ভ্যাট এন্ড ট্যাক্স সার্ভিস এসোসিয়েটস

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • ভ্যাট এন্ড ট্যাক্স সার্ভিস এসোসিয়েটস

ভ্যাট এন্ড ট্যাক্স সার্ভিস এসোসিয়েটস I am passionate about making Income Tax simple and practical.

As a tax professional and trainer, I help clients manage their taxes efficiently and guide learners to build real-world skills in taxation.

🚨 সম্পত্তি কেনাবেচা ও হেবা/দান নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নতুন ও গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ! সম্প্রতি সম্পত্তি বা জমি ...
08/07/2026

🚨 সম্পত্তি কেনাবেচা ও হেবা/দান নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নতুন ও গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ!
সম্প্রতি সম্পত্তি বা জমি জমার দলিল নিবন্ধনের ক্ষেত্রে 'দানকর' এবং 'উৎস কর' নিয়ে অনেকের মনেই নানা বিভ্রান্তি তৈরি হয়েছিল। এই বিভ্রান্তি দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) গত ৭ জুলাই ২০২৬ তারিখে একটি স্পষ্টীকরণ প্রজ্ঞাপন জারি করেছে।
সহজ ভাষায় নতুন নিয়মটি নিচে উদাহরণসহ বুঝিয়ে দেওয়া হলো:
📑 মূল বিষয়: দানকর নাকি উৎস কর?
হেবা বা দানের (Gift) মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করলে:
আপনি যদি কাউকে জমি বা সম্পত্তি দান বা হেবা করেন, তবে এখন থেকে দলিল নিবন্ধনের সময় *দানকর আইন, ১৯৯০'অনুযায়ী প্রযোজ্য হারে দানকর দিতে হবে।
এই করটি দিতে হবে এ-চালানের (e-Challan)মাধ্যমে।
হেবা বা দানের ক্ষেত্রে আলাদা করে কোনো উৎস কর (TDS)দিতে হবে না।
💡 **উদাহরণ:** মনে করুন, আপনি আপনার ছেলেকে বা কোনো আত্মীয়কে ১ বিঘা জমি ‘হেবা’ বা দান দলিল করে দিচ্ছেন। এক্ষেত্রে আপনাকে জমি বিক্রির মতো কোনো 'উৎস কর' দিতে হবে না, তবে নিয়মানুযায়ী চালানের মাধ্যমে শুধু দানকরপরিশোধ করতে হবে।
জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয়ের (Sale) ক্ষেত্রে
নিয়ম:স্বাভাবিক কেনা-বেচার ক্ষেত্রে এই নতুন দানকরের নিয়মটি একেবারেই প্রযোজ্য নয়l
জমি কেনাবেচার সময় আগের নিয়মেই সাব-রেজিস্ট্রার শুধুমাত্র নির্ধারিত হারে উৎস কর (TDS)সংগ্রহ করবেন।
উদাহরণ:আপনি যদি আপনার এক কাঠা জমি অন্য কারো কাছে টাকা নিয়ে বিক্রি করেন, তবে সেখানে দানকরের কোনো সম্পর্ক নেই। আপনি আগের নিয়মেই শুধু **উৎস কর** দিয়ে দলিল রেজিস্ট্রি করবেন।
📌 এক নজরে সারসংক্ষেপ:
* **হেবা বা দান দলিল= শুধু দানকর লাগবে (উৎস কর লাগবে না)।
* **ক্রয়-বিক্রয় দলিল= শুধু উৎস কর লাগবে (দানকর লাগবে না)।
সম্পত্তি রেজিস্ট্রি করার আগে এই বিষয়টি মাথায় রাখুন যাতে কোনো বাড়তি ঝামেলায় পড়তে না হয়। তথ্যটি দরকারী মনে হলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন!

28/06/2026
23/06/2026

কর আইনজীবী হতে চান?

তাহলে আপনার জন্য শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ অনলাইন “ITP Registration Best Exam Preparation Course” 🚀

❤️‍🔥শেষ ব্যচে ভর্তি চলছে...!!!

