02/11/2026
একটা প্রশ্ন, আপনি কি জানেন, LIC আপনার কাছ থেকে Premium হিসেবে যে টাকা সংগ্রহ করে, সেই টাকা কোথায় Invest করে?
চলুন, LIC-এর নিজের Annual Report থেকেই কিছু তথ্য দেখা যাক।
📊 LIC-এর Investment Portfolio: FY 2024-25
31st March 2025 অনুযায়ী LIC-এর মোট Investment Portfolio ছিল প্রায় ₹52.89 লক্ষ কোটি!
এর মধ্যে:
🔹 Equity Investments: ₹13.43 লক্ষ কোটি
🔹 অন্যান্য Investments: ₹39.46 লক্ষ কোটি
অর্থাৎ, LIC শুধু Insurance Policy বিক্রি করে না। তারা দেশের অন্যতম বৃহৎ Institutional Investor-ও।
তাহলে এই বিপুল পরিমাণ টাকা কোথায় Invest হয়?
সাধারণত বিভিন্ন Asset Class-এ:
1️⃣ Government Securities এবং Government Bonds
2️⃣ Corporate Bonds ও Debentures
3️⃣ Equity Shares বা Stock Market
4️⃣ Mutual Funds এবং অন্যান্য অনুমোদিত Investment Instruments
এবার আসল বিষয়টা বুঝুন।
আপনি যখন একটি Traditional Participating Insurance Policy কেনেন, তখন আপনার Premium-এর টাকা থেকে বিভিন্ন খরচ, Mortality Charges ও অন্যান্য দায় মেটানোর পর বাকি অর্থ সংশ্লিষ্ট Fund-এর মাধ্যমে Invest করা হয়।
সেই Investment থেকে আয়, ভবিষ্যতের দায়, খরচ এবং Actuarial Valuation-এর মতো বিষয় বিবেচনা করেই Policyholder-এর জন্য Bonus বা অন্যান্য Benefits নির্ধারিত হয়।
অন্যদিকে, Non-Participating Policy-তে Contract অনুযায়ী নির্দিষ্ট Guaranteed Benefits থাকে। আর ULIP-এর ক্ষেত্রে Investment Performance সরাসরি Fund NAV-এর মাধ্যমে প্রতিফলিত হয়।
এখানেই আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন:
📌 LIC-এর Investment Return কত?
📌 সেই Return-এর কতটা Policyholder-এর কাছে পৌঁছায়?
📌 আপনার Traditional Policy-র Actual XIRR কত?
📌 একই সময়ে যদি সেই Premium Term Insurance + Mutual Fund-এ ইনভেস্ট করা হতো, তাহলে সম্ভাব্য Wealth Creation কেমন হতে পারত?
এই প্রশ্নগুলোর উত্তর না জেনে শুধু Maturity Amount দেখে কোনও Insurance Policy-কে ভালো Investment বলা যায় না।
একটা কথা পরিষ্কার করে দিই: Insurance খারাপ নয়। আমরা একদমই এর বিরোধী না। LIC-ও আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ Financial Institution। কিন্তু Insurance এবং Investment-এর উদ্দেশ্য এক নয়।
আমাদের বক্তব্য খুব সহজ:
আপনি Insurance কিনুন Protection-এর জন্য। Investment করুন Wealth Creation-এর জন্য। আর কোনও Financial Product কেনার আগে তার Return, Risk, Cost এবং Opportunity Cost বুঝুন।
কারণ আপনার টাকা আপনার ভবিষ্যৎ তৈরি করবে। তাই সিদ্ধান্তটাও হওয়া উচিত তথ্যের ভিত্তিতে, আবেগের ভিত্তিতে নয়।
আপনার LIC বা Traditional Insurance Policy-র Actual Return (XIRR) কি কখনও হিসাব করেছেন?
কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান। আলোচনা হোক Data, Facts এবং Financial Logical দিয়ে
[পোস্টের তথ্যসূত্র: LIC Annual Report 2024-25, Investment Portfolio disclosures.]