ন ফরমে সবকিছু শূন্য দেখানো নয়। শুধু সাড়ে তিন লাখ টাকার কম আয় হলে কেউ চাইলে শূন্য রিটার্ন দিতে পারেন। এ ছাড়া কিছু বাধ্যবাধকতার জন্য সাড়ে তিন লাখ টাকার কম আয় হলেও রিটার্ন জমা দিতে হয়। তবে রিটার্ন ফরমের সবকিছু পূরণ করতে হয়।

শূন্য রিটার্ন কী

কারও যদি করযোগ্য আয় না থাকে, তখন ওই করদাতা যদি রিটার্ন জমা দেন। কিন্তু কোনো কর দেননি। তাহলে সেই রিটার্নকে শূন্য রিটার্ন বলে ধরে নেন কর কর্মকর্তারা। অর্থাৎ রাষ্ট্রের কোনো কর প্রাপ্তি হয়নি।

এবার শূন্য রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হলো-

এক. বার্ষিক করযোগ্য আয় সাড়ে তিন লাখ টাকা কম আয় হলে করদাতা চাইলে শূন্য রিটার্ন দিতে পারেন।

দুই. শূন্য রিটার্ন হলো, করযোগ্য আয় নেই। কিন্তু রিটার্ন দিচ্ছেন। তাই রিটার্নের ফরমের প্রয়োজনীয় অংশ পূরণ করতে হয়। একটি কর রিটার্নের মধ্যে অনেকগুলো অংশ থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো করযোগ্য আয় নির্ধারণ, আয় ও কর হিসাব, রেয়াত হিসাব, সম্পদ ও দায় বিবরণী তৈরি, পারিবারিক ব্যয় প্রদর্শন ইত্যাদি। এগুলো যথাযথভাবে করতে হবে।

তিন. আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় যে জীবনযাত্রার ব্যয় বিবরণী জমা দিতে হয়, সেই ফরম পূরণ করতে হবে। আপনাকে আপনার পুরো বছরের সংসার খরচ, ঘুরে বেড়ানো, বাড়িভাড়া, শিক্ষা খরচসহ যাবতীয় খরচ দেখাতে হবে।

চার. শূন্য রিটার্ন জমা দিলেও সম্পদ বিবরণীও দিতে হবে। আপনি যদি সরকারি কর্মচারী হন; আপনার সম্পদের পরিমাণ যদি ৫০ লাখ টাকা পেরিয়ে যায় কিংবা আপনি যদি ওই করবর্ষে বাড়ি, গাড়ির মালিক হলে অবশ্যই সম্পদ বিবরণী জমা দিতে হবে।

পাঁচ. মনে রাখতে হবে, কোনো সম্পদ নিজের নামে থাকার পরেও সেটা না দেখানো একটা বড় ভুল কাজ। তাই শূন্য রিটার্ন দেওয়ার আগে বুঝেশুনে রিটার্ন ফরম পূরণ করতে হবে। তাহলে আপনি ঝামেলামুক্ত থাকবেন। ভুলভাবে জমা দিলে যেকোনো সময় পড়তে পারেন মহাবিপদে।

ছয়. বর্তমানে ৩৯ ধরনের সরকারি-বেসরকারি সেবা নিতে হলে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়। অনেকেই এই সেবাগুলো পেতে শূন্য রিটার্ন দেন। এই ৩৯ সেবার তালিকায় আছে সঞ্চয়পত্র কেনা, ঋণ নেওয়া, বাড়ি, গাড়ির মালিক হওয়া, অভিজাত ক্লাবের সদস্য হওয়া, পেশাজীবী সংগঠনের সদস্য হওয়া ইত্যাদি।

সাত. শূন্য রিটার্ন জমা দেওয়া অনেক সময় প্রয়োজনীয় ও উপকারী হলেও তা জমা দেওয়ার আগে নিজের আর্থিক অবস্থা, আইনগত বাধ্যবাধকতা ও ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় রাখা দরকার। প্রয়োজনে একজন আয়কর পরামর্শকের সাহায্য নিতে পারেন।

