Shibly Ahmed Raiyaan- The Corporate Trainer

Shibly Ahmed Raiyaan- The Corporate Trainer
Do good for others. It will come back in unexpected ways.

19/02/2023

যদি প্রতি মাসেই আপনার ধার বা লোণ করে মাস পার করতে হয় তাহলে আপনি কখনোই নিজের উপার্জনের কিছুই রাখতে পারবেন না।ফলে আপনার অর...
17/02/2023

যদি প্রতি মাসেই আপনার ধার বা লোণ করে মাস পার করতে হয় তাহলে আপনি কখনোই নিজের উপার্জনের কিছুই রাখতে পারবেন না।

ফলে আপনার অর্থের সংখ্যা বৃদ্ধিতে প্রভাব পড়বে। ফলে আপনি পিছিয়ে পড়বেন তাই। ধার বা লোন নেয়া থেকে বিরত থাকুন। মাস শেষে যদি কষ্টও হয় তাহলে একেবারে বিপদে না পড়লে ধার বা লোণ করার অভ্যাস গড়ে তুলবেন না। কারণ এটি এক ধরণের পিছুটানের মতোই কাজ করে। যেটা আপনাকে ধনি হওয়ার পথ থেকে বিচ্যুত করবে।

________________

অতিরিক্ত এবং অযথা জিনিস কেনার অভ্যাস দূর করে ফেলুন একেবারেই।অনেকেরই দামী মোবাইল বা অন্যান্য অনেক কিছুর শখ থাকে। কিন্তু স...
16/02/2023

অতিরিক্ত এবং অযথা জিনিস কেনার অভ্যাস দূর করে ফেলুন একেবারেই।

অনেকেরই দামী মোবাইল বা অন্যান্য অনেক কিছুর শখ থাকে। কিন্তু সেটা পড়ে করলেও চলবে। কেননা ধনী ব্যক্তিরা টাকার অপচয় করে না। তারা বরং টাকা বাচিয়ে কোন প্রয়োজনীয় কাজে সেই টাকা বিনিয়োগ করে এবং বেলাশেষে সেই টাকার অংক দিগুণ হয়। আর ধনী হতে হলে এই গুনে গুণান্বিত হওয়া অত্যন্ত জরুরী। তাই এখন একটু কষ্ট করে এই অযথা জিনিসগুলো ত্যাগ করে দিলে তা আপনার ভবিষ্যতটাকেই উন্নত করবে।

________________

বিনিয়োগের ক্ষেত্রে বুদ্ধিই হলো মূল মূলধন। কেননা চিন্তা ভাবনা না করে বোকার মত ভুল জায়গায় বিনিয়োগ করলে ক্ষতির মুখে পড়তে হব...
15/02/2023

বিনিয়োগের ক্ষেত্রে বুদ্ধিই হলো মূল মূলধন। কেননা চিন্তা ভাবনা না করে বোকার মত ভুল জায়গায় বিনিয়োগ করলে ক্ষতির মুখে পড়তে হবে এইটাই স্বাভাবিক। তাই কোথায় কোন ব্যবসায় ইনভেস্ট করলে লভ্যাংশের কিছু অংশ আপনার অ্যাকাউন্টে জমা হবে সে ব্যাপারে নিজেকে তৈরি করে নিন। নিজের বুদ্ধি এবং জ্ঞান কাজে লাগিয়ে ইনভেস্ট করার চেষ্টা করুন এবং এমন স্থানে করুন যাতে আপনাকে লসের মুখে পরতে না হয়।

________________

২৫/৩০/৩৫/৪০ বছর এভাবে করে একটি একটি করে প্ল্যান করে তা পূরণের চেষ্টা করুন।যেমন ২৫ বছর বয়সে এতো বেতনের চাকুরী এবং সেখান থ...
14/02/2023

২৫/৩০/৩৫/৪০ বছর এভাবে করে একটি একটি করে প্ল্যান করে তা পূরণের চেষ্টা করুন।

যেমন ২৫ বছর বয়সে এতো বেতনের চাকুরী এবং সেখান থেকে এতো টাকা সঞ্চয়ের লক্ষ্য, ৩০ বছর বয়সে এতো বেতনের চাকুরী বা ব্যবসা শুরু এবং এতো টাকা সঞ্চয়ের লক্ষ্য এভাবে প্ল্যান করে তা পূরণের চেষ্টা চালিয়ে যান। তাহলে আপনার একটা লক্ষ্য তৈরী হবে এবং যার সিঁড়ি বেয়ে আপনি সফলতার করিডরে পৌঁছে যেতে পারবেন।

________________

সঞ্চয় আপনার জীবনের যেকোন সময় অনেক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনি মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন, তা আপনার পক্ষেই ল...
13/02/2023

সঞ্চয় আপনার জীবনের যেকোন সময় অনেক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনি মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন, তা আপনার পক্ষেই লাভজনক। সঞ্চয় করাটা অভ্যাসে পরিণত করুন। খুব অল্প বয়সে ধনী হতে পারবেন।

