05/08/2026
ট্যাক্স ইনসেনটিভ কি?
অর্থ বিল ২০২৬ অনুযায়ী - ট্যাক্স ইনসেনটিভ হলো নীট পরিশোধ যোগ্য করের উপর অর্পিত ৫% হারে করছাড়।
এখন বুঝি, নীট পরিশোধযোগ্য কর কি?
ধরি, জনাব এক্স এর মোট আয়ের উপর একবছরে ২০,০০০/- টাকা ট্যাক্স এসেছে। অর্থাৎ, ওনার মোট করদায় ২০,০০০/-। অগ্রিম কর, উৎসে কর্তন ইত্যাদি বাবদ উনি রাজস্ব তহবিলে রিটার্ন সাবমিশনের আগেই ৮,০০০ হাজার টাকা জমা দিলেন।
তারমানে হলো,
মোট করদায় - ২০,০০০/-
বাদ : পরিশোধিত অগ্রিম বা উৎসে কর্তন কর - ৮,০০০/-
মোট পরিশোধযোগ্য আয়কর ( ২০,০০০ - ৮,০০০) = ১২,০০০/-
তাহলে এই ১২,০০০/- টাকার উপরই ৫% ইনসেন্টিভ অর্পিত হবে যা এই ১২,০০০/- থেকে বাদ যাবে। অর্থাৎ
মোট পরিশোধযোগ্য আয়কর - ১২,০০০/-
৫% ইনসেন্টিভ - ১২,০০০ X ৫% = ৬০০/-
নীট পরিশোধযোগ্য কর - (১২,০০০ - ৬০০) = ১১,৪০০/-
শর্ত হলো:
যে সব করদাতা ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন রিটার্ন দাখিল করবেন, কেবল তারাই এই ইনসেনটিভ সুবিধা পাবেন।