সূত্র : প্রথম আলো

14/07/2025

যেসব সেবা পেতে লাগবে আয়কর রিটার্ন জমার প্রমাণ

১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ

২. কোম্পানির পরিচালক/স্পনসর শেয়ারহোল্ডার হওয়া

৩. আমদানি–রপ্তানি সনদ গ্রহণ বা নবায়ন

৪. ট্রেড লাইসেন্স নবায়ন

৫. সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স নবায়ন

৬. জমি বা সম্পত্তি ক্রয়–বিক্রয় বা হস্তান্তর

৭. বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যপদ নবায়ন

৮. বিবাহ নিবন্ধনের লাইসেন্স গ্রহণ/নবায়ন

৯. ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ

১০. দলিল লেখক বা ভেন্ডার লাইসেন্স

১১. ড্রাগ, ফায়ার, পরিবেশ, বিএসটিআই লাইসেন্স

১২. বাণিজ্যিক ও শিল্প গ্যাস সংযোগ

১৩. আবাসিক গ্যাস সংযোগ

১৪. বিদ্যুৎ সংযোগ

১৫. ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট

১৬. ইটভাটার লাইসেন্স

১৭. ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি

১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ

১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

২০. আমদানির জন্য ঋণপত্র খোলা

২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত

২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র

২৩. জাতীয় নির্বাচন অংশগ্রহণ

২৪. প্রশাসনিক/ব্যবস্থাপনা পদে বেতন গ্রহণ

২৫. দশম গ্রেড বা তার উপরে সরকারি চাকরি

২৬. মোবাইল ব্যাংকিং কমিশন গ্রহণ

২৭. কনসালটেন্সি বা ক্যাটারিং সার্ভিস গ্রহণ

২৮. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট

২৯. বড় মোটরযান নিবন্ধন বা মালিকানা পরিবর্তন

৩০. এনজিওর বিদেশি অনুদান ছাড়

৩১. ই-কমার্স লাইসেন্স নবায়ন

৩২. ক্লাবের সদস্যপদ

৩৩. সরকারি দরপত্রে অংশগ্রহণ

৩৪. পণ্য আমদানি বা রপ্তানি

৩৫. রাজউকসহ উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন

৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদান

৩৭. নির্দিষ্ট ব্যক্তিকে পণ্য বা সেবা সরবরাহ

৩৮. হোটেল, হাসপাতাল, কমিউনিটি সেন্টারের লাইসেন্স

৩৯. সামাজিক বা করপোরেট অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া

এনবিআরের বলছে, এসব সেবা পেতে যারা রিটার্ন দেওয়ার উপযুক্ত, তাদের জন্য এটি বাধ্যতামূলক

10/06/2025

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বিষয়: এবারের বাজেটে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তন-৬

ভ্যাট আইনের ধারা ৪৬ এ রেয়াত সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। রেয়াত নেয়ার সময়সীমা ৪ কর মেয়াদ থেকে বৃদ্ধি করে ৬ কর মেয়াদ নির্ধারণ করা হয়েছে। ব্যাংক গ্যারান্টি দাখিল করে সাময়িক শুল্কায়নের ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি অবমুক্তি বা চূড়ান্তভাবে শুল্ক-কর পরিশোধের তারিখ থেকে ৬ কর মেয়াদের মধ্যে রেয়াত নেয়া যাবে মর্মে বিধান করা হয়েছে। সেবা প্রদানকারীর রেয়াত নেয়ার ক্ষেত্রে মূসক-৪.৩ দাখিল করতে হবে না মর্মে অধিকতর স্পষ্টিকরণ করা হয়েছে। তাছাড়া, উপকরণ মূল্য ৭.৫ শতাংশ হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত বিষয়টিও অধিকতর স্পষ্টিকরণ করা হয়েছে।

