Taher Associates

Taher Associates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taher Associates, Rajshahi.

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, রাজশাহী ট্যাক্সেস বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭ এর নির্বাচনে মহান আল্ল...
28/06/2026

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, রাজশাহী ট্যাক্সেস বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭ এর নির্বাচনে মহান আল্লাহর অশেষ রহমতে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছি।
এই গৌরবময় অর্জনের সম্পূর্ণ কৃতিত্ব রাজশাহী ট্যাক্সেস বার এসোসিয়েশনের সম্মানিত সকল সদস্য ও বিজ্ঞ আইনজীবী ভাই-বোনদের। আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে আপনাদের সেবা করার যে সুযোগ আপনারা আমাকে দিয়েছেন, তার জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ।
বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নির্বাচন কমিশনারবৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষী এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এই নির্বাচনকে সফল ও সার্থক করেছেন।
আপনাদের এই ভালোবাসার মর্যাদা রক্ষা করে আমাদের প্রিয় এসোসিয়েশনের উন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে আমি সর্বদা নিয়োজিত থাকব, ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে বার-এর কল্যাণে কাজ করার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রার্থী।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

14/06/2026

রিটার্ন দাখিলে এবার early action হতে পারে smart decision.সময়মতো রিটার্ন জমা দিলে করছাড়ের সুযোগ,আর দেরি করলে জরিমানার ঝুঁ...
14/06/2026

রিটার্ন দাখিলে এবার early action হতে পারে smart decision.

সময়মতো রিটার্ন জমা দিলে করছাড়ের সুযোগ,
আর দেরি করলে জরিমানার ঝুঁকি।

তাই শেষ সময়ের অপেক্ষা নয়,
আগে থেকেই tax file প্রস্তুত করুন।

""সচেতন করদাতা সবসময় আগে প্রস্তুত থাকে।""

বাংলাদেশের কর হারের তালিকা ২০২৫-২৬ 🇧🇩আপনার আয়ের উপর কত কর প্রযোজ্য? করমুক্ত আয়ের সীমা কত? কোন আয় কত হারে করযোগ্য?—সবক...
14/06/2026

বাংলাদেশের কর হারের তালিকা ২০২৫-২৬ 🇧🇩

আপনার আয়ের উপর কত কর প্রযোজ্য? করমুক্ত আয়ের সীমা কত? কোন আয় কত হারে করযোগ্য?
—সবকিছু এক নজরে জেনে নিন।

✅ কর দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হোন
✅ সঠিক কর পরিকল্পনা করুন
✅ আইনসম্মতভাবে কর সাশ্রয়ের সুযোগ সম্পর্কে জানুন

কর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পোস্টটি সংরক্ষণ করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। 📌

সম্মানিত সবাই,কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই টিন সার্টিফিকেট বাতিল বা ডিলিট করার বিষয়ে পোস্ট করছেন এবং বিভিন্...
22/05/2026

সম্মানিত সবাই,
কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই টিন সার্টিফিকেট বাতিল বা ডিলিট করার বিষয়ে পোস্ট করছেন এবং বিভিন্ন তথ্য জানতে চাচ্ছেন। এ বিষয়ে সঠিক তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ।

প্রথমত, টিন সার্টিফিকেট সাধারণভাবে “বাতিল” বা “ডিলিট” করা যায় না। একবার টিন নিবন্ধন সম্পন্ন হলে তা সার্ভারে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে এবং সচল হিসেবেই বিবেচিত হয়।
তবে বিশেষ পরিস্থিতিতে টিন “স্থগিত” রাখার জন্য আবেদন করা যায়। যদি কারও উল্লেখযোগ্য ইনকাম, সম্পদ বা করযোগ্য কার্যক্রম না থাকে, তাহলে স্থগিত অবস্থায় রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকে না। ভবিষ্যতে প্রয়োজন হলে বকেয়া রিটার্ন ও প্রযোজ্য জরিমানা পরিশোধ করে আবার টিন সক্রিয় করা যায়।
সম্পূর্ণভাবে টিন ডিলিট করার সুযোগ সাধারণত শুধুমাত্র দুইটি ক্ষেত্রে হয়ে থাকে:
• একজন ব্যক্তির একাধিক টিন থাকলে অতিরিক্ত টিন অপসারণ
• টিনধারী ব্যক্তি মৃত্যুবরণ করলে
এছাড়া অন্য কোনো কারণে টিন স্থায়ীভাবে ডিলিট করা সম্ভব নয়।
বর্তমানে অনেককে দেখা যাচ্ছে কমেন্ট বা ইনবক্সে “টিন সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে” বলে বিভিন্ন সার্ভিস অফার করতে। এ ধরনের তথ্য বিভ্রান্তিকর এবং অধিকাংশ ক্ষেত্রেই প্রতারণামূলক হতে পারে।
তাই অনুরোধ থাকবে, যাচাই-বাছাই ছাড়া কাউকে টাকা দিয়ে এ ধরনের সার্ভিস গ্রহণ করবেন না।

সম্মানিত আরিফুল হক, অতিরিক্ত কর কমিশনার,পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল-রাজশাহী , মহোদয় এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠা...
14/05/2026

সম্মানিত আরিফুল হক,
অতিরিক্ত কর কমিশনার,
পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল-রাজশাহী , মহোদয় এর
বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমরা
রাজশাহী ট্যাক্সেস বার এসোসিয়েশন, রাজশাহীর সদস্যবৃন্দ ।