________________

আত্মবিনিয়োগ অর্থ আপনি যে কাজটি করছেন, তাতে মনপ্রাণ ঢেলে দেয়া।কাজে মনপ্রান ঢেলে দিলে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। আর ক...
12/02/2023

আত্মবিনিয়োগ অর্থ আপনি যে কাজটি করছেন, তাতে মনপ্রাণ ঢেলে দেয়া।

কাজে মনপ্রান ঢেলে দিলে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। আর কোন কাজ আত্মবিশ্বাসের সাথে করলে মন দিয়ে করলে সেই কাজ ভালো ভাবে সম্পাদন হয় এবং সেই কাজে সাফল্য আসেই। কথায় বলে, ফলের আশা করবেন না, কাজ করে যান। কিন্তু বাস্তব বলছে, আপনি যদি সত্যিই কাজের মধ্যে নিজেকে সঁপে দেন, তাহলে ফলও পাবেন হাতেনাতে।

________________

শুধুমাত্র একটি চাকুরীর আশায় বসে থেকে ভাববেন না আপনি ধনী হয়ে যাবেন।একটি কাজের জন্য বসে থাকলে আপনার টাকার পরিমাণ কখনই বৃদ্...
11/02/2023

শুধুমাত্র একটি চাকুরীর আশায় বসে থেকে ভাববেন না আপনি ধনী হয়ে যাবেন।

একটি কাজের জন্য বসে থাকলে আপনার টাকার পরিমাণ কখনই বৃদ্ধি পাবে না। আর টাকার পরিমাণ বৃদ্ধি না পেলে ধনী হওয়া সম্ভব নয়। তাই চাকরির পাশাপাশি অন্য কিছু করুন। ছোটোখাটো কোনো ব্যবসা খোলার চেষ্টা করুন। নিজের উপার্জনের মাধ্যম বাড়িয়ে নিন ২৫ বছরের পর থেকেই।

________________

সফলতা পাওয়ার আগে সবার আগে প্রয়োজন নিজের লক্ষ্যকে স্থির করা।নিজের লক্ষ্যই যদি আপনার কাছে অস্পষ্ট হয়, তাহলে তো তাকে ছোঁয়া ...
10/02/2023

সফলতা পাওয়ার আগে সবার আগে প্রয়োজন নিজের লক্ষ্যকে স্থির করা।

নিজের লক্ষ্যই যদি আপনার কাছে অস্পষ্ট হয়, তাহলে তো তাকে ছোঁয়া কখনই সম্ভব নয়। লক্ষ্য ছাড়া সাফল্যের শীর্ষচূড়ায় পৌঁছানো সম্ভব নয়। লক্ষ্যই হচ্ছে সাফল্যের সিঁড়ি সরূপ। লক্ষ্যই সাফল্যের ভিত্তি স্থাপন তৈরী করে দেয়। বলা যেতে পারে সাফল্যের নীল নকশা। তাই সাফল্যের স্বর্ণশিখড়ে নিজেকে আবিষ্কার করতে হলে নিজের লক্ষ্যর ব্যাপারে স্পষ্ট হতে হবে।

________________

কোথায়, কখন, কি কারণে কতোটা অর্থ ব্যয় করছেন তার প্রত্যেকটির হিসাব রাখুন। বেহিসেবি অর্থ ব্যয় করে কখনোই ধনী হওয়া সম্ভব নয়। ...
09/02/2023

কোথায়, কখন, কি কারণে কতোটা অর্থ ব্যয় করছেন তার প্রত্যেকটির হিসাব রাখুন। বেহিসেবি অর্থ ব্যয় করে কখনোই ধনী হওয়া সম্ভব নয়। হয়তো মানুসগ আপনাকে কিপটে বলতে পারেন। কিন্তু তারপরও নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে একটু টিটকারি হজম করে নিন।

________________

অনেকেই রয়েছেন যারা সরকারী চাকুরীর পেছনে হন্যে হয়ে ছুটতে থাকেন বা একদিক লক্ষ্য করে তা না পাওয়া পর্যন্ত তার পেছনে ছুটে চলে...
08/02/2023

অনেকেই রয়েছেন যারা সরকারী চাকুরীর পেছনে হন্যে হয়ে ছুটতে থাকেন বা একদিক লক্ষ্য করে তা না পাওয়া পর্যন্ত তার পেছনে ছুটে চলেন। এই কাজটি করবেন না। একদিক লক্ষ্য করে ছুটতে যাবেন না। একটি স্থানে নিজেকে কিছুটা সেট করে নিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারেন। অর্থাৎ কোনো একটি চাকুরীতে ঢুকে নিয়ে তবে সরকারী বা তার চাইতে বড় কোনো স্থানের চাকরী খোঁজার চেষ্টা চালিয়ে যান।

________________

Address

Uttara

Telephone

+8801611773467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shibly Ahmed Raiyaan- The Corporate Trainer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share