06/03/2024
কলকাতা মেট্রো এনেছিলেন বরকত গণি খান। তারপর সেটাকে টালিগঞ্জ এবং গড়িয়া এবং অপরদিকে দমদম থেকে নোয়াপাড়া-বরানগর-দক্ষিণেশ্বর, ওদিকে জোকা-বিবিদি বাগ -সব মমতাদি করেছেন।
এবার হবে ক্যান্টনমেন্ট হয়ে এয়ারপোর্ট থেকে একেবারে বারাসত।
বরানগর-ব্যারাকপুর মেট্রোও মমতাদির প্রজেক্ট।
আজ শুরু হতে চলা রুবি-নিউ গড়িয়া, তারাতলা-মাঝেরহাট প্রতিটা মেট্রো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু ইস্ট ওয়েস্ট (গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত) মেট্রোর master plan 1971-এ। কিন্তু নগরোন্নয়ন দফতরের অধীনে থাকায় ব্যয়বহুল প্রকল্পটি অনিশ্চিত হয়ে পড়ে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়ে প্রকল্পটি রেলের অধীনে এনে ব্যপক বরাদ্দ বৃদ্ধি করেন এবং কাজও শুরু করেন। শিয়ালদহ-সল্টলেক শাখার কাজ তিনিই শুরু করে গেছেন।
গণি সাহেবের পর মমতাদি রেলমন্ত্রী না হলে বাংলায় মেট্রোর এত ব্যাপক সম্প্রসারণ কখনও সম্ভব হতো???
মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এবং তৃণমূলের দীনেশ ত্রিবেদী, মুকুল রায় ছাড়া আর কোন রেলমন্ত্রী বাংলায় মেট্রো প্রকল্প দিয়েছেন, কেউ দেখাতে পারবে??
একবার কোনও প্রকল্প বাজেটে উল্লেখিত হলে এবং ক্যাবিনেট approval পেলে এবং অর্থ বরাদ্দ করার পর কাজ শুরু হয়ে গেলে মন্ত্রী বদল হলেও প্রকল্প বন্ধ করার ক্ষমতা কোনও সরকারের নেই। একদিন না একদিন সেটার বাস্তবায়ন হবেই।
প্রতিটা প্রকল্প মমতাদির মস্তিষ্কপ্রসূত। বাজেট বরাদ্দ করে কাজও শুরু করে গেছিলেন তিনি।
অথচ তাঁর নাম নেই। মিডিয়া বিজেপির ঢাক বাজাচ্ছে। যদিও মানুষ সব জানেন।
Zindabaad