সম্মানিত কর কমিশনার (রাজশাহী), বিপ্লব কান্তি দাস মহোদয়ের অবসরজনিত বিদায় এবং কর আপীল অঞ্চল রাজশাহীর (আপীল রেঞ্জ-১) সম্মান...
14/05/2026

সম্মানিত কর কমিশনার (রাজশাহী), বিপ্লব কান্তি দাস মহোদয়ের অবসরজনিত বিদায় এবং কর আপীল অঞ্চল রাজশাহীর (আপীল রেঞ্জ-১) সম্মানিত স্যার আবু নসর মো: মাহবুবুজ্জামান-এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনার প্রদান করা হয়।

​রাজশাহীতে দায়িত্ব পালনকালে করদাতা ও আইনজীবীদের সাথে তাঁদের আন্তরিক সমন্বয় এবং পেশাদারিত্ব আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। রাজশাহী ট্যাক্সেস বার এসোসিয়েশন তাঁদের দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি এবং ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছে।

​অনুষ্ঠানে রাজশাহী ট্যাক্সেস বার এসোসিয়েশনের বিজ্ঞ সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী অতিথিদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যেনতেন ভাবে রিটার্ন দাখিল করে আপনার ফাইলটি অডিটের ঝুঁকিতে ফেলেছেন না তো? বিগত বছরের প্রায় ১৫,৫০০ টি ফাইল অডিটের জন্য সি...
17/09/2025

যেনতেন ভাবে রিটার্ন দাখিল করে আপনার ফাইলটি অডিটের ঝুঁকিতে ফেলেছেন না তো?
বিগত বছরের প্রায় ১৫,৫০০ টি ফাইল অডিটের জন্য সিলেক্ট করা হয়েছে। এবং এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন NBR । তাই আপনার ফাইলটি সঠিক নিয়মে এখনি রিটার্ন দাখিল করতে যোগাযোগ করুন আমাদের সাথে ।
ধন্যবাদ।

*_E TIN বন্ধে গুরুত্বপূর্ণ বিষয়*_ 1️⃣ কেন TIN বন্ধ করতে চান তার কারণ নির্ধারণ করুনTIN বাতিলের জন্য বৈধ কারণ থাকতে হবে, ...
30/08/2025

*_E TIN বন্ধে গুরুত্বপূর্ণ বিষয়*_

1️⃣ কেন TIN বন্ধ করতে চান তার কারণ নির্ধারণ করুন

TIN বাতিলের জন্য বৈধ কারণ থাকতে হবে, যেমন:

ব্যবসা বা চাকরি বন্ধ হয়ে গেছে

আপনি করযোগ্য আয়ের বাইরে চলে গেছেন

বিদেশে স্থায়ীভাবে চলে গেছেন

ভুল করে বা একাধিক TIN হয়ে গেছে

---

2️⃣ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন

আপনাকে নিম্নলিখিত ডকুমেন্ট দিতে হবে—

TIN বাতিলের আবেদনপত্র (জাতীয় রাজস্ব বোর্ড – NBR-এর নির্ধারিত ফরম্যাটে)

জাতীয় পরিচয়পত্রের কপি

TIN সার্টিফিকেটের কপি

শেষ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র

TIN বন্ধের কারণ সংক্রান্ত প্রমাণপত্র (যেমন ব্যবসা বন্ধের লাইসেন্স বাতিল কপি, বিদেশে যাওয়ার কাগজ ইত্যাদি)

---

3️⃣ ট্যাক্স অফিসে আবেদন জমা দিন

আপনার সংশ্লিষ্ট কর অঞ্চল/সার্কেলের ট্যাক্স অফিসে গিয়ে আবেদনপত্র ও কাগজপত্র জমা দিন

অফিসার আপনার ট্যাক্স রেকর্ড চেক করে দেখবেন, কোনো বকেয়া কর আছে কিনা

যদি সব ঠিক থাকে, TIN বাতিলের প্রক্রিয়া শুরু হবে

---

4️⃣ যাচাই ও অনুমোদন

কর অফিসার আপনার দেওয়া কারণ যাচাই করবেন

বকেয়া থাকলে আগে তা পরিশোধ করতে হবে

সব ঠিক থাকলে NBR সিস্টেমে আপনার TIN নিষ্ক্রিয় করে দেওয়া হবে

---

5️⃣ প্রমাণ সংগ্রহ করুন

TIN বাতিলের লিখিত অনুমোদনপত্র বা সার্টিফিকেট সংগ্রহ করে রাখুন

ভবিষ্যতে কোনো সরকারি কাজ বা ব্যাংক লেনদেনে প্রমাণের জন্য এটি দরকার হতে পারে

---

💡 গুরুত্বপূর্ণ:

অনলাইনে e-TIN সরাসরি "ডিলিট" করা যায় না, এটি শুধুমাত্র ট্যাক্স অফিসার অনুমোদন সাপেক্ষে নিষ্ক্রিয় হয়

যদি একাধিক TIN হয়ে থাকে, অবৈধ বা ডুপ্লিকেট TIN বন্ধ করতে মূল TIN রেখে বাকিগুলো বাতিল করা হয় ।

Address

Rajshahi
6000

Telephone

01776596056

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taher Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taher Associates:

Share