02/03/2026
ইন্ডিয়া যখন ব্যাট করছে, প্রত্যেকটা বলে ওয়েস্ট ইন্ডিজকে পুরো ছিঁড়ে খাচ্ছিল ইডেনের অডিয়েন্স। একদম বল বাই বল। এমন চিৎকার আসছে যে মাঠে ফিল্ডাররা কেউ কারোর ইনস্ট্রাকশন বুঝতে পারছে না। বাউন্ডারি লাইনে চাপে পরে বল গলিয়ে দিচ্ছে। ক্যাচ উঠলে এমন চিৎকার আসছে যে মনে হচ্ছে ছড়িয়ে ফেলবে। এইটাই। যতই ক্ষমতা প্রয়োগ করে সব বড়ো ম্যাচ, সব ফাইনাল বিসিসিআই আমেদাবাদে ফেলুক, ইন্ডিয়ার একটাও হোম ম্যাচ ইডেনে না দিয়ে হাবিজাবি ইতালি স্কটল্যান্ডের ম্যাচ ইডেনে দিয়ে দিক, আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম কোনওদিন এই ইডেনের জনতার নাগাল পাবে না। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রমোট করে করে ফুলিয়ে ফাঁপিয়ে স্টেডিয়াম তৈরি করা যায়। কিন্তু ফ্যান তৈরি করা যায় না। লেগাসি তৈরি করা যায় না। ইতিহাস ঐতিহ্য তৈরি করা যায় না।
আমেদাবাদ কোনোদিন ইডেন গার্ডেন্স হতে পারবে না। পিরিয়ড!