ধন্যবাদ এবং শুভেচ্ছা।

ড. মোঃ আব্দুর রউফ
১০ জুন, ২০২৫।

উৎসে মূল্য সংযোজন কর ও আদায় বিধিমালা ২০২৫   #মূসক  #ভ্যাট
02/06/2025

উৎসে মূল্য সংযোজন কর ও আদায় বিধিমালা ২০২৫

#মূসক #ভ্যাট

01/05/2025

এনআইডি দিয়ে করদাতার সকল তথ্য বের করার পথে হাঁটছে NBR! । সব ধরনের TDS কে e-Return এ যুক্ত করার কাজ চলছে।
ক) ২০২৫-২০২৬ কর বর্ষে e- Return আরও আপডেট হবে। ব্যাংক, শেয়ার মার্কেট, সঞ্চয়পত্র সহ বিভিন্ন উৎস থেকে কাটা ট্যাক্স অটোমেটিক ই- রিটার্নে যুক্ত করার কাজ চলছে।
খ) আয় বা সম্পদ গোপনকারীদের খুজে বের করার কাজ শুরু হবে।
গ) যারা রিটার্ন জমা দিচ্ছে না তাঁদের খুজে বের করা হবে।
ঘ) কর অব্যাহতি ও স্বল্প হারের কর সুবিধা বন্ধ/ কমিয়ে ফেলার উদ্যোগ নেয়া হচ্ছে।

19/04/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অর্থনৈতিক কার্যক্রম সংক্রান্ত একটা বিষয় নিয়ে মাঠ পর্যায়ে বেশ ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ভ্যাট আইনের ধারা ২(৬)(খ)(আ)তে উল্লেখ রয়েছে যে, কোম্পানির পরিচালক কর্তৃক প্রদত্ত সেবা অর্থনৈতিক কার্যক্রম নয়। তবে, পরিচালক যদি ব্যবসা পরিচালনার জন্য পরিচালকের পদ গ্রহণ করেন, তাহলে তাঁর সেবা অর্থনৈতিক কার্যক্রম হিসেবে গণ্য হবে। এই বিধানের ভুল ব্যাখ্যা করে কোনো কোনো সময় বলা হয় যে, পরিচালককে প্রদত্ত ভাতা ভ্যাটযোগ্য হবে।
এ বিষয়টা বুঝতে হলে ধারা ২(৪২) এ “টার্নওভার” এর সংজ্ঞা দেখতে হবে। কোনো নির্ধারিত সময়ে অর্থনৈতিক কার্যক্রম দ্বারা প্রস্তুতকৃত, আমদানিকৃত, ক্রয়কৃত সরবরাহ হতে প্রাপ্ত অর্থকে “টার্নওভার” বলা হয়েছে। অর্থাৎ কোম্পানির কোনো পরিচালক যদি ব্যবসা পরিচালনার জন্য পদ গ্রহণ করেন, তাহলে তার কার্যক্রম অর্থনৈতিক কার্যক্রম; আর তাই, তাঁকে প্রদত্ত ভাতা ওই প্রতিষ্ঠানের “টার্নওভার” নির্ণয় করার জন্য গ্রহণ করতে হবে। ভ্যাট প্রযোজ্য হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম হলে তা ভ্যাটযোগ্য হবে একথা সঠিক নয়। ভ্যাট আইনের প্রথম তফসিল এবং অব্যাহতি এসআরও দিয়ে যেসব বিক্রয় ভ্যাটমুক্ত করা হয়েছে, সেসব বিক্রয়ের বাইরে সব বিক্রয় ভ্যাটযুক্ত। অর্থনৈতিক কার্যক্রমের সংজ্ঞা হলো, সরবরাহ প্রদান করার উদ্দেশ্যে নিয়মিতভাবে বা ধারাবাহিকভাবে পরিচালিত কোনো কার্যক্রম [ধারা ২(৬)]। সরবরাহটি ভ্যাটযোগ্য হবে কিনা তার সাথে অর্থনৈতিক কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। বোর্ড সভায় যোগদানকারীর সম্মানীর ওপর ভ্যাট প্রযোজ্য রয়েছে। কোম্পানীর নিয়ম অনুসারে, যদি পরিচালককে বোর্ড সভায় যোগদান করা ছাড়া অন্য কোনো ভাবে অর্থ প্রদান করা হয়, তাহলে কর্মচারীর বেতন-ভাতার মতো সে অর্থের ওপর ভ্যাট প্রযোজ্য হবে না।
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ড. মোঃ আব্দুর রউফ
১৯ এপ্রিল, ২০২৫

Address

Shyamoli
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801511554455

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAK & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAK & Associates:

Share