💰 কোর্স ফি: ৬,০০০/-
🔥 অফার প্রাইস: ৩,০০০/-
⚡প্রথম ৫০ জনের জন্য মাত্র: ১,৪৯৯/-

🎯 এই কোর্সে থাকছে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ বিষয় একসাথে —
📘 আয়কর আইন ২০২৩
📘 অর্থ অধ্যাদেশ ২০২৫
📘 আয়কর বিধিমালা ১৯৮৪
📘 উৎসে কর বিধিমালা ২০২৫
📘 ADR বিধিমালা ২০২৫
📘 দানকর আইন ১৯৯০
📘 হিসাব বিজ্ঞান
📘 বাংলা ও ইংরেজি প্রস্তুতি

👨‍🏫 প্রশিক্ষক:
Md. Sayed Anwar
LL.B, B.Ed, BBA, MBA (BUP)
PGD in VAT, Income Tax & Customs Management✅ NBR Certified Income Tax Practitioner

🗓 ক্লাস শুরু: ১ জুলাই, ২০২৬
🖥 মোট ক্লাস: ২৪টি (সম্পূর্ণ অনলাইন)

📲 ভর্তি প্রক্রিয়া:
💳 বিকাশ: 01931-193442
💳 নগদ: 01883-113191

📩 পেমেন্ট শেষে WhatsApp-এ স্ক্রিনশট পাঠান

🔗 রেজিস্ট্রেশন ফর্ম:https://forms.gle/iU8tVMqUqxMGtzCc9

🔥 সীমিত সিট — দেরি না করে আজই আপনার সিট নিশ্চিত করুন!

📩 বিস্তারিত জানতে এখনই ইনবক্সে যোগাযোগ করুন
অথবা
কল করুন: 01883-113191

🏢 লোকেশন:একতা সমবায় সুপার মার্কেট (লিফট-৩), মদনপুর, নারায়ণগঞ্জ।


21/06/2026

Income From Employment & Rebate on Investment

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-০২ এর সংজ্ঞার পরিবর্তনসমূহ।
19/06/2026

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা-০২ এর সংজ্ঞার পরিবর্তনসমূহ।

বিনিয়োগ যোগ্য কর রেয়াতের খাত আরও বিস্তৃত হলো...
18/06/2026

বিনিয়োগ যোগ্য কর রেয়াতের খাত আরও বিস্তৃত হলো...

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রণীত নতুন আয়কর নীতি অনুযায়ী,ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় রিটার্ন জমা দি...
13/06/2026

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রণীত নতুন আয়কর নীতি অনুযায়ী,ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় রিটার্ন জমা দিতে পারবেন।

পুরো বছরকে ৪টি ত্রৈমাসিকে (Quarter) ভাগ করে এই করছাড় ও জরিমানার নিয়ম নির্ধারণ করা হয়েছে:

■ জুলাই – সেপ্টেম্বর: এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধিত করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে।

■ অক্টোবর – ডিসেম্বর: এই সময়ে জমা দিলে কোনো জরিমানা নেই, তবে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা বাতিল হবে।

■ জানুয়ারি – মার্চ: এই সময়ে রিটার্ন দাখিল করলে ২ শতাংশ হারে বা সর্বনিম্ন ৩,০০০ টাকা জরিমানা গুণতে হবে।

■ এপ্রিল – জুন: এই সময়ের মধ্যে জমা দিলে ৫ শতাংশ হারে বা সর্বনিম্ন ৫,০০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা প্রযোজ্য হবে।

আসন্ন বাজেটে সঞ্চয়পত্রে কর হার দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।  আয়কর আইন অনুযায়ী, পুরো অর্থবছরে সঞ্চয়পত্রের ক্রেতা যে ...
11/06/2026

আসন্ন বাজেটে সঞ্চয়পত্রে কর হার দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আয়কর আইন অনুযায়ী, পুরো অর্থবছরে সঞ্চয়পত্রের ক্রেতা যে পরিমাণ টাকা মুনাফা হিসেবে পান, তা থেকে কেটে রাখা উৎস কর চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হয়।
অর্থাৎ এই মুনাফার ওপর আর কোনো কর দিতে হয় না।

নতুন বাজেটে এই আয় চূড়ান্ত করদায় থাকবে না, ফলে আপনাকে এই আয়ের ওপর নির্ধারিত আয়ের স্ল্যাব অনুযায়ী আবার কর দিতে হবে।

#রিটার্ন #সঞ্চয়পত্র #আয়কর #রিটার্ন #বাজেট

Address

Akata Samobay Super Market (4th Floor) , Bandar
Narayanganj
1440

Alerts

Be the first to know and let us send you an email when ভ্যাট এন্ড ট্যাক্স সার্ভিস এসোসিয়েটস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share