Tax House

Tax House A complete Tax & Vat solution

NRB has officially launched the online e-return system for Assessment Year 2026-2027 for individual taxpayers.
22/07/2026

NRB has officially launched the online e-return system for Assessment Year 2026-2027 for individual taxpayers.

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য: উৎসে কর কর্তন এর মনিটরিং এবং ১৪৭(২) এ জরিমানা ।
19/07/2026

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য: উৎসে কর কর্তন এর মনিটরিং এবং ১৪৭(২) এ জরিমানা ।

ধারা ১৭০: রিটার্ন দাখিলের সময়সীমা ধারা ১৭০-এর মূল উদ্দেশ্য (Core Concept)এই ধারার মূল উদ্দেশ্য হলো— কোন করদাতাকে কখন আয...
17/07/2026

ধারা ১৭০: রিটার্ন দাখিলের সময়সীমা

ধারা ১৭০-এর মূল উদ্দেশ্য (Core Concept)
এই ধারার মূল উদ্দেশ্য হলো— কোন করদাতাকে কখন আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং নির্ধারিত সময়ের আগে বা পরে রিটার্ন দাখিল করলে কী সুবিধা বা অসুবিধা হবে, তা নির্ধারণ করা।

সহজভাবে বললে—
ধারা ১৭০ আমাদের শেখায়—"রিটার্ন কখন দিতে হবে?" এবং "আগে বা পরে দিলে কী হবে?"

ধারা ১৭০(১)
আইনটি কী বলছে?
স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের (HUF) করদাতারা আয়বর্ষ শেষ হওয়ার পরে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন। এখানে আইন প্রথমেই একটি সাধারণ নিয়ম দিয়েছে।

যদি আপনি একজন—
• চাকরিজীবী
• ব্যবসায়ী
• ডাক্তার
• প্রকৌশলী
• আইনজীবী
• ফ্রিল্যান্সার
• অথবা অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি হন,

তাহলে আপনার রিটার্ন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।

অর্থাৎ, সবার জন্য একই শেষ তারিখ নয়; আইন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে।
মূল থিম : Natural Person-এর Return Due Date নির্ধারণ করা।

ধারা ১৭০(১)(ক)
কী বলা হয়েছে?
যদি করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করেন, তাহলে কখনো কর প্রণোদনা (Tax Rebate/Incentive) পাবেন, আবার কখনো কোনো অতিরিক্ত করও দিতে হবে না।

আইন এখানে চারটি সময়সীমা নির্ধারণ করেছে।

প্রথম সময়সীমা : ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন
এটি হলো Early Return। যদি করদাতা খুব দ্রুত রিটার্ন জমা দেন, তাহলে সরকার তাকে উৎসাহ হিসেবে কর প্রণোদনা দেয়।
সুবিধা : পরিশোধযোগ্য করের ৫% অথবা সর্বোচ্চ ২৫,০০০ টাকা (যেটি কম হবে) কর প্রণোদনা পাবেন।

উদাহরণ ধরা যাক, কর পরিশোধযোগ্য = ২,০০,০০০ টাকা ৫% = ১০,০০০ টাকা
সর্বোচ্চ সীমা = ২৫,০০০ টাকা অতএব করদাতা পাবেন ১০,০০০ টাকা কর প্রণোদনা।

আরেকটি উদাহরণ কর = ৮,০০,০০০ টাকা, ৫% = ৪০,০০০ টাকা কিন্তু আইন বলছে সর্বোচ্চ ২৫,০০০ টাকা। অতএব তিনি পাবেন ২৫,০০০ টাকা।

মনে রাখুন
আগে রিটার্ন = Tax Incentive

দ্বিতীয় সময়সীমা : ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর
এটাই হচ্ছে Normal Due Date। এই সময়ে রিটার্ন দিলে
• কোনো Bonus নেই
• কোনো অতিরিক্ত করও নেই।

অর্থাৎ, Neither Reward nor Penalty.

উদাহরণ : রিটার্ন ২০ নভেম্বর জমা দিলেন। কোনো Incentive নেই। কোনো অতিরিক্ত করও নেই।
মূল থিম : Normal Filing Period

তৃতীয় সময়সীমা : ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ
এখন আপনি নির্ধারিত সময় অতিক্রম করেছেন। এটি Late Return। ফলে অতিরিক্ত কর দিতে হবে।

অতিরিক্ত কর
পরিশোধযোগ্য করের ২% অথবা ৩,০০০ টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর দিতে হবে।

উদাহরণ কর = ১,০০,০০০ টাকা
২% = ২,০০০ টাকা
ন্যূনতম = ৩,০০০ টাকা অতএব দিতে হবে ৩,০০০ টাকা।

আরেকটি উদাহরণ, কর = ৫,০০,০০০ টাকা
২% = ১০,০০০ টাকা, এটি ৩,০০০ টাকার বেশি। অতএব দিতে হবে ১০,০০০ টাকা।
মনে রাখুন Late Return = Additional Tax

চতুর্থ সময়সীমা
১ এপ্রিল থেকে ৩০ জুন এটি আরও দেরিতে রিটার্ন দাখিল। এক্ষেত্রে অতিরিক্ত কর বেড়ে যায়।
অতিরিক্ত কর
পরিশোধযোগ্য করের ৫% অথবা ৫,০০০ টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর দিতে হবে।
উদাহরণ
কর = ৫০,০০০ টাকা, ৫% = ২,৫০০ টাকা কিন্তু ন্যূনতম ৫,০০০ টাকা। অতএব অতিরিক্ত কর ৫,০০০ টাকা।
আরেকটি উদাহরণ, কর = ৩,০০,০০০ টাকা, ৫% = ১৫,০০০ টাকা অতএব অতিরিক্ত কর ১৫,০০০ টাকা।
মূল থিম যত বেশি দেরি হবে, তত বেশি অতিরিক্ত কর।

চারটি সময়সীমা এক নজরে
রিটার্ন দাখিলের সময় ফলাফল
১ জুলাই–৩০ সেপ্টেম্বর ৫% (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) কর প্রণোদনা
১ অক্টোবর–৩১ ডিসেম্বর কোনো প্রণোদনা বা অতিরিক্ত কর নয়
১ জানুয়ারি–৩১ মার্চ ২% অথবা ন্যূনতম ৩,০০০ টাকা অতিরিক্ত কর
১ এপ্রিল–৩০ জুন ৫% অথবা ন্যূনতম ৫,০০০ টাকা অতিরিক্ত কর

Remember :
✅ Early Return → Incentive
✅ Normal Return → Nothing
✅ Late Return → ২%
✅ Very Late Return → ৫%

Copy from Imrul Kayas, FCA fb

@হেবা ও দান দলিলে উৎসে কর বাতিল করেছে সরকার। হেবা ও দান দলিলে কোনো উৎস লাগবেনা মর্মে আজ এনবিআর থেকে সরকারি আদেশ জারি হয়ে...
07/07/2026

@হেবা ও দান দলিলে উৎসে কর বাতিল করেছে সরকার। হেবা ও দান দলিলে কোনো উৎস লাগবেনা মর্মে আজ এনবিআর থেকে সরকারি আদেশ জারি হয়েছে।

১) পিতামাতা ছেলেমেয়েদের আগের মতোই সম্পত্তি হেবা করতে পারবে। কোনো কর লাগবেনা।

২) স্বামী-স্ত্রী আগের মতোই পরস্পরকে কোনো কর ছাড়াই হেবা করতে পারবে।

৩) একই মায়ের পেটের ভাই বোনের মধ্যে সম্পত্তি হেবা করলেও কোনো কর লাগবেনা।

এসব সম্পর্কের বাইরে হেবা বা দান দলিল করলে তখনও উৎস কর দিতে হবেনা, কেবল প্রযোজ্য হারে দানকর দিতে হবে।

২০২৬–২৭ বাজেটের ৭টি বড় পরিবর্তন | TIN, করমুক্ত আয়, শেয়ারবাজার, স্বর্ণPicture: Collected
29/06/2026

২০২৬–২৭ বাজেটের ৭টি বড় পরিবর্তন | TIN, করমুক্ত আয়, শেয়ারবাজার, স্বর্ণ
Picture: Collected

📢 NBR-এর নতুন বিশেষ নির্দেশনা!নির্ধারিত কিছু শ্রেণির ব্যক্তির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। বিস্তারিত ...
29/06/2026

📢 NBR-এর নতুন বিশেষ নির্দেশনা!
নির্ধারিত কিছু শ্রেণির ব্যক্তির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।

28/06/2026

আয়কর বিষয়ে সম্ভাব্য সুখবর!

সরকার প্রস্তাবিত অর্থ বিল-২০২৬-এ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনার চিন্তাভাবনা করছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী—

✅ করমুক্ত আয়সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য ৪,০০,০০০ টাকা করার পরিকল্পনা রয়েছে।

✅ আগামী কয়েক বছরে ধাপে ধাপে করমুক্ত আয়সীমা ৫,০০,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

✅ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক TIN জমার বিধান প্রত্যাহারের বিষয়টি সরকার বিবেচনা করছে।

✅ স্বর্ণের মূলধনি মুনাফার ওপর কর প্রস্তাবিত ১৫% থেকে কমিয়ে ৫% করার আলোচনা চলছে।

✅ বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং ও আইটি শিক্ষাপ্রতিষ্ঠানের করহার ১০% থেকে ৫% করার বিষয়েও আলোচনা হচ্ছে।

⚠️ গুরুত্বপূর্ণ: এগুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। অর্থ বিল সংসদে পাস হওয়ার পর সরকারি গেজেট প্রকাশিত হলে চূড়ান্ত বিধান কার্যকর হবে।

📝 সূত্র: দৈনিক সমকাল (প্রকাশ: ২৮ জুন ২০২৬), "করমুক্ত আয়সীমা চার লাখ টাকা হচ্ছে"।

Check Formula of Deduction of VAT & Tax from Bills.
28/06/2026

Check Formula of Deduction of VAT & Tax from Bills.

Address

Tejgaon

Alerts

Be the first to know and let us send you an email when Tax House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share